Tag: শুভেচ্ছা

  • প্রিয়াঙ্কা-আলিয়াদের শুভেচ্ছাবার্তায় সিক্ত দীপিকা

    প্রথমবার মাতৃত্বের স্বাদ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রোববার (৮ সেপ্টেম্বর) বলিউডের তারকা জুটি রণবীর সিং-দীপিকার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। ইনস্টাগ্রামে এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারকা দম্পতি।

    তাদের ঘরে নতুন অতিথি আগমনের খবরে খুশির ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট।

    দীপিকা এবং রণবীরের সঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করা ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াও তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী গায়ক নিক জোনাসও।

    এছাড়া ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, সুনীল শেঠি, অনন্যা পাণ্ডে, শর্বরী, জোয়া আখতারসহ আরও অনেকেই রণবীর-দীপিকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • সালমান মুক্তাদিরের জন্মদিনে শুভেচ্ছায় ভাসালেন ভক্তরা

    আজ দেশের জনপ্রিয় ইউটিউবার ও আলোচিত তরুণ সালমান মুক্তাদিরের জন্মদিন। নানা কারণে সালমানের এবারের জন্মদিনটাও বিশেষভাবে ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাক-সব সময়ই শিক্ষার্থীদের পাশে ছিলেন এই জনপ্রিয় ইউটিউবার।

    ১৯৯৩ সালের ৯ আগস্ট জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জন্ম। নানা আয়োজনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। পোস্টে সালমানকে সাধুবাদও জানাচ্ছেন সবাই। সেই ভিডিও শেয়ার করে ভক্তকে ধন্যবাদও জানান সালমান।

    পুরো আন্দোলনের সময় থেকেই সালমান মুক্তাদিরের কাজের ভূয়সী প্রশংসা করছেন তার অনুসারীরা। জন্মদিনের বিশেষ এই দিনটি উপলক্ষে ও আন্দোলনের সময়ে সালমানের বিভিন্ন সেবামূলক কাজের ছবি দিয়ে ভিডিও বানিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রান্ত নামের একজন ভক্ত। 

    প্রত্যুত্তরে সালমান লিখেছেন, আমি বারবার বলতে চাই, আমাকে এভাবে প্রশংসা করার প্রয়োজন নেই। আমি একদম অপ্রস্তুত হয়ে যাই। আমি সত্যি জানি না কিভাবে এর প্রতিক্রিয়া দেখাতে হবে। বিশেষ করে আমি পাওয়ার জন্য কিছু করিনি। 

    ইউটিউবার সালমান মুক্তাদির লেখেন, আমার কনটেন্ট দেখে মানুষ ভালো সময় কাটায়। এটাই আমার একমাত্র অর্জন। এটাই আমার চিন্তা। সে কারণে আমাকে প্রশংসা এবং ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। কারণ আমি আসলেই জানি না এগুলোর প্রতিক্রিয়া কিভাবে দেখাতে হয়। সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি অনেক সুন্দর।

    কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন শোবিজ অঙ্গনের অনেকেই। রাজপথে নেমে শিক্ষার্থী হত্যা এবং সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তারা। এ আন্দোলনে যোগ দেন বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও ইউটিউবার। তাদের মধ্যে অন্যতম ছিলেন সালমান মুক্তাদির।

    সালমান মুক্তাদির শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই পোস্ট দিয়ে ক্ষ্যান্ত হননি, নেমেছেন রাজপথের আন্দোলনেও। শিক্ষার্থীদের সরাসরি নানাভাবে সহযোগিতা করেছেন তিনি।

    ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদির লিখেছিলেন- মহান আল্লাহ এই জেন-জেড প্রজন্ম আমাদের জন্য যা করেছে, তা বিশ্ব ও অন্যান্য দেশ করতে পারেনি।

    তিনি লিখেছিলেন- নিঃস্বার্থভাবে আত্মত্যাগকারী এই প্রজন্মের কাছে আমরা সবাই ঋণী। আল্লাহ তাদের ওপর অপার রহমত ও আশীর্বাদ বর্ষণ করুক। আর আমি এই জেন-জেডকে সালাম জানাই। আপনারা আমাদের নায়ক।

    বিনোদন ডেস্ক

  • বিলবোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা!

