Tag: রাহুল

  • ‘রাহুলের বাড়িতে আগুনের ঘটনায় ধর্মের সম্পর্ক নেই’

    সংগীত শিল্পী রাহুল আনন্দের বাসায় আগুনের সঙ্গে তার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ফ্যাশন হাউস খুঁতের স্বত্বাধিকারী ফারহানা হামিদ।

    rnrn

    ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    rnrn

    এর মধ্যেই ‘জলের গান’-এর সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ ও খুঁতের অন্যতম স্বত্বাধিকারী ও চিত্রশিল্পী ঊর্মিলা শুক্লার ধানমন্ডি ৩২–এর ভাড়া বাড়িতে আগুনের ঘটনাকে কলকাতা ও ঢাকার কয়েকটি সংবাদমাধ্যমে ‘সাম্প্রদায়িক হামলা’ হিসেবে তুলে ধরা হয়েছে।

    rnrn

    এ ব্যাপারে সংবাদমাধ্যমকে রাহুল আনন্দ জানান, ‘দেশের ভিখারি থেকে উঁচুতলার মানুষ আমাকে ভালোবাসে। আমার বাড়িতে আগুন দিতে যায়নি। এখানে হাজার হাজার মানুষের মধ্যে অতি উৎসাহীরা এটা করেছে।’

    rnrn

    ফ্যাশন হাউস খুঁতের স্বত্বাধিকারী ফারহানা হামিদ লিখেছেন, ‘রাহুলদাকে উদ্দেশ করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না। আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সঙ্গে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। দেশের পরিস্থিতিতে যেকোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে। আমরা সচেতন হই।’

    rnrn

    গত ৯ আগস্ট ফারহানা হামিদ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোথাও আগুন দেওয়ার পক্ষেই না। বঙ্গবন্ধু মিউজিয়ামের মতো দেশের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসে আগুন দেওয়ার পক্ষে তো অবশ্যই না। এ সময়ে সংখ্যালঘুর ওপর আক্রমণের বিষয়ে আমি অবগত এবং এর ঘোর বিপক্ষে। ভাষা, ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কারণে আক্রমণ করা হয়নি, গুজব ছড়ানো হচ্ছে।’

    বিনোদন ডেস্ক

  • রাহুলের প্রেমে মজে ঘুমাতে পারছেন না শ্রদ্ধা

    'তু ঝুঠি ম্যায় মক্কার'-এ কাজ করার সময় ঘনিষ্ঠতা বাড়ে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির। তারপর থেকে বেশ কিছু দিন ধরেই তারা ডেটিং করছেন।  ‘স্ত্রী ২’ ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন শ্রদ্ধা কাপুর। নতুন ছবিতে শ্রদ্ধা ও রাহুল সাদা পোশাকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন। শ্রদ্ধা রাহুলের হাত ধরে হাসছেন। ক্যাপশনে তিনি লিখেছেন— ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসিমুখ আর লাল হৃদয়ের ইমোজি।

     এটা ইনস্টাগ্রাম অফিসিয়াল! শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি দিয়েছেন। তারা দুজনে অনেক দিন ধরেই ডেট করছেন। এবার ভালোবাসায় শিলমোহর দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রামে করলেন রাহুল মোদির সঙ্গে তার সম্পর্ককে অফিসিয়াল। 

    শ্রদ্ধা কাপুরকে আগামীতে স্ত্রী ২ তে দেখা যাবে। এটি হরর কমেডি ইউনিভার্সে রাজকুমার রাও ও শ্রদ্ধাকে ফিরিয়ে আনবে। গত সপ্তাহে মুনজিয়ার সঙ্গে ছবিটির টিজার মুক্তি পেয়েছে। দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজিত স্ত্রী ২ হরর-কমেডি ইউনিভার্সের অংশ, যার মধ্যে স্ত্রী, রুহি এবং ভেড়িয়ার মতো সিনেমা রয়েছে। আগামী ১৫ আগস্ট 'স্ত্রী-২' মুক্তি পাবে।

    উল্লেখ্য, এর আগে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির সেটে দুজনের প্রথম দেখা হয়, সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেমে রূপ নেয়। রাহুল ছবিটির লেখক ছিলেন। প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসে শ্রদ্ধাকে 'আর' লেখা একটি পেন্ডেন্ট পরে থাকতে দেখা যায়, যা রোমান্সের গুজবে আরও ঘি ঢেলেছিল।

