Tag: শবনম ফারিয়া

  • ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’

    অভিনয়জীবনে দীর্ঘ ১৪ বছরে কখনো কোনো ধরনের অশালীন বা আপত্তিকর প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। একই সঙ্গে তাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

    মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া বলেন, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের নির্দেশে স্নাতক শেষ না করা পর্যন্ত নিয়মিত অভিনয় করেননি।

    তিনি জানান, ২০১৫ সালে স্নাতক শেষ করার পর ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেন। এরপর করোনাভাইরাস পরিস্থিতি, ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমের কারণে ওজন বেড়ে যাওয়ায় অভিনয় থেকে বিরতি নেন। এ সময় তিনি স্নাতকোত্তর সম্পন্ন করে চাকরিতে যোগ দেন।

    স্ট্যাটাসে শবনম ফারিয়া দাবি করেন, আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি।

    তার ভাষ্য, একজন মানুষকে তিনি যতটুকু সুযোগ দেন, অন্যরা ঠিক ততটুকুই তার কাছে পৌঁছাতে পারে। মিডিয়ার অধিকাংশ মানুষ তাকে স্নেহ করেন বলেও উল্লেখ করেন তিনি।

    কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি সবসময় পরিচালকের মাধ্যমে কাজ করেন। কোনো প্রযোজকের সঙ্গে কাজের বিষয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। পরিচালকের প্রয়োজন হলে তারাই যোগাযোগ করেন।

    বাংলাদেশের পরিচালক-প্রযোজকদের নিয়ে প্রচলিত নানা ধারণারও সমালোচনা করেন শবনম ফারিয়া। তার দাবি, দেশে পরিচালক-প্রযোজকদের ব্যক্তিগত পার্টি আয়োজনের মতো সময় বা সুযোগ খুবই কম।

    তাকে নিয়ে কেউ মিথ্যা বা আপত্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে তার প্রমাণ প্রকাশ করবেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবেন বলে জানান এই অভিনেত্রী।

    স্ট্যাটাসের শেষে গুজব রটনাকারীদের উদ্দেশে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়ে শবনম ফারিয়া লেখেন, ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই। তার দাবি, তাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর জন্য ভুল মানুষকে বেছে নেওয়া হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই শ্রেয়: শবনম ফারিয়া

    ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি চলমান নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন তিনি। এই তারকাকে নিয়ে ভক্ত-অনুরাগীদেরও যেন আগ্রহের শেষ নেই। 

    এবার নিজের করা এক মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন শবনম ফারিয়া। সেখানে আলাপকালে খারাপ পার্টনার থাকার চেয়ে একা থাকাই শ্রেয় বলে মন্তব্য করেন এ অভিনেত্রী। 

    অভিনয় জগতের নারীদের জন্য এমন পরিস্থিতি সামলানো অনেক বেশি কঠিন ও মানসিক চাপের বলে তিনি মনে করেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শবনমের কথায়, ‘পার্টনার যদি ভালো না হয়, তার চেয়ে পার্টনার না থাকা বেটার। একজন মেয়ের জন্য খারাপ পার্টনার হ্যান্ডেল করা মানসিকভাবে ও প্রফেশনালি অত্যন্ত স্ট্রেসফুল। বিশেষ করে অভিনয় পেশায় যেখানে অন্য চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে হয়, যেখানে চারপাশের অসংখ্য মানুষকে সামলাতে হয় এবং সবাই একনামে চেনে, সেখানে ব্যক্তিগত জীবন ঠিক থাকা জরুরি।’ 

    তিনি আরও উল্লেখ করেন, একজন মানুষ যখন নিজে ডিপ্রেসড থাকে, তখন যদি তার ঘরেও কোনো শান্তি না থাকে, তবে জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে সেটা আর বেশিদিন টেনে নেওয়া সম্ভব হয় না। 

