Tag: শবনম বুবলী

  • বাবা-ছেলের ছবি ঘিরে অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে প্রায়ই ভার্চুয়াল দ্বন্দ্ব চলে। কখনো হঠাৎ করে, কখনও ইঙ্গিতপূর্ণভাবে—ফেসবুক পোস্টের মাধ্যমেই চলতে থাকে আলোচনার ঝড়।

    মঙ্গলবার দুপুরে বুবলী তার ছেলে শেহজাদ খান বীর এবং শাকিব খানের একান্ত কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, , ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’ 

    ভক্ত-অনুরাগীরা ছবিতে বাবা-ছেলের স্নেহময় সম্পর্ক উপভোগ করলেও, কেউ কেউ এটিকে দেখেছেন নেতিবাচক চোখে। প্রশ্ন তুলেছেন, ‘এমন ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে ক্যামেরাবন্দি করার দরকার কী?’

    আরও পড়ুন

    বুবলীর পোস্টের কিছুক্ষণের মধ্যেই নিজের ফেসবুকে একটি পোস্ট দেন অপু বিশ্বাস। তিনিও তার ছেলে আব্রাম খান জয় ও শাকিব খানের কিছু পুরনো ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “‘বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’

    অপুর পোস্ট ঘিরেও মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ প্রশংসা করেছেন, কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘একই দিনে দুই গ্রুপের পোস্ট কম্পিটিশন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপু এত দেরি করলেন কেন?’

    দুই প্রাক্তনের এমন পাল্টাপাল্টি পোস্টে শাকিব খানকে ঘিরে তাদের দ্বন্দ্বকেই যেন আবারও স্পষ্ট করে। 

    বিনোদন ডেস্ক

  • শাকিবের বিশেষ সম্মাননায় অপু-বুবলীর পাল্টাপাল্টি স্ট্যাটাস

    মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছিল গতকাল শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে। সেখানে অনুষ্ঠানের বড় চমক ছিলেন ঢালিউড কিং শাকিব খানের উপস্থিতি। ঢালিউডে এ তারকা ২৫ বছর ধরে চলচ্চিত্রশিল্পে অবদান রেখে চলেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ এক বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান। 

    এ পুরস্কার পাওয়ায় সামাজিক মাধ্যমে শাকিব খানকে শুভেচ্ছা জানান ভক্তরা। সেই সঙ্গে একটি স্ট্যাটাস দিয়ে নায়কের প্রশংসাও করেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। তিনি জানান দেন তার ভালোবাসা এখনো অটুট রয়েছে। 

    শবনম বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন—আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে যিনি ২৫ বছর ধরে অবদান রেখে চলেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন।

    শবনম বুবলীর স্ট্যাটাসের পরপরই সামাজিক মাধ্যমে শাকিব খানের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে পদক— এমন একটি ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন— অভিনন্দন, মাই কিং- শাকিব খান।

    প্রসঙ্গত, শুক্রবার মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে তারকাদের পদচারণায় ভরে ওঠে লালগালিচা। এবার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

    এদিকে কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। এ সিনেমার টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। এবার ‘তাণ্ডব’-এর তাণ্ডব ঘটিয়ে নতুন লুকে হাজির হচ্ছে তিনি। এ সিনেমায় শাকিব খানকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে কিং খান যে গ্ল্যামার ও ব্যক্তিত্বের অনন্য ছাপ দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ— সদ্যই বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান। এমন সুসংবাদের মাঝে নতুন রূপে ধরা দিলেন কিং। 

    বিনোদন ডেস্ক

  • কুরবানির ঈদেও চালকের আসনে বুবলী

    ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা শবনম বুবলী। টানা কয়েকবছর ধরেই ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে। অর্থাৎ ঈদ মানেই যেন বুবলী অভিনীত সিনেমা। অবশ্য বর্তমান সময়ে তিনি ব্যতিত এমন কোনো নায়িকার দেখা মেলেনি, যে প্রতি ঈদে সিনেমা দিতে পেরেছেন। 

