Tag: শামীম

  • ভুলের জন্য দুঃখ প্রকাশ করে যা বললেন শামীম

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে সামাজিক মাধ্যমে চলতে থাকা বিতর্কের ঝড় যেন থামছেই না। অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়াকে গালাগাল, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। প্রিয়াংকা ছাড়াও একাধিক অভিনেত্রীর সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ ওঠে। এর আগে সংবাদ সম্মেলনে অভিনেত্রীর আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করলেও শামীম হাসান এবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন।

    ‎বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিনয়শিল্পী সংঘের সামাজিকমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে অভিনেতা শামীম তার শুভাকাঙ্ক্ষী ও নারী সহকর্মী প্রিয়াংকার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

    শামীম বলেন, সম্প্রতি অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়ার সঙ্গে আমার একটা খারাপ এক্সপ্রিয়েন্স হয়। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। গালাগাল করেছি। সেই ঘটনার পর প্রিয়াংকার সঙ্গে আজ দেখা হয়েছে। আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি, আমার ভুলের জন্য লজ্জিত।

    ‎অভিনয় জীবনে শুধু প্রিয়াংকাই নয়; বিভিন্নজনকে কষ্ট দিয়ে থাকতে পারেন। সে জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করে শামীম বলেন, ‘হয়তো রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলেছি। তিনি বলেন, আমি কথা দিচ্ছি, আমার দ্বারা এ রকম আর কখনো হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা কেউ পাবেন না। আমার কথার মাধ্যমে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাপ করে দেবেন।

    ‎‎ওই ভিডিওবার্তায় শামীম আরও বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী যাদের কাছে অভিযোগটা গেছে, সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সবার কাছে কথা দিচ্ছি— আমি এমনটি কখনো করব না।

    ‎এদিকে অভিনয়শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে, শামীম হাসান সরকার অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য। সেহেতু সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করায় অভিনেতাকে শেষবারের মতো সতর্ক করা হলো৷ পুনরায় এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে শামীমের সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।

    বিনোদন ডেস্ক

  • শামীমের ডাবল টাইমিংয়ের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অহনা

    ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা শামীম হাসান সরকার। তাদের বিচ্ছেদের পরই বিভিন্ন সাক্ষাৎকারে ‘সাবেককে’ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে। 

    যে কারণে নেটিজেনরাও মনে করতে শুরু করেন, অভিনেত্রীর তীরের নিশানাতে রয়েছেন শামীম। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেতা। 

    যে কারণে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অহনা প্রসঙ্গ উঠতেই শামীম জানান, সাবেক বলতে অভিনেত্রী যার কথা বুঝিয়েছেন, তিনি সেই ব্যক্তি নন। 

    শুধু তাই নয়, শামীম দাবি করেন- অহনার সাবেক বলতে যার কথা দাবি করছেন, তিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়।

    আরও পড়ুন:

    বিষয়টি নিয়ে বুধবার (৭ মে) দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শামীম হাসান সরকার। যেখানে তিনি বলেন, অহনার সঙ্গে হৃদয়ের প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল। যেখানে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল ৭ মাস। অহনাই কিন্তু ডাবল টাইমিং করেছে। 

    এই অভিনেতা আরও বলেন, সম্প্রতি অহনা একটি সাক্ষাৎকারে তার সাবেককে ‘অমানুষ’, ‘জানো…র’ বলে মন্তব্য করেছেন। এরপর ফেসবুকে অনেকেই সেই ভিডিওর কমেন্টবক্সে আমাকে মেনশন করছেন। তারা বলছেন, শামীমই ছিলেন অহনার সাবেক। শুধু তাই নয়, যেই মেয়েটা (প্রিয়াংকা) আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন, সে নিজেও ৫ দিন আগে অহনার সেই সাক্ষাৎকার শেয়ার করে আমার দিকেই আঙুল তুলেছেন। তাই আমার মনে হয়েছে, সকলের জানা উচিত বিষয়টা। 

    শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অহনা। যেখানে তিনি লিখেছেন, ‘ডাবল টাইমিং’? আপনি (শামীম) যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’ 

    কারও ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’

    এর আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াংকা প্রিয়া। 

    যেখানে তিনি দাবি করেছেন, শুটিংসেটে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন, এমনকি প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছেন। 

    প্রিয়াংকার সেই অভিযোগের পরই পাল্টা সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার। যেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। প্রিয়াঙ্কার অভিযোগের জবাবে, শুটিংসেটের সিটিটিভি ফুটেজও চেক করে দেখতে বলেন অভিনেতা। 

    বিনোদন ডেস্ক

  • অহনার সেই সাবেক প্রেমিকের নাম প্রকাশ করলেন শামীম

    ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। বহু সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। একবার নিজের সাবেকের সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন, ‘আমার সাবেক একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে।’

    এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্যঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।

    সে সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন, ‘সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই সাবেক আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই সাবেকের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলব না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার।’

    এরপর দর্শকের উদ্দেশে এই অভিনেতা বলেছিলেন, ‘সেই জানোয়ার সাবেক যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার।’ 

    কিন্তু অহনার সেই সাবেক কে, তা এবার সরাসরি জানালেন শামীম। গত মঙ্গলবার সন্ধ্যায় এ কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম। সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, ‘সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘সাবেক একটা জানো…য়া…র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই সাবেক জানো…য়া…রটার সাথে আমি নেই।’

    সেই সাবেকের পরিচয় জানিয়ে শামীম বলেন, ‘অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সঙ্গে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সঙ্গে (অহনা) সম্পর্ক টেকে নাই।’

    বিনোদন ডেস্ক

  • প্রেম-বিয়ে নিয়ে এবার মুখ খুললেন শামীম ও অহনা

    চলতি বছর ফেব্রুয়ারি মাসে জন্মদিন ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের। জীবনের বিশেষ দিনটিতে তাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা শামীম হাসান সরকার সামাজিকমাধ্য ফেসবুকে লিখেছিলেন, ‘এই নদী যত দিন বহমান! ভালোবাসি অহনা রহমান।’ একসঙ্গে নিজেদের ছবিও পোস্ট করেছিলেন। ছবিটি অভিনেত্রীও পোস্ট করেছিলেন। তারপরই সামাজিকমধ্যমে আলোচনায় আসে এই তারকার প্রেম।

    কিন্তু আসলেই কি প্রেমের সম্পর্কে রয়েছেন শামীম ও অহনা? যদিও প্রেমের ব্যাপারে কিছুই বলেননি তারা। পরবর্তীতে তাদের পরিবার দেখা করে। ওই সময় জানা গেছে বিয়ে করতে যাচ্ছেন তারা। এ নিয়েও কথা বলেননি দুই তারকা।

    সম্প্রতি ‘পকেটমার’ নামে একটি নাটকে দেখা গেছে শামীম ও অহনাকে। মোহন আহমেদের পরিচালনায় নাটকটিতে তাদের অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে। সংবাদমাধ্যমের সঙ্গে নাটকের সফলতা নিয়ে কথা বলার সময় প্রেম ও বিয়ে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী অহনা রহমান ও শামীম হাসান সরকার।

    আরও পড়ুন:

    অভিনেত্রী বলেন, ভক্তরা আমাদের একসঙ্গে ছবিতে দেখেছে। আমরা বন্ধু, আমাদের পরিবারের মধ্যে দেখা হয়েছে। কিন্তু কোথাও কি আমরা লিখেছি, আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা মানুষের কেবলই কল্পনা। আমরা কেউ কখনোই লেখিনি যে, বিয়ে করতে যাচ্ছি। আমাদের কেউ কি লিখেছে ‘বিয়ে করতে যাচ্ছি, দোয়া করবেন’, এটাও তো মনে পড়ে না। আমরা একসঙ্গে দুই পরিবার দেখা করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস কি হতে পারে না। শুধু এটাই।

