Tag: রেদওয়ান রনি

  • পরিচালক রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন!

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি বিতর্কিত এক ফেসবুক লাইভে ভক্তদের বিভ্রান্ত করার অভিযোগে আলোচনায় এসেছিলেন। তবে সে ঘটনার কয়েক দিনের মধ্যেই ফের শিরোনাম হচ্ছেন তিনি। এবার অবশ্য কোনো বিতর্ক নয়, বরং নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে তার প্রেমের গুঞ্জন দিয়ে ফের আলোচনায় এই অভিনেত্রী।

    গত ২০ অক্টোবর ছিল নির্মাতা রেদওয়ান রনির জন্মদিন। সেখানে এই নির্মাতার পরিবার এবং কাছের বন্ধুবান্ধবদের দেখা গেছে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিমদের তার জন্মদিনের অনুষ্ঠানে দেখা গেছে সাদিয়া আয়মানকেও।

    জন্মদিন অনুষ্ঠানের বেশকিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন রনি। পোস্টে ‘অত্যন্ত প্রিয়’ একজনকে জন্মদিনের সারপ্রাইজ পার্টি আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ দিয়েছেন এই নির্মাতা।

    রেদওয়ান রনির সেই পোস্টে ভক্তরাও মন্তব্য করেছেন। যেখানে একটি মন্তব্য বিশেষভাবে সকলের নজর কেড়েছে। নির্মাতার উদ্দেশে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

    এই পোস্টের পরই তাদের ভক্তরা ধারণা করে নিয়েছেন, রনি-সাদিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

    তবে রেদওয়ান রনি বা সাদিয়া আয়মান এখনো এই বিষয়ে মুখ খোলেননি।

    বিনোদন ডেস্ক

  • বিজয় উল্লাসে যোগ দিয়েছিলেন মেহজাবীন, সঙ্গে ছিলেন যারা

    ছাত্রদের আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। গতকাল সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরই দেশের পথে পথে শুরু হয় বিজয়োল্লাস। সে উৎসবে যোগ দিয়েছিলেন দেশের অন্যতম সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

    rnrn

    সোমবার (৫ আগস্ট) বিকেলে সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেন নাট্য নির্মাতা ও পরিচালক রেদওয়ান রনি। সেসব ছবিতে দেখা যায় অভিনেত্রী মেহজাবীনকে। মুখে বিজয়ের হাসি নিয়ে ‘লাভ সাইন’ দেখান তিনি।

    rnrn

    এ সময় তার সঙ্গে ছিলেন আদনান আল রাজিব। ‘ভি সাইন’ দেখিয়ে আনন্দ প্রকাশ করেছেন এই বিজ্ঞাপন নির্মাতা।

    rnrn

    এছাড়া পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি, আশফাক নিপুণ, অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকেই সামাজিক মাধ্যমে তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট দিয়েছেন। একইসঙ্গে সহিংসতা পরিহার করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।

    বিনোদন ডেস্ক