Tag: রিয়া

  • ‘মেহা যদি ফেরত না আসত, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত’

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান অস্থিরতায় নারায়ণগঞ্জ সদরের নয়ামাটির বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে সাড়ে ছয় বছরের শিশু রিয়া গোপ। 

    rnrn

    রিয়ার মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসার পর অনেকে মর্মাহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকও জানাচ্ছেন কেউ কেউ।

    rnrn

    অভিনয়শিল্পী ও প্রযোজক ইরেশ যাকের ফেসবুকে লিখেছেন, ‘আমাদের কন্যা মেহার বয়স পাঁচ। মেহাও তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত। ভেবে দেখলাম, মেহা যদি ইউনিভার্সিটিতে পড়ত, রাস্তায় যেতে চাইত, আমি থামাতাম না। থামাতে পারতাম না।’

    rnrn

    কোটা সংস্কার আন্দোলনে গিয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা ঘটেছে। ইরেশ লিখেছেন, ‘ও (মেহা) যদি ফেরত না আসত, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। আমি চাইতাম, রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে। ওর খুনিদের বিচার করে।’

    rnrn

    ইরেশ যাকের ও মিম রশীদ দম্পতির মেয়ে মেহা রশীদ যাকেরের জন্ম ২০১৯ সালের ৭ আগস্ট। এখন মেহার বয়স ৪ বছর ১১ মাস। মেহার দাদা-দাদি অভিনেতা আলী যাকের ও অভিনেত্রী সারা যাকের। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • রিয়াকে নিয়ে সুশান্তের বোনের বিস্ফোরক মন্তব্য

    ২০২০ সালে আত্মহত্যা করেন বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুত। সুশান্তর সঙ্গে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর রোমান্স তখন তুঙ্গে। এই আত্মহত্যার ‘দায়ভার’ তাই প্রেমিকা রিয়ার ওপরই চাপানো হয়েছিল। পাশাপাশি মাদককাণ্ডেও বাজেভাবে জড়িয়ে পড়েছিলেন রিয়া আর তার ভাই শৌভিক চক্রবর্তী। সে জন্য তাকে হাজতবাস পর্যন্ত করতে হয়েছিল। 

    rnrn

    সুশান্তের পরিবারের সদস্য থেকে সামাজিক মাধ্যম ব্যবহারকারী— কারও কাছ থেকেই ছাড় পাননি রিয়া।

    rnrn

    সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় রিয়ার প্রত্যাবর্তনের ভিডিও ভাইরাল হওয়ার পরই একটি টুইট করেন সুশান্তের বোন প্রিয়াংকা সিং। রিয়ার নাম উল্লেখ না করলেও যথেষ্ট ইঙ্গিতবাহী প্রিয়াংকার ওই টুইট। 

    rnrn

    প্রিয়াংকা লেখেন, ‘তুমি কেন ভয় পাবে? তুমি তো পতিতা ছিলে, আছ, আর থাকবে।’ বিস্ফোরক এই মন্তব্য করেই থামেননি প্রিয়াংকা। তিনি আরও লেখেন— ‘প্রশ্ন এটাই যে, এখন তোমার খদ্দের কারা। কোনো প্রভাবশালীই হবেন নিশ্চয়ই, যিনি তোমাকে এই সাহস জোগাচ্ছেন।’ 

    rnrn

    রিয়ার নাম উল্লেখ না করলেও প্রিয়াংকার টুইট থেকেই স্পষ্ট— ‘জলেবি’ অভিনেত্রীকেই নিশানা করেছেন তিনি। এর পর নাম না করে এই মন্তব্যেরই কী জবাব দিলেন রিয়া? জানালেন যতই কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হোক, মানুষের ভালোবাসা সঙ্গে আছে।

    rnrn

    প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে আচমকাই মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। সেই সময় সুশান্তের প্রেমিকা ছিলেন রিয়া। এর পর এক প্রকার অন্তরালেই চলে গিয়েছিলেন রিয়া। ফিরলেন চলতি বছরে। ‘রোডিজ়’-এ গ্যাং লিডার হিসাবে থাকতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ঝলক। প্রথম ঝলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রিয়া। 

    rnrn

    সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে রিয়ার প্রশ্ন— ‘কী ভেবেছিলেন? আমি ভয় পেয়ে যাব? আমি আর ফিরব না?’