    এদিকে অভিনেতা শামীম বলেন, আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা রয়েছে। দূরত্ব তৈরি হয়নি। সাক্ষাৎকারে এসব নিয়ে কিছু বলতে চাই না। এটা ব্যক্তিগত অভিমত, সবার জানার প্রয়োজন নেই। যখন বিয়ে করব তখন সবাইকে জানিয়েই করব।

    এর আগে এ অভিনেতা নাটকে অভিনয়ের ব্যাপারে বলেন, ‘পকেটমার’ নাটকটির শুটিং রোজার ঈদের মধ্যে হয়েছিল। তখন মুক্তি পেলে দর্শক বেশি পাওয়া যেত। তবে যারা দেখেছেন তারা অনেক প্রশংসা করেছেন।

    এছাড়া অহনা বলেন, জুটি হিসেবে দর্শক পছন্দ করে আমাদের। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। ওর ডিফারেন্ট ক্যারেক্টার, অন্য কলিগ রয়েছে, আমারও ডিফারেন্ট ক্যারেক্টার ও অন্য কলিগ রয়েছে। সবার সঙ্গেই অভিনয় করব। আমরা একসঙ্গে কাজ করলেও এক্সক্লুসিভগুলো করব। ঈদের আগ পর্যন্ত অনেক কাজ করেছি আমরা। এ জন্য ঈদের পর গ্যাপ নিয়েছি।

    বিনোদন ডেস্ক

  • শামীমের কথায় কৃষ্ণার ‘প্রবাস যেন জেলখানা’ (ভিডিও)

    নতুন গান নিয়ে হাজির হলেন ক্রীড়া সাংবাদিক শামীম হোসেন। এবার তার কথা ও সুরে ‘প্রবাস যেন জেলখানা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছে খুদে শিল্পী কৃষ্ণা বারই। 

    সংগীতায়োজনে ছিলেন রিয়েল আশিক। শনিবার বিকালে মিলন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। গানের ভিডিওতে মডেল হয়েছে শিল্পী নিজেই। মিলন খানের নির্দেশনায় ভিডিও ধারণ করেছেন এমকে মোশাররফ।

    গীতিকার শামীম হোসেন বলেন, ‘প্রবাস যেন জেলখানা’ আমার চতুর্থ গান। আগের গানগুলোতে ভালো সাড়া পেয়েছি। এই গানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ভাই-বোনদের উৎসর্গ করলাম। প্রত্যাশার চেয়ে অনেক ভালো গেয়েছে কৃষ্ণা। রিয়েল আশিক ভাই বরাবরই চমৎকার মিউজিক করেন। সবমিলিয়ে ভালো একটি গান আপনাদের উপহার দিতে পেরেছি। আশা করি, দর্শক-শ্রোতারা হতাশ হবেন না।

    প্রথম গান নিয়ে খুদে শিল্পী কৃষ্ণার প্রতিক্রিয়া, এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে অসংখ্য পুরস্কার জিতেছি। প্রথমবারের মতো আমার কণ্ঠের গান রেকর্ডিং হলো। খুবই খুশি। শামীম আংকেলের লেখা গানটি সবার পছন্দ হবে। আমার জন্য দোয়া করবেন। আমি যেন বড় শিল্পী হতে পারি।

    ‘প্রবাস যেন জেলখানা’ শামীমের লেখা চতুর্থ গান। এর আগে তার গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু (দুঃখের ফেরিওয়ালা), ইমন খান (চিতার আগুন) এবং তৌহিদ ইসলাম ও জেবিনা তৌফা (মনটা করলে চুরি)।

    সাংবাদিকতার পাশাপাশি শামীম নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনাসহ অভিনয়ও করেন। তার লেখা প্রথম স্বল্পদৈর্ঘ্য চচ্চিত্র ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। 

    তার উল্লেখযোগ্য কাজ হলো-‘নবাব আলম’, ‘প্রেম সম্রাট’, ‘কাঠগড়ায় মায়ের সম্মান’, ‘জাদুর বাক্স’ ইত্যাদি। এছাড়া তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ‘তাফালিং জামাই’ ও ‘ভিলেজ মেম’ নাটকেও অভিনয় করেছেন।

