Tag: রাঘব

  • রাঘবের দুঃসময়ে পরিণীতি কোথায়?

    চোখের গুরুতর সমস্যায় ভুগছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। তার দৃষ্টিশক্তি হারানোরও শঙ্কা রয়েছে। লন্ডনে চোখে অস্ত্রোপচার হয়েছে তার। স্বামীর পাশেই রয়েছেন পরিণীতি চোপড়া।

    rnrn

    রেটিনায় ছিদ্রের কারণে চোখে অপারেশন করাতে হয়েছিল রাঘবের। যখন থেকে খবর আসে, রাঘব দৃষ্টিশক্তি হারাতে পারেন, তখন থেকে চিন্তায় ঘুম উড়েছিল সবার। তবে জানা যাচ্ছে, রাঘবের চোখের অস্ত্রোপচার সফল। রাজনীতিবিদ সুস্থতার পথে রয়েছেন। লন্ডনেই বেড রেস্টে আছেন তিনি। চিকিৎসকরা অনুমতি দিলেই তিনি ভারতে ফিরবেন। 

    rnrn

    মঙ্গলবার দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় আপ পার্টির নেতা এবং রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডার অনুপস্থিতির কারণ সামনে এনেছিলেন। তিনি ভাগ করে নিয়েছিলেন যে, রাঘবের চোখে কিছু জটিলতা দেখা দেওয়ার কারণে তিনি সব থেকে দূরে। 

    rnrn

    এইচটি এখন অস্ত্রোপচারের পর জানতে পেরেছে যে, তিনি ভালো আছেন। রাঘব চাড্ডা এখনো লন্ডনেই রয়েছেন। সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন তিনি। তার একটি রেটিনায় ছিদ্র ধরা পড়ে। এ ছাড়া কিছু জটিলতা এসেছিল। যার ফলে তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন, এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। সে কারণেই তাকে তৎক্ষণাৎ অস্ত্রোপচার করাতে হয়। 

    rnrn

    রাঘবের পরিবারের এক আত্মীয় জানান, ‘অস্ত্রোপচারের আগে কোনো গ্যারান্টি ছিল না যে সমস্যাটি সমাধান হবে। এটি একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছিল। তবে অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে এবং তিনি সুস্থ হয়ে ওঠার পথে।’

    rnrn

    এদিকে রাঘবের স্ত্রী অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্পর্কে তার আত্মীয় বলেন, কাজের ব্যস্ততা সত্ত্বেও তিনি ক্রমাগত লন্ডন ও ভারতে যাতায়াত করছেন। বেশ কয়েকটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের সময় তিনি সঙ্গেই ছিলেন রাঘবের। 'অমর সিং চমকিলা' ছবির মুক্তি নিয়ে ব্যস্ত থাকাকালীন ফোন করে ক্রমাগত রাঘবের খোঁজখবর নেন। শিগগিরিই তিনি ফের লন্ডনে আসবেন স্বামীর সঙ্গে দেখা করতে বলে আশা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • পরিণীতির কাছে তার স্বামী শিশুর মতো

    গত বছর উদয়পুরে বিয়ে সারেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। আপ নেতা রাঘবের সঙ্গে বলিউড অভিনেত্রী পরিণীতির দেখা হয় পাঞ্জাবে। সেখানে আপ পার্টির তরফে ভোট প্রচারের দায়িত্বে ছিলেন রাঘব। অন্যদিকে ইমতিয়াজ় আলির ছবি ‘চমকিলা’র শুটিং করতে যান নায়িকা। ছবির সেটে দেখা। সেখান থেকে আলাপ গড়ায় প্রেমে। 

    rnrn

    শেষমেশ বলি নায়িকা পরিণীতির মন জয় করেন রাজনীতিবিদ রাঘব। সদ্য মুক্তি পেয়েছে ‘চমকিলা’ ছবিটি। অমর সিংহ চমকিলার স্ত্রী অমরজোতের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়োচ্ছেন অভিনেত্রী। তবে রাঘবকে বিয়ে করার পর থেকেই গুঞ্জন, পরিণীতি নাকি রাজনীতিতে পা দিতে চলেছেন। তবে পরিণীতির কথায়, স্বামীর জন্য তার জীবনটা স্বাভাবিক হয়েছে।

