Tag: শরীফুল রাজ

  • এবার ‘দানবীয়’ রূপে আসছেন মোশাররফ করিম

    পরিচালক সঞ্জয় সমদ্দার ‘ইনসাফ’ নামে নতুন সিনেমা মাধ্যমের আবারও নির্মাণে ফিরছেন। সিনেমাটি নায়ক হিসেবে থাকবেন শরীফুল রাজ। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। 

    জানা গেছে, ইতোমধ্যে চুক্তি সাক্ষর সম্পন্ন করেছেন এই দুই তারকা। 

    এবার জানা গেল, শরীফুল রাজের নায়িকা হিসেবে এই সিনেমায় তাসনিয়া ফারিণের থাকার কথা রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করে কিছু জানাননি পরিচালক সঞ্জয় সমদ্দার।  জানিয়েছেন, বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা চলছে। চূড়ান্ত হলেই জানাবেন। 

    সঞ্জয় সমদ্দার বলেন, একটা সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। এর মধ্যে থেকে যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায় তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। 

    জানা গেছে, অ্যাকশন থ্রিলার গল্পে ‘ইনসাফ’ সিনেমায় রাজ ও মোশাররফ করিমকে ভিন্ন লুকে দেখা যাবে। এতে দানবীয় ভয়ঙ্কর রূপে মোশাররফ করিম হাজির হবেন। যে মোশাররফ করিমকে ইতোপূর্বে কখনই দেখা যায়নি। 

    সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই ‘ইনসাফ’র শুটিং শুরুর কথা রয়েছে। বড় কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলেই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।

    পরিচালক সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা এটি।  তার প্রথম সিনেমা ‘মানুষ’। এতে অভিনয় করেন কলকাতার সুপারস্টার জিৎ। ওটিটি ও টিভি নাটক নির্মাণেও মেধার পরিচয় দিয়েছেন এই নির্মাতা। 

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে ফের জুটি বাঁধছেন মিম

    তৃতীয়বারের মতো সিনেমায় জুটি বাঁধছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। তাদের দেখা যাবে ‘দানব’ সিনেমায়।  

    চলতি বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে অনন্য মামুন পরিচালিত সিনেমাটির। প্রযোজনা করছেন কাট এন্টারটেইনমেন্ট। 

    সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ এবং থাইল্যান্ডে। পর্দায় দেখা যাবে ঈদুল ফিতরে। 

    এর আগে পরাণ এবং দামাল সিনেমায় দেখা মিলেছে জনপ্রিয় এই জুটির। মাঝখানে আর কোনো সিনেমায় দেখা মেলেনি তাদের। তৃতীবারের মতো দানব সিনেমায় নাম লিখিয়েছেন মিম-রাজ জুটি।  

    রাজ-মিম জুটি নিয়ে বেশ আলোচনা হয়েছে ঢালিউডে। এমনকি রাজের সঙ্গ মিমের জুটিকে ভালোভাবে নেননি রাজের বাগদত্তা পরীমনি। এ নিয়ে মিমের সঙ্গে পরীর দূরত্ব সৃষ্টি হয়। সবকিছু পিছনে ফেলে এই জুটি আবারও এক হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন পরীমনি

    ঢালিউড অভিনেত্রী পরীমনি শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার করছেন। কাজের পাশাপাশি বেশ সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও। প্রায় সময়ই নানান ভিডিও, ছবি পোস্ট দিয়ে নেটিজেনদের মাতিয়ে রাখেন অভিনেত্রী।

    এবার জানালেন তার নতুন কাজের খবর। নতুন বছর মুক্তি পেতে যাচ্ছে টালিউডে তার প্রথম অভিনীত ছবি ‘ফেলুবক্সী’। শুক্রবার রাতে পরীমনি সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— আগামী ১৭ জানুয়ারি ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে।

    এ ছবি প্রসঙ্গে পরীমনি বলেন, মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটি করেছি। কতটা ভালো পেরেছি, সেটি মুক্তির পর দর্শকরাই বলতে পারবেন।

