Tag: রাজ রিপা

  • রাজ রিপা ও ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

    রাজ রিপা নামে ঢাকাই সিনেমার এক নায়িকার আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আবুল বাশার নামে এক লুব্রিকেন্ট (ইঞ্জিন অয়েল) ব্যবসায়ী ও সিনেমার প্রযোজক। ঘটনাটি ঘটেছে ১৪ জানুয়ারি রাজধানীর গুলশান থানাধীন ‘রাতের কাবাব’ নামে এক রেস্টুরেন্টে। 

    এ ঘটনায় আহত আবুল বাশারের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। মাথায় গুরুতর আঘাত নিয়ে বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন। 

    এ ঘটনায় বাশারের ভাই মো. আব্বাস বাদী হয়ে ১৮ জানুয়ারি গুলশান একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার নাম্বার ২২। মামলাটি ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় (পেনাল কোড ১৮৬০) লিপিবদ্ধ করা হয়েছে বলে থানা থেকেও নিশ্চিত করা হয়েছে। মামলায় এক নাম্বার আসামী চিত্রনায়িকা শারমিন আফরোজ রিপা ওরফে রাজ রিপা, দুই নাম্বার আসামী চিত্রপরিচালক ইফতেখার চৌধুরী ও তিন নাম্বার আসামী রাজ রিপার স্বামী শামীম আহমেদ শিশির ওরফে শিশির সরদার। 

    মামলার অভিযোগে বাদী বলেছেন, ১৪ জানুয়ারি প্রযোজক আবুল বাশার ও তার ভাগ্নে আবু রায়হান রাত ১১টা ৫৫ মিনিটে গুলশানের রাতের কাবাব রেস্টুরেন্টে ডিনার করতে যান। তখন চিত্রনায়িকা রাজ রিপা ও তার স্বামী শিশির সরদার এবং চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীরও সেখানে যান। ডিনার শেষে রাজ রিপা প্রযোজক আবুল বাশারের কাছে চাষী নামে তার সাবেক ড্রাইভারের বিষয়ে তথ্য জানতে চায়। আবুল বাশার এ বিষয়ে কোনো তথ্য জানেন না বললে রাজ রিপা ক্ষিপ্ত হয়ে তার ব্যবহৃত স্যামসাং এস-২৪ আলট্রা ব্রান্ডের মোবাইল ফোনটি কেড়ে নেয়। 

    আবুল বাশার তাতে বাধা দিলে রাজ রিপা মোবাইল দিয়ে একাধিকবার পূর্ব পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। একই সময় চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীও আবুল বাশারকে খাবার টেবিলে থাকা কোল্ড ড্রিংকসের কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করে। অতর্কিত আক্রমনে মাথায় আঘাত পেয়ে আবুল বাশার ফ্লোরে পড়ে গেলে শিশির সরদার তাকে কিল ঘুষি লাথি মারতে থাকে। এ সময় আসামীরা আবুল বাশারের গলার পরা ২ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।’

    ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা। নাম প্রকাশ না করার শর্তে তিনি যুগান্তরকে জানান, আক্রমন করে রাজ রিপা, ইফতেখার চৌধুরী ও শিশির সরদার চলে যাওয়ার পর আহত আবুল বাশারকে রেস্টুরেন্টের উপস্থিত লোকজন গুলশানের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। 

    এ ঘটনা নিয়ে চিত্রনায়িকা রাজ রিপার কাছে জানতে চেয়ে ফোন করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীও তার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ রেখেছেন। 

