Tag: শাহরুখ

  • সিনেমা ফ্লপের পর গুরুর শরণাপন্ন শাহরুখ, পরে যা ঘটল

    ঘটনা ২০২৩ সালের। বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমা মুক্তি পায়। সিনেমাটি বিশ্বজুড়ে ৪৭০ কোটি টাকার ব্যবসা করে। ফলে একের পর এক তিনটি বক্স অফিস সফলতার পর ফের নিজের ‘সিংহাসন’ ফিরে পান বাদশাহ। এখন বলিউডের নজর তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর দিকে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমাতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে।

    এর আগে ২০১৭ সালে ‘জব হ্যারি মেট সজল’ ও  ২০১৮ সালে ‘জিরো’ এ দুটি সিনেমা পরপর ব্যর্থ হয় বক্স অফিসে। তার পর পর্দার আড়ালেই চলে যান শাহরুখ খান। সরে দাঁড়ান অভিনয় থেকে। করোনাকালের পর মনে করলেন, এবার তার পর্দায় ফেরা উচিত। কিন্তু অতীতের ব্যর্থতা যে বলিউড বাদশাহকে তখনো তাড়া করে বেড়াচ্ছিল। এরপর এক ঘনিষ্ঠ বন্ধু তথা গুরুর শরণাপন্ন হোন, আর এক তুড়িতেই পান সফলতা বলে জানান বাদশাহ। 

    পাঁচ বছর পর ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার এ দুটি সিনেমা দিয়েই প্রত্যাবর্তন ঘটে শাহরুখের। সিনেমা দুটি ব্যবসা করে ২০০০ কোটিরও বেশি। কিন্তু এই রূপান্তরের নেপথ্যে রয়েছে তার এক বিশেষ হাত। ঘনিষ্ঠ এক গুরুকে দিয়ে নিজের সিনেমার ভাগ্যবদল করাতে চেয়েছিলেন কিং খান। সে অনুযায়ী এগিয়েও যান। তবে হতাশ হয়ে ফেরেননি, দেখেছেন সফলতার মুখ।

    বলিউডে সিনেমার কাজের পাশাপাশি কিছু টোটকা দিতেও জানেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু আনন্দ পণ্ডিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আনন্দ বলেন, শাহরুখ নিজের জীবন পরিবর্তনের সন্ধিক্ষণে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা যখন ঘনিষ্ঠ হই, তখন আমি ওকে শক্তিভিত্তিক এক বিশেষ ধরনের বাস্তুশাস্ত্রর (ঝাড়ফুঁক) বিষয়ে গাইড করতে শুরু করি। আমরা ওর বাড়িতে কিছু শক্তির পরিবর্তন এনেছিলাম এবং আমি খুশি যে সেটি ওর কাজে এসেছে। ও এতটাই বিনয়ী যে, এই প্রসঙ্গে প্রকাশ্যে আমায় কৃতজ্ঞতাও জানিয়েছে।

    সেই বক্তব্যের সত্যতা আছে। ২০২৩ সালে আনন্দ পণ্ডিতের ৬০তম জন্মদিনে তোলা এক ভাইরাল ভিডিও, যেখানে শাহরুখ রসিকতা করে বলেন, ও আমার স্পিরিচুয়াল গুরু। যখন কোনো সিনেমা ফ্লপ করে, তখন ওকে ফোন করি ঘরের বাস্তু ঠিক করাতে। ও একটা আয়না সরিয়ে দেয়, আর পরের সিনেমাটা হিট হয়ে যায়।

    বিনোদন ডেস্ক

  • নিরাপত্তাহীনতার কারণে কি দেশ ছাড়ছেন শাহরুখ?