    স্ত্রীকে খুশি করতে জন্মদিনে দারুণ একটি সারপ্রাইজের ব্যবস্থা করলেন স্বামী। সাধারণত বিলবোর্ড কোনো কমার্শিয়াল কাজেই ব্যবহার করা হয়। তবে তিনি চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে। যে কারণে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে স্ত্রীর বেশ কিছু ছবি দিয়ে জন্মদিনের উপহার দিয়েছেন। 

    এমন কাণ্ড ঘটালেন সদ্য বিবাহিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের স্বামী আজমান নাসির। স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা মিলল সেই চিত্র। যেখানে বিলবোর্ডে চমকের ছবি ও তার সামনে জন্মদিনের কেক দেখা গেছে। এ সময় তার স্বামী নাসিরও পাশে ছিলেন। 

    চমককে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। যে কারণে এবার স্ত্রীকে খুশি করতে জন্মদিনে দারুণ একটি সারপ্রাইজের ব্যবস্থা করলেন অভিনেত্রীর স্বামী। 

    বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। গত মাসে ৯ টাকা দেনমোহর ও ৯০০ টাকার শাড়িতে সাদামাটাভাবে বিয়ে করেছেন তারা। 

    পেশায় ব্যবসায়ী চমকের স্বামী আজমান নাসির সবার কাছে অনুরোধ করেছেন, তার অতীত টেনে চমকের সম্মানহানি করা বন্ধ হোক। তাদের সুখে-শান্তিতে সংসার করতে দেওয়া হোক।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের স্ত্রী দাবি করে শুভেচ্ছা অপু বিশ্বাসের

    ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার চলচ্চিত্র ক্যারিয়ারের রজতজয়ন্তী ছিল গতকাল, অর্থাৎ ২৫ বছর পূর্ণ হয়েছে এ নায়কের সিনেমায় পথচলার। ক্যারিয়ারের রজতজয়ন্তীতে শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। 

    rnrn

    সেই তালিকা থেকে বাদ যাননি নায়িকা অপু বিশ্বাসও। ভক্ত-অনুরাগীদের মতো শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি নিজেও। তবে শুভেচ্ছাবার্তায় নিজেকে শাকিবের স্ত্রী বলেই দাবি করেছেন এই নায়িকা। 
    rn 
    rnবছর খানেক আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন শাকিব-অপু দম্পতি। তবুও প্রাক্তন স্বামীর ক্যারিয়ারের রজতজয়ন্তীতে একটু ভিন্নভাবেই শুভেচ্ছা জানাতে দেখা গেল এই নায়িকাকে। 

    rnrn

    মঙ্গলবার রাতে শাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন অপু।  ওই পোস্টে দেখা যায়, শাকিবের ক্যারিয়ারের রজতজয়ন্তী উপলক্ষ্যে দেশের একটি সংবাদপত্রে বিশেষ কিছু প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই সংবাদপত্রের স্ক্রিনশট শেয়ার করেছেন এই অভিনেত্রী। 

    rnrn

    সংবাদপত্রের সেই ছবি প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, ওয়াইফ’। তাদের সন্তান আব্রাম খান জয়ের নাম হ্যাশট্যাগ দিয়ে শাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা’।

    rnrn

    শুভেচ্ছাবার্তায় সরাসরি নিজেকে শাকিবের ‘ওয়াইফ’ বলেই দাবি করেছেন অপু। একইসঙ্গে ‘সন্তানের বাবা’ বলেও উল্লেখ করেছেন। 

    rnrn

    যদিও শাকিবের বিশেষ দিনে অপু বিশ্বাসের মতো কোনো পোস্ট বা শুভেচ্ছাবার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলীকে।

    বিনোদন ডেস্ক

  • ইউনিসেফের শুভেচ্ছা দূত কারিনা

    ভারতে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হয়েছেন বলিউডের সুপারস্টার কারিনা কাপুর খান।  শনিবার নিজেই ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন কারিনা কাপুর খান।

    rnrn

    তিনি লেখেন, আমার জন্য খুব আবেগের একটা দিন। ইউনিসেফের দূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১০ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন কারিনা কাপুর। শুরুটা হয়েছিল ২০১৪ সালে সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে। এবার সেই পদ থেকেই উত্তরণ হয়ে সরাসরি ইউনিসেফ-এর ন্যাশনাল অ্যাম্বাসাডরের দায়িত্ব পেলেন তিনি।

    rnrn

    এ প্রসঙ্গে কারিনা বলেন, গত ১০ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছি। গত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমি প্রতিদিন অনুপ্রেরণা পাই সেগুলো থেকে। আশা রাখি ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব।

