Tag: শুভশ্রী গঙ্গোপাধ্যায়

  • মোস্ট স্টাইলিশ স্টারের পুরস্কার পেলেন জিৎ-শুভশ্রী, আর কে কী পেলেন?

    জমকালো আয়োজনের মধ্য দিয়ে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫’। 

    সোমবার কলকাতার একটা পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানটি। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান মিমি চক্রবর্তী থেকে শুরু করে উপস্থিত ছিলেন ঢালিউড কুইন জয়া আহসানসহ টালিগঞ্জের বহু তারকা উপস্থিত।

    এবারের ফিল্মফেয়ারে মোস্ট স্টাইলিশ স্টারের পুরস্কার পেয়েছেন টালিউড সুপারস্টার জিৎ এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

    ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২৫ এ আর কে কোনো পুরস্কার পেলেন চলুন একনজরে দেখে নেওয়া যাক…

    মোস্ট স্টাইলিশ স্টার (নারী)- শুভশ্রী গঙ্গোপাধ্যায়

    মোস্ট স্টাইলিশ স্টার (পুরুষ) জিৎ

    ফ্যাশনের উদীয়মান মুখ (নারী)-  অঙ্গনা রায়

    ফ্যাশনের উদীয়মান মুখ (পুরুষ)- শন বন্দ্যোপাধ্যায়

    বর্ষসেরা হটস্টেপার (পুরুষ)- অর্জুন চক্রবর্তী

    বর্ষসেরা হটস্টেপার (নারী)-  রুক্মিণী মৈত্র

    ওম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস- স্বস্তিকা মুখোপাধ্যায়

    ম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্ট্যানস-  আবির চট্টোপাধ্যায়

    ফিট অ্যান্ড ফ্যাবুলাস (নারী)- পাওলি দাম

    ফিট অ্যান্ড ফ্যাবুলাস (পুরুষ)- টোটা রায় চৌধুরী

    মোস্ট গ্ল্যামারাস ইউথ আইকন (পুরুষ)- বিক্রম চট্টোপাধ্যায়

    সমোস্ট গ্ল্যামারাস ইউথ আইকন (নারী)- সৌরসেনী মৈত্র

    দ্য আল্টিমেট ডিভা টাইমলেস বিউটি- রূপা গঙ্গোপাধ্যায়

    ট্রাডিশনাল কুইন অফ দ্যা ইয়ার – জয়া আহসান

    ফ্য়াশান রিস্ক টেকার অফ দ্যা ইয়ার- মনামী ঘোষ

    স্টাইল আইকন (পুরুষ)- প্রসেনজিৎ

    স্টাইল আইকন (নারী)- ঋতুপর্ণা সেনগুপ্ত

    রেড কার্পেট লুক অফ দ্য ইয়ার (পুরুষ) -অঙ্কুশ হাজরা

    রেড কার্পেট লুক অফ দ্য ইয়ার (নারী)- ঐন্দ্রিলা সেন

    মোস্ট গ্ল্যামারাস স্টার (নারী) -কোয়েল মল্লিক

    সবচেয়ে গ্ল্যামারাস তারকা (পুরুষ) -দেব

    মোস্ট ফ্যাশনেবল স্টার কাপল – নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত

    মোস্ট ফ্যাশনেবল স্টার (পুরুষ)- পরমব্রত চট্টোপাধ্যায়

    মোস্ট ফ্যাশনেবল স্টার (নারী)- রাইমা সেন

    বছরের সেরা ট্রেন্ডসেটার -মিমি চক্রবর্তী

    স্পোর্টস আইকন- সৌরভ গঙ্গোপাধ্যায়

    মোস্ট স্টাইলিশ ডিরেক্টর- রাজ চক্রবর্তী

    হটেস্ট স্টার অফ দ্য় ইয়ার (পুরুষ)-দেব

    হটেস্ট স্টার অফ দ্য ইয়ার (নারী)-রাইমা সেন

    ট্রেলব্লেজার অফ দ্য ইয়ার- জিৎ

    আল্টিমেট ডিভা গায়িকা- ঊষা উত্থুপ

    বিনোদন ডেস্ক

  • ছেলেকে নিয়ে শুভশ্রীর সমুদ্রযাত্রা

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে সুখের সংসার তার।  অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টেও তা স্পষ্ট। বর্তমানে শুভশ্রী ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং নিয়ে। তবে এর মাঝেও সন্তানদের সময় দেওয়াটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    জানুয়ারিতে পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন শুভশ্রী। সেখানকার একটি সুন্দর মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। সুযোগ পেলেই সপরিবারে ঘুরতে বের হন এই তারকা দম্পতি। কখনো আবার তাদের সঙ্গে থাকেন কাছের বন্ধুবান্ধবরাও। 

