Tag: রুবেল

  • চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব, যা বললেন ভাই সোহেল রানা

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব। কে বা কারা এই মিথ্যা খবর ছড়িয়েছে, তা স্পষ্ট না হলেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রুবেল নিজে। এবার রুবেলের বড় ভাই খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়লেন।

    রুবেলের মৃত্যুর ভুয়া সংবাদ ছড়ানোয় এবার কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সোহেল রানা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন মিথ্যা তথ্য যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একাধিক ফেক আইডি থেকে ছড়ানো হয়েছে রুবেলের মৃত্যুর গুজব। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোহেল রানা নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন,

    ‘সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

    পোস্টের সঙ্গে তিনি দুই ভাইয়ের একটি স্থিরচিত্রও শেয়ার করেন।  পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। ভবিষ্যতে যদি কেউ এমন মিথ্যা প্রচার চালায়, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

    দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমায় কাজ করেছেন রুবেল। বিশেষ করে অ্যাকশন ছবির এক আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে অবশ্য নতুন কোনো সিনেমায় নিয়মিত দেখা যায়নি তাকে। সর্বশেষ রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি।

    বর্তমানে রুবেল সুস্থ আছেন এবং নতুন কোনো প্রকল্পে কাজের খবর না থাকলেও তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, শিগগিরই আবার পর্দায় দেখা যাবে তাকে।

    অন্যদিকে, বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা (আসল নাম মাসুদ পারভেজ) সম্প্রতি অভিনয় জগত থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। শুধু অভিনয় নয়, রাজনীতিতেও আর সক্রিয় থাকবেন না বলে জানিয়েছেন তিনি।

    সোহেল রানা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একজন উজ্জ্বল নাম। প্রযোজক হিসেবেও তিনি রেখেছেন অনন্য ভূমিকা। তার প্রতিষ্ঠিত ‘পারভেজ ফিল্মস’ থেকে নির্মিত হয়েছিল দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।

    ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত গোয়েন্দা চরিত্র অবলম্বনে নির্মিত সেই সিনেমা দিয়ে তিনি দর্শকহৃদয়ে স্থান করে নেন। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি।

    বিনোদন ডেস্ক

  • রুবেলকে প্রশ্ন দেবের— বিয়ে করে কেমন আছ?

    ‘পরিবার’কে পাশে সরিয়ে টালিউড অভিনেতা দীপক অধিকারী দেবের আপাতত ‘অ্যাকশন’-এ মন। সিনেমা ‘খাদান’ থেকে শুরু। আগামী ছবি ‘রঘুডাকাত’-তেও সে ধারা অব্যাহত রয়েছে। তাই বলে কি ‘বিয়ে’, ‘সংসার’— এসব একেবারেই ভুলে গেছেন? মোটেও না। 

    জি বাংলায় শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’র প্রচার ছবির শুটিংয়ে এসেছিলেন এই সংসদ সদস্য ও অভিনেতা। ধারাবাহিকের নায়ক রুবেল দাসের সঙ্গে তার পূর্ব পরিচিতি ছিল। রুবেল যে তার ‘প্রজাপতি’ নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে বিয়ে করেছেন, সে খবরও রেখেছেন দেব। মুখোমুখি হতেই নায়ককে ডেকে বলেন, বিয়ে করে কেমন আছ? শ্বেতা কেমন আছে? গতকাল রোববার (৯ মার্চ)  ছুটির আমেজ নিয়েই একটি গণমাধ্যমকে ফোনে জানালেন ছোটপর্দার ‘হিরো’ রুবেল দাস।