    যুগান্তর ডেস্ক

  • শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেক নায়িকা, জানাননি অপু

    ঢালিউডের সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল বৃহস্পতিবার। তার জন্মদিন ঘিরে সামাজিকমাধ্যম সয়লাব হয়েছে বিভিন্ন পোস্টে। সেখান থেকে কয়েকজন নায়িকার বার্তা। যারা বিভিন্ন সময়ে পর্দায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন। 

    সহশিল্পীর জন্মদিনে তারা কে কী বললেন?
    শুরুটা করা যাক ‘ঘর’ থেকে! শবনম বুবলীর অভিষেক হয়েছে শাকিবের হাত ধরেই। তারা একটানা প্রায় এক ডজন ছবিতে কাজ করেছেন। এর ফাঁকেই করেছেন বিয়ে, জন্ম দিয়েছেন সন্তান শেহজাদ খান বীরকে। যদিও এ মুহূর্তে দাম্পত্যের সম্পর্কে তারা নেই, তবু সন্তানের সুতোয় জুড়ে আছেন। শাকিবের জন্মদিনে তাই বীরের ফেসবুক পেজ থেকেই শুভেচ্ছাবার্তা ভেসে এলো। যেহেতু বীর এখনো শিশু, ফলে বার্তাটি যে বুবলী দিয়েছেন, তা বোঝার বাকি নেই কারোর। আবার নায়িকা নিজেও পোস্টটি শেয়ার করেছেন।
     
    শাকিব-বীরের আদুরে এক ছবির সঙ্গে তাতে লেখা হয়েছে— ‘হ্যাপি বার্থডে টু ইউ ড্যাডি। আই লাভ ইউ।’

    তবে শাকিবের আরেক সাবেক স্ত্রী অপু বিশ্বাস কিংবা তাদের পুত্র জয়ের তরফে এমন কোনো শুভেচ্ছাবার্তা দেখা যায়নি সামাজিকমাধ্যমে। এটা আপসেটের খবর বটে। কারণ বিচ্ছেদ হলেও তাদের মধ্যকার পারিবারিক সম্পর্কের ছাপ মিলত নিয়মিত।  
     
    এদিকে আসন্ন রোজার ঈদে ঢালিউডে অভিষেক হচ্ছে শাকিব খানের সর্বশেষ নায়িকা কোর্টনি কফির। দুজনে ‘রাজকুমার’ ছবিতে কাজ করেছেন। পরিচালনায় হিমেল আশরাফ। মার্কিন এই নারী শাকিবের সঙ্গে একটি প্রেমময় ছবি পোস্ট করেছেন। যেটা ছবির শুটিং চলাকালে তুলেছিলেন। ছবির সঙ্গে কফি বললেন, শুভ জন্মদিন আমার ‘রাজকুমার’র সহশিল্পী শাকিব খান। এটা আমাদের শুটিং সেটে সবচেয়ে ঠাণ্ডা দিনের ছবি।

    একাধিক সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। তাদের অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘আমার স্বপ্ন তুমি’, ‘স্বপ্নের বাসর’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ফুল নেব না অশ্রু নেব’ ইত্যাদি। নায়িকার ফ্যানপেজ থেকেও নায়ককে শুভেচ্ছা জানানো হয়েছে। শাকিব-শাবনূরের একটি ছবি শেয়ার করে তাতে লেখা হয়েছে, ‘শুভ জন্মদিন শাকিব খান। অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য।’

    নায়িকা পরীমনিও জানিয়েছেন শাকিবের জন্মদিনের শুভেচ্ছা। এসএ হক অলিক নির্মিত ছবিটির নাম ‘আরো ভালোবাসবো তোমায়’। ওই ছবির একটি গান শেয়ার করে পরী শুভেচ্ছাবার্তা দিয়েছেন। সেটা এ রকম— ‘হ্যাপি বার্থডে আওয়ার কিং। আওয়ার সুপারস্টার শাকিব খান।’

    শাকিবের নায়িকা হয়ে সাফল্য পেয়েছেন ইয়ামিন হক ববিও। তাদের ছবির মধ্যে রয়েছে ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘নোলক’ ইত্যাদি। তাই সহশিল্পীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না। অনেক স্থিরচিত্র শেয়ার করে ববি লিখেছেন, ‘জন্মদিনে অনেক শুভেচ্ছা শাকিব। অনেক শুভকামনা রইল তোমার জন্য। তুমি যে খ্যাতি পেয়েছ, তা তোমার প্রাপ্য। কারণ তুমি অভিনেতা হিসেবে নিজেকে বহুবার ভেঙে গড়েছ। আবারও শুভ জন্মদিন।’

