Tag: রাজ-পরীমনি

  • রাজ-পরী দাম্পত্য কলহ, নেপথ্যে এক অভিনেত্রী

    দাম্পত্য কলহের কারণে বারবারই খবরের শিরোনাম হয়েছেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। গত সেপ্টেম্বর মাসে রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান পরীমনি। চলচ্চিত্র জগতে এ দম্পতিকে নিয়ে বিতর্কের শেষ নেই। 

    এদিকে নায়িকা পরীর জীবন বিতর্কে জর্জরিত। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের নোটিশ পাঠানোর পর থেকে তেমনভাবে আলোচনায় নেই পরীমনি। ছেলে রাজ্যকে নিয়েই তার জগৎ। ছেলের অসুস্থতার সময় একাই সামলেছেন তিনি। 

    আরও পড়ুন: 

    রাজকে এক মুহূর্তের জন্যও দেখা যায়নি ছেলের পাশে। কিছু দিন আগে তিনিও অসুস্থ হয়ে পড়েছিলেন। তখনো হাসপাতালের বিছানায় শুয়েছিলেন ছেলেকে নিয়ে। 

    এসব সামলেই কাজ করেছেন নায়িকা। একদিকে তার প্রতি দিনের ‘স্ট্রাগল’, অন্যদিকে তার জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা। যে নায়িকাকে কেন্দ্র করে পরীর সঙ্গে তার বিবাদের ঘটনা প্রথম প্রকাশ্যে আসে, তাকে নিয়েই বিশেষ ছবি পোস্ট করলেন রাজ।

    বেশ অনেক মাস আগের কথা। সেই সময় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন নায়ক রাজ। তখনই রাজের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন পরী। 

    নায়িকার অভিযোগ ছিল— রাজের সঙ্গে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে তার সহঅভিনেত্রী বিদ্যার। তা নিয়ে অবশ্য চুপ ছিলেন না বিদ্যাও। ১০ নভেম্বর নায়িকার জন্মদিনে বিশেষ পোস্ট করলেন রাজ।

    নিজেদের বিশেষ ছবি পোস্ট করে রাজ লেখেন— জন্মদিনের বিশেষ শুভেচ্ছা বিদ্যা। তোমার আগামী দিনগুলো ভালো কাটুক। বিদ্যার সঙ্গে রাজের ছবি দেখেই আবার শুরু আলোচনা। কারণ রাজ ও পরীর প্রথম সমস্যা শুরু হয়েছিল বিদ্যাকে কেন্দ্র করেই। তবে আপাতত রাজ ও পরীর দুজনের পথই আলাদা। ছেলের দায়িত্ব একাই সামলাচ্ছেন পরী।

    বিনোদন ডেস্ক

  • ‘তিন-চারটা স্বামী,’ প্রশ্নে যা বললেন পরীমনি

    চিত্রনায়িকা পরীমনি ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়ে অবশেষে মুখ খুলেছেন।  সম্প্রতি একটি ফেসবুক পেজে সেটি প্রকাশ করা হয়েছে।  সেই ভিডিওটি ছিল তিন মিনিটের। সেখানে ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন পরীমনি।

    এক পর্যায়ে উপস্থাপকের পক্ষ থেকে পরীমনির কাছে জানতে চাওয়া হয়, আপনার নাকি তিন-চারটি স্বামী আছে?—সঞ্চালিকার এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন,

    আরও পড়ুন

    আমার শুধু স্বামী নিয়ে গুজব রটায়নি, অনেকে বলে আগের দুইটা বাচ্চাও আছে। যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি।

    এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এর পরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।’

    তিনি আরও বলেন, ‘কেউ যদি জেলে যায় একরকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা, ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা!’

    একই প্রশ্নের উত্তরের শেষাংশে পরীমনি বলেন, ‘আমি বলতে চাই, তুমি কারো অবর্তমানে তার সম্পর্কে কথা বলছ— জেলে থাকুক আর যেখানেই থাকুক, সে যদি বেঁচে থাকে, তার সঙ্গে তোমার যদি দেখা হয় বা সে সামনে আসে, তখন তুমি কী করবা? কীভাবে ডিল করবা তাকে?