    ঘটনা ২০২২ সালের। ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর প্রচারের সময় অ্যান্টনি ম্যাকিকে জিজ্ঞাসা করা হয়েছিল— ‘অ্যাভেঞ্জার্স’ টিমে কোনো বলিউড তারকাকে বেছে নিতে হলে তার কাকে পছন্দ?—এমন প্রশ্নে ম্যাকির দ্বিধাহীন জবাব ছিল— বাদশাহ শাহরুখ খান। 

    সেই সময় কিং খানকেও পাল্টা প্রশ্ন করা হয়েছিল। তিনি যদি হলিউডে সুযোগ পান, তা হলে কোন সিনেমায় অভিনয় করবেন? —এর উত্তরে বাদশাহ বলেন, তার যোগ্য চরিত্র যে পরিচালক দেবেন, তার সিনেমায় অভিনয় করবেন তিনি। ছোটখাটো কোনো চরিত্রে মুখ দেখাতে যাবেন না। দরকারে হলিউডে পা-ই রাখবেন না। কারণ বলিউড তাকে মাথায় করে রেখেছে বলে জানান শাহরুখ খান।

    চলতি এপ্রিল শেষে এসে তেমনই খবর হাওয়ায় ভাসছে। সব ঠিক থাকলে মার্ভেল স্টুডিওর সঙ্গে হাত মেলাতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মার্ভেল স্কুপার থেকে তার ছবিসহ একটি বার্তা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ছড়িয়ে পড়েছে, যা দেখে বলিউডের পাশাপাশি হলিউডেও উন্মাদনা বেড়েছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

    মার্ভেল স্কুপারের সেই বার্তায় আরও দাবি করা হয়েছে, ‘বাদশাহ’ এবং পাওয়ার হাউসের মধ্যে নাকি প্রাথমিক আলোচনা হয়েছে। মার্ভেল ফ্রাঞ্চাইজিতে এশীয়দের প্রতিনিধিত্ব ক্রমশ বাড়ছে, ইদানীং এমন কথা কান পাতলেই শোনা যায়।

    এই যেমন দক্ষিণ কোরিয়ার অভিনেতা পার্ক সিও জুন ‘দ্য মার্ভেলস’-এ অভিনয় করেছেন। আবার ফারহান আখতার, মোহন কাপুরের মতো বলিউড অভিনেতা ইতোমধ্যেই মার্ভেল স্টুডিওর সিরিজ ‘মিসেস মার্ভেল’-এ অভিনয় করে ফেলেছেন। তাহলে শাহরুখই বা বাকি থাকেন কেন? তাই গুঞ্জন ছড়াতেই শাহরুখ অনুরাগীরা অনুমানকে সাকার হিসাবে দেখতে চাইছেন। তারা তাদের প্রিয় নায়ককে হলিউডেও রাজত্ব করতে দেখতে চান। এমনও শোনা যাচ্ছে, বিষয়টি সত্যি হলে শিগগিরই হয়তো হলিউড উড়ে যাবেন বাদশাহ।

    নিন্দুকেরা যদিও বিষয়টি এত সোজা চোখে দেখতে নারাজ। তাদের কটাক্ষ বলছেন, এত দিন কিছুই হলো না। পহেলগাঁও ঘটনার পরেই শাহরুখের হলিউড যাত্রার খবর ছড়িয়ে পড়ল। প্রশ্নও উঠেছে— নিরাপত্তাহীনতায় ভুগেই দেশ ছেড়ে সাময়িক গা ঢাকা দিচ্ছেন না তো অভিনেতা?

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের পর বাড়ি ছাড়লেন আমির, কিন্তু কেন?

    গত জানুয়ারি মাসে বলিউড অভিনেতা শাহরুখ খান নিজের বাড়ি মান্নাত ছেড়ে উঠেছেন ভাড়া বাসায়। যদিও তিনি জানিয়েছেন, বাড়িতে কাজ করার কারণে আপাতত দুই বছর থাকবেন ভাড়া বাড়িতে, তবে অনেকেই মনে করছেন সাইফ আলি খানের বাড়িতে হামলার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। 

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দাবি, শাহরুখের পর এবার একই রাস্তায় হাঁটতে চলেছেন আমির খানও।

    জানা গেছে, আমিরও নাকি বান্দ্রার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন? কোথায় যাচ্ছেন? কেনই বা যাচ্ছেন? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঁকি দিচ্ছে নেটিজেনদের মনে। তবে যা জানা গেল, তা একটু অন্যরকম।

    আমির খান বর্তমানে যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে এক জনপ্রিয় রিয়েল এস্টেট কোম্পানি বিশাল বড় আবাসন বানাতে চলেছেন। ভার্গো কো-অপারেটিভ হাউসিং সোসাইটির তত্ত্বাবধানে চলবে গোটা কাজ। এই বছরের মধ্যেই নাকি আবাসনটি তৈরি হয়ে যাবে। সমুদ্র সৈকতের আনন্দ বারান্দায় বসেই পাবেন ক্রেতারা।