    উল্লেখ্য, ১৯৭৯ সালের এই দিনে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান নির্মিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে সিনেমায় তার অভিষেক হয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়ক চারবার জাতীয় চলচ্চিত্রসহ বহু পুরস্কার পেয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও অভিষেককে শুভেচ্ছা ঐশ্বরিয়ার

    সাম্প্রতিক কয়েক মাস ধরে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। এমন গুঞ্জনের মধ্যে সোমবার ছিল অভিষেক বচ্চনের জন্মদিন। ৪৮ বছর পূর্ণ করলেন তিনি। 

    rnrn

    জন্মদিনে ঐশ্বরিয়া তাকে শুভেচ্ছা জানাবেন নাকি এড়িয়ে যাবেন, এ বিষয়ে সবার নজর ছিল। অবশেষে স্বামীর জন্মদিনে পোস্ট করলেন ঐশ্বরিয়া। 

    rnrn

    অভিষেকের ছোটবেলার একটি ছবি ও আরাধ্যা-অভিষেকের একটি ছবি পোস্ট করে ঐশ্বরিয়া লেখেন- তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। সঙ্গে চেয়ে নিই সুখ, ভালোবাসা, শান্তি আর সুস্বাস্থ্য। ঈশ্বর তোমাকে ভালো রাখুন। তুমি আরও অনেক উজ্জ্বল হও। 

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের বড় ছেলের জন্মদিনে ছোট ছেলের শুভেচ্ছা

    চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বুবলীর সম্পর্ক বৈরী হলেও তাদের সন্তানদের মধ্যে যে তার প্রভাব নেই, সেটি এবার প্রকাশ্যে এলো।

    rnrn

    ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন বুধবার। দিনটিতে আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব। সেইসঙ্গে শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীরও তার বড় ভাইকে শুভেচ্ছা জানিয়েছে।

    rnrn

    আব্রামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেহজাদ খান বীর নামের একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে একটি রিল প্রকাশ করা হয়েছে। সেখানে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থডে টু ইউ’।

    rnrn

    ভিডিওর ক্যাপশনে ইংরেজি হরফে লেখা, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া’। চিত্রনায়িকা বুবলীও তার ফেইসবুকে সন্তান বীরের এই রিল ভিডিওটি শেয়ার করেছেন। 

    rnrn

    একই দিনে ছেলে আব্রামের একটি ভিডিও ফেইসবুকে শেয়ার করেছেন শাকিব। সেখানে দেখা যায়, আব্রাম খান জয় হাতে তালি দিয়ে দুলে দুলে তার বাবা শাকিব খানকে নিয়ে একটি গান করছে। 

    rnrn

    গানের কথাগুলো এমন- “আই লাভ ইউ মাই ডিয়ার সুইট পাপা, ইউ মেক মি হ্যাপি হোয়েন আই অ্যাম স্যাড। আই ওয়ান্ট টু টেল ইউ হাউ মাচ আই লাভ ইউ। হোয়েন আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম সো গ্ল্যাড।”

    rnrn

    ভিডিওটি নিজের ফ্যান পেইজে পোস্ট করে শাকিব খান লিখেছেন, আব্রাম তোমাকেও ভালোবাসি। এই দিনটি বার বার ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন।

    rnrn

    ‘সাবেক’ দুই স্ত্রীর সঙ্গে শাকিবের সম্পর্ক ভালো না থাকলেও সন্তানদের সঙ্গে ঠিকই সম্পর্ক রেখে চলেছেন শাকিব। দুই সন্তানকে একই স্কুলেও ভর্তি করেছেন তিনি।

    অনলাইন ডেস্ক

  • পূজার সময় তাদের কথা বেশি মনে পড়বে: মিম

    সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, পূজার আনন্দ হোক সবার। সবখানে শান্তি বিরাজ করুক। সবার জন্য ভালোবাসা।

    বিদ্যা সিনহা মিম এবারই প্রথম বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবেন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজা বাবা-মায়ের সঙ্গে সময় কাটান। তাদের নিয়ে আনন্দ করেন। জন্মের পর থেকে এভাবেই বেড়ে উঠেছেন তিনি। 