    বিনোদন ডেস্ক

  • কী ভেবেছিলেন, আমি ভয় পেয়ে গেছি: রিয়া 

    ২০২০ সালটা মোটেও ভালো কাটেনি। সে বছরই আত্মহত্যা করেছিলেন বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুত। সুশান্তর সঙ্গে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর রোমান্স তখন তুঙ্গে। এই আত্মহত্যার ‘দায়ভার’ তাই প্রেমিকা রিয়ার ওপরই চাপানো হয়েছিল। পাশাপাশি মাদককাণ্ডেও বাজেভাবে জড়িয়ে পড়েছিলেন রিয়া আর তার ভাই শৌভিক চক্রবর্তী। সে জন্য তাকে হাজতবাস পর্যন্ত করতে হয়েছিল। অনেকেই তখন ভেবেছিলেন, রিয়া চক্রবর্তীর ক্যারিয়ার শেষ। আর মূল স্রোতে ফিরবেন না এই বলিউড অভিনেত্রী। 

    কিন্তু সব ঝড়ঝাপ্টা সামলে তিন বছর পর এক দুরন্ত প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত রিয়া। না কোনো ছবির নায়িকা হয়ে তিনি প্রত্যাবর্তন করছেন না। তাকে দেখা যাবে জনপ্রিয় রিয়েলিটি শো ‘এমটিভি রোডিজ ১৯’-এ।

    প্রিন্স নরুলা আর গৌতম গুলাটির পর তৃতীয় গ্যাং লিডার হয়ে আসছেন রিয়া। নির্মাতারা তার একটা প্রোমো রিলিজ করেছেন। প্রোমোতে রিয়ার চমকে দেওয়া এন্ট্রি দেখা গেছে, তাকে রীতিমতো নির্ভিক দেখাচ্ছে, যেখানে নিন্দুকদের উদ্দেশ্যে তিনি বলছেন, ‘আপনারা ভেবেছিলেন— আমি আর ফিরে আসব না। কী ভেবেছিলেন, আমি ভয় পেয়ে গেছি? তবে এবার অন্য কারও ভয় পাওয়ার সময়।’

    রিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে তার এ নতুন সফর ঘিরে উচ্ছ্বসিত। অনেকে আবার তাকে গ্যাং লিডার হিসেবে দেখে মোটেও খুশি হননি।

    রিয়াকে নির্বাচন করার জন্য অনেকে আবার নির্মাতাদের রীতিমতো ট্রল করছেন। তাদের বক্তব্য, নির্মাতাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই রিয়াকে নিয়েছেন তারা। কেউ কেউ ধরে নিয়েছেন, রিয়ার কারণেই এবারের ‘এমটিভি রোডিজ’ ফ্লপ হতে চলেছে।

    ‘চেহরে’ ছবিতে রিয়াকে শেষ পর্দায় দেখা গেছে। এ ছবিতে ইমরান হাসমি আর অমিতাভ বচ্চনের মতো তারকারা ছিলেন। ‘এমটিভি রোডিজ’ রিয়ার ভাগ্য কতটা ফেরাতে পারবে, তা সময়ই বলবে।

    বিনোদন ডেস্ক

  • পর্দায় ফিরছেন রিয়া, ক্ষুব্ধ সুশান্ত ভক্তরা

    কাজে ফিরছেন সুশান্ত সিং রাজপুত হত্যার ঘটনায় অভিযুক্ত তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে নিজের ফেরার কথা জানিয়েছেন অভিনেত্রী।
    rn 

    rnrn

    চ্যালেঞ্জ জানিয়ে রিয়া চক্রবর্তী বলেন, ‘কী ভেবেছিলেন আমি ফিরব না, ভয় পেয়ে যাব?’

    rnrn

    সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জনরোষের শিকার হন রিয়া। অভিনেতার পরিবারের পক্ষ থেকে সুশান্তকে ‘আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ’ দায়ের হয় রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে। 

    rnrn

    পরবর্তীতে মাদক মামলায় নাম জড়ায় রিয়ার, এনসিবির হাতে গ্রেফতারও হতে হয়েছিল ‘জলেবি’ নায়িকাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর লম্বা সময় অন্তরালে ছিলেন রিয়া। তার চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে বিস্তর কাঁটাছেড়া, ‘গোল্ড ডিগার’ তকমা এঁটে দেওয়া হয়েছিল রিয়ার নামের পাশে। তবে সব বিতর্ককে পিছনে ফেলে নতুন পথে পা বাড়াচ্ছেন অভিনেত্রী।

    rnrn

    দীর্ঘদিন রিয়ার হাতে কোনো কাজ ছিল না। সুশান্তের মৃত্যুর পর এই প্রথম নতুন প্রজেক্টে অংশ নিলেন অভিনেত্রী, তবে বড় পর্দায় নয়! ছোটপর্দার মাধ্যমেই কাজে ফিরছেন রিয়া। 

    rnrn

    এমটিভি রোডিজ-এর আসন্ন সিজনের গ্যাং লিডার হিসাবে থাকছেন তিনি। সেই প্রোমো এবার সামনে এল। অ্যাকশন মুডে ধরা দিলেন রিয়া। কালো রঙা বিকিনি টপ আর জিনসে দড়ি ধরে ঝাঁপ, এরপরই ক্যামেরায় চোখ রেখে প্রশ্ন, ‘কী ভেবেছিলেন আমি আর ফিরব না, ভয় পেয়ে যাব? ভয় পাওয়ার সময় এবার অন্য কারুর…’। 

    rnrn

    গৌতম রোড়ে এবং প্রিন্স নরুলার সঙ্গে ‘রোডিজ.. কর্ম ইয়া কাণ্ড’-এর টিম লিডার হচ্ছেন রিয়া।

