Tag: রুকাইয়া জাহান চমক

  • জুলাইয়ে রাজপথে নামা ভুল ছিল শীর্ষক মন্তব্য করেননি অভিনেত্রী চমক

    সম্প্রতি, ‘আমাকে আশ্বাস দিয়ে, ব্যবহার করেও এমপি করা হলো না। এখন বুঝছি জুলাইয়ে রাজপথে নামাই ভুল ছিল।’ শিরোনামে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

    ফ্যাক্টচেক

    রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্য করেননি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

    এ বিষয়ে অনুসন্ধানে, ‘Gupto Television’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ২০ এপ্রিল প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। ‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য হলো বিনোদন।’

    এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

    পরবর্তী অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।

    উল্লেখ্য, গত ১৮ এপ্রিল অভিনেত্রী চমক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন আবেদন করেন। তবে তিনি মনোনয়ন পাননি।

    সুতরাং, অভিনেত্রী চমক ‘আমাকে আশ্বাস দিয়ে, ব্যাবহার করেও এমপি করা হলো না। এখন বুঝছি জুলাইয়ে রাজপথে নামাই ভুল ছিল।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

    যুগান্তর ডেস্ক

  • সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে যা বললেন চমক

    ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

    সোমবার (২০ এপ্রিল) বিকাল ৩ টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানান।

    অভিনেত্রী লেখেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!’

    নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে চমক বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগীতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’

    দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।’

    রাজনীতির নতুন এই পথচলায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি বলেন, ‘আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।’

    প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন চমক। তবে চূড়ান্ত মনোনয়ন তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব নিয়েই নিজের অবস্থান তুলে ধরলেন এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ৬০ বছরেও নিজেকে ‘কিশোরী’ ভাবতে চান চমক

    সময়ের আলোচিত ছোট পর্দার অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। বছর দুই আগে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ভালোবাসা দিবস উপলক্ষ্যে স্বামীকে উদ্দেশ্য করে এবার এক ফেসবুক পোস্টে সম্পর্কের উষ্ণতা তুলে ধরলেন চমক। 

    বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে ফেসবুকে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এ অভিনেত্রী লেখেন, ‘এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা। ভালোবাসার মাসে, প্রিয় মানুষটিকে বলতে চাই, আমার ৬০তম বসন্তে, আমার কুচকে যাওয়া হাত, তোমার হাতে রেখে বসন্ত বিকেল উদযাপন করতে চাই।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জীবনের প্রিয় মানুষটির সঙ্গে সাধারণ কিছু মুহূর্ত উপভোগ করতে চান উল্লেখ করে চমক লেখেন- নরওয়ের শেষ গ্রামে বসে একটা কফি, ক্রোসেন্ট খেতে খেতে দেখতে চাই অপার্থিব সূর্যাস্ত। তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙ্গিয়ে তাকাতে চাই। শেল সিলভারস্টেইনের একটি কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে, ৬০ বছরে নিজেকে কিশোরি ভাবতে চাই। 

    পোস্টের শেষাংশে জীবনের শেষ ইচ্ছার কথা প্রকাশ করেন চমক। 

    তিনি লেখেন, খুব সাধারণ কয়েকটা স্বপ্ন আমার। সবই মোটামুটি সৃষ্টিকর্তা পূরণ করেছেন। এখন শেষ ইচ্ছা তোমার সঙ্গে বৃদ্ধ হওয়ার। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না। 

    বিনোদন ডেস্ক

  • ‘সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ভোট প্রদান শেষে সামাজিক মাধ্যমে দেওয়া ফেসবুক পোস্টে নিজের অনুভূতি শেয়ার করেন তিনি। 

    ভোট প্রদান শেষে সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন চমক। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, তিনি গাড়িতে হাসিমুখে আঙুলে ভোটের কালির চিহ্ন দেখাচ্ছেন। অন্য একটি ছবিতে তাকে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের ভিড়ের মধ্যে পোজ দিতে দেখা যায়। 

    প্রসঙ্গত, এদিন সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে।  চমক ছাড়াও শোবিজের আরও অনেক তারকাকেই সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া শেয়ার করতে দেখা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • যদি মৃত্যুও হয় সেটি হবে শহিদি মৃত্যু: অভিনেত্রী

