Tag: শিল্পা

  • আবেগ সামলে লড়াই শিল্পার

    ব্যবসায়ী ও শিল্পপতি রাজ কুন্দ্রাকে ২০০৯ সালে বিয়ে করেন শিল্পা শেঠি। বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় তার স্বামী রাজ। এবং দীর্ঘ সময় হাজতবাসও হয় তার। যদিও পরে জামিন পান রাজ। 

    rnrn

    জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি। হাজতবাসের সময় শুধু নিজের লড়াইয়ের কথা ভেবে নয়, নিজের পরিবারের চিন্তাতেও অস্থির হয়ে গিয়েছিলেন রাজ। এমনকি দেশ ছেড়ে অন্যত্র গিয়ে সংসার করার কথাও নাকি ভেবেছিলেন শিল্পা ও রাজ। তবে সেসব করতে হয়নি। 

    rnrn

    কারণ শিল্পা সব সময় ছিলেন রাজের পাশে। তবে জেলে থাকাকালীন নিজের ৪৭তম জন্মদিনটা কাটাতে হয় তাকে। সেদিন চোখের জল ধরে রাখতে পারেননি রাজ।

    rnrn

    গ্রেফতার হওয়ার পর একটা লম্বা সময় ছেলে ভিয়ান কুন্দ্রকে বাবার হাজতবাসের ঘটনা লুকিয়ে রাখা হয়। পরে অবশ্য সবটাই জানতে পারে ১০ বছরের ভিয়ান। তবে সবটা শক্ত মনে সামলেছে সে। 

    rnrn

    কিন্তু বাবার ৪৭তম জন্মদিনে ধরা গলায় বাবা রাজকে ফোন করে বলে, ‘বাবা তোমাকে খুব মিস্ করছি। কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো।’ 

    rnrn

    ছেলের গলা শুনে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শিল্পার স্বামী। রাজের কথায়, ‘আমার জন্মদিনে যখন ভিয়ানের গলা শুনি, বুঝতে পারছিলাম ওর গলা বুজে আসছে। আর জেলে নিজের আবেগ দেখালে লোকে মাথার ওপর চেপে বসে। তাই মুখে চাদর চাপা দিয়ে কেঁদেছিলাম সেদিন। আমার ছেলের কাছে আমি হিরো। ও জানে আমার সংস্থা ওর নামে। সেখানে কোনো নোংরা কাজ হতে পারে না। গোটাটা দুঃস্বপ্নের মতো।’

    rnrn

    রাজ বলেন, শিল্পা আমার পাশে না থাকলে হয়তো আমার পরিবার, সংসার সবই ভেঙে যেত। কীভাবে কঠিন এ পথ পাড়ি দিয়েছেন শিল্পা তাও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন রাজ। অনেকের কথা শুনেও চেপে গিয়েছিলেন শিল্পা। এমনকি অনেক স্বজনের কথাও শুনতে হয়। 

    rnrn

    সমাজ চারদিক থেকে বন্দি করে ফেলেছিল শিল্পার পরিবারকে। তবে আবেগ সামলে সে কঠিন সময়টা লড়াই করে গেছেন এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • চাদরে মুখ ঢেকে কেঁদেছিলেন শিল্পার স্বামী 

    ব্যবসায়ী ও শিল্পপতি রাজ কুন্দ্রাকে ২০০৯ সালে বিয়ে করেন শিল্পা শেঠি। বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় তার। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও হয় তার। যদিও পরে জামিন পান রাজ। 

    rnrn

    জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি। হাজতবাসের সময় শুধু নিজের লড়াইয়ের কথা ভেবে নয়, নিজের পরিবারের চিন্তাতেও অস্থির হয়ে গিয়েছিলেন রাজ। এমনকি, দেশ ছেড়ে অন্যত্র গিয়ে সংসার করার কথাও নাকি ভেবেছিলেন শিল্পা ও রাজ। 

    rnrn

    তবে সেই সব করতে হয়নি। কারণ শিল্পা সব সময় ছিলেন রাজের পাশে। তবে জেলে থাকাকালীন নিজের ৪৭তম জন্মদিনটা কাটাতে হয় তাকে। সেদিন চোখের জল ধরে রাখতে পারেননি রাজ।

    rnrn

    গ্রেফতার হওয়ার পর একটা লম্বা সময় ছেলে ভিয়ান কুন্দ্রকে বাবার হাজতবাসের ঘটনা লুকিয়ে রাখা হয়। পরে অবশ্য সবটাই জানতে পারে বছর ১০ বছরের ভিয়ান। তবে সবটা শক্ত মনে সামলেছে সে। 