    মজার ব্যাপার হলো, এই রিয়েল এস্টেট কোম্পানির একাধিক আবাসনে ফ্ল্যাট রয়েছে আমিরের। বোঝাই যাচ্ছে, পছন্দের যে কোনো একটি ফ্ল্যাটেই নতুন ঠিকানা বানাতে চলেছেন অভিনেতা। যদিও বাংলো ছেড়ে আপাতত কোথায় যাচ্ছেন, সেটা এখনো জানা যায়নি।

    তবে এতটুকু জানা গেছে, আমিরসহ আবাসনের অন্যান্য বাসিন্দাদের অস্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দেবে ওই রিয়েল এস্টেট কোম্পানি। যদিও ওই এলাকাতেই আমিরের অন্য একটি ফ্ল্যাট রয়েছে। তাই তিনি ভাড়া বাড়িতে উঠবেন না নিজের অন্য বাড়িতে উঠবেন, সেটা সম্পূর্ণ অভিনেতার সিদ্ধান্ত।

    প্রসঙ্গত, নতুন যে আবাসনটি তৈরি হতে চলেছে সেটির প্রতি বর্গফুটের দাম হতে চলেছে এক লাখ টাকা। বোঝাই যাচ্ছে, কয়েকশো কোটির আবাসন তৈরি হতে চলেছে বান্দ্রার এই স্থানে। 

    আগামী বছরের মধ্যেই পুরোনো আবাসনে ফিরে আসবেন আমির খান। তবে আপাতত তার নতুন ঠিকানা কোথায় হতে চলেছে, তা হয়তো খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আনবেন অভিনেতা নিজেই।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুললেন কাজল

    বলিউড ইন্ডাস্ট্রিতে আসার আগেই গৌরী খানকে বিয়ে করেছিলেন বাদশাহ শাহরুখ খান। অন্যদিকে বেশ কয়েক বছরের সম্পর্কের পর ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী কাজল ও অজয় দেবগন। 

    শাহরুখ-কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। অসংখ্য সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তারা। তাদের সিনেমা বক্স অফিসে যেমন হিট, তেমনই দর্শকদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে বছরের পর বছর। 

    বাদশাহ শাহরুখ খান ও কাজলের পরিচয় হয়েছিল ‘বাজিগর’ সিনেমার শুটিংস্পটে। বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সিনেমা। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘মাই নেম ইজ খান’— একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এ জুটি।

    রুপালি পর্দায় অন্যতম সেরা জুটি হলেও বাস্তবে তাদের দুজনেরই মনের মানুষ রয়েছে। কিন্তু তারা কী কখনো একে অপরের সঙ্গে সম্পর্কে আসতে চেয়েছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন শাহরুখ-কাজল।

    তারা যদি অন্য কোনো সম্পর্কে না থাকতেন, তাহলে কী একে অপরের সঙ্গে ডেট করতেন?—এমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, আমি সত্যিই বলতে পারব না। কারণ বাজিগর সিনেমার শুটিংয়ের সময়েই আমি অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম। 

    অন্যদিকে ঠিক একই সময়ে কাজলের দিকে তাকিয়ে মুচকি হেসে শাহরুখ খান বলেন, ‘হ্যাঁ, আমিও ওই সময়ে অজয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম,’ যা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। 

    অবশ্য ভক্তদের মতে, কিং খান বলে কথা। এত সহজে কী আর ‘আসল সত্যটা’ বলবেন।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের সঙ্গে নিজের তুলনা করে বিপাকে উর্বশী

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা সবসময় বলিপাড়ায় আলোচনা-সমালোচনায় থাকেন। এবার বাদশাহ শাহরুখ খানকে নিয়ে বিতর্কে জড়ালেন তিনি। অভিনেত্রী কোনো কিছু মন্তব্য করলেই বিতর্ক শুরু হয়ে যায়। কয়েক মাস আগে অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে তার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। এবার শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা করে বিপাকে পড়লেন উর্বশী রাউতেলা। 

    অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধির জন্য প্রশংসিত হন বলিউড বাদশাহ। তার সিনেমার প্রচারের কৌশলও প্রশংসিত বিভিন্ন ক্ষেত্রে। তবে অভিনেত্রীর দাবি— এ বিষয়ে শাহরুখের পরেই তার নাম উঠে আসে।

    উর্বশী নিজের মধ্যেই নিমজ্জিত থাকেন। এমন মন্তব্য শুনে আপনার প্রতিক্রিয়া কী জানতে চায় এক অনুষ্ঠানের সঞ্চালক। উত্তরে ‘দাবিড়ি দিবিড়ি’খ্যাত অভিনেত্রী বলেন, মানুষ এসব বলছে হয়তো। তবে তারা এটিও বলেছে— শাহরুখ খানের পর উর্বশী রাউতেলাই সেরা প্রচারক। উর্বশীর এমন মন্তব্য ঘিরেই হইচই পড়ে যায় নেটপাড়ায়।

    এ মন্তব্য শুনে সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— খুবই অদ্ভুত ও। কিন্তু এর কথাবার্তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। আরেক নেটিজেন লিখেছেন—উর্বশী অন্তত নিজেকে শাহরুখের আগে রাখেননি। কোনো বিষয়ে তো নিজেকে তিনি দ্বিতীয় নম্বরে রাখলেন, না হলে তো নিজেকেই শীর্ষে রাখতেন।

    এ সাক্ষাৎকারেও একই ধারা বজায় রেখে ‘ডাকু মহারাজ’ সিনেমা নিয়ে কথা বলেছেন উর্বশী। নিজের সিনেমার ভূয়সী প্রশংসা করতে গিয়ে উর্বশী বলেন, ব্যবসার নিরিখে ২০২৫ সালের অন্যতম সিনেমা হলো ‘ডাকু মহারাজ’। এ ছবির জন্যই আইএমডিবিতে আমি এক নম্বর তারকা।  

    এমন মন্তব্যের জন্য অভিনেত্রী নেটপাড়ায় হাসির খোরাক হন। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি এগুলো বেশি দেখি না। দেখলে আমার মনের ওপর প্রভাব পড়ে।

    বিনোদন ডেস্ক

  • ‘মান্নাত’ ছেড়ে ভাড়া বাসায় উঠেছেন শাহরুখ

    ভারতের মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের তকমা পাওয়া ‘মান্নাত’ বাড়িটি নিয়ে ভক্তদের আবেগও কম নয়। কারণ বাড়িটি ছিল বলিউড কিং শাহরুখ খানের। জন্মদিন কিংবা যেকোনো উৎসবে- নায়ককে এক নজর দেখতে হাজারো ভক্ত জড়ো হতেন মান্নাতের সামনে। 

    অনেকদিন থেকে শোনা যাচ্ছিল, মান্নাত ছেড়ে দেবেন শাহরুখ। তাই হলো। সদ্যই সপরিবারে বাড়িটি ছাড়লেন শাহরুখ। উঠলেন নতুন একটি ভাড়া বাসায়। সঙ্গে মাস গেলে তাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও।

    শাহরুখের ‘মান্নাত’ ছাড়ার কারণ হলো বাড়ি সংস্কার। জানা গেছে, বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারতলা ভাড়া নিয়েছেন অভিনেতা। তার মান্নাতে যতদিন কাজ চলবে, ততদিনই পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় থাকবেন তিনি। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে তাদের বাড়ি পালটানোর কাজ।

    আরও জানা গেছে, শাহরুখের নতুন এই বাড়িটি মান্নাতের আয়তনের অর্ধেক। এক প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটির আয়তন ১০ হাজার ৫০০ বর্গফুট, যেখানে মান্নাত ২৭ হাজার বর্গফুট।

    এ খবর নজর এড়ায়নি সাংবাদিকদের। ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সুহানা খানের সঙ্গে তার নতুন বাড়িতে প্রবেশ করেন শাহরুখ। প্রায় দুই বছর সেখানে থাকার পরিকল্পনা রয়েছে নায়কের।