    বিনোদন ডেস্ক

  • ‘দেশ ও জাতির সত্যিকার অর্থে কিছু উপকার হতো’, কেন এ কথা বললেন শবনম ফারিয়া

    দেশের টিভিপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। দেশের বিভিন্ন ইস্যু নিয়ে বরাবরই সরব এই অভিনেত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নেট দুনিয়ায় অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে যে রকম আলোচনা, প্রতিবাদ ও ক্ষোভ দেখা যাচ্ছে, সেটা সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেও দেখানো উচিত। 

    ফেসবুকে দেওয়া তার ওই স্ট্যাটাসে বর্তমানে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, এ রোগে শিশু মৃত্যুর সংখ্যা এবং দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়ে মানুষের সচেতনতা কেমন সেদিকে আঙুল তোলেন এই অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বৃহস্পতিবার (১৪ মে) বিকালের দিকে দেওয়া ওই স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘গত ২৪ ঘন্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যেরকম প্রতিবাদ, ক্ষোভ আর আলোচনা দেখলাম, সেই একই তীব্রতা যদি ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়েও দেখাত, কিংবা ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হওয়া, ৪০০-এর বেশি শিশুর মৃত্যুর বিষয়টি নিয়েও দেখাত, তাহলে দেশ ও জাতির সত্যিকার অর্থে কিছু উপকার হতো।’ 

    বিনোদন ডেস্ক

  • মা দিবসে আবেগঘন পোস্ট ফারিয়ার, জানালেন জীবনের দুই ‘মা’র গল্প

    মা দিবস উপলক্ষে আবেগঘন এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি জীবনের দুই গুরুত্বপূর্ণ নারীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।

    পোস্টের শুরুতেই সব মায়েদের মা দিবসের শুভেচ্ছা জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, সবাই বলে তিনি দেখতে ঠিক তার মায়ের মতো। আর বিষয়টি তাকে ভীষণ আনন্দ দেয়, কারণ তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তার মা।

    বাবাকে হারানোর পর তার মা-ই সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে ছিলেন বলে জানান ফারিয়া। জীবনের কঠিন ও অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলোতেও মা তাকে এক মুহূর্তের জন্য বাবার শূন্যতা অনুভব করতে দেননি বলেও উল্লেখ করেন তিনি।

    পোস্টে শবনম ফারিয়া আরও জানান, গত বছর আল্লাহর রহমতে তার জীবনে আরেকজন ‘মা’ এসেছেন, যিনি তাকে একইরকম স্নেহ ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। শাশুড়িকে নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণার বিপরীতে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি লেখেন, কখনও কয়েকদিন যোগাযোগ না হলেও শাশুড়ি নিজেই খোঁজ নেন। এমনকি তিনি বাসায় না গেলে তার পছন্দের খাবারও রান্না করেন না। সম্প্রতি ইলিশ মাছ রান্নার একটি ঘটনার কথাও শেয়ার করেন ফারিয়া। জানান, তিনি খুব পছন্দ করে মাছ খাওয়ার পর জানতে পারেন, শাশুড়ি নিজের অংশটুকুও খাননি; পরদিন সেটি তার জন্য প্যাক করে দিয়েছিলেন।

    পোস্টের শেষদিকে অভিনেত্রী বলেন, জীবনের সব ক্ষেত্রে হয়তো তিনি সৌভাগ্যবান নন, তবে আল্লাহ তাকে অসাধারণ দুইজন মা উপহার দিয়েছেন। আর এ ভালোবাসার পর জীবনে অভিযোগ করার মতো তেমন কোনো কারণ তার আর নেই বলেও মন্তব্য করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • নববর্ষ উদযাপনে শবনম ফারিয়ার ভিন্ন অভিজ্ঞতা

    বরাবরের মতো এবারও বর্ণিল আয়োজনে প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিচ্ছে বাঙালিরা। সকাল থেকেই রাজধানী ঢাকার রাস্তায় উৎসবের আমেজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন শিক্ষার্থীরা।

    রমনা বটমূলে ছায়ানটের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বর্ষবরণ আয়োজন শুরু হয়। এছাড়া রাজধানীর চারুকলা ইনস্টিটিউট এলাকায় উৎসবটি ঘিরে তৈরি হয় বর্ণিল আবহ। সব শ্রেণি-পেশার মানুষের ন্যায় বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন শোবিজ তারকারাও। তাদেরই একজন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী শবনম ফারিয়া।

