Tag: রেজওয়ানা চৌধুরী বন্যা

  • রবীন্দ্রসংগীতশিল্পী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল

    বিনোদন জগতের সংগীত অঙ্গনের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমি বাতিল করেছে সরকার। রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের ওপর লিজ নেওয়া জমিটি সরকার বাতিল করে দিয়েছে। 

    গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই করা এক চিঠিতে ওই জমি বাতিলের নির্দেশনা জারি করা হয়েছে।

    চিঠিতে উল্লেখ করা হয়েছে— সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া ঢাকার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় উক্ত বন্দোবস্ত বাতিল করা হলো। এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

    উল্লেখ্য, ১৯৯২ সালে ‘সুরের ধারা’ গড়ে তোলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিগত সরকারের আমলে ‘সুরের ধারা’র স্কুল পরিচালনার জন্য মোহাম্মদপুরের রামচন্দ্রপুর বেড়িবাঁধসংলগ্ন একটি জায়গা বরাদ্দ দেওয়া হয়।

    যুগান্তর ডেস্ক

  • পদ্মশ্রী গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

    ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী (ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা) পদক গ্রহণ করলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। ভারতের বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।

    rnrn

    এদিকে ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধ্যাপক (ড.) রেজওয়ানা চৌধুরী বন্যাকে শিল্পকলায় পদ্মশ্রী পদক প্রদান করেছেন। তিনি বাংলাদেশের একজন দক্ষ পেশাদার সঙ্গীতশিল্পী, রবীন্দ্র সঙ্গীতের একজন নিবেদিতপ্রাণ অনুশীলনকারী।

    rnrn

    সেই সঙ্গে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিনে বন্যার কণ্ঠে গাওয়া ভজন ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’র কথাও স্মরণ করা হয় পোস্টে।

    rnrn

    ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে ভারতরত্ন। তারপরই রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়ে থাকে পুরস্কারগুলো।

    rnrn

    এ বছর দেশটির সরকার বিভিন্ন ক্ষেত্রে ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে। এদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন।

    rnrn

    এর আগে চলতি বছরের জানুয়ারির শেষদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এবারের পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে।

    rnrn

    রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। প্রাথমিক অবস্থায় রেজওয়ানা বন্যা ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি বুলবুল ললিতকলা একাডেমিতেও পড়াশোনা করেছেন। তিনি ‘সুরের ধারা’ নামে একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেন।

    বিনোদন ডেস্ক

  • পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

    ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 

    rnrn

    বৃহস্পতিবার এক প্রেস নোটে তিনিসহ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অন্যদের নাম প্রকাশ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

    rnrn

    শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মাননা প্রদান করে থাকে। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

    rnrn

    ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়। এর আগে ২০১৬ সালে সংগীতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারও লাভ করেন তিনি। 

    rnrn

    রেজওয়ানা চৌধুরী বন্যা গান শিখেছেন দেশে ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদি, টপ্পা ও কীর্তন গানেও শিক্ষালাভ করেছেন তিনি। রেজওয়ানা চৌধুরী বন্যা ‘ছায়ানট’ ও শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন। 

    rnrn

    বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে কর্মরত। এরই সঙ্গে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পরিবেষণ কলা অনুষদের সম্মানিক ডিন এবং সংগীত বিভাগের প্রধান।

    বিনোদন ডেস্ক