Tag: রায়হান রাফি

  • ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, রাফির বিরুদ্ধে মামলার ঘোষণা সেই একরামুলের স্ত্রীর

    গত ১৩ মার্চ মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম আমলনামা। ওয়েব ফিল্মের কাহিনী নিয়ে রাফির মন্তব্য, বাস্তব কোনো ঘটনার সঙ্গে এই সিনেমার মিল নেই। কাল্পনিকভাবে এই মুভিটি নির্মাণ করেছেন তিনি। যদিও এর দর্শকরা বলছেন ভিন্ন কথা। যা নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক।

    ওয়েব ফিল্মটি দেখা দর্শকদের দাবি, আমলনামা ওয়েব ফিল্মটি কক্সবাজারে র‌্যাবের হাতে ক্রসফায়ারের শিকার হওয়া আলোচিত একরামুল হকের ওপর নির্মিত। যেখানে একরামুল হককে মাদকদ্রব্য ও অন্যায় কাজের সঙ্গে জড়িত করার অভিযোগ উঠেছে নির্মাতা রায়হান রাফির বিরুদ্ধে। যা নিয়েই এবার এই নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন নিহত একরামুলের স্ত্রী আয়েশা বেগম। পাশাপাশি একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

    সিনেমার কাহিনী ও রায়হান রাফিকে নিয়ে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন তিনি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। যুগান্তর পাঠকদের জন্য তার সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

    ‘‘(পরিচালক) রায়হান রাফি একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফি নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোন সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মত করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোন প্রকার মাদকদ্রব্যের সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করিতেছেন।

    রায়হান রাফি যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফিকে বলবো ‘এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোন মিল নেই’ এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।

    আর প্রথম আলো এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনরকম মাদকদ্রব্য ও অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন না। সে আজ মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি প্রথম আলোকে বলব তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন, আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে প্রথম আলোর বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি প্রথম আলোকে অনুরোধ করছি যে, অতিশীঘ্রই এই ঘটনাটি ‘একরামুল হকের ঘটনার সাথে কোন মিল নেই’ এই কথাটি সবার সামনে বলার জন্য।’’

    বিনোদন ডেস্ক

  • ‘গোপনে বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন তমা মির্জা

    বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা প্রেম করছেন। এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, তারা নাকি বিয়ে করে সংসারও করছেন। তবে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন তমা মির্জা।

    মঙ্গলবার (৪ মার্চ) সামাজিকমাধ্যমে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে দিয়েছেন তিনি।

    তমা লিখেছেন, ‘আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি।’

    এ চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

    প্রসঙ্গত, নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা। তারপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় তাকে। সবশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এতে তার সঙ্গে ছিলেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো।

    বিনোদন ডেস্ক

  • তমাকে পাশে নিয়ে কেক কাটলেন রাফি, বিয়ে-সংসারের গুঞ্জন

    শোবিজ অঙ্গনে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা প্রেম করছেন। এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যে, তারা নাকি বিয়েও করেছেন। তবে বিষয়টি নিয়ে রীতিমত মুখে কুলুপ এটেছেন দুজনেই।  

    এদিকে নতুন গুঞ্জনকে জোরালো করেছে তাদের একটি ছবি।  সোমবার (৩ মার্চ) নির্মাতা রায়হান রাফির জন্মদিন। মায়ের সঙ্গে বাড়িতে কেক কেটেছেন তিনি। এমন ঘনিষ্ঠ পরিসরেও দেখা গেছে তমা মির্জাকে। 

    ছবিতে দেখা যায়, নিজ বাসায় কেক কাটছেন রাফি। যেখানে তার একপাশে ছিলেন মা, অন্যপাশে ছিলেন নায়িকা তমা মির্জা। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা। 

    সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।

    যদিও রাফি বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি। 

    এর আগে তমা মির্জার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

    প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে।

    সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

    বিনোদন ডেস্ক

  • ‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব-রাফী

    ঢালিউড কিং শাকিব খান আবার নির্মাতা রায়হান রাফীর সিনেমায় কাজ শুরু করতে চলেছেন। এটি তুফান সিনেমার সিক্যুয়াল। শনিবার (৩০ নভেম্বর) পরিচালক সমিতিতে নতুন সিনেমার নাম নিবন্ধিত হয়েছে, যার নাম ‘তাণ্ডব’। এটির পরিচালনায় যথারীতি রায়হান রাফী। এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সূত্রে জানা গেছে, শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে।