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক তারকা। তাদের ভিড়ে হত্যার হুমকির মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। হাদির সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া একটি পোস্টের জের ধরেই তাকে লক্ষ্য করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    তিনি বলেন, যদি মৃত্যুও হয় তবে সেটা শহিদি মৃত্যু হবে।

    অভিনেত্রী জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তার ব্যক্তিগত ফোন নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী বলেন, মত প্রকাশ করাটাই যদি অপরাধ হয়ে দাঁড়ায় তাহলে সমাজের জন্য তা ভয়ংকর ইঙ্গিত।

    হুমকি পাওয়ার পর সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে চমক লেখেন, তিনি কোনো অপরাধ করেননি, কেবল একজন আহত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক অবস্থান প্রকাশ করেছেন। তার ভাষায়, ‘একজন মানুষ গুরুতর হামলার শিকার হয়েছে। তার সুস্থতা কামনা করাটাই যদি কারও কাছে অপরাধ মনে হয়, তবে সেটা দুঃখজনক।’

    অভিনেত্রী আরও জানান, এ ধরনের হুমকি তাকে ব্যক্তিগতভাবে আতঙ্কিত করলেও তিনি ন্যায়ের জায়গা থেকে সরে আসবেন না। তিনি মনে করেন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি এবং ভয় দেখিয়ে তা দমন করা যায় না।

    শুধু তাই নয়, একটি ভিডিও বার্তা দিয়েও ন্যায়ের পক্ষে থাকবেন বলে নিজের অবস্থান জানান চমক। সেখানে তিনি বলেন, ‘যদি মৃত্যুও হয় তবে সেটা শহিদি মৃত্যু হবে। আমি পাত্তা দেই না হুমকি ধামকিকে।’

    চমকের ঘনিষ্ঠ সূত্র জানায়, বিষয়টি নিয়ে তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও তিনি চান, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখুক এবং যারা এ ধরনের হুমকি দিচ্ছে, তাদের আইনের আওতায় আনা হোক।

    উল্লেখ্য, শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। শোবিজ অঙ্গনের অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান। সেই ধারাবাহিকতায় বক্তব্য রাখার পরই অভিনেত্রী চমক এই হুমকির মুখে পড়েন বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনা চমকের

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আপসহীন নেত্রীর জন্য সুস্থতা প্রার্থনা করেছেন তিনি।

    রোববার (৩০ নভেম্বর) সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী। সেখানে রুকাইয়া জাহান চমক  লিখেছেন, পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।

    এর আগে গত ১৬ নভেম্বর প্রকাশ করা হয়েছে লুইপার নতুন গান ‘চুড়ি ছাম ছাম’। সেই গানটিতে মডেল হিসেবে পারফর্ম করে চমক দেখিয়েছেন রুকাইয়া জাহান চমক। অভিনেত্রীর গ্ল্যামারাস লুক ও পারফরম্যান্স এরই মধ্যে নেটিজেনদের মাঝে নজর কেড়েছে, যা গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনো জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

    রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

    বিনোদন ডেস্ক

  • মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক গতকাল ভূমিকম্পের ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ। এরপর তিনি উল্লেখ করেন, ‘ভূমিকম্প ফ্যাক্ট।’

    এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

    এদিন ভূমিকম্পের সময় রাজধানীসহ সারা দেশে আতঙ্কিত হয়ে ভবন থেকে তড়িঘড়ি বের হয়ে পড়েন সাধারণ মানুষ। এমন জরুরি পরিস্থিতিতে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হন। এ বিষয়টিকেই ইঙ্গিত করে ছোটপর্দার এ অভিনেত্রী ব্যতিক্রমী বার্তা দিয়েছেন।

    চমকের সেই পোস্টে নেটিজেনদের অনেকেই একমত পোষণ করেছেন। তবে কেউ কেউ লিখেছেন, জান বাঁচানো ফরজ। অর্থাৎ জীবন বাঁচানোটাই অগ্রাধিকার ক্ষেত্রবিশেষে। এক নেটিজেন আবার মন্তব্য করেছেন, যারা বাসায় অন্য কেউ নেই ভেবে ওড়না ছাড়া থাকেন, ভূমিকম্পের এ ঘটনাটি তাদের জন্য একটি সচেতনতামূলক বার্তা হতে পারে।

    তবে শুধু এই পোস্টই নয়, ভূমিকম্পের পর একের পর এক সচেতনতামূলক পোস্ট দিতেও দেখা গেছে অভিনেত্রীকে। এ নিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী চমক।

