Tag: শুভমান গিল

  • সারা টেন্ডুলকারের সঙ্গে প্রেমের গুঞ্জন যে অভিনেতার

    এতদিন তারকা ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে কিংবদন্তী শচীন টেন্ডুলকারকন্যা সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তার সত্যতা মেলেনি। তবে এখন শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। ভারতীয় একাধিক মিডিয়ার দাবি, নতুন করে প্রেমে পড়েছেন শচীনকন্যা সারা।

    দেশটির বেশ কিছু মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি সারাকে দেখা গেছে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে। বহুবার দুজনে দেখা করেছেন। যা নাকি ধরা পড়েছে ক্যামেরাতেও। আর এ সময় দুজনের মধ্যে রসায়নও চোখে পড়েছে। বলা হচ্ছে, উভয়ই একে অপরের সঙ্গ সময়টা বেশ উপভোগ করছেন।

    অবশ্য সিদ্ধান্ত ও সারা দুজনকে নিয়ে আগেও এমন গুঞ্জন শোনা গিয়েছে। যেখানে সারাকে জড়ানো হয়েছে তারকা ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে। অন্যদিকে সিদ্ধান্তকে জড়ানো হয়েছে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দর সঙ্গে। যদিও এ দুজনের কেউই এ নিয়ে কখনোই কোথায় মুখ খুলেননি।

    এদিকে সারার জন্য শুভমানকে যেতে হচ্ছে বেশ সমালোচনার মধ্যে। প্রায়শই মাঠেও শুভমানকে দেখে ভক্তরা সারা সারা বলে ডাকছেন। এতে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছেন সারা। যদিও এই সারা সঙ্গে আরেক সারার নামও জড়িয়ে গেছে। যেখানে অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে শুভমানের এমন দাবি করা হচ্ছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সত্যতা মেলেনি।

    বিনোদন ডেস্ক

  • ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট, দ্রুত ব্যবস্থা চান শচীনকন্যা

    ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারাকে জড়িয়ে বিভিন্ন পোস্ট সামাজিকমাধ্যম এক্সে দেখা যায়। সারার নামে একাধিক অ্যাকাউন্টও এক্সে রয়েছে। সেই সব ভুয়া বলে জানিয়েছেন শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার।

    সারা টেন্ডুলকার জানিয়ে দিলেন যে, এক্সে তার কোনো অ্যাকাউন্ট নেই। সারার নাম এবং ছবি দিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বুধবার ইনস্টাগ্রামে পোস্ট করে সারা জানালেন, সামাজিকমাধ্যমে তার ‘ডিপফেক’ ছবি তৈরি করা হচ্ছে; যা নিয়ে বিরক্ত তিনি।

    ইনস্টাগ্রামে সারা লেখেন- সমাজমাধ্যম অসাধারণ একটা জায়গা। সেখানে আমরা নিজের আনন্দ, দুঃখ এবং প্রতিদিনের সব কিছু ভাগ করে নিই; কিন্তু সেখানে প্রযুক্তির অপব্যবহার করে সত্যিকে পাল্টে দেওয়া হচ্ছে; যা ইন্টারনেটের কোনো পোস্টের সত্যতার ওপর প্রশ্ন তৈরি করছে। 

    তিনি লেখেন- আমি এমন কিছু ‘ডিপফেক’ ছবি দেখেছি, যার সঙ্গে সত্যের সম্পর্ক নেই। এক্সে আমার নাম এবং ছবি ব্যবহার করে এমন কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষকে ভুল তথ্য দিচ্ছে। 

    ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারাকে জড়িয়ে বিভিন্ন পোস্ট এক্সে দেখা যায়। সারার নামে একাধিক অ্যাকাউন্টও এক্সে রয়েছে। বিশ্বকাপের মাঝে একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, শুভমানকে জড়িয়ে রয়েছেন সারা। পরে জানা গেছে, সারার ভাই অর্জুনকে জড়িয়ে ছিলেন সারা; কিন্তু সেই ছবিতে অর্জুনের জায়গায় শুভমানের মুখ বসিয়ে দেওয়া হয়েছিল। এসব কিছুর বিরুদ্ধে মুখ খুললেন সারা।
     

    বিনোদন ডেস্ক

  • সারার সঙ্গে শুভমানের সম্পর্কের কথা ফাঁস করলেন সারা

    বিশ্বকাপে ডেবিউ শুভমান গিলের। প্রথমে ভাগ্য সঙ্গ না দিলেও, যত তাড়াতাড়ি সম্ভব বিছানা ছেড়ে বাইশ গজে ফিরেছেন তিনি। ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শ্রীলংকার বিরুদ্ধে যখন শুরুতেই রোহিতের উইকেট হারিয়ে চাপে ভারত, তখন বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত ইনিংস খেলেন শুভমান গিল।

    rnrn

    ম্যাচ চলাকালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চিৎকার ‘হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি যাইসি হো’ (আমাদের ভাবি কেমন হবে, সারা যেমন তেমন হবে)। খেলার মাঠ এবং বিনোদন দুনিয়া তোলপাড় সারা ‘ভাবিকে’ নিয়ে। কিন্তু কে এই সারা ‘ভাবি’? এবার ‘কফি উইথ করণ’-এর চ্যাট শোয়ে এসে বিষয়টি খোলাসা করলেন সাইফ কন্যা সারা। খবর হিন্দুস্তান টাইমসের।

    rnrn

    সাইফ কন্যা বলিউড অভিনেত্রী সারার সঙ্গে শুভমানের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েকবার ‘ডেটেও’ গিয়েছেন তারা। একটি অনুষ্ঠানে সারার সঙ্গে প্রেম নিয়ে হেঁয়ালি করে উত্তরও দেন। যদিও এ মুহূর্তে শচীন-কন্যার সঙ্গেই ঘনঘন দেখা যাচ্ছে শুভমানকে। তবে কোথাও একটা জল্পনা চলছিলই। আদতে কোন সারায় মজেছেন ক্রিকেট তারকা। এবার ‘কফি উইথ করণ’-এর চ্যাট শোয়ে এসে সব ফাঁস করলেন সাইফ কন্যা। ‘কফি উইথ করণ’-এর সিজন আটের তৃতীয় পর্বের অতিথি হয়ে আসবেন সারা আলি ও অনন্যা পাণ্ডে। সেখানেই শুভমানের সঙ্গে সারার সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলেই সোজাসাপটা জবাব দেন। অভিনেত্রী বলেন, ‘আমি নই, গোটা দেশই ভুল ভাবছে। এই সারা আসলে অন্য সারা।’ পদবি না বললেও বুঝতে কারো বাকি নেই সারার ইঙ্গিত শচীন কন্যা সারার দিকে।

    বিনোদন ডেস্ক