    অন্যদিকে মামলার বাদী মো. আব্বাস যুগান্তরকে বলেন, ‘আসামীরা আমার ভাইয়ের পূর্ব পরিচিত। তাই একসঙ্গে বসেই কথা বলছিলেন। কথা বলার একপর্যায়ে আমাদেরই এক পুরনো ড্রাইভারের বিষয়ে জানতে চান তারা। ওই ড্রাইভারের সঙ্গে হয়তো আসামীদের কোনো সম্পর্ক থাকতে পারে। কিন্তু আমার ভাই পুরনো ড্রাইভারের খোঁজ দিতে পারেনি। তিনি সেই ড্রাইভারের বর্তমান অবস্থানও জানেন না। তাই আসামীরা ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন। তার মাথার আঘাত এতটাই গুরুতর ছিল যে, তাকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিটচ)-তেও রাখতে হয়েছিল। মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কিছুটা শংকামুক্ত। সেলাই কাটা হয়েছে। যেহেতু মাথায় আঘাত, তাই চিকিৎসকরা তাকে অবজার্ভেশনে রেখেছেন। আসামিরা আমাই ভাইয়ের কাছ থেকে ৩ লক্ষ ৬৯ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গেছে, যা আমি মামলায় উল্লেখ করেছি।’

    এদিকে মামলার অগ্রগতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশীদ যুগান্তরকে বলেন, ‘আমরা ঘটনার তদন্ত করছি। প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। আসামীদের গ্রেফতারের বিষয়েও কাজ চলছে।’

    কে এই রাজ রিপা ও ইফতেখার চৌধুরী

    বর্তমান প্রজন্মের নায়িকা রাজ রিপা জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য ছিলেন। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। তবে ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে ২০২০ সালে সিনেমায় নাম লেখান। রায়হান রাফি পরিজালিত ‘দহন’ নামে সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। 

    এছাড়া ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমাতেও কাজ করেছেন। অভিনয় করেছেন ‘ময়না’ নামের সিনেমায়। ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমায়ও কাজ করেন তিনি। তবে তিনি অভিনয়ের চেয়ে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকান্ডের জন্য একাধিকবার সংবাদপত্রের শিরোনামে উঠে আসেন। প্রথমবার ২০২১ সালে কারাগারে আটক বিতর্কিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমনির পক্ষ নিয়ে ব্যাপক সমালোচিত হন রাজ রিপা। তখন তিনি পরিমনির মুক্তির দাবিতে করা মানববন্ধনে অংশ নেন। কারাগার থেকে মুক্তি পেয়ে পরিমনি তাকে একটি স্বর্ণের আংটিও উপহার দেন। 

    এরপর ২০২২ সালে সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাসে বলেছিলেন, তাকে মেরে ফেলা হতে পারে। শুধু তাই নয়; সড়ক দুর্ঘটনায় হত্যা কিংবা মেরে আত্মহত্যা হিসেবেও চালিয়ে দিতে পারে বলে জানিয়েছিলেন তিনি। তবে কে বা কারা এ ঘটনার পেছনে রয়েছে সে বিষয়ে তখন মুখ খুলেননি রাজ রিপা। 

    সর্বশেষ ২০২৩ সালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে সেলেব্রিটি ক্রিকেট লীগ খেলা সংগঠিত মারামারিতেও অংশ নেন এ নায়িকা। তখন তিনি নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে তার গায়ে হাত তোলার অভিযোগ আনেন। 

    অন্যদিকে চিত্রপরিচালক ইফতেখার চৌধুরী অনন্ত জলিলের প্রথম সিনেমা ‘খোঁজ: দ্য সার্চ’ পরিচালনার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন। এরপর তিনি একাধিক সিনেমা নির্মাণ করেন। রাজ রিপাকে নিয়েও তিনি ‘মুক্তি’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। গতবছর সোশ্যাল মিডিয়ায় ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেন রিপা। কিন্তু বর্তমানে তারা একসঙ্গেই বিভিন্ন আড্ডা ও পার্টিতে অংশ নেন।  

    এফ আই দীপু

  • আমি ধ্বংস হওয়ার আগে আপনাকে ধ্বংস করব: রাজ রিপা

    নির্মাতা ইফতেখার চৌধুরীর চলচ্চিত্র ‘মুক্তি’। এতে সাত নায়কের বিপরীতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন রাজ রিপা। ২০২১ সালের শুরুতেই তা শুটিং ফ্লোরে গড়িয়েছিল। 