    আবার কেউ যখন আমাকে নিয়ে ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে, তার সঙ্গে কোনো না কোনো দিন দেখা হতেই পারে বা আমার প্রয়োজনের তাগিদে তাকে খুঁজে নেব। আমি জানি না, তখন তারা কীভাবে ডিল করবে আমাকে, সেটির জন্য সবাই যেন প্রস্তুত থাকে।’

    প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানের পরীমনি। এর পর থেকেই কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

     

    বিনোদন ডেস্ক

  • আমি জেনুইন: রাজ

    আমি স্ট্রংলি বলছি— পরীমনির সঙ্গে এমন কিছু করিনি যে বারবার আমাকে অনুতপ্ত হতে হবে। মানুষ হিসেবে আমি কতটুকু কী করতে পেরেছি জানি না, কিন্তু আমি যে জেনুইন, এটা আমি জানি। 

    ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির অভিযোগের পর এসব কথা বলেন শরিফুল রাজ।

    সংসার ভেঙে যাওয়ার পর বুধবার রাতে সামাজিকমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন নায়িকা।  সেখানে পরীমনি লিখেছেন, বারবার সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে না— এমনকি রাজের সুইসাইডের মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতবার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে সবার সামনে আমার বউ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেল প্রতিনিয়ত! আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে, তাতে তার জেল হওয়ার কথা।

    পরীমনির এমন অভিযোগের বিষয়ে রাজ বলেন, আমি এসবের কিছুই করিনি। এসব আমার নামে মিথ্যাচার। এগুলো নিয়ে আমার সম্পর্কে ভুলভাল কথা বলা। আমি এমন কিছুই করিনি। এটা কিন্তু পরীমনির সঙ্গে বারবার এ রকম কিছু হবে! বারবার সে ক্ষমা করে দেবে— এটা পরীমনি নয়। 

    তিনি বলেন, তালাকের নোটিশের পর পরী যে এখন এ ধরনের মিথ্যচার করছে, এগুলো ঠিক নয়। এগুলো বাদে সে যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতি শ্রদ্ধা–ভক্তি সবই আছে। যেহেতু পরীমনি আমার এক্স ওয়াইফ, আমার সন্তানের মা, তাকে নিয়ে আমি আসলে এর বাইরে কোনো কথা বলতে চাই না। সন্তানের মা বলেই তো কখনই কোনো কিছু নিয়ে মুখ খুলিনি। আমি আসলে কখনো কিছু বলতে চাইনি বলেই এটার সুযোগ সবাই সবসময় নিয়েছে। যেহেতু পরী আমার সন্তানের মা, ওকে সেই সম্মান দেওয়া উচিত। পরী যেভাবে এখন ভালো থাকার সিদ্ধান্ত নিয়েছে, সেভাবেই থাকুক।

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছরখানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।
     

    বিনোদন প্রতিবেদন

  • এসবের কিছুই আমি করিনি: রাজ

    ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের সংসার ভেঙে গেছে। গত সোমবার স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। পরে বুধবার রাতে সামাজিকমাধ্যমে বিষয়টি নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন নায়িকা। 

    সেখানে পরীমনি লিখেছেন, বারবার সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে না— এমনকি রাজের সুইসাইডের মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতবার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বউ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেল প্রতিনিয়ত! আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে, তাতে তার জেল হওয়ার কথা।

    পরীমনির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজ বলেন, আমি এসবের কিছুই করিনি। এসব আমার নামে মিথ্যাচার। এগুলো নিয়ে আমার সম্পর্কে ভুলভাল কথা বলা। আমি এমন কিছুই করিনি। এটা কিন্তু পরীমনির সঙ্গে বারবার এ রকম কিছু হবে! বারবার সে ক্ষমা করে দেবে— এটা পরীমনি নয়। আমি স্ট্রংলি বলছি— পরীমনির সঙ্গে এমন কিছু করিনি যে বারবার আমাকে অনুতপ্ত হতে হবে। 

    তিনি বলেন, তালাকের নোটিশের পর পরী যে এখন এ ধরনের মিথ্যচার করছে, এগুলো ঠিক নয়। এগুলো বাদে সে যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতি শ্রদ্ধা–ভক্তি সবই আছে। যেহেতু পরীমনি আমার এক্স ওয়াইফ, আমার সন্তানের মা, তাকে নিয়ে আমি আসলে এর বাইরে কোনো কথা বলতে চাই না। 

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছরখানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।

    বিনোদন প্রতিবেদন

  • ডিভোর্স ইস্যুতে পরীমনিকে যে পরামর্শ দিলেন জায়েদ

    অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সংসার ভেঙে গেছে। সোমবার রাজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন অভিনেত্রী। 

