Tag: রুনা লায়লা

  • আমি কখনো ৪০-৫০ হাজার টাকার শাড়ি কিনিনি: রুনা লায়লা

    উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বাংলাদেশ ছাড়িয়ে ভারত-পাকিস্তানেও তার সমান জনপ্রিয়তা। এই তো ঈদের দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ফোনালাপেও উঠে আসে রুনা লায়লার প্রসঙ্গ। তাকে পাকিস্তানে আমন্ত্রণও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

    সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে নিজের সংগীতের বাইরের জীবন নিয়ে কথা বলেছেন রুনা লায়লা। সেখানে তার ফ্যাশন সচেতনতার একটা চিত্র ফুটে উঠেছে। কিংবদন্তি এই সংগীতশিল্পী জানান, কখনো দামি পোশাক-আশাকের প্রতি আগ্রহবোধ করতেন না তিনি।

    রুনা লায়লার ভাষায়, ‘আমি কখনো ৪০ হাজার, ৫০ হাজার টাকার শাড়ি কিনিনি। অযথা টাকা নষ্ট করাটা আমি পছন্দ করি না। আমি কম টাকার কাপড় কিনে বাকি টাকাটা অন্যকে দিয়ে হেল্প করতে পারলেই আনন্দ পাই। এখনো খুব দামি কাপড় পরি না। যেগুলো পরি, সেগুলো অত দামি না কিন্তু মনে হয় অনেক দামি।’

    এ প্রসঙ্গে একটি মজার স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মেয়ে তানির বাগদান অনুষ্ঠানে একটা শাড়ি পরেছিলাম। সবাই দেখে বলল, খুব সুন্দর শাড়ি, নিশ্চয়ই খুব দামি। বললাম, দামি না খুব। শুনে সবারই আগ্রহ বেড়ে গেল, কত দাম? বললাম, পনেরো শ রুপি। দাম শুনে সবাই অবাক, হতেই পারে না। আপনি বানিয়ে বলছেন। পনেরো শ রুপির শাড়ি আপনি পরবেন! দেখে মনে হচ্ছে পনেরো হাজার টাকার শাড়ি।’

    রুনা লায়লার ফ্যাশন সচেতনতা দেখে মুগ্ধ হয়েছিলেন কলকাতার প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষও। তিনি বলেন, ‘স্টার জলসার জনপ্রিয় টক শো ঘোষ অ্যান্ড কোম্পানিতে কলকাতার প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ একবার আমার কাছে জানতে চেয়েছিল, আমার ফ্যাশন স্টাইলগুলো কীভাবে আমি ক্রিয়েট করতাম। বলেছিলাম, এটা আমি সচেতনভাবে করিনি। আমি সাধারণ পোশাকই পরতাম।’

    বিনোদন ডেস্ক

  • আনন্দমেলায় গাইলেন রুনা লায়লা

    ঈদের জন্য নির্মিত বিটিভির নিজস্ব ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। ২০ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন এ সংগীতশিল্পী। এরপর ২৪ মার্চ বিটিভি ভবনের মূল মিলনায়তনে অনুষ্ঠানটির রেকর্ডিংয়ে অংশ নেন। 

    এবারের অনুষ্ঠানে তিনি ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাবো’ গানটি গেয়েছেন। এটি লিখেছেন মাসুদ করিম এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুবল দাস। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রুনা লায়লা। এই সিনেমায় ‘শিল্পী’ গানটি ব্যবহৃত হয়েছিল। 

    এ গান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এটি আমার সংগীত জীবনের একটি সিগনেচার গান। এটি কিন্তু বিটিভিতে প্রচারের জন্যই করা হয়েছিল। বিটিভিতে প্রচারিত উপহার অনুষ্ঠানে অনেক আগে আমার একেবারেই নতুন কয়েকটি মৌলিক গান প্রচার হয়েছিল। শিল্পী গানটি যেহেতু আমার কথা বলছে, সে কারণে এটি সেসময়ই জনপ্রিয়তা পেয়েছিল। গানের কথা ও সুর খুব সুন্দর। স্টেজ প্রোগ্রামে গেলে শ্রোতা দর্শকরা এখনও এ গানটিই শুনতে চান।  একটি গান এতো বছর পরেও শ্রোতা দর্শকের মনে গেঁথে আছে, শিল্পী হিসেবে এটাও অনেক বড় প্রাপ্তি।’ 

    কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ঈদে বিটিভিতে রাত দশটায় ‘আনন্দমেলা’ প্রচার হবে। 

    আনন্দনগর প্রতিবেদক

  • প্রথমবার এক গানে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

    প্রথমবার একসঙ্গে একই গানে কণ্ঠ দিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। গানের শিরোনাম ‘বলেছ’। এটি লিখেছেন সৈয়দ গালিব হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। 

