Tag: রোমান্স

  • হৃদয় ছুঁয়েছে ‘রাজকুমার’র প্রথম গান, শাকিব-কোর্টনির রোমান্স

    ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হিমেল আশরাফ নির্মাণ করছেন ‘রাজকুমার’। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে। ঈদে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার আগেই টাইটেল গান মুক্তি দিয়ে শুরু হলো ‘রাজকুমার’-এর পথচলা।

    প্রকাশ্যে এসেছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার প্রথম গান। ‘রাজকুমার’ সিনেমার এই টাইটেল গানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে রোমান্স করতে দেখা গেছে শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গানের মতোই গানটি দর্শকদের হৃদয় ছুঁয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।

    এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ও কোনাল। আসিফ ইকবালের কথায় গানটির সংগীত আয়োজন করেছেন আকাশ সেন। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।

    গেল বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এই সিনোমর শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ। 

    জানা গেছে, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে।
     

    বিনোদন ডেস্ক

  • জুটির সংকটে মাহফুজ-বুবলীতে আশার আলো 

    দীর্ঘ আট বছর পর সিনেমায় অভিনয় করেছেন এক সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সিনেমার নাম ‘প্রহেলিকা’। সম্প্রতি এ সিনেমার একটি গান প্রকাশিত হয়। এতে মাহফুজ আহমেদের সঙ্গে পারফরম করেছেন চিত্রনায়িকা বুবলী। 

    rnrn

    গানটি প্রকাশের পর অনলাইনে বেশ প্রশংসিত হয়। আসিফ ইকবালের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল। 

    rnrn

    গানটি প্রকাশের পর অনেকে মন্তব্য করেছেন ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়াল মাহফুজ-বুবলী। 

    rnrn

    দীর্ঘদিন পর ফেরা ও নতুন গান প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়েন। আর আমি প্রেমে পড়লাম গান শুনে। এ গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে গেছি। এ গান ও সিনেমাসংশ্লিষ্ট আমি সবার প্রতি কৃতজ্ঞ।’ 

    rnrn

    বুবলী বলেন, ‘পর্দায় অভিনয় করার জন্য এ রকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। এটি প্রকাশের পর দর্শকদের বেশ আগ্রহ দেখছি। আমার বিশ্বাস সিনেমাটিও সবার পছন্দ হবে।’ 

    rnrn

    এদিকে মাহফুজ আহমেদ এ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত হয়েছেন। অন্যদিকে বুবলী ঈদের জন্য নির্মিত কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

    বিনোদন ডেস্ক