    এদিকে আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল তুফান ২। কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না। যদিও কিছু দিন আগে শাকিব খান নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে নির্মাতা সূত্রে জানা গেছে, নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যার নাম ‘তাণ্ডব’। সিনেমাটি মূলত অ্যাকশনধর্মী। এ  সিনেমাতেই আবার শাকিব খানকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে। তবে এ বিষয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত কোনো কিছু বলতে রাজি হননি।

    এই দুজনের জুটিকে দর্শকরাও সাদরে গ্রহণ করেছেন। যে কারণে তুফান সিনেমা শেষ হওয়ার পরেই ঘোষণা আসে খুব শিগগির সিনেমাটির সিক্যুয়াল আসতে চলেছে। তুফানেরই সিক্যুয়াল হতে চলেছে ‘তাণ্ডব’। 

     গত ঈদেই ‘তুফান’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং বর্তমান সময়ের দর্শকপ্রিয় পরিচালক রায়হান রাফী। ধারাণা করা হচ্ছে— ২০২৫ সালের ঈদুল ফিতরে বরবাদ নিয়ে হাজির হবেন শাকিব। আর ঈদুল আজহায় রাফীর সঙ্গে জুটি বেঁধে ‘তাণ্ডব’ নিয়ে আসবেন এ ঢালিউড কিং। 

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর সুযোগ হারালেন কলকাতার জিৎ

    ভারতের পশ্চিমবঙ্গের চিত্রনায়ক জিৎ। বছর দুয়েক ধরে নিজ দেশের ইন্ডাস্ট্রিতে তার অভিনীত সিনেমা টানা ফ্লপ। কিন্তু হাল না ছেড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। 

    বাংলাদেশি পরিচালক রায়হান রাফির হাত ধরে বাংলাদেশেও নতুন করে কাজের পরিকল্পনা নিয়েছিলেন। কিছুদিন আগে রাফি জানান, তার পরপবর্তী সিনেমা ‘লায়ন’-এ কাজ করবেন কলকাতার জিৎ। সিনেমাটি প্রযোজনাও করবেন এ নায়ক। ডিসেম্বরেই করবেন শুটিং। মুক্তি দেবেন ২০২৫ সালের রোজার ঈদে। 

    সম্প্রতি জানা গেছে, সিনেমাটি আর হচ্ছে না! বাজেট জটিলতার কারণে ঘোষণাতেই আটকে যায় জিতের সিনেমা। তাই বাংলাদেশ থেকে ঘুরে দাঁড়ানোর সেই সুযোগ আপাতত আর এ নায়কের নেই। এদিকে এরই মধ্যে কলকাতার বেশ কয়েকজন অভিনেত্রী বাংলাদেশের সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেছেন। 

    শাকিব খানও ভারতীয় সিনেমায় অভিনয় করছেন। মুক্তিও পাচ্ছে সেখানে। ফলে কলকাতায় বাংলাদেশি সিনেমা নিয়েই এখন ভারতীয়দের আগ্রহ বাড়ছে বলে সংশ্লিষ্টদের দাবি। এদিকে ‘লায়ন’ প্রসঙ্গে জিৎ কখনোই কোনো মন্তব্য করেননি। 

    তবে এ সিনেমা প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ‘আমাদের এ কাজটি একটু বড় পরিসরে হবে। তাই আমরা আরও একটু সময় নিচ্ছি। একটু বিলম্ব হলেও সিনেমাটি হবে।’ নির্মাতার কথার পরিপ্রেক্ষিতে আরও নিশ্চিত হওয়া গেল, ২০২৫ সালের ঈদুল ফিতরে ‘লায়ন’ আসছে না। 

    সূত্র জানিয়েছে, রোজার ঈদের জন্য এরই মধ্যে অন্য একটি সিনেমার প্রস্তুতি শুরু করেছেন পরিচালক।

    আনন্দনগর প্রতিবেদক

  • রায়হান রাফির নতুন ওয়েব সিরিজে দীঘি, থাকছেন জাহিদ হাসান

    দুই বছর আগে পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।পরিচালকের বিরুদ্ধে তার অভিযোগ ছিল- তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে নিজের প্রেমিকাকে নায়িকা করেছেন।যদিও পরে দীঘির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক।তারপরই ঢালিপাড়া সরগরম হয়ে উঠে।দীর্ঘদিন পর সেই গরম এখন শীতল হয়ে এসেছে।

    জানা গেছে, রায়হান রাফির পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন দীঘি।নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে সিরিজটিতে রায়হান রাফির পরিচালনায় দেখা যাবে দীঘিকে।আর সিরিজের মূল চমক হিসেবে থাকবেন অভিনেতা জাহিদ হাসান।

