Tag: রাশিয়া

  • ভয়ে যুক্তরাষ্ট্রেও বের হচ্ছেন না নিপুণ

    ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার ২০০৬ সালে চলচ্চিত্রে আসেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বদলে যায় তার জীবন। শেখ সেলিমের ছত্রছায়ায় একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন। বাগিয়ে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।  গত ৫ আগস্টের পর গত স্বৈরাচার সরকারের পক্ষে বেশ কয়েকটি পোস্ট করেন তিনি। 

    শেখ হাসিনার পতনের পর অনেক তারকাই আত্মগোপনে কিংবা লুকিয়ে আছেন।  তাদের মতো নিপুণও আত্মগোপনে। ধারণা করা হচ্ছে জুলাইয়ের শেষ দিকেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিতর্কিত এ নায়িকা।  সেখানেও নাকি বাঙালি কমিউনিটির ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না তিনি।

    জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক কাজে নিয়মিত পাওয়া যেত নিপুণকে। শুধু তাই নয়, শেখ সেলিম ও আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। এমনকি সেই জোরেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন। কাউকে তোয়াক্কা না করে তার একক সিদ্ধান্তেই চলত সমিতি। 

    নিপুণের একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানায়, নিপুণের সহসা দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই এখন। কারণ দেশে ফিরলে তোপের মুখে পড়তে পারেন তিনি। তিনি এও জানান, নিপুণ এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তার মেয়ের সঙ্গে। তবে সেখানেও খুব একটা বের হচ্ছেন না তিনি। সেখানকার বাঙালি কমিউনিটির 

    ক্ষোভের মুখেও রয়েছেন তিনি। 

    ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিকের পর নিপুণ রাশিয়া চলে যান। মস্কোতে ২০০৪ পর্যন্ত পড়ালেখা করেন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে থাকা অবস্থাতেই বিয়ে করেন নিপুণ। যদিও সেই বিয়ে টেকেনি বেশিদিন। তবে সেই ঘরে তানিশা হোসেন নামে এক কন্যাসন্তান রয়েছে। যুক্তরাষ্ট্রে ২১ বছর বয়সী মেয়ে তানিশার সঙ্গেই এখন থাকছেন নিপুণ।

    যুগান্তর ডেস্ক

  • মিস ইউনিভার্স হতে চান রুশ সুন্দরী

    ৫০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ বিজয়ী হয়েছেন ভ্যালেন্টিনা আলেকসিভা। এখন তার লক্ষ্য মিস ইউনিভার্স খেতাব জেতা। যেই লক্ষ্য পূরণে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন এই ১৮ বছর বয়সি সুন্দরী।

    চুভাশিয়া প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করে মিস রাশিয়ার খেতাব জেতার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলেকসিভা বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রাশিয়ার যোগ্য প্রতিনিধিত্ব করা। আমি সম্ভাব্য এবং অসম্ভব সবকিছু করব যাতে আমরা সেরা হতে পারি।’

    মিস রাশিয়ার খেতাব জেতার অনুভূতির কথা জানিয়ে আলেকসিভা বলেন, ‘যখন আমি মঞ্চে গিয়েছিলাম, আমি বেশি কিছু আশা করিনি। কারণ আমি মনে করি ওই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই শুধু মঞ্চ, প্রক্রিয়াটি উপভোগ করুন। সবকিছু যেভাবে হয়েছে তাতে আমি খুশি।’

    উল্লেখ্য, ‘মিস রাশিয়া’ রাশিয়ার একটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা। যেখানে জয়ীরা দুটি প্রধান সৌন্দর্য প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান।

    বিনোদন ডেস্ক

  • রাশিয়ান পণ্যের প্রচারে ইউক্রেনের তরুণী ইউটিউবারের ডিপফেক ভিডিও

    রাশিয়ার পণ্যের প্রচারে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে ‘ডিপফেক’ ভিডিও ছড়িয়ে পড়েছে ইউক্রেনের তরুণী ইউটিউবার ওলগা লোয়েকের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

    rnrn

    ইউটিউবে একটি ভিডিওতে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে দর্শকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তার উত্থান সম্পর্কে অবগত থাকার অনুরোধ জানিয়েছেন ওলগা। খবর এনডিটিভির।

    rnrn

    ওলগা বর্ণনা করেছেন, কীভাবে তিনি প্রথমে তার চেহারার অবয়ব সম্পর্কে অনুসারীদের মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি পর্যবেক্ষণের পর তিনি দেখেন, তার অবয়বে চীনে রাশিয়ার পণ্যের প্রচার করা হচ্ছে। যেখানে দেশ দুটির বন্ধুত্বের সম্পর্ক বোঝানো হয়েছে।

    rnrn

    এ ইউটিউবার জানিয়েছেন, ইউক্রেনীয় পটভূমি ও ভিডিওগুলোর বিষয়বস্তু দেখা ছিল তার জন্য খুবই কষ্টদায়ক। তিনি বলেন, ইনস্টাগ্রামে রিলে মজার ডিপফেকগুলো দেখা একদমই ভিন্ন জিনিস। কিন্তু চীনে প্রচারের উদ্দেশ্যে আমার মুখ ব্যবহার করা হয়েছে বলে খবর পাওয়া― ভিন্ন বিষয়। আমরা যেহেতু এআইয়ের যুগে প্রবেশ করেছি। এ জন্য আপনারা অনুগ্রহ করে এ সম্পর্কে অবগত থাকুন।

    rnrn

    ২০ বছর বয়সি এই তরুণী ইউটিউবার নিজেই পর্যবেক্ষণ করে দেখেছেন, শুধু তিনিই নন, আরও অনেকেরই মুখ ব্যবহার করে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমগুলোয় ভিডিও প্রচার করা হচ্ছে। এর আগে সুইডেনের এক ব্যক্তির মুখ ব্যবহার করে অপপ্রচার করা হয়েছে।

    rnrn

    প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে শেয়ার করা ভিডিওটি ইতোমধ্যে ৭৭ হাজারেরও বেশি ভিউ হয়েছে। এতে দর্শকের কাছ থেকে বিভিন্ন মন্তব্য পেয়েছেন।

    বিনোদন ডেস্ক