    তবে এবার বৈশাখে কিছুটা ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। সেটাই সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে চারটার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনি। 

    ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘গত ৮ বছরে করোনা ছাড়া কেউ চারুকলা যাওয়া থেকে আমাকে আটকাতে পারেনি। বলা যায়, এটি আমার নববর্ষের একটা রিচুয়াল, কিন্তু এবার গেটে সিকিউরিটির জন্য আটকে দিলো।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ কারণে কিছুটা মন খারাপ হলেও কিন্তু এর জন্য দিনটিকে মোটেও নষ্ট করতে দেননি ফারিয়া। তিনি আরও লেখেন, ‘তাই দুঃখে ভবঘুরের মতো ঢাকা শহরে ঘুরতে ঘুরতে দেখি আলপনা। যাক, একটু তো বৈশাখী আমেজ পাওয়া গেল।’

    বৈশাখে নিজের সাজ সম্পর্কে অভিনেত্রী জানান, ডানা ফারহিনের হাতে আঁকা একটি বিশেষ শাড়ি পরে তিনি বের হয়েছিলেন। শাড়িটি গত বছর তৈরি করা হলেও তখন পরা হয়নি। এ কারণে এবার বৈশাখে সেই সুযোগ আর হাতছড়া করেননি।

    বিনোদন ডেস্ক

  • সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন, প্রশ্ন শবনম ফারিয়ার

    দেশে কয়েকদিনের তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। পবিত্র রমজান মাসে হঠাৎ করে বিভিন্ন স্থানে তেলের পাম্প বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

    সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে শবনম ফারিয়ার লিখেছেন, ‘রমজানের পবিত্র মাস। মানুষ রোজা রাখছে, কাজ করছে, সময়মতো বাসায় ফিরতে চায়। আর ঠিক এই সময়েই হঠাৎ করে তেলের পাম্প বন্ধ! কাল সরাইল থেকে ঢাকা ঢোকার পথে প্রায় সব পাম্প বন্ধ ছিল। বৃহস্পতিবার মহাখালীর আমাদের নিয়মিত পাম্পটাও বন্ধ। রাস্তায় মাইলের পর মাইল গাড়ির লাইন, শুধু তেলের জন্য। অথচ বলা হয়েছে, দেশে পর্যাপ্ত তেল আছে। তাহলে এই ভোগান্তি কেন? কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই।’

    স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মনে হলো একটু সংকট তৈরি করি, মানুষকে হয়রানি করি- তাই করলাম। পবিত্র মাসে মানুষের কষ্ট বাড়িয়ে দেওয়াটাই কি এখন নতুন স্বাভাবিক?’

    অভিনেত্রীর এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই তেলের পাম্প বন্ধ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

    জ্বালানি তেলের সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি খুব খুশি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি’

    টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বরাবরই সরব তিনি। নানা বিষয়ে প্রায় সময়ই তাকে মতপ্রকাশ করতে দেখা যায়। এবার নিজের একটি স্বপ্নের কথা এক ফেসবুকে পোস্টে প্রকাশ করলেন অভিনেত্রী।

    ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিয়া। তানজিম তৈয়বকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। এখনো তাদের বিয়ের এক বছর পূর্ণ না হলেও এই জুটির প্রথম সাক্ষাতের বর্ষপূর্তি হয়েছে। এ উপলক্ষ্যেই ফারিয়া তার সামাজিক মাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।

    পোস্টে অভিনেত্রী লেখেন, আজ থেকে ঠিক এক বছর আগে আমি এই মানুষটির সঙ্গে দেখা করেছিলাম এবং আমার জীবন চিরতরে বদলে গিয়েছিল। আমার নতুন স্বপ্ন হলো, তোমার সঙ্গে বৃদ্ধ হওয়া। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমাকে এমন একটি স্বপ্ন দিয়েছেন, যা এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার জন্য সার্থক করে তোলে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আমি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    স্বামী তানজিম তৈয়বের উদ্দেশ্যে ফারিয়া বলেন, আমি খুবই আনন্দিত, তোমার সঙ্গে দেখা হয়েছিল। না হলে আমার এত গোছানো বাসাটাকে অগোছালো করার সাহসই বা কে করত?