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চারতলার ওই বাড়িটির জন্য মাসে ২৪ লাখ রুপি গুনতে হবে শাহরুখকে। ভবনটি জ্যাকি ভাগনানি, তার বোন দীপশিখা দেশমুখ এবং তাদের বাবা এবং প্রযোজক বাশু ভাগনানির মালিকানাধীন।

    বিনোদন ডেস্ক

  • বাদশাহর বিরুদ্ধে মামলা করেছিলেন মনোজ কুমার

    বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা মনোজ কুমার মারা গেছেন। বেশ কিছু দিন ধরেই মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শুক্রবার (৪ এপ্রিল) তার মৃত্যু হয়। 

    প্রয়াত অভিনেতা মনোজ কুমারের সঙ্গে ইন্ডাস্ট্রির অনেকেরই বিভিন্ন ধরনের স্মৃতি রয়েছে। বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে রয়েছে তার অন্যরকম একটি স্মৃতি। শাহরুখের বলিউডে বাদশাহি দাপট থাকলেও একবার মনোজ কুমারের রোষানলে পড়েছিলেন তিনি। মাত্র ৩৫টি সিনেমা করেই যিনি বলিউডে নিজস্ব ট্রেন্ড-স্টাইল তৈরি করেছিলেন, সেই মনোজই অতীতে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছিলেন। এ কারণে প্রবীণ অভিনেতার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন শাহরুখ খান।

    ঘটনাটি ২০০৭ সালের। তারকা সমৃদ্ধ ‘ওম শান্তি ওম’ সিনেমা নিয়ে বলিউডে তোলপাড় চলছিল। দর্শকরাও টিজার, ট্রেলার ও গানে শাহরুখ-দীপিকা পাড়ুকোনের রোম্যান্স দেখে মাতোয়ারা! কিন্তু একটি দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন মনোজ কুমার। 

    ফারহা খান নির্মিত ‘ওম শান্তি ওম’ সিনেমার একটি দৃশ্যে দেখা যায়, মনোজ কুমার স্টাইলে হাতে মুখ ঢেকে সিনেমার প্রিমিয়ারে প্রবেশ করেছেন শাহরুখ খান। ইন্ডাস্ট্রির জুনিয়র এক শিল্পীর কাছ থেকে এমন ‘ব্যঙ্গ’ আশা করেননি প্রবীণ অভিনেতা। ভীষণ দুঃখ পেয়ে নির্মাতার সঙ্গে যোগাযোগ করেন তিনি। ফারহা খানকে ওই দৃশ্য কেটে ফেলার কথা বলেন মনোজ। বর্ষীয়ান অভিনেতার কথা ফেলতে পারেননি নির্মাতা। তাই ভারতে প্রিমিয়ারের ব্যঙ্গাত্মক দৃশ্য ছাড়াই ‘ওম শান্তি ওম’ মুক্তি দেয়। তবে মনোমালিন্যের এখানেই সমাপ্তি ঘটেনি।

    এর কয়েক দিন পর এক দুপুরে বাদশাহ মনোজ কুমারকে ফোন করলেন। বাদশাহর ফোন পেয়েই অপরপ্রান্ত থেকে প্রবীণ অভিনেতা দৃঢ় কণ্ঠ বলেন, ঠিক আছে বাবা, এ আর এমন কী ঘটনা?

    শাহরুখ খানও গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষমা চেয়ে বলেছিলেন, আমি সত্যিই ভুল করে ফেলেছিলাম। তার যদি খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চাইছি। মানুষ তো প্যারোডি করে। আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। উচিত ছিল, মনোজ স্যারকে আগে থেকে ফোন করে এই দৃশ্যটির কথা জানিয়ে দেওয়া। এরপরই আসল সমস্যা তৈরি হয়।

    ঘটনার এখানেই শেষ নয়; ভারতে সিনেমা মুক্তির ৬ বছর পর ২০১৩ সালে যখন জাপানে ‘ওম শান্তি ওম’ মুক্তি পায়, তখন আর মনোজ কুমার স্টাইলে ওমের প্রিমিয়ারে প্রবেশ করার দৃশ্য কাটা হয়নি। মূলত কোনো কর্তন ছাড়াই ওই দৃশ্য রয়ে গিয়েছিল সিনেমায়। 

