Tag: রাখি

  • তৃতীয় বিয়ে করছেন রাখি, কে এই ডোডি খান

    বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি ইনস্টাগ্রামে তার প্রেম জীবনের নতুন নায়কের সন্ধান জানিয়েছেন, পাকিস্তানি অভিনেতা ডোডি খানকে বিয়ের খবর শেয়ার করেছেন তিনি। ৪৬ বছর বয়সি রাখি নিউজ-১৮কে জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বউ হতে চলেছেন রাখি। কিন্তু জানেন কি, কে এই ডোডি খান?

    এর আগে বিয়ের বিষয়ে বেশ বিতর্ক জড়িয়েছেন রাখি। তার প্রতিটি বিয়ে নিয়ে রয়েছে নানা বিতর্ক। এবারেও কি তেমনটাই হবে, আশা অনুরাগীদের। যদিও রাখি নিশ্চিত করেছেন, তিনি এবং ডোডি নাকি একে-অপরের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন প্রেমে। শীঘ্রই বিয়ে করার পরিকল্পনাও করে ফেলেছেন তারা। রাখি বলেন, ‘সে আমার ভালোবাসা। আমরা পরস্পরকে ভালোবাসি। সে পাকিস্তানের, আমি ভারতের, তাই আমাদের বিয়েটা হচ্ছে প্রেম করে।’ 

    এর আগে সাবেক স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ তুলেছিলেন তিনি। রাখি জানিয়েছিলেন, ‘আদিল আমার বিয়ের খবরে হিংসে করছে। তাই আমার নামে ভুলভাল কথা বলে বেড়াচ্ছে। আমি ওই মূর্খটাকে কোনো পাবলিসিটি দিতে চাই না’

    রাখি ও আদিলের ডিভোর্স হয়েছিল ২০২৩ সালে। আর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, গার্হস্থ্য হিংসে, আর্থিক তছরুপের নানা অভিযোগ এনেছিল। এরপর রাখির অভিযোগের ভিত্তিতে আদিলকে পাঁচ মাস কারাগারের ভিতরেও কাটাতে হয়। আদিলের আগে রাখি ২০১৯ সালে ব্যবসায়ী রীতেশ সিংয়ের সঙ্গে তার বিয়ে হওয়ার দাবি জানিয়েছিলেন, ২০২২ সালে বিচ্ছেদ হয়ে যায়। এবার বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তানি যুবক ডোডি খানকে।

    কে এই ডোডি খান?

    পাকিস্তানের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে ডোডি খান। তবে মূলত তিনি পরিচিত অভিনেতা-প্রযোজক হিসেবে। সঙ্গে নিজেকে ‘ফিটনেস ফ্রিক’ হিসেবেও বর্ণনা করেন। ৫ আগস্ট তার জন্মদিন ছিল। 

    গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০০২ সালে সোফিয়া নামের এক নারীকে বিয়ে করেন ডোডি। সেখানে তাশু নামের একটি ছেলে রয়েছে তার। তাদের তালাক হয়েছে কিনা, এ বিষয়ে কিছু জানা যায়নি।

    ডোডির প্রিয় অভিনেতার তালিকায় আছেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত এবং সালমান খান। 

    জানা যায়, রাখি আর ডোডি দুজনেই ঠিক করেছেন পাকিস্তানেই হবে তাদের বিয়ে। ইসলামের রীতিনীতি মেনেই বিয়েটা করবেন দুজনে। খ্রিস্টান রাখি, আদিলকে বিয়ে করার পর, মুসলিম হবেন। তবে রাখি ও ডোডির রিসেপশন পার্টি দেওয়া হবে ভারতে। 

    ২৭ জানুয়ারি পোস্ট করা একটি ইনস্টাগ্রাম পোস্টে, ডোডিকে দেখা যায়, রাখির কাছে প্রশ্ন রাখছেন ‘রাখিজি বলুন বরযাত্রী নিয়ে ভারতে আসব, নাকি দুবাইতে?’ এমনকী আই লাই ইউ বলতেও শোনা যায় ডোডিকে। 

    এই দম্পতি বিয়ের পর সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডসে হানিমুনের পরিকল্পনা করছেন এবং দুবাইয়ে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছেন তারা। এবার রাখির বিয়ে বা প্রেম কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার অপেক্ষাই অনুরাগীরা।