    জানা গেছে, গানটি মূলত রুনা লায়লার একক কণ্ঠে গাওয়ার জন্য তৈরি হয়েছিল। কিন্তু সুর শোনার পর রুনার অনুরোধে বাপ্পাও এতে কণ্ঠ দেন। 

    এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘খুব সুন্দর একটি গান। কম্পোজিশনটা এক কথায় অসাধারণ। গালিবের লেখা গানের কথাও খুব সুন্দর। বাপ্পার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।’

    বাপ্পা মজুমদার বলেন, ‘আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা! প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল! কিংবদন্তি এ মহান শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। রুনা ম্যামের গাওয়া নিয়ে কোনো কথা বলার সাহস আমার নেই! গানটি মূলত করা হয়েছিল উনার জন্য! 

    তিনি নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও! গানটি ডুয়েট হোক! এটি আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বললে ভুল হবে না একদমই! আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ এ কিংবদন্তির সঙ্গে গান করতে পারাই আমার কাছে এক পরম প্রাপ্তি। আশা করি শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে।’

    বিনোদন ডেস্ক

  • লিলিনের কণ্ঠে রুনা লায়লার গান

    প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার একটি গান কণ্ঠে ধারণ করেছেন এ প্রজন্মের শিল্পী লিলিন মুন। গানের শিরোনাম ‘চিঠি কেন আসে না আর দেরি সহে না’। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিডিও নির্মাণ করেছেন শিথিল রহমান। গানটি আজ অনুপম মিউজিক থেকে প্রকাশ হবে বলে জানান এ শিল্পী। 

    এ প্রসঙ্গে লিলিন মুন বলেন, ‘আমার সংগীতজীবনে রুনা লায়লা ম্যাডাম অনেক অনুপ্রেরণার একজন মানুষ। তার গান কাভার করাটা একটা দুঃসাহসিক কাজ। তবুও সাহস করে গাওয়ার চেষ্টা করেছি। ছোটবেলা থেকেই এ গানটি আমার খুব প্রিয়। শ্রোতা-দর্শকদের কেমন লাগবে জানি না। তবে ভালো করার চেষ্টা করেছি। রুনা লায়লা ম্যাডামের যদি গানটি ভালো লেগে থাকে তাতেই আমি ধন্য হব। এটাই হবে আমার সংগীত জীবনের বড় প্রাপ্তি।’ 

    প্রসঙ্গত, ‘প্রিয় শত্রু’ সিনেমায় গানটি গেয়েছিলেন রুনা লায়লা। এটি লিখেছেন মনিরুজ্জামান ও সুর-সংগীত করেছেন আলম খান। সিনেমাটি মুক্তির পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। জনপ্রিয় এ গানটি ২০২১ সালে ইউটিউবেও প্রকাশ হয়।

    বিনোদন ডেস্ক

  • বিশেষ আয়োজনে একফ্রেমে ছয় তারকা

    উপলক্ষ ছাড়া সিনিয়র শিল্পীদের একসঙ্গে কোনো আয়োজনে পাওয়া বেশ দুষ্কর। গতকাল তেমনই একটি আয়োজন করেছিল চ্যানেল আই। যেখানে হাজির হয়েছিলেন দেশের প্রখ্যাত ছয় সংগীতজ্ঞ। 

    তারা হলেন- রুনা লায়লা, রফিকুল আলম, আবিদা সুলতানা, রবি চৌধুরী, সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু এবং মানাম আহমেদ। 

    কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিনে এ টিভি চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘তারকাকথন’-এ হাজির হয়েছিলেন তারা। অনুষ্ঠানে রুনা লায়লার জীবনী তুলে ধরার পাশাপাশি তার বিভিন্ন গানও প্রচার হয়। সেসব গান ঘিরে স্মৃতিচারণ করেন রুনা লায়লা। 

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অনেক দিন পর এমন আয়োজনে প্রাণ খুলে আড্ডা দিলাম। আসলে আমাদের তো দেখাই হয় খুব কম। একে অপরের সঙ্গে দেখা হলে ভীষণ ভালো লাগে। দিনব্যাপী দেশ বিদেশের নানা প্রান্ত থেকে যেভাবে জন্মদিনের শুভেচ্ছা পেয়েছি তাতে সত্যিই আমি বিস্মিত। মানুষ আমাকে এভাবে ভালোবাসেন, এভাবে শ্রদ্ধা করেন, মনে রাখেন এটাই আসলে জীবনের অনেক বড় প্রাপ্তি। সবার এ ভালোবাসার মাঝে, দোয়ার মাঝেই আমি বেঁচে থাকতে চাই।’ 