    এবার মারাত্মক চটলেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। এবার আর মুখে কোনো কথা নয়, সরাসরি আইনি পদক্ষেপ নিলেন তিনি। ব্যঙ্গ করার অভিযোগ তুলে ১০০ কোটি রুপির মামলা করেন শাহরুখ ও এরোজ ইন্টারন্যাশনাল প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।

    মনোজ কুমারের আইনজীবী এ প্রসঙ্গে জানিয়েছিলেন, ছয় বছর আগে মনোজ কুমারের কাছে ক্ষমা চেয়েও একই ভুলের পুনরাবৃত্তি করলেন শাহরুখ খান। তাই অভিনেতা এবার আর ছেড়ে কথা বলবেন না! দীর্ঘ আইনি লড়াইয়ের পর শাহরুখ-ফারহার পক্ষে প্রতিক্রিয়া বা ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছে না দেখে সেই মামলা মনোজ কুমার প্রত্যাহার করেছিলেন।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঐশ্বরিয়াকে গালাগাল করেছিলেন সালমান

    বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।—এই দুই খানের পথচলার শুরুতেই বন্ধুত্ব গড়ে ওঠে। তবে মাঝে সেই বন্ধুত্ব ভেঙে যায় এক অভিনেত্রীকে নিয়ে দ্বন্দ্বে। আবার পড়ন্ত বিকালে শাহরুখপুত্র আরিয়ান খান মাদককাণ্ডে জড়িয়ে পড়ার পর সেই বন্ধুত্ব দৃঢ় হয়েছে। বর্তমানে তারা বলিউডের সেরা দুই বন্ধু।

    মাঝের সময়ে অভিনেত্রীকে নিয়ে দ্বন্দ্বে এ দুই খানের বন্ধুত্বের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তাদের লড়াই শিরোনাম তৈরি করেছিল, যা ঘটেছিল সেই পার্টিতে?

    ২০০৮ সালে সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে কেন্দ্র করে শাহরুখ ও সালমানের মধ্যে বিবাদ বাধে। সেদিন মদের নেশায় বুঁদ সালমান ‘বন্ধু’ শাহরুখের উদ্দেশে কটূ কথা বলতে শুরু করেন পার্টিতে। শাহরুখ সেই সময় ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ শোর হোস্ট। সেই শো নিয়েই ভরা পার্টিতে কটাক্ষ করেন সালমান খান। তার আসন্ন সিনেমার ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন, সেই কথাও পার্টিতে বলেছিলেন ভাইজান, যেখানে তিনি শাহরুখের ‘ওম শান্তি ওম’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। 

    সালমানের এসব কথা শুনে চুপ থাকার মানুষ নন বলিউড বাদশাহ। সালমানের শো ‘দাস কা দাম’-এ এসে জবাব দিয়েছিলেন তিনি। পার্টিতে শাহরুখের মুখে ঘুসি মারতে চেয়েছিলেন সালমান। তাকে হুমকিও দিয়েছিলেন বলে শোনা যায়। শেষে বিরক্তি প্রকাশ করে পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন শাহরুখপত্নী গৌরী খান। সেই পার্টিতে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন সালমান নিজেই। শাহরুখের ইচ্ছা ছিল না যাওয়ার। আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে ভালো নজরে নেননি ভাইজান। তবে গৌরীর অনুরোধে গিয়েছিলেন।

    ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে আকণ্ঠ মদপান করেছিলেন সালমান। নিজের ‘দাস কা দাম’ শো-এর সঙ্গে ক্রমাগত তুলনা টানছিলেন ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’-এর। নেশার ঘোরে বলে বসেন, তিনিই আসল ‘খান’, শাহরুখ নন। 

    উপস্থিত অতিথিদের ভাষ্যে, ঐশ্বরিয়া ও শাহরুখের একসঙ্গে কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন সালমান খান। ক্যাটরিনার সঙ্গেও তার কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন ভাইজান।