    মিম বলেন, এটা একদিক দিয়ে কষ্টের। কখনো ওভাবে ভাবিনি। সব সময় মা-বাবার সঙ্গে পূজার ছুটি কাটিয়েছি। পূজায় আনন্দ করেছি কিন্তু এবার তারা কাছে নেই। ভীষণ মিস করব তাদের। মা-বাবা কানাডায় আছেন। কয়েক মাস সেখানে থাকবেন। সেজন্যই আপাতত কাছে পাচ্ছি না। অন্য সময়ের চেয়ে পূজার সময়ে বেশি মনে পড়বে তাদের কথা।

    মিম বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি পূজা মানেই মা-বাবার সঙ্গে দাদাবাড়িতে যাওয়া। রাজশাহীতে আত্মীয়দের সঙ্গে সময় কাটানো। কত রকম হইচই করেছি। সুন্দর সময় কাটিয়েছি। ছোটবেলার পূজার আনন্দ আর হবে না। জীবনে একবারই আসে। ছোটবেলায় শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। এ আনন্দ কোনো কিছুতে হবে না।

    অভিনেত্রী বলেন, এখন চাইলেও নানা জায়গায় যেতে পারি না, ভিড় জমে যায়। মানুষজন সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সেজন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটে।

    এবারের পূজার ছুটিতে একদিন ঢাকায় থাকবেন বিদ্যা সিনহা মিম। বাকি দিনগুলো কুমিল্লায় শ্বশুরবাড়িতে কাটাবেন। তিনি বলেন, পূজার ছুটিতে শ্বশুরবাড়িতে থাকব। শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আনন্দ করব। স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে পূজায় সুন্দর সময় কাটাব।

    এদিকে মিম অভিনীত সবশেষ ‘অন্তর্জাল’ চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মানুষ’ সিনেমা। জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন তিনি।

    মিম বলেন, ‘মানুষ’ সিনেমায় স্পেশাল গেস্ট হিসেবে অভিনয় করেছি। জিৎ দার সঙ্গে আগেও সিনেমা করেছি। এবার নতুন গল্প, নতুন চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন।

    অন্যদিকে নতুন একটি সিনেমার শুটিং গত মাসে শেষ করেছেন তিনি। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে তাকে। সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।

    মিম বলেন, ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি আমার জন্য বিশেষ কিছু। অধ্যাপিকা পান্না কায়সারের চরিত্রে অভিনয় করে অনেক হ্যাপি আমি।
     

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয়বার বাবা হলেন জিৎ

    জিৎ সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ছোট্ট মানুষটার খবর দিলেন। লিখলেন- হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের প্রার্থনায় রাখবেন আমাদের।

    ২০১১ সালে লখনৌর স্কুলশিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন জিৎ। তাদের মেয়ের নাম নবন্যা। এবার জিৎ-মোহনার কোলে এলো রাজপুত্র।

    সুখবর শেয়ার করতেই লেগে গেল শুভেচ্ছার ধুম। শুভশ্রী মন্তব্য করলেন- ‘আমি তো আগেই বলেছিলাম তোমায়।’ জুনিয়র জিতকে ভালোবাসায় ভরিয়ে রাখলেন অনুরাগীরাও। অনেকে খুদের ছবি দেখার আবদার করলেন। 

    এর আগে প্রেগন্যান্সির খবর শেয়ার করে জিৎ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন- খুব জলদিই আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান। এ খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি। আমাদের প্রার্থনায় রাখবেন। 

    বরাবরই ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন অভিনেতা। স্ত্রী মোহনাও সেরকম আসেন না প্রচারের আলোতে। তাই এতদিন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি প্রেগন্যান্সির খবর। 

    জিতকে শেষ দেখা গিয়েছে চেঙ্গিজে; যা মুক্তি পেয়েছিল হিন্দি ও বাংলায় একসঙ্গে, গোটা দেশজুড়ে এরপর তাকে দেখা যাবে ব্যুমেরাং, মানুষ-এর মতো ছবিতে। 

    কিছুদিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন গায়ক অনীক চক্রবর্তী। তার স্ত্রীও একটি পুত্রসন্তানের জন্ম দেন। ছেলে হয়েছে অভিনেতা গৌরব ও ঋদ্ধিমারও। এবার সেই দলে নাম লেখালেন জিৎ। 

    ডিসেম্বরে আরও এক তারকা দম্পতির সন্তান আসার সুখবর পাবে বলিউড। আসছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান। তিন বছরের ইউভান আর মাত্র মাস দেড়েকের মধ্যেই পেয়ে যাবে ভাই বা বোন।
     

    বিনোদন ডেস্ক