    উল্লেখ্য, এর আগে শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মাথায় সেই সংসারের বিচ্ছেদ ঘটে। অপুকে ২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ‘ডিভোর্সের পর বলেন খারাপ মেয়ে, ফের বিয়ে হলে বলেন- কত নম্বর’

    ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।  

    বৃহস্পতিবার পোস্টে তিনি লিখেছেন, কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়! আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন— খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারল না, ছাড় না দিলে বিয়ে টিকে না, এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে, ব্লা ব্লা।

    শবনম ফারিয়া তার পোস্টে আরও উল্লেখ করেন, ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন বা*ভাতা**রি, কত নম্বর বিয়ে, এইটা কয়দিন টিকবে দেখবো, এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না, ব্লা ব্লা।

    নেটিজেনদের ভাবনা, ইকরার আত্মহত্যার প্রেক্ষাপটে সমাজের এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। 

    উল্লেখ্য, ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় উত্তাল দেশের শোবিজ অঙ্গন। ইকরার মৃত্যুর পর থেকে অভিনেতা জাহের আলভী ও তার সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অভিযোগ, আলভীর সঙ্গে তিথির বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সৃষ্ট দাম্পত্য কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় শোবিজ সংশ্লিষ্টদের একাংশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ভোট ঘিরে শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

    দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ ছড়িয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লিখেন—

    ‘কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া!’

    ফারিয়ার এমন পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। অনেকে এটি নিছক হাস্যরস হিসেবে দেখলেও, কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ব্যাখ্যাও দিচ্ছেন। পোস্টটি প্রকাশের পর থেকেই তাতে লাইক, মন্তব্য ও শেয়ার বাড়তে থাকে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন স্থান থেকে ভোটাররা নিজ নিজ এলাকায় যাওয়ার জন্য রওনা হয়েছেন।

    নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ভোটারদের অংশগ্রহণই হবে এ ঐতিহাসিক আয়োজনের মূল আকর্ষণ।

    বিনোদন ডেস্ক

  • আল্লাহ আমাকে এমন একজন সরল মানুষ দিয়ে আশীর্বাদ করেছেন

    গত বছরের সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। তার স্বামী তানজিম তৈয়ব বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি নিজের ফেসবুকে স্বামীর প্রশংসা করে একটি পোস্ট করেছেন তিনি। পোস্টটিতে স্বামীর উদ্দেশে অভিনেত্রীর মন্তব্য, এই যুগে এমন মানুষ পাওয়া আল্লাহর নিয়ামত ছাড়া কিছু নয়। 

    শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া ওই পোস্টে ফারিয়া লেখেন, ‘আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে, সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ আমাকে এমন একজন সহজ-সরল, আন্তরিক আত্মার একজন মানুষ দিয়ে আশীর্বাদ করেছেন। এই যুগে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।’ 

    অভিনেত্রী আরও বলেন, ‘একটা সময় ছিল যখন আমি আবার বিয়ে করার চিন্তাই মেনে নিতে পারতাম না। তখন আমার কাছের মানুষরা আমায় বলেছিল, ‘তুমি অনেক কষ্ট সহ্য করেছ। আল্লাহ তোমাকে যথেষ্ট পরীক্ষা নিয়েছেন। ইনশাআল্লাহ, এখন থেকে সবকিছু ভালোই হবে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নতুন বাসায় ওঠার কথা জানিয়ে ফারিয়া লেখেন, ‘আমরা আমাদের নিজেদের বাসায় উঠেছি মাত্র তিন দিন হল। আর এই সময়টায় শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের দায়িত্বশীল পুরুষ হিসেবে গড়ে উঠতে দেখতে আমার জীবনকে সত্যিই সার্থক মনে হচ্ছে।’ 

    উল্লেখ্য, এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিয়ে। তার স্বামী তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 

    বিনোদন ডেস্ক