    বুধবার গণমাধ্যমে উঠে আসে তাদের বিচ্ছেদের খবর। এর পর শুরু হয় নানা মহলে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। তবে দুঃসময়ে অনেকেই দিচ্ছেন পরীমনিকে নানা পরামর্শ। 

    রাজ-পরীমনির বিচ্ছেদ ইস্যুতে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খানও। 

    আরও পড়ুন 

    একসময়ে সিনেমায় পরীমনির নায়ক ছিলেন জায়েদ। সেই নায়িকার ব্যক্তিগত জীবনে এখন ঝড় বয়ে যাচ্ছে। পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ নিয়ে জায়েদ বলেন, আমি মনে করি দাম্পত্য জীবন একান্ত ব্যক্তিগত বিষয়। এ বিষয়গুলো পাবলিকলি এলে শিল্পীদের সম্মান নষ্ট হয়।    

    পরীমনি একের পর পোস্ট দিয়ে রাজের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। এ বিষয়ে পরীমনিকে পরামর্শ দিয়ে জায়েদ বলেন, শিল্পীদের মানুষ এখন আর আগের মতো সম্মান করে না।

    এর কারণ হচ্ছে— ব্যক্তিগত বিষয় সামনে চলে আসছে। আমার পরামর্শ থাকবে— সিনেমার বাইরে ব্যক্তিগত বিষয়গুলো নিজেরাই সমাধান করা উচিত। এগুলো পাবলিকটি এলে পুরো শিল্পীদের ওপর প্রভাব পড়ে। 

    জায়েদ খান যুগান্তরকে আরও বলেন, রাজ-পরীমনির বিচ্ছেদ ঘটেছে, এটি তাদের ব্যক্তিগত বিষয়। আমি মনে করি ডিভোর্সটা বিয়েরই একটি অংশ। এটি নিয়ে আমার কথা বলা ঠিক হবে না। 

    বিনোদন ডেস্ক

  • সন্তানকে নিয়ে যে ভিডিও বার্তা দিলেন পরীমনি 

    ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স দিয়েছেন পরীমনি। তবে ছেলে রাজ্যকে নিজের কাছেই রাখবেন। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো আগামীতেও  তিনিই বহন করবেন। এবার সন্তানের সঙ্গে একটি ভিডিও দিয়ে অভিনেত্রী জানালেন, রাজ্যই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি। সেখানে সন্তান রাজ্যের সঙ্গে দেখা গেছে তাকে। রাজ্যকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন পরী। সেইসঙ্গে চুমু এঁকে দিচ্ছেন সন্তানকে। সঙ্গে ইংরেজিতে ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী। যার বাংলা ভাবার্থ করলে দাঁড়ায়, যত বাধাই আসুক নিজের সন্তানই হলো জীবনে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুন্দর কারণ।

    আরও পড়ুন:

    এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। রাজের ভাই পরিচয়ে একজন সেই ডিভোর্স লেটার গ্রহণও করেছেন বলে জানিয়েছেন রাজ-পরীর বিয়ের কাজী আবু সাইদ।

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরী ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • রাজ যে অন্যায়গুলো করেছে তার জেল হওয়ার কথা: পরীমনি

    রাজের সঙ্গে সংসার ভাঙার খবর চাউর হওয়ায় বুধবার দিনভর নিশ্চুপ ছিলেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। তার এই নীরবতায় বিচ্ছেদের খবর নিয়ে সন্দেহ দেখা দেয়। পরে রাতে সামাজিকমাধ্যমে পোস্ট করে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন নায়িকা নিজেই।

    rnrn

    বুধবার রাতে নিজের ফেসবুকে পুরোনো একটি পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন পরীমনি। সেই সঙ্গে লিখেছেন দীর্ঘ একটি নতুন পোস্ট। সেখানে লিখেছেন, রাজ তার সঙ্গে যে অন্যায় করেছে তাতে তার জেল হওয়ার কথা।

    rnrn

    পোস্টে পরীমনি লিখেছেন, নিশ্চয়ই এই স্ট্যাটাসের কথা মনে আছে অনেকেরই! সেবারও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে এটা ডিলিট করে দিয়েছিল। তার পর এসব ঘটনা সে পুনরাবৃত্তি করেছে বারবার। সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে হবে না, এমনকি সুইসাইডের মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে!

    rnrn

    এর পর অভিনেত্রী লেখেন, একই রকম ভুলের ক্ষমা কতবার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বউ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেল প্রতিনিয়ত!