    rnrn

    বিয়ের অব্যবহিত পরেই এক অনুষ্ঠানে এমনই এক প্রশ্ন রাখা হয় পরিণীতির সামনে। জবাবে নায়িকা বলেন, ‘আপনাদের সবাইকে আমাদের এই সফল বিয়ের একটা গোপন সত্যি জানাতে চাই। আমার স্বামী যেমন বলিউডের কিছুই জানেন না, আমিও তেমনই রাজনীতির ব্যাপারে কিছুই জানি না। তাই আমার মনে হয় না, আপনারা আমায় কখনো রাজনীতিতে যোগ দিতে দেখবেন। তবে আমি মাঝেমধ্যে ভাবি— রাঘব একটা শিশুর মতো। সাংসদ হিসাবে কীভাবে এই গুরুদায়িত্ব সামলাচ্ছে! আসলে এখন ওর জন্যই আমাকে রাজনীতির খোঁজখবর রাখতে হয়। তবে আমি কখনই চাইনি, আমার জীবনসঙ্গী সিনেমা জগতের লোক হোক। ও যেহেতু সিনেমা নিয়ে বিশেষ কিছু জানে না, তাই আমাদের মধ্যে জীবন নিয়েই কথা হয় বেশিরভাগ সময়।’

    বিনোদন ডেস্ক

  • পরিণীতির অশান্তি, স্ত্রীকে তুষ্ট করতে যে টোটকা জানালেন রাঘব

    আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ের পাঁচ মাস হলো। গত বছর সেপ্টেম্বর মাসে উদয়পুরে পিচোলা হ্রদের ধারে রূপকথার বিয়ে হয় রাঘব-পরিণীতির। 

    রাঘবের সঙ্গে আলাপ হওয়ার আগে তার সম্পর্কে বিন্দুবিসর্গও জানতেন না পরিণীতি। রাঘব কোথায় থাকেন, কত বয়স তার— কোনো কিছুই তিনি জানতেন না। কারণ রাজনীতি নিয়ে একেবারেই আগ্রহ ছিল না পরিণীতির; কিন্তু রাঘবের জন্য একটা ভালোলাগা তৈরি হয়েছিল মনে। শেষমেশ বছর দুয়েকের চেনাজানার পর বিয়ের পিঁড়িতে বসেন তারা।

    বিয়ের পাঁচ মাসেই অশান্তি শুরু হয়ে গেল! তবে গিন্নিকে তুষ্ট রাখার উপায় বের করেছেন সাংসদ।

    বিয়ের পর আর পাঁচজন দম্পতির মতো তাদেরও ঝামেলা হয়; কিন্তু রাঘব বিয়ের মাসখানেকের মধ্যেই স্ত্রীকে তুষ্ট রাখার টোটকা জেনে ফেলেন। 

    সদ্য পরিণীতির কনসার্ট হয়েছে মুম্বাইতে। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না থাকলেও সারাক্ষণ ফোনে স্ত্রীকে ভরসা দিয়ে গিয়েছেন আপ নেতা।

    রাঘব সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, বিয়ের মাসখানেকের মধ্যেই বুঝে গিয়েছিলাম, স্ত্রীকে খুশি করতে আগেই নিজের দোষ মেনে নিতে হবে। ভুল না থাকলেও মেনে নিতে হবে। এটাই আসল রহস্য। যত আগে বুঝে যাবেন, ততই শান্তি। 

    রাঘব বলেন, তবে হ্যাঁ, আমাদেরও মতবিরোধ হয়, কথা কাটাকাটি হয়; কিন্তু ঝগড়া করে রাতে আমরা ঘুমোতে যাই না।

    বিনোদন ডেস্ক

  • প্রথম লাইভ শোর আগে যার ফোন পেয়ে চাঙা পরিণীতি

    গত বছর নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন বলিউড সেনসেশন পরিণীতি চোপড়া। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধে সংসার পেতেছেন পরিণীতি। মুম্বাই থেকে দিল্লি— দুই শহরের মধ্যে নিজের জীবন সামলাতেই এখন ব্যস্ত অভিনেত্রী। 