    rnrn

    যদিও রিয়ার এই প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। সুশান্ত ভক্তরা খেপে গেছেন ‘রোডিজ’ নির্মাতাদের উপর। ইতিমধ্যেই শো বয়কটের ডাক উঠেছে। 

    rnrn

    সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, ‘শেষে এই নারীকে আনতে হল গ্যাং লিডার করে? রোডিজের এত খারাপ দিন এসে গেছে। বয়কট’। 

    rnrn

    অপর একজন লেখেন, ‘গ্যাং লিডার হওয়ার কোনও গুণ নেই। শুধু মাত্র ওর কন্ট্রোভার্সি থেকে টিআরপি পাবে বলেই ওকে শো’তে আনা হয়েছে। ধিক্কার'।

    বিনোদন ডেস্ক

  • মধ্যরাতে প্রেমিকের বাড়ি থেকে বের হয়ে কটাক্ষের শিকার রিয়া

    সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর পর অভিযোগের আঙুল উঠেছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। এ ঘটনায় হাজতবাস পর্যন্ত করতে হয় রিয়াকে। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন তিনি। 

    rnrn

    শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। সীমা সাজদেহের ভাই বান্টি সাজদেহের প্রেমে পড়েছেন তিনি। আর তার বাড়ি থেকেই মধ্যরাতে বের হতে গিয়ে লেন্সবন্দি হন। এর পরই কটাক্ষ তাকে নিয়ে।

    rnrn

    সোহেল খানের সাবেক শ্যালক বান্টির বাড়ি থেকে মধ্যরাতের দিকে বেরোতে দেখা যায় রিয়াকে। একই গাড়িতে উঠছিলেন তারা। গোটা ঘটনা ক্যামেরা হয়। নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। 

    rnrn

    নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে ছাড়েননি রিয়াকে। কারও মতে ‘নতুন বলির পাঁঠা পেয়েছেন রিয়া।’ কেউ বলেছেন, ‘এই মেয়ে একেবারে নির্লজ্জ।’

    rnrn

    বিনোদন ও ক্রীড়া নিয়ে ব্যবস্থাপনার কাজ করেন বান্টি। আগে সোনাক্ষী সিনহার সঙ্গে নাম জড়িয়েছিল বান্টির। এখন সেই বান্টিতেই মজেছেন রিয়া।

    বিনোদন ডেস্ক

  • সুশান্তের জন্মদিনে রিয়ার আবেগঘন পোস্ট

    জীবিত থাকলে বয়স হত ৩৭। সুশান্ত সিংহ রাজপুতের জন্মদিনে তার স্মৃতিতে ভাসলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। এদিন সামাজিক মাধ্যমে অভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

    rnrn

    সামাজিক মাধ্যমে সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্তের দুটি ছবিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে ইনফিনিটি চিহ্ন দিয়ে লিখেছেন ‘+1’। আর তার এ পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের অসংখ্য তারকা।

    rnrn

    এমনকি শনিবার মুম্বাইয়ের রাস্তায়ও দেখা মিলেছে রিয়ার। এদিন দুঃস্থ শিশুদের সাহায্য করছেন তিনি। ফেরাননি কাউকেই, সাধ্যমতো পথ শিশুদের টাকা দিয়েছেন।

    rnrn

    সুশান্তের জন্মদিনেই আরেক অভিনেত্রী কিয়ারার সঙ্গে পুরনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে কিয়ারাকে বলতে শোনা যায়, সুশান্ত মাত্র দু’ঘণ্টা ঘুমাতেন। এর যুক্তি হিসেবে তিনি বলতেন। মানুষের মস্তিষ্কের ২ ঘণ্টা ঘুমই পর্যাপ্ত। এমনকি যারা আট ঘণ্টা ঘুমান তাদের মস্তিষ্কও নাকি দু’ঘণ্টাই বিশ্রামের জন্য নেয়।

    rnrn

    সুশান্তের মৃত্যুর দু’বছর কেটে গিয়েছে এখনও সিঙ্গলই রয়েছেন রিয়া। চেষ্টা করছেন অভিনয়ে ফেরার। যদিও এখনই তেমন কোনো ইঙ্গিত মেলেনি রিয়ার প্রত্যাবর্তনের। তবে মাঝে মধ্যেই তাকে দেখা যায় বলি তারকাদের বিয়ের অনুষ্ঠান, অ্যাওয়ার্ড শো-তে।

    rnrn

    এর আগে ২০২০ সালের জুনে মুম্বাইয়ের আবাসন থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, আত্মহত্যাই করেছেন তিনি। যদিও তার পরিবার দাবি করে, খুন করা হয়েছিল অভিনেতাকে। মুম্বাই পুলিশের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং সিবিআই সুশান্তের মৃত্যুর তদন্ত করেছিল। 

    rnrn

    পরবর্তীতে সুশান্তের জন্য মাদক জোগাড়ের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রিয়া চক্রবর্তী।

    বিনোদন ডেস্ক