Tag: রিচি

  • সেলুন ব্যবসায় রিচি

    দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। বর্তমানে স্বামী সন্তান নিয়ে আমেরিকায় থাকেন। মাঝে মধ্যে দেশে আসেন। টুকটাক কাজ করেন নাটকে। ব্যবসায়ী হিসাবেও তার পরিচয় আছে। শুটিং বাড়ি ছিল তার। এখন সেটা নেই। তবে এবার যুক্ত হয়েছেন সেলুন ব্যবসার সঙ্গে। 

    রাজধানীর উত্তরার রবীন্দ্র সরনীতে ইটারনাল বিউটি লাউঞ্জ নামে একটি সেলুন চালু করছেন তিনি। অবশ্য এটি তার একক মালিকানাধীন নয়। সঙ্গে রয়েছেন তার ছোট ভাই ফাহিমের স্ত্রী সিনথিয়া। আগামীকাল সেলুনটির উদ্বোধন হবে। 

    এ প্রসঙ্গে রিচি বলেন, একজন নারীর রূপচর্চা বিষয়ক যতো ধরনের সার্ভিস প্রয়োজন হয় তার সবকিছু থাকবে আমাদের এখানে। আমার বিশ্বাস  কাস্টমার ভীষণ সন্তুষ্ট থাকবেন। 

    এদিকে রিচি শিগগিরই আগামী ঈদের জন্যই ইমরাউল রাফাতের পরিচালনায় একটি নাটকের কাজ করবেন বলে জানিয়েছেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • রিচির প্রথম

    প্রথমবার ওয়েব সিনেমায় কাজ করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। সাত্যকি তরফদারের রচনায় ও বিজয়া জানার পরিচালনায় নির্মিত এ সিনেমার নাম ‘গিরগিটি’।

    এতে রিচিকে দেখা যাবে শোভনা নামে এক পুলিশ অফিসারের ভূমিকায়। যিনি মূলত একটি খুনের রহস্যের উদঘাটন করেন। এরই মধ্যে কলকাতায় এ সিনেমার শুটিং করেছেন তিনি।

    এ প্রসঙ্গে রিচি বলেন, ‘পুরো কাজটাই কলকাতায় হয়েছে। আমি ছাড়া বাকি সবাই কলকাতার। এটি নারীপ্রধান গল্পের ওয়েব ফিল্ম। আমার বিশ্বাস এ কাজটি দর্শকের মন ভরিয়ে দেবে।’ এটি শিগ্গির একটি বিশেষ দিবসে ওটিটি প্ল্যাটফর্ম আরটিভি প্লাসে প্রচার হবে।

    আনন্দনগর প্রতিবেদক

  • অভিনয়ে ফিরছেন রিচি

    টিভি নাটকের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী রিচি সোলায়মান। বছরের পুরোটা সময়ই ব্যস্ত থাকতেন শুটিং নিয়ে। কিন্তু বিয়ের পর নিজেকে অনেকটা গুটিয়ে নেন। 

    rnrn

    স্বামী আমেরিকার নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন। সেই সুবাদে তাকে বছরের কিছু সময় সেখানেই থাকতে হয়। অন্য সময় থাকেন দেশে। সঙ্গে থাকে দুই সন্তান। এদের সময় দিতে গিয়ে তিনি আর অভিনয়ে নিয়মিত হতে পারেননি। তবে একেবারে ছেড়েও যাননি। 

    rnrn

    প্রায়ই বলেছেন ভালো গল্প পেলে তিনি অভিনয় করবেন। এবার সেটা পেয়েছেন। কিছুদিনের মধ্যে তাকে নতুন একটি নাটকে অভিনয় করতে দেখা যাবে। বর্তমানে নাটকটির গল্পের কাজ চলছে বলে জানিয়েছেন রিচি। এটি নির্মাণ করবেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। 

    rnrn

    এ প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, দুই নির্মাতাই আমার কাছে এসেছিলেন। গল্প শুনিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। জানিয়েছেন, গল্পটা মূলত আমাকে ভেবেই লেখা। যে কারণে আমিও সম্মতি দিয়েছি কাজটি করার। সবকিছু ম্যানেজ করে এতে অভিনয় করা যেতে পারে। আর আমি কিন্তু কখনোই বলিনি যে কাজ করব না। সবসময়ই বলে এসেছি, গল্প ভালো হলে অবশ্যই অভিনয় করব। 

    rnrn

    এদিকে আগামী ৬ অক্টোবর আমেরিকা যাবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। ফিরবেন নভেম্বরের প্রথম সপ্তাহে। ফিরেই ওটিটি প্লাটফরমের জন্য একটি কাজ করবেন।