    rnrn

    পরী আরও লেখেন, আমি এমন ভয়ংকর একজন মানুষকে বারবার সুযোগ দিয়েছি। সেও সুযোগ পেত কারণ আইনগতভাবে তার সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসম্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন।

    rnrn

    এর পর রাজকে ডিভোর্স দিয়েছেন উল্লেখ করে পরী লিখেছেন, আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেওয়া। না হয় আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।

    rnrn

    সবশেষে সন্তানের অভিভাবকত্ব নিয়ে পরীমনি লিখেছেন, আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করব। এতদিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।

    rnrn

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছরখানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।

    বিনোদন ডেস্ক

  • রাজ-পরীমনির বিচ্ছেদ নিয়ে যা বললেন জায়েদ খান

    তারকা দম্পতি অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সংসার ভেঙে গেছে। সোমবার রাজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন অভিনেত্রী।

    আরও পড়ুন

    এর দুদিন পর বুধবার গণমাধ্যমে উঠে আসে তাদের বিচ্ছেদের খবর। এর পর শুরু হয় নানা মহলে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। তবে দুঃসময়ে অনেকেই দিচ্ছেন পরীমনিকে নানা পরামর্শ।

    রাজ-পরীমনির বিচ্ছেদ ইস্যুতে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খানও।

    জায়েদ খান যুগান্তরকে বলেন, রাজ-পরীমনির বিচ্ছেদ ঘটেছে, এটি তাদের ব্যক্তিগত বিষয়। আমি মনে করি ডিভোর্সটা বিয়েরই একটি অংশ। এটি নিয়ে আমার কথা বলা ঠিক হবে না।

    একসময়ে সিনেমায় পরীমনির নায়ক ছিলেন জায়েদ। সেই নায়িকার ব্যক্তিগত জীবনে এখন ঝড় বয়ে যাচ্ছে। পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ নিয়ে জায়েদ বলেন, আমি মনে করি দাম্পত্য জীবন একান্ত ব্যক্তিগত বিষয়। এ বিষয়গুলো পাবলিকলি এলে শিল্পীদের সম্মান নষ্ট হয়।    

    পরীমনি একের পর পোস্ট দিয়ে রাজের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। এ বিষয়ে পরীমনিকে পরামর্শ দিয়ে জায়েদ বলেন, শিল্পীদের মানুষ এখন আর আগের মতো সম্মান করে না। এর কারণ হচ্ছে— ব্যক্তিগত বিষয় সামনে চলে আসছে। আমার পরামর্শ থাকবে— সিনেমার বাইরে ব্যক্তিগত বিষয়গুলো নিজেরাই সমাধান করা উচিত। এগুলো পাবলিকটি এলে পুরো শিল্পীদের ওপর প্রভাব পড়ে।

     

    বিনোদন ডেস্ক

  • রাজ-পরীমনির ডিভোর্স নিয়ে যে তথ্য দিলেন কাজী

    দাম্পত্য কলহের কারণে ভেঙে গেছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসার। গত ১৮ সেপ্টেম্বর রাজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন অভিনেত্রী। 

    এর দুদিন পর ২০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে তাদের বিচ্ছেদের খবর। এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও ফেসবুকে এক স্ট্যাটাসে রাজকে ছেড়ে দেওয়ার কারণ জানান পরী।

    এদিকে রাজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ঠিকানায় ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। তাতে ডিভোর্স দেওয়ার চারটি কারণ উল্লেখ করেছেন পরীমনি। কারণগুলো হচ্ছে―মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া এবং মানসিক অশান্তি।

    আরও পড়ুন:

    রাজকে পরীমনির ডিভোর্স দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন কাজী আবু সাইদ। তিনি গণমাধ্যমকে জানান, গত ১৬ সেপ্টেম্বর আমাদের সঙ্গে পরীমনির পক্ষের মানুষ যোগাযোগ করেন। লেটারে উল্লিখিত সাক্ষীদের উপস্থিতিতে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর তার আইনজীবীর গুলশান অফিসে ডিভোর্স হয়। সেখানে আমার সহকারী আলী আশরাফও ছিলেন। আর পর দিন উত্তর বাড্ডার আলীর মোড়ের সাঁতারকুল রোডে আমার অফিস থেকে রেজিস্ট্রি করা হয় ডিভোর্স লেটার। তার পর ওই দিনই দুপুর ১২টার দিকে রাজের গ্রামের বাড়ির ঠিকানায় ডিভোর্স লেটার পাঠানো হয়।