    গত ঈদ-উল-ফিতরেও তার দুইটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ প্রান্তে এসে একটি পিছিয়ে যায়। মুক্তি পেয়েছিল শুধু ‘জংলি’ নামের একটি সিনেমা। যা এখনোও দেশ ও দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে। তবে প্রেক্ষাগৃহে একটি সিনেমা মুক্তি পেলেও, বুবলী অভিনীত ‘ছায়া’ নামে আরও একটি সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছিল। বলা যায়, ওটিটি ও প্রেক্ষাগৃহ দুই মাধ্যমেই ঈদে মাতিয়েছেন এ নায়িকা। 

    আসন্ন কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে আসছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘পিনিক’ নামে একটি সিনেমা। এর নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন, আসন্ন ঈদেই এটি মুক্তি দেবার পরিকল্পনা করছেন। তবে এবারের ঈদ যেন বুবলী তথা তার ভক্তদের জন্য একটু বিশেষ। কারণ, এ ঈদে নায়িকা পরিচয়ে নয়, হাজির হতে চলেছেন এক ব্যতিক্রম বুবলী। 

    প্রথমবার খলনায়িকা অর্থাৎ নেতিবাচক চরিত্রে পর্দায় আসছেন তিনি। এটি অভিনেত্রীর কাছেও নতুন এক অভিজ্ঞতা বলে জানিয়েছেন। তাই দর্শকদের পাশাপাশি অভিনেত্রীও অপেক্ষায় রয়েছেন সিনেমাটি মুক্তির জন্য। 

    এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘ঈদে সিনেমা মুক্তি পাওয়াটা একজন শিল্পীর জন্য বড় ব্যাপার। সেদিক থেকে গত কয়েক বছর ধরে প্রতি ঈদে আমার সিনেমা মুক্তি পাওয়া আমার ক্যারিয়ারেরই উল্লেখযোগ্য ঘটনা। মুক্তি প্রতিক্ষিত ‘পিনিক’ সিনেমায় ক্যারিয়ারের সব থেকে ব্যতিক্রমী বুবলীকে আবিষ্কার করতে পারবেন দর্শক। তাই এটি নিয়ে আমারও আগ্রহের কমতি নেই। দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করার অপেক্ষায় রয়েছি।’ 

    নির্মাতা জানিয়েছেন, থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর সিনেমাটিতে প্রাধান্য পেয়েছে জিঘাংসা, প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্প। এতে বুবলীর সঙ্গে রয়েছেন আদর আজাদ। এটি এ জুটির তৃতীয় কাজ। এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমায় কাজ করেছেন তারা। 

    এদিকে সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে বুবলী অভিনীত আরও একটি সিনেমা, ‘সরদার বাড়ির খেলা’। এটির পুর্বের নাম ছিল ‘পুলসিরাত’। আপত্তির মুখে এর নাম পরিবর্তন করা হয়। নতুন নামেই সেন্সর হয়েছে এটি। নির্মাতা রাখাল সবুজ জানিয়েছেন, এটিও আসন্ন ঈদে মুক্তি দিতে চান। এতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। সবকিছু ঠিক থাকলে এবার কুরবানী ঈদেও প্রেক্ষাগৃহে বুবলীর দুইটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অন্যবারের মতো এবারও হয়তো চালকের আসনেই থাকবেন এ অভিনেত্রী। 

    প্রসঙ্গত, আসন্ন ঈদে মুক্তির মিছিলে রয়েছে নয় সিনেমা। বুবলীর দুই সিনেমা ছাড়াও রয়েছে ‘তুফান’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘নাদান’, ‘টগর’, ‘উৎসব’, ‘এশা মার্ডার : কর্মফল’। এসব সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, শাকিব খান, মোশাররফ করিম, জাহিদ হাসান, আরিফিন শুভ, সাবিলা নূর, শরিফুল রাজ, আজমেরী হক বাঁধন, তাসনিয়া ফারিণ, পূজা চেরি, সাদিয়া আয়মানসহ অনেকেই। এছাড়া মুক্তির তালিকায় আরও কয়েকটি সিনেমার নামও যোগ হওয়ার গুঞ্জন রয়েছে।