    সূত্র জানায়, ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে কাজ করছেন শাহরুখ খান। এ বিষয়টি ভালো লাগেননি সালমানের। বাদশাহর সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার আগ্রহ তাকে বিরক্ত করে তোলে। সালমানের কটূক্তি শুনে বিরক্ত শাহরুখ পার্টি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আমির খান এসে তাকে আটকান এবং পার্টি থেকে বেরিয়ে যেতে মানা করেন। শাহরুখ সেদিন একটি কথাও বলেননি। এ ছাড়া পার্টির মধ্যে ঐশ্বরিয়াকে অশ্রাব্য ভাষায় আক্রমণও করেছিলেন সালমান। পার্টিতে নাকি সেই পরিচিত পুরোনো রাগ প্রকাশ পেয়েছিল ভাইজানের। সবার সামনে ঐশ্বরিয়াকে অসম্মান করতে শুরু করেছিলেন তার সম্পর্কে খারাপ কথা বলে।

    এসব শুনে গৌরীর হাত ধরে সালমানের পার্টি থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন শাহরুখ। সেই সময় সালমান তাকে বলেছিলেন— ‘তুমি ভয় পাচ্ছো নাকি?’ এই কথা শুনে সালমানকে শাহরুখ বলেছিলেন— তিনি তাকে তার পার্টিতেই মারবেন। এ ঘটনা চাপা থাকেনি। 

    সংবাদের শিরোনাম দখল করে নেয়। বহু মানুষ তা বিশ্বাস করেন। কেউ বলেন, পুরোটাই পাবলিসিটি স্টান্ট। কেউ-কেউ এটিও বলেন, সালমানের বাড়িতে পার্টি ছিল না, আদতে সেটি ছিল একটি ক্লাবে। এ ঘটনার পর দীর্ঘদিন মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায় শাহরুখ-সালমানের। তবে বহু বছর পর আবারও দুজনের বরফ গলে। বর্তমানে বলিউডের দুই সেরা বন্ধু শাহরুখ-সালমান।

    বিনোদন ডেস্ক

  • রাগে ফুঁসছেন শাহরুখের নায়িকা, অভিশাপ দিয়ে যা বললেন জ্যোতিষীকে

    বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে একটিই সিনেমা তার— ‘কভি হাঁ কভি না’। তাতে কী? সুচিত্রা কৃষ্ণমূর্তির খুব মনখারাপ বাদশাহর জন্য। সম্প্রতি জ্যোতিষী সুশীল কুমার সিং একটি অনুষ্ঠানে জানিয়েছেন, খুব খারাপ রোগে আক্রান্ত হবেন সালমান খান। শাহরুখের সেসব না হলেও একই বয়সে মৃত্যু হবে তার। ৬৭ বছর বয়সে মারা যাবেন তারা। জ্যোতিষীর আরও দাবি, কোষ্ঠী বিচার করে তিনি এ রকমই ইঙ্গিত পেয়েছেন।

    জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী শুনে মুখে চিন্তার ছাপ দুই খানের অনুরাগীদের। সে তালিকায় শাহরুখের নায়িকাও। তিনি রীতিমতো শাপশাপান্ত করেছেন। জানিয়েছেন, এ ধরনের ভুয়া খবরে একেবারেই বিশ্বাস করা উচিত নয়। পাশাপাশি এ-ও দাবি তার— জ্যোতিষশাস্ত্রের নামে যারা এ ধরনের বুজরুকি করেন তাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত।

    জ্যোতিষী যে ভুল কথা বলে লোককে বিপথে চালিত করছেন তার উদাহরণও দিয়েছেন তিনি। সুচিত্রার জন্ম নভেম্বরে। এই জ্যোতিষী নাকি এক অনুষ্ঠানে তার জন্ম মার্চ মাসে বলেছিলেন! সুচিত্রার ক্ষোভ, এদের চ্যানেল কর্তৃপক্ষ ব্যবহার করেন নিজেদের সুবিধার্থে। আর এরাও ভুলভাল কথা বলে সস্তায় বাজিমাত করেন। 

    তার মতে, খ্যাতনামাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা সব থেকে সহজ। কারণ তারা সচরাচর এসব বিষয়ে মাথা ঘামান না। তাই চ্যানেল কর্তৃপক্ষের কাছে তার অনুরোধ, সস্তায় প্রচার পেতে সাধারণ মানুষের মনে এই ধরনের নেতিবাচক অপপ্রচার ছড়ানো যুক্তিহীন। এতে অবশ্যই দ্রুত প্রচার মেলে। তবে নাগারে এই ধরনের ভুল তথ্য পরিবেশিত হতে থাকলে আগামী দিনে তা চ্যানেলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের সঙ্গে সিনেমা করতে গিয়ে ১৫ বার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন শিল্পা