    কাজী আরও বলেন, নিয়মানুযায়ী তিন মাস পর পর চিঠি পাঠানো হবে। রাজ যদি চিঠি গ্রহণ না করেন, তা হলে ৯০ দিন পর ডিভোর্স হয়ে যাবে তাদের। আর যদি তিন মাসের মধ্যে তারা সব মিটিয়ে ফেলেন, তা হলে ফের সংসার করতে পারবেন।

    কাজী আবু সাইদ বলেন, ডিভোর্সের খবর জানতেন না রাজ। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর নজরে আসে তার। বুধবার বেলা ১১টার দিকে রাজের ভাই পরিচয়ে একজন আমার অফিসে এসেছিলেন। তিনি কাবিননামার কপি ও ডিভোর্স সংক্রান্ত ডকুমেন্টস নিয়ে গেছেন।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির ৩ টাকার বিয়ে ভেঙেছিল নীরবে!

    চিত্রনায়িকা পরীমনি ব্যক্তিগত জীবন নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে। দাম্পত্য জীবনে সুখী হতে পারছেন পরী। এ কারণে একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে। 
    সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে ২০২০ সালের ১০ মার্চ বিয়ে করেছিলেন পরীমনি। রাজধানীর রাজারবাগ এলাকায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।

    বিয়ের পর তিনি বলেছিলেন, ‘জানেন, আমরা ৩ টাকায় বিয়ে করেছি।  কি, কিউট না? আমাদের বিয়ের দেনমোহর ৩ টাকা’।

    সেই সময় দেনমোহরের বিষয়ে পরীমনির ভাষ্য ছিল– ‘অনেক হিসাব-নিকাশ করে তো জীবনের পরিকল্পনা করাই যায়। কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে। জন্ম, মৃত্যু ও বিয়ে– সবই আল্লাহর হাতে, এটি আমি খুবই মানি। আমার কাছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসও অনেক গুরুত্বপূর্ণ। এটির ওপর নির্ভর করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়।’ 

    তিনি আরও বলেছিলেন, এখন বিয়ের শুরুতেই বলে দেওয়া হয়– দেনমোহর কত হবে? ছাড়াছাড়ি হয়ে গেলে এগুলো আবার দিতে হবে। এগুলো কিন্তু একটা মানসিক চাপ হিসেবে মাথায় ঢুকে যায়। ছাড়াছাডি নিয়ে চিন্তার চেয়ে আমার কাছে বন্ধনটা খুব জরুরি। জীবনের অনেক কিছু হিসাব-নিকাশ করে হয়; কিন্তু বিয়ের মতো বড় বিষয়ে হিসাব-নিকাশ চলে না। আমি খুবই খুশি।

    কিন্তু বিয়ের মাত্র ৫ মাসের ব্যবধানে কামরুজ্জামান রনি আর পরীমনির সম্পর্ক ভেঙে যায়। এর পর পরীমনির স্বামী বা সংসারের কোনো খবর আসেনি গণমাধ্যমে। এমনকি নানা সময়ে ফেসবুকে নিজের অনেক ছবি পোস্ট করলেও রনির সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি পরীমনি। শুধু তা-ই নয়, স্বামী ও সংসার নিয়ে কিছু জানতে চাইলেও এড়িয়ে গেছেন তিনি। তিন টাকা দেনমোহরের সেই বিয়ে ভেঙে যায় নীরবে।

    গণমাধ্যমে বরের প্রসঙ্গ এলে পরীমনি সাফ জানিয়ে দেন, স্বামীর বিষয় যেন না টানা হয়। বিয়ে নিয়ে তিনি কথা বলতে চান না। 

    তবে পরীমনির বর কামরুজ্জামান রনি বলেছিলেন, বিয়ের সময়ও আমি কোনো কথা বলিনি। এখনো বলতে চাই না। আমি কাজে মনোযোগ দিয়েছি। কাজ নিয়েই থাকতে চাই।

    এর আগে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের খবর প্রকাশিত হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগ্দান সম্পন্ন হয়। শোনা গিয়েছিল, পরের বছর ভালোবাসা দিবসে বিয়ে করবেন তারা। সেই বছর এক সাক্ষাৎকারে পরীমনি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেন। এর আগেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরীমনির। ভেঙেও যায়।

    আর এর পরই ১০১ টাকা দেনমোহরে ২০২১ সালের ১৭ অক্টোবর একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছরখানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।

    বিনোদন ডেস্ক