    তবে এবার বিশেষ নজর কাড়ল মা-ছেলের এক অন্যরকম মুহূর্ত— যেখানে সমুদ্র সৈকতে মায়ের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ইউভান!

    ভিডিওতে দেখা যায়, শুভশ্রী প্রিন্টেড স্কার্ট ও সাদা টপ পরে আছেন। অন্যদিকে ইউভান ছিল দারুণ উচ্ছ্বসিত। একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিল। মা শুভশ্রীও কোনো ক্লান্তি ছাড়াই সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।

    প্রথমেই ইউভান জানতে চাইল, ‘এই সমুদ্রে কি শার্ক (হাঙর) আছে?’ শুভশ্রী হাসিমুখে বললেন, ‘সমুদ্রের মাঝে আছে।’ এরপর তিনি উল্টো ইউভানকে জিজ্ঞেস করলেন, তার জাহাজের কথা মনে আছে কি না। তবে মায়ের প্রশ্নের উত্তর না দিয়েই ইউভান নতুন প্রশ্ন করে বসল— ‘আমার বন্ধু আরভ কোথায়?’

    শুভশ্রী জানালেন, ‘সে হোটেলে আছে।’ এরপর শুভশ্রী ইউভানকে প্রশ্ন করলেন, সে কি বাড়ি ফিরে যেতে চায়, নাকি সমুদ্রের ধারেই থাকতে চায়? এক মুহূর্তও চিন্তা না করে ইউভান বলে উঠল, ‘আমি সমুদ্রেই থাকতে চাই!’

    ছেলের আবদার ফেলতে পারলেন না শুভশ্রী। তাকে পিঠে নিয়েই সমুদ্রের দিকে হাঁটতে শুরু করলেন মা।

    সন্তানের সঙ্গে এমন সুন্দর সময় কাটানোর মুহূর্ত দেখে ভক্তরা শুভশ্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ বলেছেন, তিনি একজন অনুপ্রেরণাদায়ী মা। আবার অনেকের মতে, মা-ছেলের এই মধুর সম্পর্ক চিরকাল অটুট থাকুক!

    বিনোদন ডেস্ক

  • ‘বিনোদিনী’ চরিত্র নিয়ে রুক্মিণীর সঙ্গে তুলনা, ক্ষোভ প্রকাশ করে যা বললেন শুভশ্রী

    যখন থেকে টালিউড অভিনেত্রী শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমায় বিনোদিনী চরিত্র করার খবর সামনে এসেছে, তখন থেকেই রীতিমতো উত্তাল টালিউড। অনেকেরই মত— ‘বিনোদিনী’র বায়োপিক করা অভিনেত্রী রুক্মিণীকে টেক্কা দিতেই নাকি এই পথে হেঁটেছেন সৃজিত-শুভশ্রী। তবে এবার মুখ খুললেন রাজপত্নী। 

    রুক্মিণীর সঙ্গে কম্পিটিশনের কথা হাওয়ায় উড়িয়ে সটান বলে বসলেন শুভশ্রী— ‘রুক্মিণী আমার থেকে অনেক জুনিয়র। মাত্র কিছু ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই খুব মন দিয়ে কাজটা করেছে। আমার দেখা হয়নি। আমার মনে হয় এই বিতর্কটা এখানেই শেষ হোক। আর রুক্মিণী নিয়ে (ভুল করে বিনোদিনী বলতে গিয়ে নাম নেন দেব-বান্ধবীর), সরি! বিনোদিনী নিয়ে লহ গৌরাঙ্গ নাম রে নয়, এটা তার থেকেও অনেক বড়।’