    বেশ ঘটা করে ‘মুক্তি’ সিনেমার শুটিং শুরু হলেও কয়েক দিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। এর পর এখনো আলো মুখ দেখেনি সিনেমাটি। ২০২১ সালের শুরুতেই নির্মাতা ইফতেখার চৌধুরী সিনেমাটি শুরু করেন। নির্মাণে দীর্ঘসূত্রতা, অন্যদের সঙ্গে কাজে বাধা— এসব অভিযোগ তুলে এবার ফেসবুকে পোস্ট দিয়েছেন নায়িকা রাজ রিপা।

    আরও পড়ুন:

    বুধবার দুপুরে পরিচালক ইফতেখার চৌধুরীকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আমি কার সঙ্গে কাজ করব কী করব না—এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাই আপনি আগে মুক্তি সিনেমা শেষ করেন, নয়তো প্রমাণগুলো নিয়ে আমি মুখ খুললে কোথাও সম্মান নিয়ে চলতে পারবেন না বলে রাখলাম ইফতেখার চৌধুরী স্যার। আমার ধৈর্যের কারণে এখনো ভালো আছি, ভালো থাকতে দেন, নয়তো আমার মাথার তার ছিঁড়ে গেলে কিন্তু আমি ধ্বংস হওয়ার আগে আপনাকে ধ্বংস করব, কসম আল্লাহর।’

    পোস্টটি প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমে তিনি বলেন, ‘সিনেমাটি অনেক দিন ধরে আটকে রেখেছেন। এখন শুটিংও শেষ করছেন না, আবার আমি অন্য কোথাও কাজ করি সেটিও চাইছেন না। এভাবে তো চলতে পারে না। আমার ক্যারিয়ার সংকটে পড়েছে।’

    আরও পড়ুন: 

    এদিকে পোস্ট দেওয়ার ঘণ্টাখানেক পর সেটি ওয়ানলি মি করেন রাজ রিপা। তবে অল্প সময়ের মধ্যেই পোস্টটির স্ক্রিনশট চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়ে যায়।

    নায়িকার পোস্টের পরিপ্রেক্ষিতে ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখনো পোস্টটি দেখিনি, তাই কিছু বলতে পারছি না। তবে আমাদের সিনেমার অল্প কিছু অংশের শুটিং বাদ আছে। সেটা শেষ করেই ছবিটি মুক্তি দেব।’

    জানা যায়, ছবিটির মাত্র ৩০-৪০ ভাগ শুটিং শেষ হয়েছে। তার পর আর এগোয়নি। এ সিনেমায় পরিচালনার পাশাপাশি প্রযোজকও ইফতেখার চৌধুরী।

    প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক রাজ রিপার। এ ছাড়া তিনি মডেলিং ও টেলিভিশন নাটকে অভিনয় করছেন। গত বছর জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। মধ্যে সেলিব্রিটি ক্রিকেট লিগে খেলতে গিয়েও আলোচনায় এসেছিলেন রাজ রিপা।

    বিনোদন ডেস্ক

  • সেলিব্রেটি ক্রিকেট লিগ বয়কটের ঘোষণা রাজ রিপার

    সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মারামারির ঘটনার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন চিত্রনায়িকা রাজ রিপা। সেই ঘটনাকে কেন্দ্র করে সেলিব্রেটি ক্রিকেট লিগ বয়কটের ঘোষণা দিয়েছেন তিনি।

    rnrn

    বুধবার অভিনেত্রী রাজ রিপা তার ফেসবুকে লিখেছেন, ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’কে আমি আগেই বয়কট করেছি কিন্তু ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ এর মাঠে তাদের খেলতেই হবে, মাঠে মার খেয়েও না পেয়েছে কোনো বিচার, না করতে পেরেছে অপরাধীদের বিরুদ্ধে জিডি। জিডির কাগজ দেখতে চাওয়াতে বললো আমাকে দেওয়া যাবে না। আবার না বলেছে প্রেস মিডিয়ার সামনে সত্যিই কথাগুলো বলতে।

