Tag: শমী কায়সার

  • কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে যা বললেন শমী কায়সার

    রাজধানীর উত্তরাপূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। 

    বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শমী কায়সারকে হাজির করে ৭ দিন রিমান্ডে নিতে চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। 

    এদিন আদালতে শমী কায়সারকে রিমান্ডে নেওয়ার শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

    রিমান্ড শুনানির সময় অভিনেত্রী শমী কায়সার বলেছেন, ‘আমি ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কোনো ধরনের অর্থ দেইনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেটা অন্যায়। আমি কখনো কাউকে নিয়ে কটাক্ষ করিনি।’ 

    শমী কায়সার আরও বলেন, ‘আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। এছাড়া ১৮ জুলাইয়ের যেদিনের ঘটনায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে। সেদিন আমি ই-ক্যাবের মিটিংয়ে ছিলাম। সারা দেশে ইন্টারনেট বন্ধ হওয়ায় তা যেন দ্রুত চালু করা হয় সে বিষয়ে আমরা সরকারকে অবহিত করি। আন্দোলনে এতো মানুষের মৃত্যু আমি মেনে নিতে পারিনি।’

    এদিন শমী কায়সারের আইনজীবী কারাগারে ডিভিশনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। তবে তিনি অসুস্থ থাকলে যথাযথ চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

    গতকাল মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জানা গেছে , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার ৪নং সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি শমী কায়সার। 

    শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া, ২০২৪-র নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি। অভিনয় থেকে বিরতি নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদিন তিনি ই-ক্যাবের সভাপতি ছিলেন। 

    গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৪ আগস্ট ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

    যুগান্তর প্রতিবেদন

  • যে মামলায় গ্রেফতার হলেন শমী কায়সার

    অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে উত্তরা ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে গ্রেফতার করা হয়। 

    মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান। শমী নব্বই দশকের একজন নামকরা অভিনেত্রী এবং পরবর্তীতে প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

    ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় শমীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

    উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

    উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, ‘ইশতিয়াক মাহমুদ নামে একজন ভুক্তভোগী শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছিলেন। ২৯ অক্টোবর মামলাটি রুজু হয়। মামলা নম্বর ৯। এই মামলায় শমী কায়সারকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে।’

    সৈয়দ হাসান মাহমুদ নামে বিএনপির এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগী নিজেই গত ৯ অক্টোবর এই মামলা করেছিলেন। মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজসহ ১৭ জনকে আসামি করা হয়।

    গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গ্রেফতার হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় এবার গ্রেফতার হলেন এই অভিনেত্রী। শমী আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন শমী কায়সার। তাছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যেই অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

    গত ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি। তবে তাকে গ্রেফতার করা হয়েছে ছাত্র-জনতার বিক্ষোভে হত্যার এক মমলায়।

    এর আগে গত ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

    উল্লেখ্য, শমী ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

    যুগান্তর ডেস্ক

  • এবার আসামি শমী কায়সার

    জুলাই-আগস্টে ছাত্র-জনতা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একাধিক শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে। এবার সে তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার। 

    সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা। 

    এ মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, ‘নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে জাতিকে বিভক্ত করেছেন শমী কায়সার। এজন্য বাদী এ মামলাটি দায়ের করেছেন। আদালত এটি তদন্তের জন্য ঝিনাইদহের পিবিআইকে নির্দেশের পাশাপাশি ভবিষ্যতে কথাবার্তায় সতর্ক থাকতে বলেছেন।’ ছাত্রদের আন্দোলনে আওয়ামী সরকারের পক্ষে শমী কায়সারের অবস্থান ছিল চোখে পড়ার মতো। ৫ আগস্টের পর থেকেই অবশ্য এ অভিনেত্রী রয়েছেন আত্মগোপনে।

    বিনোদন ডেস্ক

  • ‘শেম অন ইউ গাইজ’, ফেরদৌস-শমী কায়সারদের উদ্দেশে সাদিয়া আয়মান

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশের দৃশ্যমাধ্যমের শিল্পীদের মধ্যে বিভক্তি লক্ষ্য করা গেছে। গতকাল বৃহস্পতিবার মামুনুর রশিদ, মোশাররফ করিমসহ একদল অভিনয়শিল্পী এবং নির্মাতা ফার্মগেটে সমাবেশ করে প্রাণহানির বিচার চেয়েছেন।

    অন্যদিকে একই দিনে সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী শমী কায়সারসহ কিছু শিল্পী বিটিভি ভবন পরিদর্শন করেন। আজ ফেরদৌস-শমীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা টিভির কার্ড শেয়ার করে তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘শেম অন ইউ গাইজ’।

    বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী শমী কায়সার বলেন, ‘বিটিভি প্রাঙ্গণে এসে চোখের পানি ধরে রাখতে পারিনি।’ তার এ মন্তব্য নিয়ে বানানো কার্ডটি নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে ওই মন্তব্য করেন সাদিয়া।

    উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার দাবি করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাজপথে নেমেছে। তারা মিছিল-সমাবেশের মাধ্যমে সব হত্যার সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।

    বিনোদন ডেস্ক

  • অনেক দর্শক দেখা হলে নতুন নাটকে অভিনয়ের কথা জিজ্ঞেস করেন: শমী

    জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। এক সময় লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যেই দিন কাটত তার। বর্তমানে তাকে খুব একটা অভিনয়ে দেখা যায় না। 

    rnrn

    ব্যবসায়িক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের ব্যস্ততায় অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে এবার এ অভিনেত্রী হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। সিনেমা প্রযোজনা করবেন তিনি। সম্প্রতি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শমী কায়সার। 

    rnrn

    তিনি বলেন, ‘এখনো অনেক দর্শক দেখা হলে নতুন নাটকে অভিনয়ের কথা জিজ্ঞেস করেন। আপাতত অভিনয় না করা হলেও আমার ভক্ত দর্শকের জন্য এ সুখবরটি দিতে চাই যে, শিগ্গির আমার প্রযোজনায় দুটি নতুন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। 

    rnrn

    আগামী ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানার ইচ্ছা রয়েছে। এখন সিনেমা দুটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলছে শিল্পী নির্বাচন। আশা করছি সবকিছু ঠিকঠাকভাবে হবে।’ 

    rnrn

    শমী কায়সার সর্বশেষ ২০১৮ সালে চয়নিকার পরিচালনায় বুদ্ধিজীবী দিবসের বিশেষ নাটক ‘সাড়ে তিনখানা চিঠি’তে অভিনয় করেন। ক্যারিয়ারে তিনি বহু নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘নক্ষত্রের রাত’, ‘ছোট ছোট ঢেউ’, ‘আকাশে অনেক রাত’, ‘মুক্তি’, ‘স্পর্শ’, ‘অন্তরে নিরন্তর’, ‘স্বপ্ন’, ‘ঠিকানা’ প্রভৃতি।

    বিনোদন ডেস্ক