    রুক্মিণীর প্রেমিক দেবের সঙ্গে এক সময় প্রেমের গুঞ্জন ছিল শুভশ্রীর। রাজকে বিয়ে করে সেই সম্পর্কের ইতি টানেন টালিউড নায়িকা। আর রুক্মিণীর সঙ্গে মন দেওয়া নেওয়া করছেন দেব।

    দোলের দিন, ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমার কাস্ট রিভিল করেন পরিচালক সৃজিত ও প্রযোজক রানা। সেখানে শুভশ্রীকে বিনোদিনী নেওয়ার কারণ প্রসঙ্গে পরিচালক সৃজিত বলেন, ‘শুভশ্রীকে বিনোদিনী কাস্ট করা হয় ২০১৯ সালে। ওই আমার প্রথম পছন্দ ছিল। বিনোদিনীর একটি স্পেসিফিক গঠন দরকার ছিল। তারপর ও সন্তানসম্ভবা হয়ে পড়ে। প্রেগন্যান্সির পর আমাদের চেষ্টা ছিল সেই গঠনে কত তাড়াতাড়ি চলে আসা যায়। সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। তিনি বলেন, ভাগ্যিস হয়নি, তাহলে আমার প্রথম পছন্দকে পেতাম না। আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছায়। আমার চিন্তাভাবনায় শুভশ্রীর থেকে ভালো বিনোদিনী কেউ নেই।’

    এদিন বিনোদিনী বিতর্কে শুভশ্রী আরও বলেন, ‘বিনোদিনী নিয়ে এত বিতর্ক, দ্য ওজি সৃজিত মুখার্জিকেও শুনতে হচ্ছে, তিনি ইন্সপায়রড। সে হতেই পারে, যে কেউ ইন্সপিরেশন নিতে পারে। তাতে কেউ ছোট হয়ে যায়। আমার কাছে কবে অফার এসেছে তা হয়তো জানো না। তোরা দেখবে, বিনোদিনী রূপে অন্য একজনের লুক সামনে এসেছিল। এ ক্ষেত্রে তো উনি ইন্সপায়ারড নন। উনি একজন সিনিয়র মোস্ট ডিরেক্টর। ওর কাছ থেকে লোক ইন্সপিরেশন নিতেই পারে। উনি তাতে খুশিই হবেন। ২০২০-তে আমার কাছে অফার নিয়ে আসেন। তার আগে নিশ্চয়ই হয়ে গিয়েছিল রিসার্চ, স্ক্রিপ্ট ওয়ার্ক। তাই বিনোদিনী-বিনোদিনী তুলনাটা এখনই বন্ধ হয়ে যাক।’

    এর আগে শুভশ্রীর নতুন বিনোদিনী হওয়া প্রসঙ্গে দেবের কাছে প্রশ্ন রাখা হলে জবাব এসেছিল— আমার কাছে একটাই বিনোদিনী, যেটি মুক্তি পেয়েছে। অন্যটা আমি জানি না।’ অভিনেতার চোখেমুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। যদিও শুভশ্রী বা সৃজিতের নাম পর্যন্ত উচ্চারণ করেননি তিনি।

    এর আগে লহ গৌরাঙ্গ নাম রে-তে বিনোদিনী হিসেবে নাম সামনে এসেছিল প্রিয়াংকা সরকারের। কেন নায়িকা বাদ পড়লেন, সেই রহস্য অজানা। এ প্রসঙ্গে প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন, ‘প্রিয়াংকাকে তো শুধু লুক টেস্ট করা হয়েছিল। তবে এখন পরিচালকের মনে হয়েছে শুভশ্রী আরও ভালো বিনোদিনী হতে পারবেন।’ 

    ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমায় চৈতন্যদেবের চরিত্রে ধরা দেবেন দিব্যজ্যোতি দত্ত। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন নটী বিনোদিনীর চরিত্রে। ব্রাত্য বসু হবেন গিরিশ চন্দ্র ঘোষ, ইশা সাহাকে দেখা যাবে সমসাময়িক একটি চরিত্রে। যেমনটা পার্নো মিত্র ও  ইন্দ্রনীলকেও দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমাটি বছরের শেষে অর্থাৎ শীতের ছুটিতে মুক্তি পেতে পারে। 