    এদিকে জন্মদিনেই নিজের নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন রুনা লায়লা। এখান থেকে নিজের পুরোনো ও নতুন গান আপলোড করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া এখন থেকে তাকে ইনস্টাগ্রাম এবং টিকটকেও পাওয়া যাবে। শিগগিরই স্টেজ শোতেও ফিরবেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে শ্রোতাদের জন্য রুনা লায়লার উপহার

    আজ ১৭ নভেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। বিশেষ এই দিনে চমক নিয়ে হাজির হলেন এই বরেণ্য শিল্পী। এক ভিডিও বার্তায় রুনা লায়লা সেই চমকের কথা প্রকাশ করেছেন।

    রুনা লায়লা জানান, আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, ভালোবাসা দেন, অনেক অনেক উপহারও দেন। সেই সঙ্গে আপনাদের দোয়া-আশীর্বাদ—এসব তো থাকেই। কিন্তু আজ আমি ভেবেছি, এবারের জন্মদিনে আপনাদের একটা উপহার দেব।

    কণ্ঠশিল্পীর নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে থাকবে তার ৬০ বছরের সংগীতজীবনের বিভিন্ন সব অভিজ্ঞতা। গান থাকবে, পাশাপাশি থাকবে গল্প ও সাক্ষাৎকার। 

    দীর্ঘ সংগীতজীবনে রুনা লায়লা বিশ্বের বিভিন্ন দেশের অনেক শিল্পী ও কলাকুশলীর সঙ্গে কাজ করেছেন। গান নিয়ে ভ্রমণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ। এসব অভিজ্ঞতাও তিনি তার এই ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন সময় তুলে ধরবেন বলেও জানান।

    (https://www.youtube.com/@TheRunaLaila) ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ জানিয়েছেন সংগীতশিল্পী। 

    রুনা লায়লা বলেন, গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই, সবই আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। এই যাত্রায় আপনাদের সবাইকে পাশে চাই। আপনাদের ভালোবাসা যেন থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের যত্ন নেবেন।

    বিনোদন ডেস্ক

  • ৭২-এ পা রাখলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা

    দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। কণ্ঠের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সুরকার হিসাবে। গায়িকার পাশাপাশি সুরকার হিসাবেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান, আদনান সামী, আঁখি আলমগীরসহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী। 

    অডিও এবং সিনেমা মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষায় দশ হাজারেরও বেশি গান। এখনো স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন তিনি। তবে ইদানীং গান গাওয়ার চেয়ে সুর করতেই বেশি পছন্দ করেন। 

    আজ এ প্রখ্যাত সংগীতশিল্পীর জন্মদিন। জীবনের ৭১ বসন্ত পেরিয়ে ৭২-এ পা রেখেছেন। আজকের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটাবেন বলে জানিয়েছেন তিনি। দুপুরে চ্যানেল আইতে ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নেবেন। এটি সাজানো হয়েছে তাকে ঘিরেই। জানা গেছে, এ আয়োজনে রুনা লায়লা সঙ্গে উপস্থিত থাকবেন দেশের আরও কয়েকজন প্রখ্যাত সংগীতশিল্পী। 

    জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘শুরুতেই সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আমাকে এখনো সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন বিধাতা আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন আরও সুন্দর সুন্দর গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারি। সংগীত জীবনে দীর্ঘ ষাট বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি, তাতে মনে করি সবার দোয়ায় আজ এ পর্যন্ত আসতে পেরেছি।’

    এ মুহূর্তে নতুন কোনো গানের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে এ সংগীতশিল্পী বলেন, ‘গান নিয়েই তো আমার সব ভাবনা। বেশকিছু পরিকল্পনা আছে। আমার সুরে যেমন কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে, ঠিক তেমনি আমিও অন্যের সুরে গান গাইব বলে ঠিক করেছি। যেমন এরই মধ্যে সাদেক আলীর সুরে বেতারে প্রচারের জন্য দুটি গান করেছি। সামনে আরও গান আসছে।’ 

    ক্যারিয়ারে গান গাওয়ার পাশাপাশি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামে একটি সিনেমায়ও অভিনয় করেছেন রুনা লায়লা।

    বিনোদন ডেস্ক

  • আমাকে দেখেই বললেন, ‘তুমি আমার খুব পছন্দের একজন’

    ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া যতটা না নায়িকা-গায়িকা, ততোধিক সফল সঞ্চালক। নায়িকা-গায়িকার পথে হাঁটছেন বটে, তবে তার ফেলে আসা সাবলীল সঞ্চালনার প্রতিচ্ছবি মেলে আজও। তারই বাস্তব ছবি মিলবে এ ঈদে।

    rnrn

    ঈদে বিটিভির সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’। প্রতিবছরই বিশেষ তারকারা এই ম্যাগাজিন সঞ্চালনা করে থাকেন। এবারের আয়োজনটি সঞ্চালনা করবেন নায়িকা নুসরাত ফারিয়া। যেখানে তার মুখোমুখি বসবেন কিংবদন্তি রুনা লায়লা। বলা দরকার, এবারই প্রথম বিটিভি’র ‘আনন্দমেলা’য় অংশ নিয়েছেন এই কণ্ঠশিল্পী।

    rnrn

    এতে রুনা লায়লার সঙ্গে ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটিতে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কণা, ঝিলিক ও সাব্বির। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু।

    rnrn

    রুনা লায়লার মুখোমুখি বসার অভিজ্ঞতা প্রসঙ্গে নুসরাতের ভাষ্য, তিনি আমাকে দেখেই বললেন, ‘তুমি আমার খুব পছন্দের একজন’। এই কমপ্লিমেন্ট শোনার পর থেকে আমার মনে হচ্ছে আমি এখন, ‘রেস্ট ইন পিস’!   

    rnrn

    ‘আনন্দমেলা’র অন্যতম প্রযোজক মনিরুল হাসান জানান, এবারের আয়োজনে রুনা লায়লার পরিবেশনা ছাড়াও থাকছে শত বাউলের অংশগ্রহণে ৩টি গানের কোলাজ। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান। আরও রয়েছে পুতুল নাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা। 

    rnrn

    যেখানে ৭ জন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাদের দুজন করে শিষ্য। এ সময়ের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান। আরও থাকছে বিভিন্ন ব্যান্ডের সিনিয়র শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এছাড়াও নাট্যাংশে অংশ নেবেন নাটকের খ্যাতিমান শিল্পীরা।

    rnrn

    আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ১০০ শিশুকে নিয়ে গান গাইবেন রুনা লায়লা

    কণ্ঠশিল্পী রুনা লায়লা ‘বাংলাদেশ’ শিরোনামে একটি দেশীয় গানে কণ্ঠ দিয়েছেন। গানটি ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পরের দিন ২৭ মার্চ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে পরিবেশন করবেন তিনি। গানটিতে শিল্পীর সঙ্গে অংশ নেবেন ১০০ জন শিশু।

    আরও পড়ুন: 

    বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিশুদের নিয়ে গানটি গাইবেন তিনি। গানটির কথা লিখেছেন আনজীর লিটন, সুর ও সংগীত করেছেন আশরাফ বাবু।

    রুনা লায়লা বলেন, বাংলাদেশ গানটি একটু ভিন্ন রকম হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ১০০ শিশুকে নিয়ে গানটি পরিবেশন করব। 

    গানটি বাংলাদেশ শিশু একাডেমির জন্য করা হয়েছে। শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। সব সময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই, যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, তা-ই হতে পারে।
     

    বিনোদন ডেস্ক

  • বুবলীকে নিয়ে যা বললেন রুনা লায়লা

    ‘প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সামনে হাঁটু গেড়ে বসে আছেন নায়িকা বুবলী। এ সময় দুজনেই বেশ হাস্যোজ্জ্বল ছিলেন’- এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনা লায়লা। একই অনুষ্ঠানে অতিথি ছিলেন বুবলীও। সেখানে তাদের দুজনের কুশল বিনিময় হয়।  

    সেখানেই উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লার কাছ থেকে প্রশংসা পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই।

    আলাপচারিতার একপর্যায়ে বুবলীকে উদ্দেশ করে রুনা বলেন, তোমার কিছু কাজ মোবাইলে দেখেছি। বেশ সুন্দর তোমার অভিনয়। অভিনয়ে তুমি অনেক ভালো করছ। দোয়া করি- আরও ভালো কর, আরও বড় হও।

    রুনা লায়লার কাছ থেকে এমন ইতিবাচক মন্তব্য পেয়ে আবেগাপ্লুত বুবলী। গায়িকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, রুনা লায়লার মতো একজন সংগীতশিল্পী আমাকে চেনেন, আমার অভিনয় দেখেন, এটাই অনেক বড় প্রাপ্তি আমার জন্য।

    বুবলী সবশেষ অভিনয় করেছেন চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায়। যেখানে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। দেশের গণ্ডি পেরিয়ে সম্প্রতি ওপার বাংলার চলচ্চিত্রেও পা রেখেছেন এই নায়িকা। 

    ইদানীং বুবলী টালিউডে কাজ করেছেন। বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহার পরিচালনায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। যেখানে তার সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। সিনেমার চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।
     

    বিনোদন ডেস্ক