    বিনোদন ডেস্ক

  • লালনের আখড়ায় চমক

    সম্প্রতি কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে এবার আয়োজিত হলো বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে বরাবরের মতো বসে লালন মেলা। সেই মিলনমেলায় শামিল হন দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা লালনভক্তরা। এবার সেই লালন আখড়াবাড়িতে হাজির ছিলেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও। 

    সামাজিক মাধ্যমে গত কয়েক দিন ধরে লালনের আখড়া থেকে অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে সম্পূর্ণ লালনভক্তের বেশে, সাদা শাড়িতেই দেখা যায়। আর অভিনেত্রী নিজে এতদিন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে এই প্রথমবারের মতো লালন মেলা ভ্রমণ নিয়ে একটি চমকপ্রদ ভিডিও প্রকাশ করলেন রুকাইয়া জাহান চমক। 

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে চমক লিখেছেন, লালনে যারা আমার অনেক ফটো ভিডিও তুলছো, তাদের জন্য বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই। মোবাইলে এমবি আছে তো নাকি ওয়াইফাই?

    অভিনেত্রী ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে উঠে এসেছে লোকসংগীতের এই আখড়াবাড়ি এবং লালন শাহের জীবন-দর্শন সম্পর্কে নানা তথ্য। ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী চমক নিজের সাজপোশাকে লালন মেলায় লোকসংস্কৃতির আবহকে ফুটিয়ে তুলেছেন। সাদা শাড়ির সঙ্গে মানানসই একটি রঙিন গামছা গায়ে জড়িয়েছেন। তার খোঁপায় হলুদ গাঁদা ফুলের মালা জড়ানো, হাতে রয়েছে বিভিন্ন ধরনের বালা ও গলায় একাধিক পুঁতির মালা। 

    এ ভিডিওটিতে আরও দেখা যায়,  শুরু হয় কুষ্টিয়ার লালন আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে রাতে জটলা হওয়া মানুষের ভিড়। আখড়াবাড়ির আলোকসজ্জিত চূড়া, মাঠ ও বিশাল একতারা-ডুগডুগির প্রতিকৃতিও দেখা যায়। লোকশিল্পীরা একতারা, ডুগডুগি বাজিয়ে গান পরিবেশন করছেন। চমককে কখনো মানুষের ভিড়ে, কখনো আখড়াবাড়ির আঙিনায়, আবার কখনো বাউলদের আসরে একতারা হাতে দেখা যায়। 

    শেষে লালন সাঁইয়ের জীবন ও দর্শন নিয়ে গ্রাফিক্সের মাধ্যমে কিছু দৃশ্য দেখানো হয়েছে, যার মধ্যে কালীগঙ্গা নদীর তীরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা লালন এবং একজন মুসলিম নারীর তাকে বাঁচানোর দৃশ্য ফুটে ওঠে, যা মূলত লালন সাঁইয়ের জীবনসংশ্লিষ্ট একটি বহুল প্রচলিত লোককথা।

    এবার চমককে ইংরেজিতেও বলতে শোনা যায়, লালন সাঁইয়ের জীবন-দর্শন সম্পর্কে। চমকের সেই কথাগুলোর অনুবাদ করলে দাঁড়ায়— ‘আপনি কি জানেন, কুষ্টিয়ায় প্রতি বছর একটি মেলা অনুষ্ঠিত হয়, যা শুধু সংগীত নয়, বাংলাদেশের আত্মাকে উদযাপন করে। লালন শাহ, একজন বাংলার সাধক। ২০০ বছরেরও বেশি আগে, কুষ্টিয়ার এক ছোট গ্রামে, কালীগঙ্গা নদীর কাছে একটি অসুস্থ ছেলেকে পাওয়া গিয়েছিল। এক মুসলিম নারী তাকে উদ্ধার করে এবং তাকে জীবন ফিরিয়ে আনে। পরে এই ছেলেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাধক হিসেবে পরিচিতি পান— লালন ফকির, লালন শাহ নামে। কিন্তু লালন শাহের আসল জন্ম নাম বা ধর্ম সম্পর্কে কেউ নিশ্চিতভাবে জানে না। হয়তো এই রহস্যটিই ছিল আসলে লালনের শ্রেষ্ঠ শিক্ষা।