    পরিণীতি রাজনীতিককে বিয়ে করেছেন বটে তবে তার পরে বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেননি। প্রিয়াংকা চোপড়ার বোন নতুন বছরে মাইক্রোফোন হাতে তুলে নিয়েছেন। মুম্বাইয়ে ছিল প্রথম শো। অসম্ভব চাপ অনুভব করছিলেন। স্বামী রাঘব ফোন করেন তাকে। এক ফোনেই চাঙা তিনি।

    অভিনয়ের পাশাপাশি গানের তালিমও নাকি ছোট থেকেই পেয়েছেন পরিণীতি। তার গলা যে বেশ সুরেলা, সেই প্রমাণ মিলেছে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে। ওই ছবিতে গায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে প্লেব্যাকও করেছিলেন পরিণীতি। নিজের বিয়েতে স্বামী রাঘবের জন্য একটি গান রেকর্ড করেন তিনি। পরিণীতির রাঘবের দিকে হেঁটে যাওয়ার সময় আবহে চলেছিল সেই গানই। 

    তবে এবার একেবারে দর্শকের সামনে ‘লাইভ কনসার্ট’ করলেন পরিণীতি। হাজার হাজার দর্শকের সামনে মাইক্রোফোন তুলে গান গাইতে খানিক চাপ অনুভব করছিলেন অভিনেত্রী। নিজেই জানাচ্ছিলেন উদ্বেগের কথা। সেই সময় ফোন আসে রাঘবের। ফোনে তিনি পরিণীতির হাল হকিকত জানতে চান। স্টেজের ছবি দেখান পরিণীতি। 

    তখনই রাঘব বলেন, ‘তুমি বাড়তি চাপ নিচ্ছ না তো, মঞ্চ তৈরি। আমার শুভেচ্ছা সর্বদা তোমার সঙ্গে রয়েছে।’

    স্বামীর সঙ্গে কথোপকথনের এই ছবি নিজের সামাজিকমাধ্যমের পাতায় পোস্ট করেছেন অভিনেত্রী। প্রথম শো ভালো ভালো মিটেছে। খুব শিগগিরই আসতে চলেছে তার প্রথম অ্যালবাম। 

    দিন কয়েক আগেই পরিণীতি জানিয়েছিলেন, তিনি নাকি নিজের প্রথম গানের অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন। সামাজিকমাধ্যমের পাতায় নিজের স্টুডিওর ছবি পোস্ট করে তিনি লেখেন, গান আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা। বহু গায়ককে মঞ্চে পারফরম করতে দেখেছি। এবার আমিও সেই জগতে পা রাখতে চলেছি। জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের পর নতুন সিদ্ধান্ত নিলেন পরিণীতি

    গত বছরই আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। শাস্ত্রীয় সংগীতের চর্চা করে বড় হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি একটি বিখ্যাত বিনোদন সংস্থা এন্টারটেইনমেন্ট কনসালট্যান্ট এলএলপির সঙ্গে চুক্তি করেছেন তিনি।

    বৃহস্পতিবার একটি ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘সংগীত আমার কাছে সবসময়ই আমার আনন্দের জায়গা। আমি বিশ্বব্যাপী অগণিত সংগীতজ্ঞদের মঞ্চে পারফরম করতে দেখেছি এবং এখন অবশেষে সেই বিশ্বের অংশ হওয়ার সময় এসেছে’।

    তিনি আরও যোগ করেছেন, ‘আমি আমার জীবনের একটি সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করার জন্য খুব ভাগ্যবান, আশীর্বাদ এবং চাপ অনুভব করছি। আমি এই সংগীত যাত্রা শুরু করতে কতটা উত্তেজিত তা আমি সত্যিই বলে বোঝাতে পারব না। একটি যাত্রা যা আমাকে একসঙ্গে দুটি ক্যারিয়ার করার সুযোগ করে দেয়! মজার কিন্তু! অজানাকে আলিঙ্গন করা এবং আমার সব ভয়ের মুখোমুখি হওয়া এবং গান গেয়ে ডেবিউ করা’।

    পরিণীতি লিখেছেন, ‘এই বছর আপনাদের জন্য বেশ কিছু আশ্চর্যজনক জিনিস রয়েছে। আশা করি আপনারাও এটার জন্য আমার মতোই উত্তেজিত’।

    বছর ৩৫-এর অভিনেত্রী সংগীত জগতের সঙ্গে আগে থেকেই পরিচিত। কারণ ২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি গেয়েছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • বড়দিনে কোথায় গেলেন রাঘব-পরিণীতি?

    ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। বিয়ের তিন মাস পার করে ফেললেও এখনো মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি তাদের। নিজের ছবির কাজ নিয়ে ছিলেন ব্যস্ত। 

    এবার বিয়ের পর প্রথম বড়দিন সংসদ সদস্য স্বামীকে নিয়ে কোথায় গেলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? তা হলে কী বড়দিনে লম্বা ছুটিতে বেড়িয়ে পড়েছেন মধুচন্দ্রিমায়?

    এদিকে লন্ডনের রাস্তায় স্বামীকে জড়িয়ে ছবি দিয়ে পরিণীতি লেখেন, ‘আমার সারাজীবনের সান্তা।’ 

    মূলত লন্ডনের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে রাঘব-পরিণীতির। তাদের আলাপ পর্বের শুরুটাই হয় সেখানে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন রাঘব। তার পর উচ্চশিক্ষার জন্য যান ইংল্যান্ডে। লন্ডন স্কুল অফ ইকোনমিকস থেকে পাশ করে ফেরেন তিনি। তার পর রাজনীতিতে যোগ দেন। পরিণীতি নিজেও বিলেতে পড়াশোনা করেছেন। তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।

    আরও পড়ুন: 

    বিদেশে পড়াশোনার সময় দুজনের বন্ধুত্বের সূত্রপাত। তাদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। চলতি বছর গাঁটছড়া বাঁধেন তারা।

    চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া।

    বিনোদন ডেস্ক

  • স্বামীর জন্মদিনে দাম্পত্যের গোপন কথা ফাঁস করলেন পরিণীতি

    বিয়ের পর রাঘব চাড্ডার প্রথম জন্মদিন। দিন কয়েক আগেই জন্মদিন ছিল পরিণীতি চোপড়ার। সেই দিন স্ত্রীকে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দেন রাঘব। এবার স্বামীর জন্মদিনে ‘সিক্রেট ফাঁস’ করলেন অভিনেত্রী।

    rnrn

    সামাজিক মাধ্যমের পাতায় রাঘবের উদ্দেশ্যে যে শুভেচ্ছাবার্তা দেন শুরুতেই স্বামীকে ‘রাঘাই’ বলে সম্বোধন করেন। তিনি স্বামীকে উদ্দেশ্য করে লেখেন— তোমার মন আর বুদ্ধি আমাকে অবাক করে। তোমার মূল্যবোধ, সততা আর বিশ্বাস আমাকে আরও ভালো মানুষে পরিণত করেছে। 

    rnrn

    তিনি আরও লেখেন— পরিবারের প্রতি তোমার দায়িত্ব ও কর্তব্যবোধ দেখে নিজেকে ভাগ্যবতী মনে হয়। এই বিশৃঙ্খল পৃথিবীতে তুমি সত্যিকারের ভালো মানুষ। তুমিই আমার ওষুধ। আজকের দিনটা আমার সত্যিই বড্ড প্রিয়। কারণ এই দিনেই তুমি পৃথিবীতে এসেছিলে। আমাকে সঙ্গী হিসাবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। 

    rnrn

    এ মুহূর্তে দিল্লি-মুম্বাই যাতায়াত লেগে রয়েছে অভিনেত্রীর। একদিকে শ্বশুরবাড়ি দিল্লিতে, অন্যদিকে কাজ মুম্বাইতে। তবে করবা চৌথের সময় থেকে দীপাবলি পর্যন্ত দিল্লিতেই রয়েছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • রাঘবের সঙ্গে বিশেষ দিনটি কীভাবে কাটালেন পরিণীতি?