    বিনোদন ডেস্ক

  • কঙ্গনার সঙ্গে লড়তে চান রাখি সাওয়ান্ত

    কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র প্রার্থী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে লড়তে চেয়েছেন রাখি সাওয়ান্ত। তাকে টিকিট দিতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর কাছে আবদারও করেছেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

    rnrn

    প্রতিবেদনে বলা হয়, বলিউড দুনিয়ায় ‘আইটেম গার্ল’ খ্যাত রাখির আশা ছিল নরেন্দ্র মোদি এবারের লোকসভা নির্বাচনে তাকে বিজেপির টিকিট দেবেন। তবে তা হয়নি। তাই কংগ্রেসের কাছে দ্বারস্থ হয়েছেন তিনি।

    rnrn

    উল্লেখ্য, ভারতে চলমান লোকসভা নির্বাচনে কমতি নেই বলিউড তারকা প্রার্থীর। হেমা মালিনী, অরুণ গোভিল ছাড়াও টালিউড অভিনেতা দেব, রবি কিষান, অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়রা এবারের নির্বাচনে লড়ছেন। এই তালিকায় এবার নাম লেখাতে চাইছেন রাখি সাওয়ান্ত। 

    বিনোদন ডেস্ক

  • দেশে ফেরার ২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হবেন রাখি, কী অপরাধ?

    বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সাবেক স্বামী আদিল খান দুরানি তাকে ছেড়ে ফের বিয়ে করেছেন। এমনকি সামাজিকমাধ্যমে নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথাও জানিয়েছেন আদিল। 

    rnrn

    তবে বিয়ের পর রাখির সঙ্গে বিবাদ মিটছে না আদিলের। রাখির নামে একগুচ্ছ অভিযোগ তুলে এফআইআর করেছেন তিনি। পাশাপাশি আদিল জানান, এ মুহূর্তে গ্রেফতারির ভয়ে নাকি দেশছাড়া রাখি। রয়েছেন দুবাইতে। দেশে ফিরলেই ২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হবে রাখিকে।

    rnrn

    বিয়ের পর স্ত্রী সোমিকে নিয়ে মুম্বাই ফিরতেই রাখিকে নিয়ে মুখ খুললেন আদিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একগুচ্ছ কেস করেছি রাখির ওপর। যেগুলোয় জামিন পাচ্ছে না রাখি। সেই কারণে গত মাস চারেক ধরে ভারত ছেড়ে দুবাইয়ে গিয়ে উঠেছে। যে দিন দেশে ফিরবে, সে দিনই দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে ওকে।

    rnrn

    মাস কয়েক আগেই জানা যায়, ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগ তুলে রাখির বিরুদ্ধে অভিযোগ করেন তার সাবেক স্বামী আদিল। আদিলের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হতে পারে— এই আশঙ্কা থেকে নাকি আগেভাগেই আদালতের দ্বারস্থও হয়েছেন টেলি তারকা।‘

    rnrn

    ‘বিগ বস’খ্যাত তারকার বিরুদ্ধে গোপন ভিডিও ফাঁসের অভিযোগ তুলে অম্বোলী থানায় এফআইআর দায়ের করেছিলেন আদিল। সেই মামলাতেই আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আর্জি জানিয়েছিলেন রাখি। খবর সেই আর্জিমাফিক রাখিকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে রাজি হয়েছেন আদালত।

    বিনোদন ডেস্ক

  • ফের বিয়ে করলেন আদিল, যা বললেন রাখি

    বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সাবেক স্বামী আদিল খান দুরানি তাকে ছেড়ে ফের বিয়ে করেছেন। এমনকি সামাজিকমাধ্যমে নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথাও জানিয়েছেন আদিল। আর তা দেখেই এবার খেপেছেন রাখি সাওয়ান্ত। তিনিও পোস্ট করলেন তার মনের কথা। রাখির কথায়, আদিলকে তার শরীর ব্যবহার করে ছেড়ে দিয়েছেন!

    গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এমনকি খবর রয়েছে আদিলের সঙ্গে নাকি রাখির বিবাহবিচ্ছেদও হয়নি।

    সামাজিকমাধ্যমে রাখি জানান, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সব ধরনের যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষণ্নতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এসবের সঙ্গে লড়াই করেছি। আমার শরীর নিয়ে খেলেছে আদিল। কিন্তু আমি হেরে যাইনি।’

    এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। তিনি জানান, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয় মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়াগ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। 

    রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তার একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এর পরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, ‘এই দেখুন ৪৭ লাখ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল’। নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।

    এর আগে আদিল বলেছিলেন, ‘রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারী সুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।’

    আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাকে নিকাহ করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিওকল সেশনে রাখি তার নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।

    বিনোদন ডেস্ক

  • ব্যক্তিগত ভিডিও ফাঁস, গ্রেফতার হতে পারেন রাখি

    ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগে বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন সাবেক স্বামী আদিল খান দুরানি। সেই মামলায় রাখির জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বইয়ের একটি আদালত।

    ৮ জানুয়ারি অতিরিক্ত দায়রা বিচারক, শ্রীকান্ত ওয়াই ভোসলে সাওয়ান্তের জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছেন। তার দেওয়া বিস্তারিত আদেশ শুক্রবার প্রকাশ্যে এসেছে। আদালত পর্যবেক্ষণ করেছে যে ‘রাখি সাওয়ান্তের কার্যকলাপ শুধু অপরাধমূলকই নয়, তার দ্বারা প্রকাশ্যে আনা বিষয়বস্তু অশ্লীল এবং যৌনতায় ভরা। ঘটনার তথ্য়, অভিযোগ ও পরিস্থিতি বিবেচনা করে দেখা গেছে এই মামলায় রাখি আগাম জামিন পাওয়ার যোগ্য নন।’ 

    বিচারক আরও দেখেছেন, ‘রাখি সাওয়ান্তের এর আগেও অপরাধমূলক ইতিহাস রয়েছে। কারণ তার বিরুদ্ধে একই ধরনের অপরাধের জন্য আরও একটা মামলা বিচারাধীন ছিল।’

    প্রসঙ্গত, দুরানির অভিযোগ ছিল, গত ২৫ আগস্ট রাখি একটা টেলিভিশন শোতে তার সঙ্গে সম্পর্কিত যৌনতাপূর্ণ বিষয়বস্তু মোবাইল ফোনের মাধ্যমে প্রদর্শন করেছিলেন। মোট দুটি ভিডিও দেখানো হয়েছিল যেগুলো প্রতিটি প্রায় ২৫-৩০ মিনিটের। পুলিশের কাছে, আদিল জানিয়েছিলেন, রাখি তার অশ্লীল ভিডিও সম্প্রচার করে তার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছেন। আদিলের অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের আম্বোলি থানায় মানহানি ও তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের হয়।

    তবে এই মামলায় রাখি সাওয়ান্তের আইনজীবী আলি কাশিফ খান মুম্বাই আদালতে আগাম জামিন চেয়েছিলেন। তার যুক্তি ছিল, যে ভিডিওটি দুরানি নিজেই তার ফোনে শুট করেছিলেন। যদিও তিনি এটা পুলিশের কাছে প্রমাণ করতে ব্যর্থ হন। 

    এদিকে পাবলিক প্রসিকিউটর আরসি সাভলে রাখি সাওয়ান্তের আবেদনের বিরোধিতা করে বলেন, তিনি শুধুই টিভি শোতে আপত্তিকর ভিডিওসংবলিত ফোনটি প্রদর্শন করেননি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিওগুলো শেয়ার করেছেন এবং লিঙ্কগুলো ফরোয়ার্ড করেছেন।

    যদিও আদালতে জামিন খারিজের পর কোনো প্রতিক্রিয়া দেননি 'ড্রামা কুইন' রাখি সাওয়ান্ত।

    এদিকে গত বছরের ২৯ নভেম্বর সাওয়ান্তকে গ্রেফতার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছিলেন আদালত। পরে উচ্চ আদালতে যাওয়ার জন্য রাখির অন্তর্বর্তী সুরক্ষা ১১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে এবার আদালত রাখির আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় প্রশ্ন উঠছে, তবে কি রাখিকে এবার গ্রেফতার করা হবে?