    এরপর সামজিক মাধ্যমে ক্যাপশনে চমক জানিয়ে দেন, এটি একটি ভ্লগ, যার শিরোনাম ‘চমকের সঙ্গে বাংলাদেশকে আবিষ্কার। পর্ব-৪’।  সুধীজন, এখানে আমি উপস্থাপন করছি— আমাদের আত্মা ও মাটির সংগীত… আমাদের আধ্যাত্মিক শিকড়… আমাদের লালনকে… বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া।

    চমকের এই নতুন ধরনের কনটেন্টকে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। তাদের মন্তব্যগুলো ছিল ঠিক এমন—এই যে না হইল আসল চমকের চমৎকার টাইপের কনটেন্ট। আরেকজন লিখেছেন— এ ধরনের কনটেন্টের জন্যই আমি ইন্টারনেটের বিল দিতেও রাজি। অন্য আরেকজন লিখেছেন— বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি লালন ফকিরের এই ডকুমেন্টসটা ইংরেজিতে করার জন্য।

    উল্লেখ্য, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ শিরোনামে ধারাবাহিক কনটেন্ট নির্মাণ করছেন, যার চতুর্থ পর্বটি লালন শাহ ও তার দর্শনকে ঘিরে নির্মিত।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, একাত্তর প্রসঙ্গ টেনে যা বললেন অভিনেত্রী

    পাকিস্তান-বাংলাদেশ এশিয়া কাপের আজকের ম্যাচের মুখোমুখি হচ্ছে। যে দল জয় পাবে, সেই দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট। এই যখন পরিস্থিতি, তখন সোশ্যাল মিডিয়াজুড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য শুভকামনা জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বাদ যাননি শোবিজ তারকারাও।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক পোস্টের মাধ্যমে দেশের ক্রিকেটার উজ্জীবিত করেছেন। অভিনেত্রী লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাব।’ এরপর তিনি উল্লেখ করে দেন, বাংলাদেশ বনাম পাকিস্তান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে ক্রিকেটপ্রেমীরা উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন মন্তব্যে করেছেন, ‘বাঁচা মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজকে হারাতেই হবে। পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলব।’

    অন্য একজন লিখেছেন, ‘অহংকার করা যাবে না। আত্মবিশ্বাস থাকতে হবে। ইনশাআল্লাহ আমরাই জিতব!’ 

    বিনোদন ডেস্ক

  • ‘আমি যেখানে যাই ওটাই চমক’

     বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কম সময়ের মধ্যে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে চমক জানিয়েছেন, আমি যেখানে যাই ওটাই চমক। 

    অভিনেত্রী বলেন, আমার লাইফটাই তো চমক, এভরিডে ইজ চমক। চমক ইজ উইথ মি। আমি যেখানে যাই ওটাই চমক। চমককে এমন কোনো ফিল্ডে দেখা যেতে পারে না যে ফিল্ডে চমক তাকে এক্সপ্লোরই করে নাই। 

    নিজের কাজের কথা উল্লেখ করে চমক বলেন, আমার জীবনের অনেক অনেক ওয়ে এক্সপ্লোর করছি একচুয়ালি। যেমন- আগে আমি মনে করতাম, আমি দুটো অসাধারণ নাটক বা ওটিটি কিংবা সিনেমা করলে সেটা বোধহয় অনেক বড় একটা অর্জন হবে। কিন্তু আমার কাছে এখন জীবনের অর্জন সংজ্ঞাটা একটু বদলে গেছে। 

    চমক বলেন, ‘আমার কাছে মনে হয় আমি দুটো বড় কাজ করলে ওইগুলো আর্টিস্ট হিসেবে আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু আমি সোসাইটিকে কী মেসেজ দিচ্ছি বা মানুষের কী উপকার হচ্ছে?  

    অভিনেত্রীর মতে, যে কাজ কোনো অর্থ তৈরি করে না, মানুষের জীবনে বড় পরিবর্তন আনে না, সেই কাজে আসলে আমি আর যুক্ত হতে চাই না। আমি বুঝে না বুঝে অনেক কাজ করে ফেলেছি। এখন ওই কাজগুলোই পছন্দ করছি, যেগুলো মানুষের এবং আমাদের সোসাইটিতে একটা ভিন্নতা নিয়ে আসতে পারে।  

    বিনোদন ডেস্ক