    আনন্দনগর প্রতিবেদক

  • মা দিবসে শাশুড়ি মায়ের ছবি শেয়ার দিয়ে যা বললেন বুবলী

    সারা বিশ্বে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালন করা হয়। সেই মোতাবেক গতকাল ছিল বিশ্ব মা দিবস। সারা বিশ্বের প্রতিটি মায়ের জন্য শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের দিন। যদিও মাকে ভালোবাসা কিংবা শ্রদ্ধা জানানোর নির্দিষ্ট কোনো দিনক্ষণ থাকতে পারে না কিংবা দিবসের প্রয়োজন হয় না।  

    যুক্তরাষ্ট্রে মা দিবস পালন শুরু হলেও বর্তমানে বাংলাদেশসহ প্রায় সারা বিশ্বেই দিবসটি নানা আয়োজনে পালন করা হয়। বিশেষ এই দিনে সবাই মাকে নিয়ে নিজের না বলা অনুভূতিটুকু প্রকাশ করে থাকেন। ঠিক তেমনই মা দিবসে বিনোদন জগতের তারকারাও এর ব্যতিক্রম নয়। 

    বিশেষ এই দিনে মা এবং শাশুড়ি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে শুভেচ্ছাবার্তা ও অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। গতকাল মা দিবসে সামাজিক মাধ্যম ফেসবুকে মা এবং শাশুড়ি মায়ের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। তিনি দুজন নারীর প্রতি ভালোবাসার বার্তা প্রকাশ করেছেন। একজন তার গর্ভধারিণী মা। অন্যজন শাকিব খানের মা— শাশুড়ি মা। 

    সেই স্ট্যাটাসে শবনম বুবলী লিখেছেন—আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন। পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

    অভিনেত্রীর সেই স্ট্যাটাসে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক নেটিজেন লিখেছেন—শাকিব খানের অ্যাটেনশন পেতেই এমনটি করেছেন অভিনেত্রী। আরেক নেটিজেন লিখেছেন—শাকিবের মাকেই নিজের মায়ের মতোই ভালোবাসেন তিনি।

    উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে শাকিবের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়। ২০২০ সালের মার্চে পুত্রসন্তানের মা হন বুবলী। সন্তান শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসার পরই দূরত্ব বাড়তে থাকে এ দম্পতির। একপর্যায়ে বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে শাকিব দাবি করে বলেন, শবনম বুবলী এখন অতীত। অন্যদিকে বুবলী বলেন, আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী। তবে দীর্ঘ সময় ধরে এক ছাদের নিচে থাকছেন না এ তারকা জুটি। বুবলীকে একাধিকবার শাকিব খান জীবনের অতীত বলে মন্তব্য করলেও নায়িকা এখনো শাকিবকেই নিজের স্বামী বলে দাবি করেন।

    বিনোদন ডেস্ক

  • বিশেষ সম্মাননা পেলেন বুবলী

    ঈদে মুক্তি পেয়েছে ‘জংলি’। সেই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরইমধ্যে তাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। বুবলী চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আলোকিত নারী সম্মাননা পেয়েছেন।

    শনিবার রাজধানীর আগারগাওয়ে লায়ন্স টাওয়ারে আযোজিত এক অনুষ্ঠানে বুবলীর হাতে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ তুলে দেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

    বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, পৃথিবীর সব নারীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা।

    বুবলী আরও লিখেছেন, কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রাপ্তি সবসময়ই অনেক ভালোলাগার। এটা আরও ভালো কাজের জন্য উৎসাহ যোগায়। তবে সফল সব নারীদের নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয়। কারণ, একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহণ করি আমি আমাদের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে, এটাও অনেক অনেক ভালোলাগার বিষয়।

    ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। এ সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, প্রথম দিন থেকে এখন পর্যন্ত ভালোবাসা পাচ্ছে ‘জংলি’। পরিবারসহ সবাই দেখছেন- এটা একজন শিল্পী হিসেবে সত্যিই ভীষণ ভালোলাগার। আমার বিশ্বাস এই ভালোলাগার রেশ থেকে যাবে বহুদিন।

