Tag: শাকিব খান

  • শাকিবের দুই সন্তানকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

    ঢালিউড তারকা অপু বিশ্বাস বলেছেন, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি। মানুষের সঙ্গে আচার–আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি।’

    rnrn

    বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। অপু কেন এসব কথা বললেন তার কারণও রয়েছে। বিষয়টি জেনে নেওয়া যাক।

    rnrn

    ‘লাল শাড়ি’ ছবির জুটি অপু বিশ্বাস ও সাইমন সাদিক সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানে তাদের দুজনকে দর্শকদের উদ্দেশে তিন লাইনের একটি করে চিঠি লেখতে বলা হয়। অপু বিশ্বাস তার সন্তান আব্রাহাম খান জয়ের উদ্দেশে তিন লাইনের চিঠিতে লেখেন- ‘জয়, তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’

    rnrn

    সাইমন চিঠিটি পড়ে শোনান। ভাই বলতে শাকিব খানের আরেক সন্তান বীরের নামটি এখানে উল্লেখ না করলেও সাইমন যখন অপুর কাছে জানতে চান, ‘ভাই মানে বীর, রাইট?’ অপু হাসতে হাসতে মাথা ঝাঁকিয়ে সায় দেন।

    rnrn

    গত বৃহস্পতিবার দুপুরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমে বিষয়টি নিয়ে তখন হইচই পড়ে যায়।

    rnrn

    বুবলীর ছেলে বীরের খবর প্রকাশ্যে এলেও এত দিন তাকে নিয়ে কোনো মন্তব্যই করেননি শাকিবের আরেক সন্তান জয়ের মা অপু বিশ্বাস।

    rnrn

    বুবলীকে ইঙ্গিত করে অপু বলেন, ‘উনি যা যা করছেন বা করেন, তা তো আমার সন্তান দেখছে। আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে। এখন জয়ের বয়সিরা অনলাইনে লেখাপড়া করে। আমি নাম বলব না, একজন তো একটা ভিডিও ছেড়েছেন। জয়ও সেই ভিডিও দেখেছে। সুতরাং এসব ভিডিওতে তার ওপরও তো প্রভাব পড়তে পারে। কিন্তু আমি তো সেই কাজটি করব না। আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব।’

    rnrn

    অপু আরও বলেন, ‘আমি মনে করি, আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া, ক্ষতি করা নয় এবং আমি সেটা করার চেষ্টা করি। কে কাকে ছোট করছে, সেই বোধবুদ্ধি আমার আছে। আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এড়িয়ে চলতে চেয়েছি। কিন্তু সিনেমার মানুষ হওয়ায় মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তা সামনে চলে আসে।’

    rnrn

    এদিকে ওই অনুষ্ঠানের চিঠির কারণে অপু বিশ্বাসকে ফেসবুকে তার ভক্ত-অনুসারীরা বাহবা দিয়েছেন, প্রশংসা করেছেন।

    বিনোদন ডেস্ক

  • শেহজাদকে নিয়ে শাকিব খানের ‘জান্নাতে’ বুবলী

    ভালোবাসা দিবসে বিশেষ বার্তায় নিজের মনের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী বুবলী। মঙ্গলবার পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে তোলা চারটি ছবি ফেসবুক পেজে শেয়ার করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান এই অভিনেত্রী।

    rnrn

    জানা গেছে, ছবিগুলো শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাত-এ তোলা। ছবিতে দেখা যায় ছেলেকে কোলে নিয়ে আছেন বুবলী।

    rnrn

    ছবির ক্যাপশনে বুবলী লেখেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে আহত শাকিব খান

    শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। 

    সোমবার বিকালে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি।

    আহতাবস্থায় সঙ্গে সঙ্গে শাকিবকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার শেষে বাসায় ফিরেছেন তিনি।

    শাকিব খানের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ‘আগুন’ সিনেমার নায়িকা জাহারা মিতু।

    তিনি বলেন, ‘আমি গতকাল শুটিংয়ে ছিলাম না। ইউনিটের মানুষের কাছ থেকে শুনেছি শাকিব খান শুটিংয়ে আঘাত পেয়েছেন।’   

    এদিকে শাকিবের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমে জানান, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

    জানা যায়, সোমবার এ সিনেমার শেষ অংশের শুটিং হয়েছে। বাকি আছে শুধু দুটি গানের শুটিং। এদিকে আগামী ঈদে ‘আগুন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও শাকিব-জাহারা মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজসহ অনেকে।

    বিনোদন ডেস্ক

  • নীরবেই দেশে ফিরলেন শাকিব

    গত ১৪ জানুয়ারি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দুবাই গিয়েছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। সেখান থেকে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। এ সফরে দুই সপ্তাহের মতো দুবাই-যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ১ ফেব্রুয়ারিতে পা রাখেন ঢাকায়। 

    rnrn

    অথচ এর আগে নয় মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত আগস্টে দেশে ফিরেছিলেন। সেই সময় বিমানবন্দরে তাকে বরণ করতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। এ নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে; কিন্তু এবার বিমানবন্দরে ভিড় ছাড়াই অনেকটা নীরবেই দেশে ফিরলেন এই নায়ক।

    rnrn

    এদিন ফেসবুক ভেরিফায়েড পেজে চলন্ত গাড়ির ভেতর থেকে একটি ভিডিও তৈরি করে পোস্ট করেন ঢালিউড সুপারস্টার। জানান, ‘বাড়ি ফিরছেন তিনি।’

    rnrn

    এর আগে দেশে ফেরার সময় নানা আয়োজন থাকলেও এবার কোনো আয়োজন নেই। আগেরবার দেশে ফিরেই অভিনেতা ঘোষণা দিয়েছিলেন, ধামাকা কিছু নিয়ে হাজির হবেন। অনেকগুলো সুখবর দেবেন। তবে মাত্র কয়েক মাসের অবস্থানে দু-একটি সিনেমার কাজ সম্পন্ন করা ছাড়া কিছুই করতে দেখা যায়নি তাকে।

    rnrn

    শাকিব অভিনীত ‘আগুন’, ‘অন্তরাত্মা’ ও ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমা তিনটি এখন মুক্তির অপেক্ষায়। আগামীতে ‘মায়া’ ও ‘শের খান’ নামে দুটি সিনেমা শুরু করবেন এই তারকা।
    rn 

    বিনোদন ডেস্ক