    বিনোদন ডেস্ক

  • ইসকনের সন্ন্যাসীদের নিয়ে মেয়ের জন্মদিন পালন রাজ-শুভশ্রীর

    মায়ের কোলে বসে ছোট্ট ইয়ালিনি। পরনে গোলাপি জামা, মাথায় ঝুঁটি। এক বছরের জন্মদিনে কন্যাকে এই ভাবেই সাজিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। ইয়ালিনির সঙ্গে মিলিয়েই শুভশ্রীও পরেছিলেন গোলাপি শাড়ি। রাজ ও ইউভানের পরনেও ছিল গোলাপি পাঞ্জাবি।

    জন্মদিনে কেক কাটা পর্বের সঙ্গেই ছিল বিশেষ আয়োজন। তার এক ঝলক ভাগ করলেন রাজ নিজেই। ভিডিওতে দেখা যাচ্ছে, ইসকনের সন্ন্যাসীরা কীর্তন গাইছেন। ফুলের মালায় সজ্জিত জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। সাধুদের সঙ্গে গলা মেলাচ্ছেন শুভশ্রী আর হাতে তাল দিচ্ছে ছোট্ট ইয়ালিনি। পাশে ঘুরে বেড়াচ্ছে ইয়ালিনির দাদা ইউভান।

    ভিডিওতে একরত্তিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা। অনেকেরই মত, ‘ইয়ালিনি অবিকল রাজের মতো দেখতে। বাবার মুখ যেন কেটে বসানো।’ এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকেই রাজ বলেছিলেন, ‘পিতৃমুখী কন্যা সুখী, বলছেন সকলে। মেয়েকে শুভশ্রী ‘মা’ ডাক শেখাচ্ছে। কিন্তু ইয়ালিনির মুখে কেবলই ‘বাবা’! অবশ্যই মজা লাগে, ভালোও লাগে। তবে আমি জানি, শুভশ্রীর মতো দেখতে হলেও আমার সন্তানেরা সুখী হবে।’

    সন্তান ও সংসারের মঙ্গল কামনা করতেই মেয়ের জন্মদিনে পূজার আয়োজন বলে জানান রাজ। যদিও সবটা নাকি শুভশ্রীর তত্ত্বাবধানেই হয়েছে। রাজের কথায়, ‘আমাদের বাড়িতে যেকোনো শুভ উদযাপন মানেই এই বিশেষ আয়োজন। ইসকন থেকে সাধুরা আসেন। জগন্নাথ দেব, রাধা-কৃষ্ণের মূর্তিকে ফুল ছড়িয়ে স্নান করানো হয়। সঙ্গে যজ্ঞ। ফল, মিষ্টি, রকমারি ব্যঞ্জন সাজিয়ে ২১ রকমের ভোগ।’

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় সন্তান কবে আসছে, জানালেন শুভশ্রী

    দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তা প্রায় পুরোনো খবর। ইনস্টাগ্রামে বিশেষ ছবি পোস্ট করে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তবে এই অবস্থাতেও চুটিয়ে কাজ করে যাচ্ছেন এই নায়িকা। সঙ্গে অবশ্য যতটা পারা যায় বাড়িতেও সময় দিচ্ছেন। 

    rnrn

    সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 

    rnrn

    বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেন, ‘আমি একদম সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ মতো কাজও করছি।’ 

    rnrn

    দ্বিতীয়বার মা হওয়ার পর কী কাজ থেকে বিরতি নেবেন? এমন প্রশ্নের জবাবে শুভশ্রী গাঙ্গুলি বলেন—‘কাজের ব্যাপারে আমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই। যে অফার আসে, সেটাই গ্রহণ করি না, তার সঙ্গে প্রেগন্যান্সির যোগ নেই। আমার হাতে বেশ কিছু অফার রয়েছে, এসব কাজ পরের বছর শুরু হবে। আমার প্রসবের তারিখ ডিসেম্বরে। যতদিন সম্ভব হবে কাজ করব, তারপর বিরতি নেব। কারণ ডেলিভারির পর সুস্থ হতে শরীরকে সময় দিতে হবে।’

    rnrn

    টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন এই অভিনেত্রী। ওই বছরেই মে মাসে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় পুত্র ইউভান। যার বয়স এখন ২ বছর ৯ মাস।

    বিনোদন ডেস্ক