    কার মাথায় প্রথম এসেছিল— ধারাবাহিকের প্রচারে দেব থাকবেন, কেনইবা মনে হলো?—এমন প্রশ্নের উত্তরে জানেন না বলে জানান রুবেল। তবে দেবের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে তিনি চনমনে। দেবকে বিয়ের টিপস দিলেন নাকি? পাল্টা প্রশ্ন রাখতেই রুবেলের গলায় কি ঈষৎ জড়তা? অল্প হেসে যেন বিষয়টি হালকা করতে চাইলেন। জানালেন তিনি দেবকে বিয়ের পরামর্শ দেবেন! এসব নিয়ে আর কোনো কথাই হয়নি তার। বরং দেব এদিন যেন সাংবাদিকের ভূমিকায় ছিলেন। একের পর এক প্রশ্ন করে গেছেন ধারাবাহিকের নায়ক ‘শাক্যজিৎ চট্টোপাধ্যায়’ ওরফে রুবেলকে। 

    যেমন কত বছর ধরে মেগা ধারাবাহিকে অভিনয় করছেন রুবেল? কী রকম ছুটি পান? ৩০ দিনে কাজ থাকে শুনে ভীষণ অবাক বাংলার বর্তমান ‘সুপারস্টার’। শুটিং শেষ হতেই রুবেলকে বুকে জড়িয়ে নিয়ে তার নতুন ধারাবাহিকের সাফল্য কামনা করেন পাগলু।

    আগের মতোই আছেন দেব। একটুও বদলাননি। এটা অভিনেতার ইতিবাচক দিক বলে জানান রুবেল। এর আগে প্রসেনজিৎ একাধিক ধারাবাহিক প্রযোজনা করেছেন। প্রচারেও যোগ দিয়েছেন। দেব ছোটপর্দায় নাচের রিয়্যালিটি শোতে বিচারকের আসনে বসেছেন। প্রচার ছবিতে এই প্রথম। 

    সাধারণ ঘরের ছেলে রুবেল। অনেক পরিশ্রম আর অপমান সহ্য করে ছোটপর্দার জনপ্রিয় নায়ক তিনি। সেও কি পারেন আগের মতো ফুচকা খেতে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে? জবাব এলো— ভীষণভাবে পারি। বাংলার চার খ্যাতনামা নায়কের চলন-বলন-উচ্চারণ হয়তো তার সংলাপ উচ্চারণ শুনতে পাবেন দর্শক। বলতে বলতেই রুবেল অনায়াসে পর পর মিঠুন, প্রসেনজিৎ, জিৎ, দেবের ভঙ্গিতে কথা বলে উঠলেন। এমনিতেই অভিনেতা দক্ষ নৃত্যশিল্পী। চরিত্র জীবন্ত করতে নতুন করে সে সবে শান দিচ্ছেন। অ্যাকশনটাও অভ্যাস করে নিচ্ছেন।

    ফোন রাখার আগে দেবের প্রশ্নের পুনরাবৃত্তি, বিয়ের পর কেমন আছেন রুবেল? এবার কপট অভিমান মিশল কণ্ঠস্বরে বললেন, ভেবেছিলাম, শুরুতেই জানতে চাইবেন। তা না করে সবশেষে। পরক্ষণেই ঝলমলে রুবেল। উচ্ছ্বসিত হয়ে জানালেন ভালো আছেন। খুব যে কিছু বদল ঘটেছে, তা নয়। তবে আগে শ্বেতা বাড়ি চলে যেতেন। এখন নায়কের সঙ্গে এক ছাদের নিচে। ঘুম থেকে কাজ— সব একসঙ্গে হচ্ছে। হাসতে হাসতে বললেন, কাকতালীয়ভাবে একই স্টুডিওতে আমাদের শুটিং হচ্ছে। আলাদা থাকার কোনো সুযোগই নেই।

    বিনোদন ডেস্ক

  • শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতা তাহসান, রুবেল ও মমতাজ

    জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    rnrn

    এতে শিল্পী ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতার তালিকায় জায়গা পেয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম।

    rnrn

    এনবিআরের সেরা করদাতার তালিকায় ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন।

    rnrn

    ইতোমধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। ওই গেজেট থেকে এসব তথ্য জানা গেছে।

    যুগান্তর ডেস্ক