    rnrn

    কিন্তু বাবার ৪৭তম জন্মদিনে ধরা গলায় বাবা রাজকে ফোন করে বলে, ‘বাবা তোমাকে খুব মিস্ করছি। কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো।’ 

    rnrn

    ছেলের গলা শুনে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শিল্পার স্বামী। কিন্তু জেলে তো নিজের আবেগ দেখানোর জায়গা নয়। তাই চাদর চাপা দিয়ে কেঁদেছিলেন সেদিন। 

    rnrn

    রাজের কথায়, ‘আমার জন্মদিনে যখন ভিয়ানের গলা শুনি, বুঝতে পারছিলাম ওর গলা বুজে আসছে। আর জেলে নিজের আবেগ দেখালে লোকে মাথার ওপর চেপে বসে। তাই মুখে চাদর চাপা দিয়ে কেঁদেছিলাম সেদিন। আমার ছেলের কাছে আমি হিরো। ও জানে আমার সংস্থা ওর নামে। সেখানে কোনো নোংরা কাজ হতে পারে না। গোটাটা দুঃস্বপ্নের মতো।’

    বিনোদন ডেস্ক

  • হাজতবাসের যেসব স্মৃতি এখনো কুরে কুরে খায় রাজকে

    পর্নোগ্রাফি মামলায় নাম জড়িয়েছিল শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার। ২০২১ সালের ওই মামলায় ৬৩ দিন হাজতবাসও হয়েছিল তার। যদিও পরে জামিন পান রাজ। জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি। 

    rnrn

    সিনেমার পর্দায় সেই অধ্যায় তুলে ধরেছেন রাজ। ইতোমধ্যে মুক্তি পেয়েছে রাজের জীবনী চিত্রের ট্রেলারও। এই ছবির মাধ্যমে বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শিল্পার স্বামী। নিজের জীবনী চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাজ নিজেই। সম্প্রতি সেই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শিল্পার স্বামী। 

    rnrn

    তার হাজতবাসের সময়ের কথা মনে পড়লেও নাকি চোখে জল চলে আসে তার। ৬৩ দিনের সেই স্মৃতি নাকি এখনো কুরে কুরে খায় তাকে। এখনো কেন সেই স্মৃতি ভুলতে পারেননি রাজ?

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত হিসাবে আর্থার রোড জেলে দুই মাসের বেশি সময় কাটাতে হয়েছিল তাকে। সেই সময় এতটাই ভেঙে পড়েছিলেন রাজ যে, নিজেকে শেষ করে দেওয়ার ভাবনাও এসেছিল তার মনে। 

    rnrn

    রাজের কথায়, ‘যখন রাতে ঘুমোতাম, ডান পাশে যে শুয়ে থাকত তার বিরুদ্ধে ৮৮ জনকে খুনের অভিযোগ ছিল। আর বাঁদিকে যে শুতো তার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ। এমন পরিবেশে ৬৩ রাত কাটাব, দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছিল এটা ভেবে যে, আমি কোনো দোষ না করেও এমন গুরুতর শাস্তি ভোগ করছিলাম। আমি সেটা মেনে নিতে পারিনি। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম।’

    rnrn

    জেলের ভেতরে তার স্ত্রী-সন্তানদের নিয়ে নানা কথা উঠত। সেই প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেলেন রাজ। তার হাজতবাসের অভিজ্ঞতা নিয়ে যে ছবিটি হচ্ছে তার নাম ‘ইউটি-৬৯’।

    rnrn

    আগামী ৩ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা অভিনীত ‘ইউটি সিক্সটিনাইন’।

    বিনোদন ডেস্ক

  • বিদেশেও সংসার করতে চেয়েছিলেন শিল্পা

    ২০২১ সাল থেকেই সময়টা খারাপ যাচ্ছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার। দীর্ঘ ১৪ বছরের সংসার জীবন তাদের।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন তাদের কঠিন সময়ের কথা। পর্নোকাণ্ডে নাম জড়ানোর পর তাকে নাকি দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন শিল্পা শেঠি। 

    রাজ বলেন, আমার স্ত্রীই প্রথম আমাকে প্রশ্ন করেন— তুমি কি বিদেশে চলে যেতে চাও? তুমি তো লন্ডনে বেশ ভালোই ছিলে। আমার জন্য এ দেশে এসেছো তুমি। তুমি চাইলে আমি বিদেশে গিয়েও সংসার করতে পারি। চরম কঠিন সময়েও আমার স্ত্রীই প্রথম আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন। 

    তার পরও কেন বিদেশে যাওয়ার কথা ভাবেননি রাজ? তিনি বলেন, আমি এ দেশে থাকতে ভালোবাসি। আর তা ছাড়াও… লোকজন কোটি কোটি টাকার জালিয়াতি করে পালিয়ে যায়। আমি কেন তা করব! 