    নির্মাতা দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’তে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এ সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেতা সোহম চক্রবর্তী। পরিচালক দেবরাজ সিনহা থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণ করেছেন। এ ছবিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার, শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী।

    বিনোদন ডেস্ক

  • ঈদের তিন সিনেমার নায়ক রাজ

    প্রায় দেড় বছর বিরতি কাটিয়ে আবারও নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন শরিফুল রাজ। ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার ভিড়ে সিনেমায় অনিয়মিত তিনি। তবে আসছে রোজার ঈদে একটি নয়, তিনটি সিনেমা মুক্তি পাবে তার। 

    rnrn

    মোস্তফা কামাল রাজের ‘ওমর’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’র পর ঈদে মুক্তির তালিকায় যোগ হয়েছে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’।

    rnrn

    দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ জানানো হয় দেয়ালের দেশ সিনেমার। প্রথম পোস্টারের মতো নতুন পোস্টারেও খানিকটা রহস্য রেখেছেন নির্মাতা। যেখানে শবনম বুবলী ও শরিফুল রাজ বসে আছেন সমান্তরালে। দুজনেরই অর্ধেক শরীর দেখানো হয়েছে। হুইলচেয়ারে বসা বুবলীর পরনে লাল শাড়ি, খোঁপায় ঝুলে আছে বেলিফুলের মালা। অপর প্রান্তে রাজ।

    rnrn

    সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমার সহপ্রযোজকও তিনি। 

    rnrn

    দেয়ালের দেশ সিনেমায় রাজ-বুবলী ছাড়া আরও আছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ। অন্যদিকে ‘কাজলরেখা’ সিনেমায় রাজের নায়িকা মন্দিরা চক্রবর্তী। এটিও সরকারি অনুদানের সিনেমা। 

    rnrn

    মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। অভিনয়ে আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন প্রমুখ।

    rnrn

    ঈদে মুক্তির তালিকায় থাকা রাজের আরেক সিনেমা ‘ওমর’-এর নায়িকার নাম এখনো প্রকাশ করা হয়নি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

    বিনোদন প্রতিবেদন

  • ‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি’

    পরিবারিক ঝামেলা মিটিয়ে এখন থেকে কাজ নিয়েই ব্যস্ত থাকবেন । স্ত্রী পরীমনি সঙ্গে তার মান-অভিমানের পর্ব শেষ হয়েছে। তিন মাস পর বুধবার রাতে দুজনের পুনর্মিলন ঘটে। এক ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। দেখা যায় একে অপরকে আলিঙ্গন করতেও।

    ‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’ দাম্পত্য জীবনের টানাপোড়েনের অবসান নিয়ে এভাবেই বলছিলেন এ অভিনেতা। 

    রাজ বলেন, এখন থেকে ভালোভাবে কাজের মধ্যেই থাকতে হবে। তাহলে জীবনটা স্বাভাবিক হবে। তাই কাজ নিয়েই থাকতে চাই।

    আগামী মাস থেকে নতুন একটা কাজ শুরু করবেন বলে জানালেন রাজ। তবে সেই বিষয়ে বললেন, আপাতত একটি কর্মশালায় ক্লাস করছি। পরে বিস্তারিত বলব।

    রাজ বলেন, আল্লাহ আমাদের ফুটফুটে একটা বেবি উপহার দিয়েছেন। তার জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।

    তিন মাস ধরে পরীমনির সঙ্গে আলাদা থেকে আসছিলেন রাজ। একমাত্র ছেলে রাজ্যর প্রথম জন্মদিনের আয়োজনেও হাজির হননি তিনি। 

    বিনোদন ডেস্ক

  • কোথায় আছেন শরীফুল রাজ?

    আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও শরীফুল রাজ ও পরীমনি দুজনেই এখন আলাদা থাকছেন। সন্তানের কারণে ১০ জুন মাসিক জন্মদিনে দুজনের দেখা হয়েছিল। কিন্তু ১৮ জুন বাবা দিবসে সন্তানের কাছে ছিলেন না রাজ। কোনো ধরনের শুটিংয়েও নেই তিনি। 

    rnrn

    তাহলে কোথায় আছেন রাজ? রাজ জানালেন, তিনি আছেন টেকনাফে। বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে তারা বিনোদন অঙ্গনের কেউ নন। 

    rnrn

    এদিকে শরীফুল রাজ অভিনীত ‘রক্তজবা’ ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। এ ছাড়া ঈদে বিঞ্জে মুক্তি পাবে তার সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি ২’।

    rnrn

    ‘ইনফিনিটি ২’-এর ট্রেলার এরই মধ্যে মুক্তি পেয়েছে। সিরিজটি সম্পর্কে রাজ বলেন, যিনি ছবিটা বানিয়েছেন, তিনি আমার খুব কাছের একজন মানুষ। প্রযুক্তিজ্ঞান বেশ ভালো। চেষ্টা করছেন ভালো কিছু করার। আমার মনে হয়, অ্যাকশন সিরিজে এটা আমাদের বিনিয়োগ। আমরা যদি বড় ব্যানারে নিয়ে আসতে পারি, তাহলে সফল হব। 

    rnrn

    বিয়ের আগে শরীফুল রাজ ও পরিচালক নিয়ামুল মুক্তা ঢাকার নিকেতন এলাকায় থাকতেন। দীর্ঘদিন একই বাসায় থাকলেও পরিচালক বন্ধুর প্রথম চলচ্চিত্র ‘কাঠবিড়ালি’তে দেখা যায়নি রাজকে। তবে ওই চলচ্চিত্রে ক্যামেরার পেছনের অনেক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরিচালক বন্ধুর দ্বিতীয় চলচ্চিত্র রক্তজবাতে নায়ক হয়েছেন রাজ। এই ছবিতে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করেছেন রাজ।

    বিনোদন প্রতিবেদন

  • সুনেরাহ ও তানজিন তিশাকে নিয়ে যা বললেন রাজ

    অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ‘গোপন’ ছবি ও ভিডিও ক্লিপ ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। এ ঘটনায় সুনেরাহ বিনতে কামাল দায়ী করছেন রাজের স্ত্রী পরীমনিকে। এ কারণে সুনেরাহর ওপর ক্ষেপেছেন পরীমনি। 

    rnrn

    সুনেরাহ-পরীমনির পালটাপালটি অভিযোগের মধ্যে এসব ছবি ও ভিডিও ফাঁস ঘটনা নিয়ে মুখ খুললেন শরীফুল রাজ। তার দাবি, অভিনয়শিল্পী সুনেরাহ ও তানজিন তিশার ভিডিও ফাঁস তার আইডি থেকে হয়নি। এমনকি তার ফেসবুক আইডি হ্যাক হয়নি বলেও জানান রাজ। 

    rnrn

    পরীমনির স্বামী আরও বলেন, যে ভিডিওগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে- ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। কিভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। পুরো ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি।

    rnrn

    ফেসবুকে ভিডিওগুলো পোস্টের কিছু সময় পর মুছেও ফেলা হয়। এ বিষয়ে রাজ বলেন, এটাও আমি জানি না। আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পরে শুনি ডিলিট হয়েছে। পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। সকাল থেকে আমাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

    rnrn

    ছবি ও ভিডিওর বিষয়ে তিনি বলেন, সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কিন্তু কাজও হয় নাই; কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। আমি নিজেও বিব্রত। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, এটা সত্যিই অস্বস্তিকর।

    rnrn

    রাজ আরও বলেন, বছর পাঁচেক তো হবেই, ‘ন ডরাই’-এর শুটিংয়ের সময়ে। প্ল্যান করে কিছুই শুট করা না কিন্তু এত বছর কেমনে এখন এসব ব্যাখ্যা করব, নিজেও জানি না।

    rnrn

    তবে ঢাকার রাস্তায় মজার ছলে ভিডিওগুলো করা হয়েছে। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কিভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন। আমার আগের ফোনটা অনেক আগেই হারিয়ে গেছে। কেউ না কেউ তো আছে, যারা এসব ভিডিও ছড়িয়েছে।