    rnrn

    তিনি আরও লেখেন, আমি সত্যি কথা বলতে গেলে থামানো হয়েছে বারবার। ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ এ খেলার জন্য শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করে নিজের দল এখন দোষ চাপিয়ে দিচ্ছে এই ছোট্ট মেয়েটার দিকে। বাহ বাহ বাহ! আপনারা ভালোই পারেন। জীবনে যদি সুযোগ পাই শিমুল খান, শিশির সরদার, জয় চৌধুরী তাদের ছাড়া টিমলিডারসহ আমার দলের যত প্লেয়ারদের পাবো সব কয়টার হাতে চুড়ি পরায় দেবো। একটা ডিজিটাল রাজাকার। আমাকে নিয়ে একটা কেউ দেখলাম না প্রতিবাদ করতে, তাদের ক্যারিয়ার হারানোর এত ভয়ে আর মাঠে না খেলতে পরার ভয়ে।

    rnrn

    রাজ রিপা লেখেন, ‘মোস্তুফা কামাল রাজ’ খেলার মাঠে নিজের দলের জন্য ফাইট করে পুরুষত্বের পরিচয় দিয়ে জিতেছেন। আমিও জিতেছি আমার প্রতিবাদে। হেরে আমার দলের সততা ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ নিয়ে এটাই আমার লাস্ট পোস্ট। এখন সব দোষ আমার। আসল দোষীদের দোষ ঢাকার কৌশালটা ভালো ছিল। মা যেমন সন্তানকে আগলে রাখে আমিও তেমন আমার ‘Runnar Fastiest’ দলকে ভালোবেসে আগলে রেখেছিলাম। যেটা আমার সবচেয়ে বড় ভুল।

    rnrn

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে সেটা মারামারিতে রূপ নেয়। এতে আহত হন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
    rn 

    বিনোদন ডেস্ক

  • খেলতে গিয়ে মার খেয়ে অঝোরে কাঁদলেন নায়িকা

    রাজধানীর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এ লিগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

    শুক্রবার রাতে গ্রুপপর্বের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ ঘটনা ঘটে। 

    আরও পড়ুন 

    এদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের খেলা শুরু হয়।

    তবে ম্যাচশেষে রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা, যা একসময় মারামারিতে রূপ নেয়। 

    সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ নায়িকা রাজ রিপার। সেই সঙ্গে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি।

    কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের রাজ রিপা বলেন, ‘আমরা দুপুর ১২টার মধ্যে চলে এসেছি। সাড়ে ১২টায় খেলা। ৩ ঘণ্টা খেলা আটকিয়ে রেখেছে। রায়হান রাফী আমাদের খেলা আটকে রাখে। 

    কারণ আমাদের ভালো প্লেয়ার যারা, তারা তাদের মাঠে নামতে দেবে না। রায়হান রাফীর কথা ম্যানেজমেন্ট শুনছে। ম্যানেজমেন্ট যে ডিসিশন দিছে আমরা সেই ডিসিশন অনুযায়ী কিন্তু মাঠে খেলোয়াড় নামাইছি।’

    এই নায়িকা আরও বলেন, ‘এই রাউন্ডে আমাদের প্লেয়ার কিন্তু বাদ দেওয়া হইছে। যে ভালো খেলে তাকেই নামতে দিচ্ছে না। ম্যানেজমেন্ট বলছে, এরা অপরিচিত, এরা আননোন। তা হলে আগেরবার কেন নামতে দিছে? আমরা তো  ম্যানেজমেন্টের ডিসিশন নিছি, তাই না।’

    তিনি আরও বলেন, ‘এখন যেই ম্যাচ জেতা হইছে…এটার লাইভ দেখবেন আমি একটা চার মারচি ওটা চার হইছে, কিন্তু ম্যানেজম্যান্ট দেয় নাই। কারণ ম্যানেজম্যান্ট চোরকে চামচামি করা, চোর কিন্তু মোস্তফা কামাল, রায়হান রাফী এরা থাকে। ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, কিন্তু পারবে না। রাজ রিপার ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। অনেক কষ্টে এই জায়গায় এসে দাঁড়াইছি।’
    আপনার গায়ে কোনো আঘাত করেছে কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘অফ কোর্স’। 

    এদিকে মারামারিতে আহত খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। তারা হলেন— শিশির সরদার, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

    বিনোদন ডেস্ক