    পর্নোগ্রাফিকাণ্ডে ৬৩ দিন আর্থার রোড জেলে বন্দি ছিলেন রাজ। তার পর প্রায় দুই বছর মুখ লুকিয়ে ছিলেন। নিজের জেলবন্দি সময় নিয়ে ছবিও করছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিজেই। ছবির প্রথম ঝলকও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।

    আর্থার রোড জেলে ৬৩ দিন কাটানোর অভিজ্ঞতা কেমন ছিল, সেটি জানাতে গিয়ে রাজ বলেন, ‘যখন রাতে ঘুমোতাম, ডান পাশে যে শুয়ে থাকত তার বিরুদ্ধে ৮৮ জনকে খুনের অভিযোগ ছিল। আর বাঁদিকে যে শুতো তার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ। এমন পরিবেশে ৬৩ রাত কাটাব, দুঃস্বপ্নেও ভাবতে পারিনি।’

    জেলের ভেতরে তার স্ত্রী-সন্তানদের নিয়ে নানা কথা উঠত। সেই প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেলেন রাজ। তার হাজতবাসের অভিজ্ঞতা নিয়ে যে ছবিটি হচ্ছে তার নাম ‘ইউটি-৬৯’।

    আরও পড়ুন: 

    আগামী ৩ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা অভিনীত ‘ইউটি সিক্সটিনাইন’।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের কথা বলার পর রহস্যময় বার্তা শিল্পার স্বামীর

    বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সম্পর্কটা স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ভালো যাচ্ছে না। রাজ পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতারের পর থেকেই বেশি সম্পর্কে ফাটল ধরেছে।  

    কদিন ধরেই গুঞ্জন— বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। নিজের এক্স-এ (সাবেক টুইটার) এক রহস্যময় বার্তা দিয়েছেন শিল্পার স্বামী। যেখানে তিনি জানিয়েছেন, তাদের বিচ্ছেদ হয়ে গেছে! তবে কোথাও শিল্পার নাম নেননি।

    আরও পড়ুন:

    শিল্পার উদ্দেশে রাজ বলেন, ‘গেল দুই বছর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।’ রাজ কুন্দ্রা মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আমরা আলাদা হয়ে গেছি এবং আপনাদের সবার প্রতি অনুরোধ— আমরা যেন এই কঠিন পরিস্থিতি পার করতে পারি। তাই আমাদের সময় দিন।’ ভারতীয় গণমাধ্যমগুলোও এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

    বিচ্ছেদের কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের আর এক কষ্টের কথা প্রকাশ্যে আনলেন রাজ কুন্দ্রা। সেটি হলো— জেলবন্দি সময়ের অভিজ্ঞতা। জানালেন, জেলে থাকার সময় প্রতিটি রাত তিনি কেঁদে ভাসিয়েছিলেন।

    পর্নোগ্রাফিকাণ্ডে ৬৩ দিন আর্থার রোড জেলে বন্দি ছিলেন রাজ। তার পর প্রায় দুই বছর মুখ লুকিয়ে ছিলেন। নিজের জেলবন্দি সময় নিয়ে ছবিও করছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিজেই। ছবির প্রথম ঝলকও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।

    আর্থার রোড জেলে ৬৩ দিন কাটানোর অভিজ্ঞতা কেমন ছিল, সেটা জানাতে গিয়ে রাজ বলেন, ‘যখন রাতে ঘুমোতাম, ডান পাশে যে শুয়ে থাকত তার বিরুদ্ধে ৮৮ জনকে খুনের অভিযোগ ছিল। আর বাঁ দিকে যে শুতো তার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ। এমন পরিবেশে ৬৩ রাত কাটাব, দুঃস্বপ্নেও ভাবতে পারিনি।’

    জেলের ভেতরে তার স্ত্রী-সন্তানদের নিয়ে নানা কথা উঠত। সেই প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেলেন রাজ। তার হাজতবাসের অভিজ্ঞতা নিয়ে যে ছবিটি হচ্ছে তার নাম ‘ইউটি-৬৯’।

    আগামী ৩ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা অভিনীত ‘ইউটি সিক্সটিনাইন’। 

    বিনোদন ডেস্ক