Tag: শীত

  • পরীমনির ‘শীত নাই’

    ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমনি। রূপালি পর্দায় অভিনয় দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়ে নেয়। পর্দার বাইরেও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় এই নায়িকাকে।

    বর্তমানে অবকাশ যাপনের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি।

    শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শীত নাই’, সঙ্গে যোগ করেছেন একটি ভালোবাসার ইমোজি, যা ভক্তদের বাড়তি মনোযোগ কেড়েছে।

    ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে ফুরফুরে মেজাজে আছেন তিনি। পরীমণির পরনে ছিল ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, চোখে রোদচশমা। সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এই গ্ল্যামারাস লুক মুহূর্তেই নজর কাড়ে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টের কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার ঝড় বইছে। একজন অনুরাগী লিখেছেন, ‘সবসময়ের মতোই অনন্যা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।’

    উল্লেখ্য, কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিতেই বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন পরীমণি। পর্দায় ফেরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রাখছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • নিরাপত্তার কারণে গায়ক অনুব জৈনের কনসার্ট স্থগিত, অনিশ্চিত টিকিটের মূল্য ফেরত

    শুরু হয়েছে শীতকাল। চলছে শীত মৌসুমে বিভিন্ন স্থানে কনসার্ট। কিন্তু আন্তর্জাতিক সংগীতশিল্পীদের নিরাপত্তার অভাবের কারণে একের পর এক কনসার্ট স্থগিত করা হচ্ছে। পাকিস্তানি গায়ক আলি আজমতের কনসার্ট স্থগিত করা হয়েছে। এবার স্থগিত হলো ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনের কনসার্ট। আগামী কয়েক সপ্তাহে ঢাকায় আরও একাধিক আন্তর্জাতিক শিল্পীর কনসার্ট রয়েছে। এর মধ্যে পাকিস্তানি ব্যান্ড জাল, কাবিশ ও আতিফ আসলামের কনসার্টও রয়েছে।

    আগামী ১২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সংগীতশিল্পী অনুব জৈনের কনসার্ট। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন। ঢাকার ১০০ ফিটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই কনসার্টটি। তবে এক ফেসবুক পোস্টে এটি স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন।

    সামাজিক মাধ্যম ফেসবুকে তারা লিখেছে— নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বর্তমানে আমাদের দর্শক, স্পনসর, পার্টনার ও টিকিট হোল্ডারদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে এবং যখন আমরা সংশ্লিষ্ট সবার পূর্ণ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারব, তখনই শোটি আয়োজন করা হবে। ইভেন্টের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘যারা টিকিটের মূল্য ফেরত নিতে ইচ্ছুক, তাদের জন্য আমরা শিগগিরই রিফান্ড পলিসি বা নীতিমালা ঘোষণা করব। পরবর্তী আপডেটের জন্য অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।

    এর আগে গত ১৪ নভেম্বর নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমতকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টও স্থগিত করা হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অনুমতি মেলেনি। কনসার্ট আয়োজনে ছিল অ্যাসেন কমিউনিকেশন।

    বিনোদন ডেস্ক

  • মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় উষ্ণতা ছড়ালেন সুস্মিতা

    কনকনে শীতে কাঁপছে মানুষ। আর এমন শীতের মধ্যেই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে বসলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। নতুন বছর উপলক্ষ্যে ছুটি কাটাতে আজারবাইজানে গিয়েছিলেন এই অভিনেত্রী।

    সেখানে এই কনকনে শীতের মধ্যেই মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সাঁতার কাটেন সুস্মিতা। নিজের ইনস্টাগ্রামে এমনই এক ভিডিও শেয়ার করেছেন তিনি।

    যেখানে দেখা যায়, পাহাড়ের কোলঘেঁষে গড়ে উঠেছে রিসোর্ট। পাহাড়ের বিভিন্ন অংশে জমে আছে তুষার। এ রিসোর্টের সামনে সুইমিংপুল। তা থেকে ভেসে আসছে বাষ্প। কিছুক্ষণ পর দেখা যায়, সুইমিংপুলের জলে সাঁতার কাটছেন সুস্মিতা।

    ভিডিওর ক্যাপশনে সাবেক বিশ্বসুন্দরী লিখেছেন, ‘তুষারে ঢাকা পাহাড়। মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রা। একটি গরম আউটডোর পুল। অবশ্যই এ জলে ডুব দিতে ইচ্ছা করছে। উফ! দারুণ অভিজ্ঞতা।’

    পোস্টের জবাবে সুস্মিতা সেনের দত্তক মেয়ে রেনে সেন বলেছেন, ‘তুমি পরাবাস্তব’। তানাজ ইরানি বললেন, ‘বাহ! সত্যিই ইর্ষান্বিত’। রাতি পাণ্ডে লিখেছেন, ‘মনোরম দৃশ্য এবং সুন্দর তুমি’।

    আরও পড়ুন: 

    এর আগে একই স্থান থেকে আরও একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা সেন। যেখানে ছুটির মেজাজেই দেখা গেছে অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • শীতের শুরুতেই উষ্ণতা ছড়ালেন মিম

    প্রকৃতিতে এখন চলছে শীতের আমেজ। এই শীতকে স্বাগত জানিয়ে মাঝেই ভক্তদের মনে উষ্ণতা ছড়ালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। 

    শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাহসী কিছু ছবি প্রকাশ করেছেন মিম। যেখানে অফ হোয়াইট শাড়িতে মিমকে দেখা গেছে মোহনীয় রূপে। 

    আরও পড়ুন: 

    এমনিতেই বাঙালি এই অভিনেত্রীর নজরকাড়া লুক বরাবরই ঝড় তোলে ভক্তদের হৃদয়ে। এর মাঝে খোলামেলা শাড়িতে মিমের উপর থেকে নজর ফেরানোই যেন দায় ছিল নেটিজেনদের জন্য। 

    বিদ্যা সিনহা মিমের সেই ছবিগুলোতে মন্তব্য করেছেন এক হাজারের বেশি মানুষ। যার অধিকাংশই ছিল অভিনেত্রীর রূপের প্রশংসাসূচক। 

    অনেকেই আবার বলেছেন, শীতের শুরুতেই যেন উষ্ণতা ছড়িয়ে গেলেন মিম। 

    এদিকে শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা মানুষ। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। ভারতে সিনেমা মুক্তি পেলেও দেশে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

    প্রসঙ্গত, মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। 
     

    বিনোদন ডেস্ক