    গত ২৪ সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। দীর্ঘদিন প্রেম করার পর চলতি বছরে সেই প্রেমকে পরের ধাপে এগিয়ে নিয়ে যান তারা। বিয়ের পরের সময় স্বপ্নের মতো কাটছে এই দম্পতির।

    বিয়ের পর এটাই তাদের প্রথম করবা চৌথ। এই বিশেষ দিন উপলক্ষ্যে মেহেদি পরেছেন পরিণীতি চোপড়া। তার সেই মেহেদির ডিজাইন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অভিনেত্রীর মেহেদিতে দেখা যাচ্ছে— একটি মেয়ে করবা চৌথের দিন আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। অন্য আরেকটি ছবিতে অভিনেত্রীকে মেরুণ পোশাকে দেখা যায়। সঙ্গে ছিল সোনালি জড়ির জারদৌসি কাজ। অভিনেত্রীর হাতে ছিল গোলাপি রঙের চূড়া।

    প্রসঙ্গত কিছু দিন আগে পরিণীতিকে একটি ফ্যাশন শোতে নববধূ হিসেবে দেখা যায়। সেখানেই তিনি জানান, তার এখন সব থেকে পছন্দের পোশাক হলো শাড়ি। এই বছর যেহেতু সব উৎসব, নিয়ম নতুন পরিণীতির কাছে তাই সেগুলো তার কাছে ভীষণই বিশেষ। আর কমবেশি তাই সব অনুষ্ঠানেই তাকে শাড়িতে দেখা যাচ্ছে।

    আরও পড়ুন: 

    বিয়ের পর বেশ কয়েক মাস কাটলেও এখনো যে তার সেই বিশেষ দিনের হ্যাঙ্গোভার কাটেনি, সেটি স্পষ্ট। কিছু দিন আগেই অভিনেত্রী তার বিয়ের চূড়া অনুষ্ঠানের ছবি পোস্ট করেছিলেন। সেখানে হলুদ রঙের পোশাক পরেছিলেন তিনি।
     

    বিনোদন ডেস্ক

  • পরিণীতিই যেন ভাগ্যলক্ষ্মী, বিয়ের পরই প্রমাণ পেলেন রাঘব

    পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের এক মাসও পূর্ণ হয়নি। এখন মালদ্বীপে নিজের বান্ধবীদের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত নায়িকা। স্বামী রাঘবের সঙ্গে মধুচন্দ্রিমায় না গিয়ে স্নানপোশাকে সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে পরিণীতির হাত ধরে ভাগ্য ফিরল রাঘবের! 

    সেপ্টেম্বর মাসে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। গত মাসের শেষদিকে রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে বিয়ে করেন এই যুগল। দিল্লিতে শ্বশুরবাড়িতে ওঠেন পরিণীতি। বিয়ের পরে সপ্তাহখানেক রাজধানীতে রাঘবের বাংলোতে ছিলেন তিনি। তারপর একাই মায়ানগরীতে ফেরেন পরিণীতি। 

    খবর পাওয়া গিয়েছিল, দিল্লিতে সরকারি বাংলো খালি করার নির্দেশ পেয়েছেন রাঘব। গত সপ্তাহে দিল্লির ট্রায়াল আদালত জানান, সরকারের তরফে উক্ত বাংলোর বরাদ্দ বাতিল হয়ে যাওয়ার পরে কোনোভাবেই সেখানে থাকতে পারবেন না রাঘব। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট ট্রায়াল কোর্টের আদেশ বাতিল করে দেন। দিল্লি হাইকোর্টের এই রায়ের পর স্বস্তিতে আছেন সংসদ সদস্য। সরকারি বাংলো খালি করতে হবে না তাকে।

    গত কয়েক মাস ধরেই ওই টাইপ-৭ সরকারি বাংলো নিয়ে কেন্দ্রের সঙ্গে বিবাদ চলছে রাঘবের। ২০২২-এর সেপ্টেম্বরে তাকে টাইপ-৬ সরকারি বাংলো দেওয়া হয়েছিল। কিন্তু আপ নেতা দিল্লির পান্ডারা রোডে টাইপ-৭ বাংলোর জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আর্জি জানান। 