    বিনোদন প্রতিবেদক

  • শামীমের সঙ্গে সম্পর্কের বিষয়ে এবার মুখ খুললেন অহনা

    নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সেই সংখ্যাটা একেবারে কম নয়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, শামীম হাসান সরকার ও অহনা রহমান নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন এই জুটি।

    এরইমধ্যে এ প্রসঙ্গে একাধিকবার কথা বলেছেন শামীম। নিজের ফেসবুকেও দিয়েছেন অহনার সঙ্গে সম্পর্কের ইঙ্গিত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অহনা। তিনিও দিলেন ইঙ্গিতপূর্ণ উত্তর।

    অহনা সংবাদমাধ্যমকে বলেন, ‘সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না।’

    তিনি আরও বলেন, অনেকেই অনেক কথা বলছেন, সেটা আমরা কেউ পাত্তা দিচ্ছি না। আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনও জানি না। 

    অহনা বলেন, ব্যক্তিগত জীবন  নিয়ে এ মুহূর্তে কিছুই বলতে চাইছি না। সেটা সময় হলেই জানিয়ে দেব। এখন ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছি। ঈদের আগপর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত থাকব।

    এর আগে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ফেসবুকে শামীম একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, পড়ন্ত বিকালের আলোয় দাঁড়িয়ে আছেন শামীম-অহনা। তারা একে অন্যকে জড়িয়ে আছেন। এ ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন- ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।’

    পোস্টটি অহনাকে ট্যাগ করেছিলেন এ অভিনেতা। তবে অভিনেত্রীর কোনো মন্তব্য দেখা যায়নি ওই পোস্টে। অহনা নীরব থাকলেও শামীম ছিলেন একধাপ এগিয়ে। তারা জুটি বেঁধেছেন ‘মালা তুমি কার’ নামের একটি নাটকে। এটি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন অহনা। সেখানে মন্তব্যের ঘরে গিয়ে শামীম লিখেছিলেন, ‘মালা তুমি আমার’।

    বিনোদন ডেস্ক

  • শামীমের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন অহনা

    জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবেই পরিচিত অহনা রহমান। নাটকের অভিনয়ে বেশি দেখা গেলেও সিনেমায়ও তার কাজের অভিজ্ঞতা আছে। 

    rnrn

    তিন বছর কাজে বিরতি দিয়ে গত আগস্ট থেকে ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি আরেক জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে অহনার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। 

    rnrn

    ফেসবুকে অনেকটা ঘনঘনই অহনাকে নিয়ে বিভিন্ন ছবি শেয়ার করছেন শামীম। ভালোবাসা দিবসে শামীমের ফেসবুকে পোস্ট করা রোমান্টিক ছবিতেও একসঙ্গে দেখা গেছে দু’জনকে।  

    rnrn

    এ বিষয়ে জানতে চাইলে একটি গণমাধ্যমকে অহনা বলেন, সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী, রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। এ সম্পর্ক কাজের জায়গায়। কিন্তু শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে—এ পারসোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইছি না।

    rnrn

    শামীমের ফেসবুকে পোস্ট করা বিভিন্ন রোমান্টিক ছবিতে একসঙ্গে দেখা যাওয়ার বিষয়ে অহনা বলেন, আমরা একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটির অভিনয় ভালোভাবে গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এখন কাজ করে যেতে চাই। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহ ভালো জানেন। আমার বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটা আমি এখনোই জানি না। ব্যক্তিগত জীবন  নিয়ে এ মুহূর্তে কিছুই বলতে চাইছি না। সেটা সময় হলেই জানিয়ে দেব। 

    rnrn

    একটি ফটোসুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়াতে অহনার অভিষেক হয়েছিল। পরবর্তীতে তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে এবং নাটকে অভিনয় শুরু করেন। 

    বিনোদন ডেস্ক