    rnrn

    ভিডিও ফাঁসের পর সুনেরাহর সঙ্গে কথা হয়েছে জানিয়ে রাজ বলেন, সুনেরাহ-ই ফোন দিয়েছিল। সে আমাকে জিজ্ঞাসা করেছে, এগুলো কী? সবাই তো বিব্রত।

    rnrn

    তবে সুনেরাহ ফেসবুকে পোস্ট দিয়ে পরীমনিকে যে ইঙ্গিত করেছেন সেই বিষয়ে রাজের বক্তব্য- এটা আমি এখনো দেখিনি। দেখার পর বুঝতে পারব।

    যুগান্তর প্রতিবেদন

  • যে কারণে এক হলেন রাজ-পরীমনি

    স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। তবে পরিষ্কার করে না বললেও তাদের এক হওয়ার প্রধান কারণ যে তাদের ছেলে তা তাদের কথাতেই বোঝা গেছে। রাজ্যই বাবা-মায়ের আলগা বাধন আবারও শক্ত করেছেন।

    rnrn

    বৃহস্পতিবার বিকালে পরীমনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সব কিছু। এখন এটুকুই বলব।

    rnrn

    পরে রাতে শরিফুল রাজ বলেন, আমাদের সন্তান রাজ্য আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তাকে প্রতিদিন জড়িয়ে না ধরলে ভালো লাগে না। তাকে ঘিরেই বেঁচে আছি। যেখানেই থাকি তার টানেই ফিরতে হবে আমাকে।

    rnrn

    গত ৩০ ডিসেম্বর পরীমনি বিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট লিখে রাজের বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। তারপরে জানুয়ারি মাসের প্রথম দিন ভোর ৫টার দিকে নিজের ফেসবুক এক পোস্টে বিছানা-বালিশে রক্তের দাগ লেগে থাকা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের কথা বলেছিলেন। যদিও তিনি সংবাদ সম্মেলন করেননি। ফেসবুকে বিচ্ছেদের কারণ জানিয়েছিলেন পরীমনি।

    বিনোদন ডেস্ক

  • কোন গডফাদারকে সামনে আসতে বললেন শরীফুল রাজ?

    পরীমনি ও শরিফুল রাজের সংসার ভাঙনের পথে। এখন শুধুই আনুষ্ঠানিকতা বাকি। দুজনই বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে রাজের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন পরীমনি। তবে রাজ এসব বিষয়ে অনেকটাই বেখেয়ালি। 

    rnrn

    পরীমনি মারধরের অভিযোগ করারও পরও চুপচাপ ছিলেন শরীফুল রাজ। কথা বলেননি কোথাও। তবে এটুকু বলে রেখেছিলেন, ‘এখন কোনো কথা বলতে চাই না। পরে এসব নিয়ে কথা বলব।’

    rnrn

    শেষ পর্যন্ত রাজ খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। নীরবতা ভাঙলেন। রীতিমতো বোমাও ফাটালেন। তবে সুস্পষ্ট করেননি কাকে নিয়ে বলছেন। 

    rnrn

    শরীফুল ইঙ্গিত দিয়েছেন যে, পরীমনির সঙ্গে সম্পর্কের টানাপোড়ের পর থেকে তিনি কারো কাছ থেকে হুমকি পাচ্ছেন।
    rnমঙ্গলবার ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে শরীফুল রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। সেখানে লেখেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’ 

    rnrn

    রাজের পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো জায়গা থেকে হুমকি পাচ্ছেন, যাকে তিনি গড ফাদার বলে উল্লেখ করেছেন। হুমকির জবাব হয়তো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন। 

    rnrn

    ফেসবুক পোস্টের বিষয়ে জানতে রাজকে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ। চরকি প্রযোজিত ‘গুণিন’চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে তাদের দুজনের পরিচয়। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেন। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
    rn 

    বিনোদন ডেস্ক