Tag: শিলা

  • ৬ বছরের প্রেম, কবুল বলতে শিলার ‘বুক ধাপুর ধুপুর’

    দীর্ঘ ৬ বছর প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শিরিন শিলা। 

    গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানিকতা শেষ হয়। শিলার বরের নাম আবিদুল মহাইমিন সাজিল।  

    বিয়ের ব্যাপারে অভিনেত্রী শিরিন শিলা বলেন, ‘আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো, ছয় বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করলাম।’

    বিয়ের একাধিক ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন শিলা। যেখানে একটি ভিডিওতে দেখা যায়, কবুল বলার সময় অনেকটা সময় নিচ্ছেন তিনি। 

    সেটাও ক্যাপশনে তুলে ধরেছেন এই নায়িকা।  তিনি জানিয়েছেন, ‘কবুল বলার সময় আমার বুকের ভেতর ধাপুর ধুপুর করতেছিল।’

    অভিনেত্রীর সেই ভিডিওতে ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরাও বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে আবার নিজের বিয়ের সময়ের অনুভূতির গল্প টেনে এনেছেন। 

    শিরিন শিলার স্বামী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। বর্তমানে পারিবারিক ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

    ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল শিলার। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জিম্মি’।

    বিনোদন ডেস্ক

  • নতুন লুকে শিরিন শিলা

    নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘গবেট’ নামের এই সিনেমায় তার সঙ্গে এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এটি পরিচালনা করবেন দেবাশীষ সরকার। সিনেমাটির জন্য সোমবার চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান নায়ক।

    rnrn

    এই ছবিতে সিআইডি অফিসার চরিত্রে দেখা যাবে শিলাকে। চরিত্র ফুটিয়ে তুলতে পরিচিত সিআইডি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এই ঢালিউড নায়িকা। আগস্টের প্রথম সপ্তাহে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারে শুরু হচ্ছে শিলাদের নতুন সিনেমা ‘গবেট’-এর শুটিং।

    rnrn

    এ ছবিতে সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করতে প্রস্তুতি নিতে হচ্ছে শিলাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘নতুন এ ছবিতে আমার চরিত্রটি সিআইডি অফিসারের। বেশ কয়েক দিন আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি। সিআইডির বড় ভাইদের সঙ্গে কথা বলছি আমার ক্যারেক্টার নিয়ে। তারাও আমাকে খুটিনাটি টিপস দিচ্ছেন, যাতে দর্শকদের সামনে নিখুঁতভাবে সিআইডি হয়ে উঠতে পারি। আশা করছি দর্শকেরা ভিন্ন কিছু পাবেন।’ 

    rnrn

    ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘ছবিটার গল্প ডিফ্রেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। পড়ে সেটাই মনে হয়েছে। তাই কাজটা করতে রাজি হয়েছি। আর সঙ্গে আছেন একঝাঁক গুণী অভিনয়শিল্পী। এই ছবিতে কাজ করতে আর ভাবতে হয়?’

    rnrn

    সিনেমাটিতে আরজু-শিলা ছাড়া আরও অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • আমরা ৩ দিন ধরেই একসঙ্গে আছি: পরীমনি

    স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। 

    rnrn

    বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

    rnrn

    তবে শিলার পর এবার খোদ পরীমনিই জানান, তারা এখন একই ছাদের নিচে বসবাস করছেন। 

    rnrn

    বৃহস্পতিবার বিকালে পরীমনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সব কিছু। এখন এটুকুই বলব।

    rnrn

    পরীমনির এমন দাবি প্রসঙ্গে কোনো মন্তব্য পাওয়া যায়নি শরিফুল রাজের।

    rnrn

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পরীমনি ও রাজ ইস্যু ঢালিউডে টক অব দ্য টাউন। রাতের আঁধারে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছিলেন পরীমনি। রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেন। দুজনের কথাতেই মনে হয়েছিল, তাদের সংসার ভেঙে যাচ্ছে। 

    বিনোদন ডেস্ক