    কোমল পানীয় লিমকার একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে ১৯৯১ সালে অভিনয় জগতে পা রাখেন শিল্পা শেঠি। এরপর ‘বাজিগার’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে ১৯৯৩ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। ১৯৯৪ সালে ‘ম্যায় খিলাড়ি তু আনারি’তে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেন শিল্পা।

    ‘বাজিগর’ (১৯৯৩) পরিচালনা করেছিলেন আব্বাস-মাস্তান, যারা রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবির জন্য বিখ্যাত। সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তি পেয়ে সুপারহিট হয়ে যায় এবং বলিউডের অন্যতম স্মরণীয় ছবি হিসেবে পরিচিতি লাভ করে।

    ‘বাজিগরে’ শিল্পার দুর্দান্ত অভিনয় আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। 

    তার ক্যারিয়ারের সেরা ছবিগুলির মধ্যে অন্যতম এটি। শাহরুখের সঙ্গে এই  সিনেমা করতে গিয়ে ১৫ বার মৃত্যুর মুখোমুখি শিল্পা।

    ‘বাজিগর’-এর একটি দৃশ্যে শাহরুখকে দেখা গিয়েছিল শিল্পাকে একটি বাড়ির ওপর থেকে ছুড়ে ফেলে দিতে।

    যে দৃশ্যটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত। কারণ, একটি চলচ্চিত্র উৎসবে শিল্পা এই দৃশ্যের শুটিংয়ের কিছু মজার গল্প ভাগ করেছিলেন।

    বলিউডে কেমন ছিল শিল্পার প্রথম দিনগুলো? অভিনেত্রী বলেন, ‘সেই সময় আমার চলচ্চিত্র সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। আমি জানতাম না কী ভাবে অভিনয় করতে হয়। সেটে আমি একেবারেই একজন ছাত্রের মতো ছিলাম। প্রথমদিকে, তো খুব নার্ভাস থাকতাম। যেহেতু আমি দক্ষিণ ভারতের, তাই সেটে কখনও হিন্দিতে কথা পর্যন্ত বলতে পারিনি।’

    ‘বাজিগর’-এর ক্লাইম্যাক্স দৃশ্য সম্পর্কে বলতে গিয়ে শিল্পা বলেন, ‘আব্বাস ভাই ছবির অ্যাকশন ডিরেক্টর ছিলেন। এবং আমরা সেই দৃশ্যটি প্রায় পাঁচবার শুট করেছি। আমার কোমরে প্রায় ৮-১০ বছর ধরে ওই দাগটা ছিল। কারণ, আমাকে এমন একটা বেল্ট পরিয়ে দেওয়া হয়েছিল, যার দাগ যায়নি শরীর থেকে।’

    অভিনেত্রী বলেন, ‘সেই সময় ভিএফএক্স-এর তেমন অপশন ছিল না। তাই নিজেকেই সবকিছু করতে হয়েছিল। আমি পড়ে যাচ্ছি এবং বাড়িটি কাঁপছে এটা দেখানোর জন্য শুট করা হয় এমন দৃশ্যের। কিন্তু নির্মাতারা ভেবেছিলেন দৃশ্যটি আরও ভালো ভাবে শুট করা যেতে পারে। তাই দৃশ্যটির জন্য আমি প্রায় ১৫ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।’

    অভিনেত্রী এ সিনেমায় শাহরুখ খানের অভিনয়ের প্রশংসা করে বলেন, ‘যখন আমরা শেষ শটটি দেখলাম, আমার মনে হয় এই শটটি বলিউড সিনেমার অন্যতম সেরা মুহূর্ত। শাহরুখ খানের ওই সিনেমায় অসাধারণ অভিনয়, আজও আমার চোখে সেরা বলা চলে।’ শুধু তাই নয়, অভিনেত্রীর মতে, নব্বই দশকে ছবিগুলো টাকা দিয়ে নয়। বরং, অনেকটা ভালোবাসা দিয়ে তৈরি হতো।

    বিনোদন ডেস্ক