    তার সেই আবেদন মঞ্জুর হয়নি, উপরন্তু চলতি বছরের মার্চ মাসে সেই বাংলো বাতিল করে তাকে টাইপ-৫ বাংলো বরাদ্দ করে কেন্দ্র। এরপরই কেন্দ্রের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন রাঘব। 

    আদালত বাংলো ছাড়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়। এপ্রিল মাসে পটিয়ালা কোর্টের ওই রায়ের পরে দিল্লির পান্ডারা রোডের টাইপ-৭ বাংলোতেই থাকছিলেন রাঘব। এমনকি বিয়ের পরে ওই বাংলোতেই গৃহপ্রবেশ হয়েছিল পরিণীতির। 

    কানাঘুষো শোনা গিয়েছিল, বিয়ের পর দিল্লিতেই নাকি বেশির ভাগ সময় কাটাবেন তিনি। সেক্ষেত্রে রাঘবের সঙ্গে ওই বাংলোতেই থাকার কথা অভিনেত্রীর। আদালতের রাঘবকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়ার পরে ধোঁয়াশা তৈরি হয়েছিল যুগলের বাসস্থান নিয়ে। 

    মঙ্গলবার হাইকোর্টের রায়ের পরে ওই বাংলোতেই নিজেদের সংসার সাজাতে পারবেন বলেই মনে করছেন পরিণীতি ও রাঘব।
     

    বিনোদন ডেস্ক

  • রাঘব না পরিণীতি, প্রেম আগে নিবেদন করেছিলেন কে?

    রাজস্থানের উদয়পুরে তাজ লীলা প্যালেসে গত ২৪ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে আলোচিত জুটি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন বিয়েতে। 

    পরিণীতি চোপড়া এখন চাড্ডা পরিবারের সদস্য। বিয়ের পর পরিণীতি চোপড়াকে সাদরে স্বাগত জানায় রাঘবের পরিবার। অভিনেত্রীর শ্বশুরবাড়ি প্রবেশের ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গেছে, পরিণীতির শাশুড়ি তার নতুন পুত্রবধূর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। 

    রাঘব-পরিণীতির জন্য সারপ্রাইজ ঢোল-বাজনার পরিকল্পনা করেছিল চাড্ডা পরিবার। এ সময় নবদম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন। 

    পরিণীতি চোপড়াকে স্বাগত জানাতে মিষ্টি বিতরণ এবং সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়েছিল। এছাড়া রাঘব চাড্ডা এবং পরিণীতির জন্য মজার খেলার আয়োজন করা হয়েছিল। দুজনের মধ্যে রিং-ফাইন্ডিং গেম এবং প্রশ্ন-উত্তর রাউন্ড ছিল, পরিণীতি এবং রাঘব দারুণ উপভোগ করেছিলেন। 

    যখন সবাই জিজ্ঞাসা করেছিল- কে প্রথমে বলেছিল আমি তোমাকে ভালোবাসি? পরিণীতি চোপড়া নিজের দিকে ইঙ্গিত করেছিলেন অর্থাৎ তিনিই প্রথমে রাঘবকে প্রস্তাব করেছিলেন। 

    তবে একসময় এই রাজনীতিবিদ দেখলেই নাক সিঁটকাতেন নায়িকা। কিন্তু সেই রাজনীতিবিদ রাঘবের সঙ্গেই শেষমেশ গাঁটছড়া বাঁধলেন। 

    সিদ্ধার্থ মালহোত্রের সঙ্গে একটি ছবির প্রচারে এসে পরিণীতির সাফ কথা ছিল, বিয়ের ব্যাপারে রাজনীতিবিদ কখনওই তার প্রথম পছন্দ হতে পারেন না। একজন সঙ্গীর মধ্যে কী দেখতে চান তিনি, খোলাখুলি বলেছিলেন সে কথাও। সেই সময় ইঙ্গিত দিয়েছিলেন হলিউড তারকাও হতে পারে তার জীবনসঙ্গী, তবে রাজনীতিবিদ একেবারেই না। কিন্তু সেই রাঘবেই মজলেন পরিণীতি।

    বিনোদন ডেস্ক