    এর পর তাদের একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানে। গত বছর মুম্বাইয়ে এক নৈশভোজের পরও তাদের একসঙ্গে ডেট করতে দেখা যায়। 

    হিন্দুস্তান টাইমস এর আগে জানিয়েছিল, ‘একসঙ্গে ছবি তুলতে চায় না ওরা। সম্পর্কটা একেবারেই ব্যক্তিগত রাখতে চায়। এখনই এটাকে জনসমক্ষে নিয়ে আসাতে রাজি নয়’। তবে বোঝা গেল, আশিকি ২ অভিনেত্রী বর্তমানে তৈরি তার প্রেমকে এবার জনসম্মুখে আনতে। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ের বছর না ঘুরতেই রাহুল-আথিয়ার পরিবারে নতুন অতিথি!

    সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে অভিনেত্রী গত বছর জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সন্তানসম্ভবা হয়েছেন আথিয়া! এদিন তেমনই আভাস দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

    rnrn

    সুনীল শেঠি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে তার মেয়ে আথিয়া শেঠি মা হতে চলেছেন। বর্তমানে সুনীল শেঠি একটি নাচের রিয়েলিটি শোতে বিচারক হিসেবে আছেন। সেখানেই সম্প্রতি দাদু দিদিমাদের নিয়ে একটি পর্ব অনুষ্ঠিত হয়। 

    rnrn

    সেখানেই তখন এই শোয়ের সঞ্চালিকা ভারতী সিং সুনীলকে জিজ্ঞেস করেন— তিনি যখন দাদু হবেন কেমন দাদু হবেন? 

    rnrn

    উত্তরে বর্ষীয়ান অভিনেতা বলেন, 'হ্যাঁ, পরের সিজনে আমি যখন এখানে আসব, তখন আমি স্টেজে একজন দাদু হয়েই হাঁটব।' 

    rnrn

    আর এখান থেকেই উসকে গেছে সব জল্পনা। যদিও এটা তিনি স্রেফ কথার কথা হিসেবে বলেছেন নাকি সত্যিই এমন কিছু ঘটেছে, সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 

    rnrn

    আথিয়া শেঠি যদি সত্যি মা হতে চলেছেন, তা হলে তাদের পরিবারের তরফে যতক্ষণ না নিশ্চিত করে কিছু জানানো হচ্ছে, ততক্ষণ সন্দেহ থাকছেই।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়াকে রাহুল গান্ধীর কটাক্ষ, যা বললেন অমিতাভ

    দুদিন আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে অমিতাভ বচ্চন এবং তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম করেছিলেন রাহুল গান্ধী। 

    রাহুলের সেই বক্তব্যে চারদিকে হইচই পড়ে গিয়েছিল। এবার রাহুলের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমাজমাধ্যমে নিজের মতপ্রকাশ করলেন অমিতাভ। তবে রাহুলের নাম না করেই যে তাকে জবাব দিয়েছেন ‘বিগ বি’, তা স্পষ্ট।

    গত ১৮ ফেব্রুয়ারি এলাহাবাদের একটি জনসভায় রাহুল বলেন, আপনারা কি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখেছেন? কোনো তফসিলি জাতি, জনজাতির প্রতিনিধিকে দেখতে পেয়েছেন? যারা দেশটাকে চালান তাদের রামমন্দির উদ্বোধনের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর ডেকে আনা হয়েছে কাদের? অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনদের।  

    রাহুলের সেই বক্তব্যের জবাব দিলেন অমিতাভ বচ্চন। এক্স হ্যান্ডেলে অমিতাভ লিখলেন, এখন শুধু পরিশ্রম করার সময়। শারীরিকভাবে তৎপর থাকা… এবং মানসিকভাবে নম্র থাকা— সব কিছুর জন্য শুধু অপেক্ষা করতে হবে। 

    আরও পড়ুন: 

    অমিতাভের আগেই রাহুলের মন্তব্যের প্রতিবাদ করেছেন গায়িকা সোনা মহাপাত্র। এক্সে সোনা লিখেছিলেন, রাজনীতিবিদরা তাদের বক্তব্যে অনেক সময় নারীদের অবমাননা করেন। এতে কি তারা নিজেদের পৌরুষ প্রমাণ করতে চান? অতীতে কি আপনার মা ও বোনকে কেউ এভাবে অবজ্ঞা করেছেন?