    আরও জানা গেছে, দীঘি ও জাহিদ হাসানের সঙ্গে এরই মধ্যে কতাবার্তা সেরেছেন পরিচালক রায়হান রাফি।তবে এখনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিবদ্ধ করা হয়নি। 

    সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জুলাই-আগস্টে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।কিন্তু সেটি সম্ভব হয়নি। নতুন শুটিং শিডিউল এখনও ঠিক হয়নি। 

    রাফির সঙ্গে কাজের প্রসঙ্গে দীঘি গণমাধ্যমকে বলেন, সেটা রাফিই ভালো উত্তর দিতে পারবেন। ভালো গল্প-চরিত্র হলে আমার কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি আমাকে তার সিনেমার জন্য যোগ্য মনে করেন তাহলে নেবেন।

    তবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা।

    বিনোদন ডেস্ক

  • তিশা নয়, রাফির নায়িকা পূজা চেরি

    নির্মাতা রায়হান রাফির ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে অভিনয় করবেন পূজা চেরি। শনিবার (৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রাফি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নায়িকা পূজা চেরি।

    যদিও গত মাসে খবর প্রকাশ হয়েছিল, ব্ল্যাক মানিতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তবে মাস ঘুরতেই রাফির এই প্রজেক্টের নায়িকা ‘পরিবর্তন’ হলো।  

    সম্প্রতি মিডিয়া পাড়ায় রাফি-তিশার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও কোন পক্ষই এর সত্যতা নিশ্চিত করেনি। তবে সে গুঞ্জনের পরই ব্ল্যাক মানি ওয়েব সিরিজে নায়িকা পরিবর্তনের কথা জানা গেল।

    ক্যারিয়ারের শুরুর দিকে রায়হান রাফির সঙ্গে পূজা চেরি পরপর দুটি সিনেমায় অভিনয় করেছেন। এবারই প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব সিরিজে কাজ করবে এই জুটি।

    ‘ব্ল্যাক মানি’ প্রসঙ্গে এর আগে গণমাধ্যমকে রাফি জানিয়েছিলেন, সাধারণত তিনি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করেন, এটি তা থেকে অনেকটাই ভিন্ন।

    ‘ব্ল্যাক মানি’ ওয়েব ফিল্মে পূজা চেরির সঙ্গে চিত্রনায়ক রুবেলকেও দেখা যাবে। শনিবার সংবাদ সম্মেলনে রাফির পাশেই দেখা গেছে এই অভিনেতাকে।

    বিনোদন ডেস্ক

  • রায়হান রাফির সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা

    ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফি। গত ঈদে মুক্তি পায় তার ব্লকবাস্টার হিট সিনেমা ‘তুফান’। 

    রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বেশ অনেকটা সময় ধরেই। এমনকি তাদের বিয়ে নিয়েও কথা শোনা গেছে। মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালও হয়। এখন আবার শোনা যাচ্ছে, তমার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এই নির্মাতার।  প্রেম-বিচ্ছেদ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন তমা মির্জা।

    রায়হান রাফির সঙ্গে কি আসলেই প্রেম ছিল তমার। এই প্রশ্নের জবাবে তমা জানান, রাফির সঙ্গে প্রেমে ছিল এটা তিনি কখনো বলেননি, তাহলে বিচ্ছেদের বিষয়টা এখন আসছে কেন? প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়ে ফের প্রশ্ন করা হলে তমা বলেন, আমার নিজের দেশের সাংবাদিক বন্ধুরাও এ বিষয়ে জানতে চেয়েছেন। জবাব দিতে পারিনি। কারণ, আমার কাছেই জবাব নেই।

    অন্যদিকে রাফি দাবি করেছিলেন, তাদের শুধু একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, সেই কথার প্রেক্ষিতে তমা বলেন, ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।

    যেহেতু তাদের বন্ধুত্বেও ফাটল, সেক্ষেত্রে প্রশ্ন আসেই যে, রায়হানের পরিচালনায় আগামীতে তমাকে দেখা মিলবে কি, তমা বললেন, আমি পেশাদার। মাকে হাসপাতালে ভর্তি করে কাজ করেছি। কিন্তু এর থেকেও বেশি কিছু মায়ের সঙ্গে ঘটে গেলে, তখন আমি কাজ করতে পারব না। একই ভাবে, ভালোবাসা মুছে গেলেও সেই মানুষটির সঙ্গে আগের মতো খুব স্বাভাবিক ভাবে কাজ করে যাব— সেটাও পারব না। আমি অবশ্যই অভিনেত্রী, কিন্তু এতটাও পেশাদার নই।

    মাসখানেক আগেই অভিনেত্রী তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছিলেন রাফি। উল্লেখ করেন, আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম। রাফির সেই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি।

    রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।

    বিনোদন ডেস্ক