    এদিকে বুবলীর প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে শিগগিরই কাজ শুরু হতে যাচ্ছে। এরইমধ্যে তিব্বত লাক্সারি সোপর বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন সনক মিত্র।

    বিনোদন ডেস্ক

  • ‘জংলি’র শো বাড়ানোর কারণ জানালেন বুবলী

    এবার ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে একটি হচ্ছে— ‘জংলি’। আর এতে অভিনয় করেছেন সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। তার বিপরীতে আছেন আরেক ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ‘জংলি’ সিনেমাটি দর্শকদের চোখে কান্না ঝরিয়েছে, যেখানে উঠে এসেছে বাবা-মেয়ের গল্প। এক যুবক কীভাবে বাবা হয়ে উঠলেন সেই গল্প নিয়েই ‘জংলি’ সিনেমা। এ সিনেমায় সিয়াম-বুবলী ছাড়াও দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।  টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে— মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

    ঈদুল ফিতরে মুক্তির প্রথম দিন থেকেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সাতটি করে প্রদর্শনী ছিল। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়। এরপর আবার বাড়ানো হয়। পরে আবার কমানো হয়। ছবি মুক্তির নবম দিনে এসে প্রদর্শনীর সংখ্যা আবারও এক দফায় বৃদ্ধি করা হয়েছে। সিনেমা হল পরিদর্শনে এসে বুবলী জানালেন ‘জংলি’র শো দ্বিগুণ হওয়ার কারণ।  অভিনেত্রী বলেন, সিনেমার বড় প্রচারটা হয় দর্শকদের মুখ থেকে। অন্যদের বলছে সে কারণে শো দ্বিগুণ হচ্ছে।

    বুবলী বলেন, ‘জংলি’ সিনেমায় দর্শকদের আকৃষ্ট করার মতো সব কিছুই আছে। এটিকে পারিবারিক সিনেমা, কমেডি সিনেমা এবং পাশাপাশি মিউজিক্যাল সিনেমা বলা যায়। অনেক সুন্দর সুন্দর গান রয়েছে সিনেমাটিতে। সিনেমাটি দর্শক দেখবে আমাদের এমন বিশ্বাস ছিল। সবার ভালোবাসা দেখে আমরা অভিভূত। তিনি বলেন, আমরা শিল্পী হিসেবে সিনেমা প্রচার অবশ্যই করি। টিম থেকে প্রচার করছে। বড় প্রচারটা হয় দর্শকদের মুখ থেকে আসা। অন্যদের বলছে সে কারণে শো দ্বিগুণ হচ্ছে। সামনের সপ্তাহে আরও ২০ থেকে ২৩টি হল যুক্ত হচ্ছে। এটা কিন্তু হয়েছে দর্শকদের ভালো লাগা থেকে ভালোবাসা থেকে। এসব হয়েছে আমাদের টিমের পরিশ্রম ও দর্শকদের ভালোবাসায়।

    অভিনেত্রী বলেন, ছোট ছোট শিশু থেকে ৮০ বছরের দর্শক ‘জংলি’ দেখছেন। বিশেষ করে বলতে হয়, আমাদের সিনিয়র সিটিজেন হলে ফিরেছেন। তারা পরিবার নিয়ে আসছেন সিনেমা দেখতে। এটা খুবই ইতিবাচক। পরবর্তী কাজের জন্য আবার খুব চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয়, প্রতিটি গল্পই আলাদা মানুষকে কাঁদানো-হাসানো কঠিন কাজ। সেখানে বাংলা সিনেমা জংলি দেখে আবেগে আপ্লুত হয়েছেন দর্শকরা। তারা হাসছেন, কাঁদছেন। পরবর্তী সিনেমা করতে দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিচ্ছে।

    এদিকে সিয়াম-বুবলীর জংলি দেখতে আসা এক দম্পতির হৃদয় ছুঁয়ে গেছে। অদিতি ও আবির— দুজনই চাকরিজীবী। বিয়ের পর কেটে গেছে অনেক বছর। কিন্তু জীবনে ঘর আলো করার মতো সংসারে এখনো কেউ আসেনি। তারা এখনো সন্তানের মুখ দেখেননি। তারা দুজনে মিলেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন ‘জংলি’ সিনেমা দেখার জন্য। সেই সিনেমা দেখার পরই তারা সিদ্ধান্ত নিলেন, সন্তান দত্তক নেবেন। 