    বিনোদন ডেস্ক

  • যে কারণে রাখির বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন তনুশ্রী

    ফের খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত। এবার তার নামে এফআইআর করলেন মডেল তথা অভিনেত্রী তনুশ্রী দত্ত। তিনি ওশিওয়ারা পুলিশ স্টেশনে গিয়ে তার নামে অভিযোগ করলেন। জানালেন রাখি তাকে মানসিকভাবে হেনস্তা করেছেন।

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তনুশ্রী বলেন, আমি এখানে রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করতে এসেছি। ২০১৮ সালে মি টু মুভমেন্টের সময় উনি যেভাবে আমায় মানসিক হেনস্তা করেছিল সেটার জন্য আমি এ অভিযোগ করলাম। নানা কারণের জন্য একাধিক পেনাল কোডে ওর নামে মামলা করেছি।

    তনুশ্রী এদিন তার বক্তব্যে আরও জানান, উনি আমাকে নিয়ে যা যা মন্তব্য করেছেন, সেগুলোর প্রত্যেকটার রেকর্ড বানিয়েছি আমরা। এবার ওকে আর ছাড়ব না। ওর নামে এই মামলা করলাম, এবার লড়াই শুরু হলো। জলদি উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, আমি পুলিশকে সবটা জানিয়েছি।

    কী নিয়ে তনুশ্রী ও রাখির ঝামেলা হয়েছিল? এই প্রসঙ্গে তিনি বলেন, হর্ন ওকে প্লিজ ছবির সময় ওরা রাখিকে সরিয়ে আমায় নিয়েছিল। এর পর নানা পাটেকরের জন্য আবার রাখিকে ছবিতে নেওয়া হয় আমাকে বাদ দিয়ে। এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল যাতে ওরা আমার নাম ব্যবহার করে পাবলিসিটি পেতে পারে। আমার সব চেক বাউন্স করিয়ে দিয়েছিল ওরা। গোটাটাই একটা প্ল্যান ছিল, আর রাখি এইটার অংশ ছিল।

    অভিনেত্রীর কথায়, রাখির জন্য আমি অনেক মানসিক ও শারীরিক ট্রমার মধ্য দিয়ে গেছি। উনি আমার নামে যা যা বলেছিলেন, সেগুলো আমি নিতে পারিনি। প্রতি বছর রাখি কোনো না কোনো নতুন টপিক নিয়ে হাজির হন লাইম লাইটে থাকার জন্য। ওর জন্যই আমার বদনাম হয়েছে, রেপুটেশন খারাপ হয়েছে। ওর জন্যই আমার বিয়ে হয়নি।

    কিন্তু ২০১৮ সালের ঘটনার জন্য এখন কেন এফআইআর করলেন তিনি? তনুশ্রীর কথায়, আমি নানা পাটেকরের নামে ২০০৮ এবং ২০১৮ সালে কেস করেছি। ২০১৮ সালে রাখি ওর নোংরা এবং সস্তা মানের ভিডিও বানিয়ে আমায় অসুস্থ করে দিয়েছিলেন। আমি এবার ফিরে এসেছি। এবার আমি পদক্ষেপ নেব এবং দেখব যাতে উনি ওর সব কাজের জন্য শাস্তি পান।

    তনুশ্রী তার বক্তব্যে জানান যে, তিনি রাখি সাওয়ান্তের বানানো ভিডিও দেখে রোজ কাঁদতেন। তার মতে, গোটা ইন্ডাস্ট্রির সামনে রাখি তার ইমেজ নষ্ট করে দিয়েছেন। ওর মিথ্যে অভিযোগের জন্য আমেরিকায় গিয়ে কাজের চেষ্টা করতে হয় তনুশ্রীকে। এমনটাই দাবি করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • রাখির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তনুশ্রীর

    বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের কারণে দুই যুবক আত্মহত্যা করেছেন বলে বিস্ফোরক অভিযোগ করলেন আরেক অভিনেত্রী তনুশ্রী দত্ত।

    rnrn

    সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন তিনি। 

    rnrn

    তনুশ্রী বলেন, ‘রাখি সবময়ই মিথ্যা কথা বলে। ওর কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। একেবারেই সাইকোপ্যাথ। রাখির সঙ্গে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্যাও করেছে। সেই মামলা আদালতে উঠতে দেয়নি রাখি। সে আসলে একটা ডাইনি

    rnrn

    ‘আশিক বানায়া’ খ্যাত অভিনেত্রী আরও বলেন, ‘রাখির কারণে দুই যুবক আত্মহত্যা করেছে। তাদের পরিবারের সদস্যরা রাখির বিরুদ্ধে লড়তে পারেনি। রাখির বিরুদ্ধে মামলাও হয়েছিল, অভিযোগ আনা হয়েছিল আত্মহত্যা প্ররোচনার।’

    rnrn

    সম্প্রতি স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আলোচনার সৃষ্টি করেন রাখি। এর মধ্যেই কিছুদিন আগে ওমরাহ পালন করে দেশে ফেরেন তিনি। 

    rnrn

    ভারতে ফিরেই তিনি সরাসরি বলে দিলেন কেউ যেন তাকে রাখি নামে না ডাকে। তার এসকল কর্মকাণ্ডের প্রেক্ষিতেই অভিনেত্রীকে একহাত নিলেন তনুশ্রী দত্ত। 

    rnrn

    রাখিকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করে এই অভিনেত্রী আরও বলেন,  ‘রাখি একজন আক্রমণাত্মক ব্যক্তি যিনি একজন পুরুষ মানুষের মতো লড়াই করেন। রাখি দুষ্ট এবং যখন সে বুঝতে পারে যে সে ধরা পড়তে চলেছে তখন সে উল্টে যায়।’
    rn 

    বিনোদন ডেস্ক

  • আমি পবিত্র, পুরুষরা আমাকে স্পর্শ করবেন না: রাখি

    বিতর্ক আর বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রায় সময়ই যেকোনো ইস্যুতে আলোচনায় দেখা যায় তাকে। কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে ভেঙেছে তার। এ নিয়ে বিতর্কের শেষ ছিল না। 

    স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, জানিয়েছিলেন হানিমুনে গিয়ে তার নগ্ন ভিডিও শুটিং করে মোটা অংকে বিক্রি করেছেন আদিল। এবার হঠাৎ করেই নতুন সুরে কথা বললেন রাখি।

    ঠোঁটকাটা স্বভাবের এ অভিনেত্রী আদিল দুরানি খানের সঙ্গে বিয়ের সময় ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। নাম পরিবর্তন করে রেখেছেন ফাতিমা। ইসলাম অনুযায়ী জীবনযাপনও করছেন।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্প্রতিই ওমরাহ করেছেন রাখি। এর পর থেকেই তাকে চেনা বড় দায়। সৌদি আরব থেকে মুম্বাই এয়ারপোর্টে এসে বলেন, আমাকে রাখি নয়, ফাতিমা বলে ডাকুন। আর শনিবারও সেই একই রূপ দেখা গেল তার মধ্যে।

    এদিন লাল বোরকা ও হিজাব পরে এক অনুষ্ঠানে আসেন রাখি। সেখানে পুরস্কারে ভূষিত করা হয় রাখিকে। কিন্তু ইভেন্ট থেকে ফেরার পথে হঠাৎই মেজাজ হারিয়ে ফেলেন এই বলি তারকা। সাংবাদিকরা কথা বলার জন্য ডাকেন এবং ভক্তরাও সেলফি তোলার চেষ্টা করেন। তখনই চটে যান। বলেন, আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে স্পর্শ করবেন না। আমার থেকে দূরে থাকুন।

    এদিকে রাখির এই ভিডিও রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওর শেষে সৌদি আরবের শেখদের স্ত্রীর সঙ্গে নিজেকে তুলনা করতে দেখা যায় তাকে। বিপরীতে এসব পোস্টে মন্তব্যের ঘরে নানা কটু কথা বলছেন নেটিজেনরা।

    একজন মন্তব্য করেছেন, বিশ্বের সবচেয়ে বড় ড্রামাবাজ নারী। আরেকজন লিখেছেন, এই নারীর নাটকের শেষ নেই। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী।

    বিনোদন ডেস্ক

  • কাবাঘরের সামনে আদিলকে স্মরণ করে রাখির আর্তনাদ (ভিডিও)

    আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন'খ্যাত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মাঝে মাঝে খবরের শিরোনাম হন— বিয়ে, ধর্মান্তর ও গর্ভপাত ইস্যুতে। এবার আলোচনায় এসেছেন ওমরাহ করতে গিয়ে।

    ওমরাহ করতে মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরিফের সামনে কাঁদতে দেখা গেল তাকে। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

    তাতে দেখা গেছে, কেঁদে কেঁদে রাখি বলছেন— ‘হে আল্লাহ, আমি কী করব? বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল। আমার জীবন নষ্ট করেছে। আমি আমার প্রার্থনা জানাতে এসেছি, আপনি বিচার করুন।’

    গত বছর চুপিসারে মাইসুরুর ব্যবসায়ী আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। যদিও চলতি বছরে বিয়ের কথা জানান অভিনেত্রী। বিয়ের সময় ইসলামধর্ম গ্রহণ করেন, রাখি থেকে হন ফাতিমা। কিন্তু মাস কয়েকের মধ্যেই অশান্তি। স্বামী আদিলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন। পারিবারিক সহিংসতার অভিযোগে জেলেও যেতে হয় রাখির স্বামীকে। জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে অভিযোগের ঝুলি খুলে বসেছেন আদিল। 

    জীবনে যখন এমন ঝড় বইছে, সেই সময় শান্তির খোঁজে হজে যান রাখি। পবিত্র মক্কায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউডের ‘ড্রামা কুইন’।

    ভারতীয় সংবাদমাধ্যমে তিনি অভিযোগ করেন, আদিল তাকে বৈবাহিক ধর্ষণ করেছেন। বারবার স্বামীর বিকৃত ইচ্ছার শিকার হয়েছেন রাখি। শুধু কী তাই, রাখির নগ্ন ভিডিও বাইরে লাখ লাখ টাকায় বিক্রিও করেছেন আদিল।

    বিনোদন ডেস্ক

  • আদিলের বিস্ফোরক মন্তব্যের জবাবে যা বললেন রাখি

    জরায়ু কেটে ফেলায় মা হতে পারবেন না বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত বলে মন্তব্য করেছেন তার স্বামী আদিল দুরানি খান। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি।

    আদিলের বিরুদ্ধে গর্ভপাত, নির্যাতনসহ একাধিক অভিযোগ আনেন অভিনেত্রী। তার বিরুদ্ধে মামলাও করেন। এ ঘটনায় প্রায় এক মাস কারাগারে থাকার পর সেখান থেকে ছাড়া পেয়েই আদিলের দাবি, রাখির গর্ভপাত হওয়ার দাবি নাকি একেবারেই মিথ্যা। তিনি বলেন, রাখির নাকি জরায়ুই নেই, তাই তার পক্ষে মা হওয়া সম্ভব নয়।

    আদিলের এ দাবির উত্তরও দিয়েছেন রাখি। এক চিকিৎসককে পাশে বসিয়ে রাখি জানান, আদিলের সঙ্গে বিয়ে হওয়ার পর তার সন্তানের মা হতে চেয়েছিলেন তিনি। এখনো মা হতে পারবেন।

    আরও পড়ুন:

    অভিনেত্রীর দাবি— অস্ত্রোপচার করে তার জরায়ু কেটে ফেলা হয়নি। তার প্রমাণ দেওয়ার জন্য ডা. বীণা শিন্ডের কাছে ছুটে যান রাখি। কারণ এই চিকিৎসক রাখির অস্ত্রোপচার করেছেন। তার পর ডা. বীণা শিন্ডে রাখির লাইভে কথা বলেন।

    আদিলের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন চিকিৎসক। ডা. বীণা শিন্ডে বলেন, ‘অস্ত্রোপচার করে রাখির শুধু ফাইব্রয়েডগুলো কেটে ফেলা হয়েছে। তার ইউটেরাস বা জরায়ু বাদ দেওয়া হয়নি। ফলে রাখি অবশ্যই মা হতে পারবে।’

    গত বছর আদিল দুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি; নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলাই জেলে ছিলেন আদিল। জেলে থাকাবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

    বিনোদন ডেস্ক