Tag: রাশেদ সীমান্ত

  • নিখোঁজ বউয়ের পোস্টার নিয়ে সড়কে অভিনেতা রাশেদ সীমান্ত

    জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। হুট করেই নিখোঁজ হয়েছে তার বউ। এর জেরে
    পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। রাস্তায় রাস্তায় করেছে মাইকিং। এমনকি বউয়ের ছবিসহ পোস্টারও
    লাগিয়েছেন। তবে এতে কোনো কাজ হচ্ছে না। কোনো সুরাহা করতে পারছে না পুলিশও। একে ধরছে,
    ওকে ধরছে আর জিজ্ঞাসা করছে। কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। সন্দেহের তালিকায় মুদি দোকানি,
    লন্ড্রি দোকানদার, ড্রাইভারসহ আশপাশের নানা পেশার মানুষ।

    নিখোঁজ বউয়ের খোঁজে রাশেদ সীমান্ত এক রকম পাগল হয়ে গেছেন। পাগলপ্রায়
    তিনি বউয়ের পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। আসলে ঘটনাটি বাস্তবে নয় নাটকে।

    নাটকটির নাম ‘বউ নিখোঁজ’। সুবাতা রাহিক জারিফার গল্পে, ইউসুফ আলী খোকনের
    চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। প্রযোজনায় আকবর হায়দার মুন্না।

    ওটিটি প্লাটফরম ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের জন্য নির্মিত নাটকটিতে
    রাশেদ সীমান্তের বিপরীতে অভিনয় করেছেন অহনা রহমান।

     নাটক নিয়ে রাশেদ সীমান্ত বলেন, ‘বৈবাহিক জীবনে আমরা অনেকেই মনে করি বিয়ে
    করে কি ঠিক কাজটিই করলাম। কিন্তু সঠিক জীবনসঙ্গীকে কি আমরা পাই। যদি জীবন থেকে জীবনসঙ্গী
    হারিয়ে যায় তাহলে একটা মানুষের জীবনে কি কি প্রভাব পড়ে তাই দেখানো হয়েছে এ নাটকে। নাটকটি
    দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

    বিনোদন ডেস্ক

  • শ্লীলতাহানি চরিত্রে রাশেদ ও ফারিয়া

    কুরবানির ঈদের জন্য নির্মিত একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন ও অভিনেতা রাশেদ সীমান্ত। নাটকের নাম ‘বিজয়ের গল্প’। এটি একটি সাত পর্বের ধারাবাহিক নাটক।

    rnrn

    প্রচার হবে বৈশাখী টিভির ঈদ আয়োজনে। নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রোমেল। এর গল্পে দেখা যাবে, অত্যন্ত বিনয়ী নম্র-ভদ্র বিজয়ের বিয়ের আয়োজনের একেবারে শেষ মুহূর্তে তার বিরুদ্ধে এক তরুণী শ্লীলতাহানির অভিযোগ করে।

    rnrn

    মুহূর্তের মধ্যে সেই অভিযোগের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। ভেঙে যায় বিয়ে। পুলিশ খুঁজতে থাকে বিজয়কে। এভাবেই এক অনিশ্চিত পরিণতির দিকে এগিয়ে চলে নাটকের কাহিনি।

    বিনোদন ডেস্ক