Tag: লাকি আলি

  • চতুর্থ বিয়ের স্বপ্ন সংগীতশিল্পী লাকি আলির

    ভারতীয় সংগীতশিল্পী লাকি আলি মানেই নব্বই দশকে বেড়ে ওঠা জেনারেশনের কাছে নস্টালজিয়া। তিনি অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন বলিউডে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সবসময়ই থেকেছে আলোচনা-সমালোচনায়। সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সংগীতশিল্পী লাকি। সেখানেই তিনি জানালেন আগামীর স্বপ্নের কথা।
    ব্যক্তিগত জীবন বেশ রঙিন ছিল এ সংগীতশিল্পীর। তিনি কখনোই এক বিয়ে কিংবা এক নারীতে সন্তুষ্ট ছিলেন না। তাই তো জীবনে পথ চলার পথে বারবার বিয়ে করেছেন এবং বারবার বিয়ে ভেঙেছেন। এই ৬৬ বছর বয়সে এসেও চতুর্থবার বিয়ে করার স্বপ্ন দেখছেন তিনি। চতুর্থবার বিয়ে করার স্বপ্নকথা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচিত হন লাকি আলি।
    সেই অনুষ্ঠানে লাকি আলির কাছে জানতে চাওয়া হয়েছিল তার আগামীর স্বপ্ন কী? তিনি রাখঢাক না রেখে বলেন, আমার স্বপ্ন আবার বিয়ে করা। আর এই কথা শোনার পর থেকেই চর্চা। তবে কি চতুর্থবার বিয়ে করতে চলেছেন লাকি আলি?
    লাকি আলির তিন স্ত্রীই বিদেশিনী। এখন সবাই সাবেক হয়েছে গেছেন। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বাসিন্দা মেগান জেন ম্যাকলেরিকে বিয়ে করেন। লাকি আলির ‘সুনো’ অ্যালবামের সময় তাদের পরিচয় এবং প্রেমসম্পর্ক, যার পরিণতি ছিল বিয়ে। তাদের দুই সন্তান তাউজ ও তাসমিয়া। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়।
    ২০০০ সালে পার্সি কন্যা আনাহিতা হন ইনায়াকে বিয়ে করেন এ সংগীতশিল্পী। বিয়ের জন্য ধর্ম বদলে ইসলাম গ্রহণ করেছিলেন আনাহিতা । তাদেরও দুই সন্তান সারা ও  রায়ান। কিন্তু সেই বিয়েও টেকেনি।
    এরপর ব্রিটিশ সুন্দরী মডেল কেট এলিজাবেথ হাল্লামকে বিয়ে করেন লাকি আলি ২০১০ সালে। বয়সে গায়কের চেয়ে ছিলেন ২৫ বছরের ছোট। তাদের দাম্পত্যের মেয়াদ ছিল ৮ বছর। ২০১৮ সালে ভাঙে সেই বিয়ে। দানি নামে তাদের ঘরে এক পুত্রসন্তান রয়েছে। আর তাই এখন ৬৬ বছর বয়সে এসেও চতুর্থ বিয়ের স্বপ্ন দেখছেন লাকি আলি।
    কেন ভেঙেছিল এই বিয়ে?—এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ২৫ বছরের ছোট বউ মডেল কেট এলিজাবেথ। তিনি বলেন, স্বামীর তিনবার বিয়েই নাকি কাল হয়েছিল তাদের দাম্পত্যের। কেট জানিয়েছেন, তিনটা পরিবারের মধ্যে ভাগ হয়ে থাকেন লাকি আলি।  সেটাই স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্বের কারণ। একটা পরিবারে মন দিতে পারেননি গায়ক বলেও জানান মডেল কেট।