    এ বিষয়ে আবির নামে ওই যুবক বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনই দ্বিতীয়বার জংলি দেখলাম এবং উপলব্ধি করলাম শুধু জন্ম দিলেই বাবা-মা হওয়া যায় না। জন্ম না দিয়েও আদর্শ বাবা-মা হওয়া সম্ভব। সেটা জংলি সিনেমায় পরিচালক  দারুণভাবে উপলব্ধি করাতে পেরেছেন। 

    বিনোদন ডেস্ক

  • কোথায় উড়াল দিলেন বুবলী-বারিষ-গৌতম

    ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, কোরিওগ্রাফার গৌতম সাহা ও ব্র্যান্ড প্রোমোটার বারিষ হক আজ সকালের আলো ফুটতে না ফুটতেই সোজা এয়ারপোর্টে হাজির হলেন। এতো ভোরে কোথায় উড়াল দিলেন তারা? 

    সামাজিক মাধ্যমে জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহার রিলস দেখেই কৌতূহল দেখা গেছে নেটিজেনদের মাঝে। না, এই তিন তারকা বিদেশে নয়, তারা কাজেই বেরিয়েছেন একসঙ্গে, তবে দেশের মধ্যেই।

    জানা গেছে, জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, স্বনামধন্য ব্র্যান্ড প্রোমোটার বারিষ হক আর গুণী কোরিওগ্রাফার গৌতম সাহা একসঙ্গে আজ সকালে চট্টগ্রামে একটি কাজে গেছেন। সেই কাজ শেষ করেই তারা ঢাকায় ফিরে আসবেন। এই তিন তারকা আরও দারুণ কিছু কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার পরিকল্পনা করছেন।

    সম্প্রতি একটি সংবাদমাধ্যমে গৌতম বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দঘন সময় পার করে গতকালই কাজে ফিরেছি। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আনজারাতে গিয়েছিলাম আজকের স্পেশাল প্রোগ্রামের জন্য আমাদের পোশাক নির্বাচন করতে। আর আজ আমরা পৌঁছে গেছি চট্টগ্রামে।

    তিনি বলেন, চট্টগ্রামের তমা বিউটি একাডেমি নামে একটি প্রতিষ্ঠানের আয়োজনে আমরা এখানে এসেছি। তারা ভারতের একজন গুণী মেকআপ আর্টিস্টকে এনেছেন স্পেশাল মেকআপ কর্মশালা করানোর জন্য। সেই কর্মশালায় ব্রাইডল সাজের স্পেশাল মডেল হবেন বারিষ হক। তিনি আরও বলেন, ফটোশুট ও ভিডিওগ্রাফির কোরিওগ্রাফি আমি করব। এরপর কর্মশালায় অংশ নেওয়া সব প্রশিক্ষণার্থীর হাতে আমাদের সবার প্রিয় অভিনেত্রী শবনম বুবলী ও আমি সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেব।

    বিনোদন ডেস্ক

  • লুঙ্গি পড়ার কারণ জানালেন বুবলী

    গেল সপ্তাহে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যাপশনে লিখেছিলেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে গেলে কেমন হয়?’ বুবলীকে এমন অবতারে দেখে ভক্তরাও বেশ অবাক হন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে লুঙ্গি পরে সিনেমার প্রচারণার কারণ জানিয়েছেন বুবলী। বুবলী বলেন, ‘লুঙ্গির ব্যাপারটা ছিল আমাদের পরবর্তী সিনেমা জংলির সঙ্গে কানেকটেড। এটা প্রোমোশনাল একটা ব্যাপার ছিল। আমার কাছে মনে হয় যে, সবকিছুই তো একটা ক্লোদিং, সেদিক থেকে লুঙ্গির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে।’