    বিনোদন প্রতিবেদন

  • যে ঘোড়া অনেকক্ষণ দৌড়াতে পারে তাকে পছন্দ রিচির

    নাটকের জনপ্রিয় মুখ রিচি সোলায়মানের প্রতি দর্শকদের আক্ষেপের শেষ নেই। প্রিয় অভিনেত্রীর অভিনয়ের সংখ্যা কমে যাওয়ায় তাকে পর্দায় দেখা মেলে কদাচিৎ। অথচ একটা সময় রিচির ধারাবাহিক নাটক দেখার জন্য অপেক্ষায় থাকত দর্শক।

    rnrn

    রিচি সোলায়মান বেশ কিছু বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন স্বামী সন্তান নিয়ে। সুযোগ পেলে দেশে আসেন অভিনয়ের কাজে। সম্প্রতি তিনি দেশে এসেছেন। একটি নাটকে অভিনয়ও করেছেন। যেটি নিয়ে আশাবাদী তিনি।

    rnrn

    অভিনয়, বর্তমানের নাটক ও অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে খোলামেলা কথা বলেছেন রিচি সোলায়মান।

    rnrn

    সম্প্রতি ডকুড্রামা মৎস্যকন্যায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিচি। নাটকের গল্পের বিষয়ে তিনি বলেন, জেলেদের গল্প। নারীরা যদি জেলে হতে চান, তাদের কী ধরনের বাধার মুখোমুখি হতে হয়, সেটাই দেখানো হয়েছে। মূলত নারীর ক্ষমতায়নের বিষয়টি দেখানো হয়েছে। 

    rnrn

    সহকর্মীদের মিস করেন রিচি। এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, আমার সহকর্মীরা যারা কাজ করছে, জায়গাটা ধরে রেখেছে, তাদের স্যালুট জানাই। কারণ, আমাদের কাজের পরিবেশটা তো এখনো সেভাবে তৈরি হয়নি। তারপরও তারা ধৈর্য ধরে টিকে আছে। 

    rnrn

    নতুনদের কাজেরও প্রশংসা ফুটে উঠেছে রিচির মুখে। অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণ, মেহজাবীন (চৌধুরী), তানজিন তিশা—সবাইকে খুব সম্ভাবনাময়ী মনে হয়। আমি সেই ঘোড়াকে পছন্দ করি, যে অনেকক্ষণ দৌড়াতে পারে। আশা করব, ওরা প্রতিষ্ঠিত হলেও নিজেদের জায়গা ধরে রেখে আরও অনেক দিন কাজ করবে। অভিনেতাদের মধ্যে জোভান, তৌসিফসহ যারা নতুন আসছে, সবাইকে খুব সম্ভাবনাময় মনে হয়।

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন রিচি

    নাটকের জনপ্রিয় মুখ রিচি সোলায়মান। পরিবার নিয়ে থিতু হয়েছেন বিদেশে। এর মধ্যে নিয়মিত অভিনয় করে গেছেন।

    rnrn

    তবে গত কয়েক বছর ধরে তাকে খুব একটা দেখা যায়নি নাটকে। এ কারণে তার ভক্তদের মন খারাপ ছিল। বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছেন রিচি সোলায়মান। 

    rnrn

    সম্প্রতি মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ পরিচালিত নাটক ‘মৎস্য কন্যা’র শুটিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে অভিনয়ে ফিরলেন এই অভিনেত্রী।

    rnrn

    মৎস্যকন্যা মূলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। এ বিষয়ে রিচি সোলায়মান বলেন, ‘নাটকে ফিরলাম, এক অসাধারণ গল্পে কাজ করলাম। আশা করি দর্শক নাটকটি উপভোগ করবেন।’

    rnrn

    রিচি সোলায়মান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। খুব শিগগির দর্শক ফিকশনটি দেখতে পাবেন।

    বিনোদন ডেস্ক