    বিনোদন ডেস্ক

  • রাসুলকে অনুসরণ করলে বন্ধুরা ত্যাগ করবে, বিশ্ব আপনাকে সন্ত্রাসী বলবে

    ‘না তুম জানো না হাম’, ‘ও সনম’ এবং ‘কিতনি হাসিন জিন্দেগি’র মতো গানের জন্য পরিচিত গায়ক লাকি আলি। তবে গান নিয়ে নয়, এবার তিনি আলোচনায় ভিন্ন প্রসঙ্গে, তার নিজের করা এক ‘বিস্ফোরক মন্তব্য’ নিয়ে। ভারতীয় এ সংগীতশিল্পী দাবি করেছেন, এই বিশ্ব মুসলমানদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে থাকে।

    rnrn

    শুক্রবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লাকি আলি লিখেছেন, ‘আজকের বিশ্বে মুসলমান হওয়া মানে একাকিত্বের ব্যাপার। রাসুলের সুন্নাহ অনুসরণ করা একাকিত্বের বিষয়, আপনার বন্ধুরা আপনাকে ত্যাগ করবে, বিশ্ব আপনাকে সন্ত্রাসী বলবে।’ 

    rnrn

    ভক্তরা লাকির এই টুইটের নেপথ্য কারণ সম্পর্কে অবগত না থাকলেও তারা গায়ককে আশ্বস্ত করার জন্য কমেন্টে বন্যা বইয়ে দিয়েছেন। 

    rnrn

    এক ভক্ত লেখেন, ‘ওস্তাদ জি, ভালো মানুষ যেমন আছেন, খারাপ মানুষও আছেন। যাই হোক না কেন, আমার মতো মানুষের কাছে, আপনি একজন কিংবদন্তি এবং সর্বদা তাই থাকবেন। আর প্রত্যেক ভালো মানুষই একজন ভালো মানুষ। তা সে লাকি আলি হোক বা লাকি শর্মা হোক, তাতে কিছু যায় আসে না’।

    rnrn

    আরেকজন লেখেন, ‘তাতে কি কিছু এসে যায়? যদি আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায়, তবে তারা কখনোই আপনার বন্ধু ছিল না। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে, আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি আপনার চারপাশের মানুষের মানসিকতা বুঝতে সক্ষম হয়েছেন, অন্যথায় সারা জীবন আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকতেন’।

    rnrn

    তৃতীয় একজনের মন্তব্য, ‘ভুল সঙ্গ পাওয়ার চেয়ে একা থাকাই ভালো। যখন আমরা বস্তুবাদী মানুষের দ্বারা পরিবেষ্টিত থাকি, তখন শান্তি এবং আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া কঠিন।’ 

    rnrn

    ৬৫ বছর বয়সি সংগীতশিল্পী লাকি আলি প্রয়াত কিংবদন্তি অভিনেতা মেহমুদের ছেলে। তিনি বেঙ্গালুরুতে থাকেন এবং তিনি একজন জৈব কৃষকও বটে। কয়েকদিন আগে এক আইএএস কর্মকর্তার ওপর জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। 

    rnrn

    লাকি আলির অভিযোগ, শীর্ষ কর্মকর্তা হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে জমি হাতিয়ে নিয়েছেন আইএএস কর্মকর্তা রোহিণী সিন্ধুরি। যা নিয়ে থানায় লিখিত অভিযোগও (এফআইআর) করেন তিনি। 

    rnrn

    প্রবীণ এই সংগীতশিল্পী সে সময় জানিয়েছিলেন, ইয়েলাহাঙ্কার কাঞ্চনাহাল্লি এলাকায় অবস্থিত তার ওই চাষের জমি অধিগ্রহণ করা হয়েছে। লিখিত অভিযোগে আইএএস অফিসার রোহিণী সিন্ধুরির সঙ্গে তার স্বামী সুধীর রেড্ডি, দেবর মধুসূদন রেড্ডিসহ একাধিক জনকে আসামি করেন লাকি। সূত্র: হিন্দুস্তান টাইমস

    আন্তর্জাতিক ডেস্ক