    অভিনেত্রী আরও বলেন, ‘ছেলেরা আমাদের অনেক কিছু যেমন-কানের অর্নামেন্ট, গলার অর্নামেন্ট, পাঞ্জাবির সাথে ওড়না; এগুলো নেয় তাহলে আমরাও পরে ট্রাই করতে পারি। জাস্ট মজা করছি। এটা আমাদের প্রোমোশনাল।’

    এবারের ঈদে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বুবলী। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন এই জুটি। 

    সিনেমা প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, জংলি সিনেমা গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’

    বিনোদন ডেস্ক

  • শাকিবের দুঃসময়ে পাশে দাঁড়ালেন বুবলী, নীরব অপু

    ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়েই প্রায়ই খবরের শিরোনাম হন।  মূলত মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করেই হয় এসব আলোচনা। তবে তাদের উভয়ের সন্তানের বাবা হিসেবে শাকিব খানকে যথেষ্ট সম্মান করেন তারা। শাকিবের বিভিন্ন সংকটে তাদের সরব হতেও দেখা যায়। এবার ‘বরবাদ’ সিনেমার জটিলতায় বুবলী সরব হলেও নিশ্চুপ অপু।

    সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার ছাড়পত্র পেতে জটিলতার মুখে পড়েছেন শাকিব খান।  সিনেমাটির আনকাট ছাড়পত্র দিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আপত্তি জানাতেই সরব হয়েছেন বুবলী। ‘বরবাদ’ নিয়ে জটিলতার অবসান চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।

    বুবলী লিখেছেন, ‘একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম । সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড়পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়!’

    অভিনেত্রী আরও লেখেন, ‘আমরা ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি ‘বরবাদ’, ‘দাগি’, ‘জ্বীন’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক।’

    বুবলী আশা করছেন, সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে ‘বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবেন। 

    সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’-এর অনুমোদন জটিলতায় বুবলী ছাড়াও শাকিবের পাশে দাঁড়িছেন নায়ক সিয়াম আহমেদ, ইমরান মাহমুদুলসহ অনেকে। 

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ কেন লুঙ্গি পরলেন বুবলী?

    ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘জংলি’। এতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়ক সিয়াম। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। 

    এম রাহিম পরিচালিত এই সিনেমাটির জোর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রচলিত মিডিয়াগুলোতেও। এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলী নিজেও। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের সিনেমার প্রচারণা করলেন এই নায়িকা।

    ফেসবুকে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’

    বুবলীর এই প্রচারণা দারুণ উপভোগ করেছেন ভক্তরা। অনেকে বলছেন, সিনেমায় হয়তো তাকে সাহসী কোনো চরিত্রে দেখা যাবে, যেখানে তার পোশাকের ধরনও এমন হতে পারে।

    এর আগে ‘টান’ ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা গেছে সিয়াম-বুবলীকে। এবার প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন ঢালিউডের জনপ্রিয় এই দুই তারকা।

    এই সিনেমা নিয়ে বুবলী বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গেও এটি আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমার গল্প ও প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।

    সিনেমাটিতে সিয়ামের চেহারা, লুক ও অ্যাকশন ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার চরিত্রের জন্য তিনি দীর্ঘদিন পরিশ্রম করেছেন। সিয়াম বলেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার জন্য সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি, এক বছর ধরে চরিত্রটিকে লালন করেছি। চরিত্রটিকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। বাকিটা দর্শকদের হাতে।

    সিয়াম-বুবলীর পাশাপাশি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এতদিন নির্মাতা বুবলীকে একপ্রকার লুকিয়ে রেখেছিলেন। তবে টিজারে প্রথমবারের মতো তার ঝলক দেখা গেছে।

    সিনেপ্রেমীরা ইতোমধ্যেই ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহী। ‘জংলি’ও তার ব্যতিক্রম নয়। পোস্টার ও টিজারের অ্যাকশন দৃশ্য, সম্পাদনা ও আবহসংগীত দর্শকদের নজর কেড়েছে।

    সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, ‘জংলি’ হতে যাচ্ছে একটি সফল সিনেমা, যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। এবার অপেক্ষা ঈদের মুক্তির জন্য!

    বিনোদন ডেস্ক