    বিনোদন ডেস্ক

  • রাহুল-দিশার ঘরে নতুন অতিথি

    অভিনেত্রী দিশা পারমার ও গায়ক রাহুল বৈদ্যর সংসারে এলো নতুন অতিথি। বুধবার রাতে মুম্বাইয়ে কন্যাসন্তানের জন্ম দেন দিশা। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে এই সুসংবাদ দিয়েছেন তারা। ইনস্টাগ্রামে একটা ‘বেবি এলিফ্যান্ট’-এর ছবি দিয়ে রাহুল লিখেছেন, ‘মেয়ে হয়েছে।’ গণেশ চতুর্থীর কারণেই এই হাতির ছবি দিয়েছেন রাহুল।

    এই পোস্টের ক্যাপশনে গায়ক রাহুল বৈদ্য লিখেছেন, আমরা আশীর্বাদস্বরূপ একটা শিশুকন্যাকে পেয়েছি! মা ও শিশু উভয়ই সুস্থ ও পুরোপুরি ভালো আছেন! 

    নিজের পোস্টে যে চিকিৎসকের হাত ধরে তাদের সন্তান এসেছে বা যে হাসপাতালে তাদের সন্তান এসেছে, তাদের ধন্যবাদ জানিয়েছেন রাহুল। সব শেষে রাহুল লিখেছেন, ‘আমরা উচ্ছ্বসিত!’ 

    শিশুর মুখের ইমোজি দিয়ে রাহুল লিখেছেন, ‘দয়া করে আমাদের সন্তানকে আশীর্বাদ করুন।’

    কয়েক দিন আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাবা হওয়ার কথা জানিয়েছিলেন গায়ক রাহুল বৈদ্য। বলেন, প্রতি বছরের মতো এবারও বাপ্পাকে বাড়িতে নিয়ে আসছি। এ বছর আরও একটি বিশেষ কারণ আছে। আমার বাচ্চাও একই সময়ে আসতে চলেছে। দিশার ১৯-২৫ সেপ্টেম্বরের মধ্যে ডেলিভারি হওয়ার কথা। আমি শুধু আশা করছি সব কিছু ঠিকঠাক হবে।’

    প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে বিয়ে করেছিলেন ইন্ডিয়ান আইডলখ্যাত গায়ক রাহুল বৈদ্য। বিয়ের দুই বছরের মাথায় দিশার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর মিলেছিল। গত মে মাসে আলট্রাসনোগ্রাফি রিপোর্ট শেয়ার করে রাহুল-দিশা জানিয়েছিলেন তাদের সন্তান আসছে।

    বিনোদন ডেস্ক

  • প্রিয়াঙ্কা ছাড়া রাহুলের ঘুম কাড়ল কোন নায়িকা?

    ভারতের টালিপাড়ার জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের শুটিং ফ্লোর থেকে বন্ধুত্বের শুরু। তারপর তাদের প্রেম। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ছেলে সহজ।

    rnrn

    পরে ২০১৭ সালে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে; কিন্তু বন্ধুত্ব রয়ে গিয়েছে এখনও। এ জনপ্রিয় জুটির ক্যামেরার সামনে ও আড়ালে তাদের প্রতিটা মুহূর্তই উঠে আসে খবরের পাতায়।

    rnrn

    এখন অবশ্য ইন্ডাস্ট্রিতে নতুন গুঞ্জন। আবার নাকি পুরনো সম্পর্ক জোড়া লাগছে। এই গুঞ্জনের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কার পুরনো এক ভিডিও। যেখানে সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা এক দারুণ প্রশ্ন করে বসেছেন রাহুলকে। যে প্রশ্ন শুনে চুপ শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী।

    rnrn

    সেখানে প্রিয়াঙ্কার প্রশ্ন, আমি জানি, সাবেক স্ত্রীরা ডিভোর্স দিলে স্বামীর ঘুম হারিয়ে যায়। কিন্তু এখন জানতে চাই আমি ছাড়া আর কোন নায়িকা আছে যে রাহুলের ঘুম কাড়ল? আসলে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত একটি রিয়্যালিটি শোতে অতিথি হিসেবে এসেছিলেন প্রিয়াঙ্কা।

    rnrn

    সেখানে রাহুলের প্রসঙ্গ উঠতেই মজার ছলে এমন প্রশ্ন করে উঠলেন এই নায়িকা। সবটাই হয়েছে হালকা মেজাজে। আপাতত সহজই হলো রাহুল এবং প্রিয়াঙ্কার জীবনের একমাত্র গুরুত্ব। বাকি কোনো কিছুতেই গুরুত্ব দিতে নারাজ তারা। দুইজনেই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে।

    বিনোদন ডেস্ক