Tag: রাখি সাওয়ান্ত

  • পাকিস্তান-ভারতের ২০ জনকে ওমরায় পাঠালেন রাখি সাওয়ান্ত

    ১০ পাকিস্তানি ও ১০ ভারতীয়কে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন আলোচিত বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্ত। 

    বুধবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ওমরাহ যাত্রীদের সড়কপথে সৌদি আরব হয়ে পাঠানোর একটি ভিডিওও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাখি সাওয়ান্ত।

    ওমরাহ যাত্রীদের নিয়ে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। দুবাইয়ে বসবাসকারী এসব পাকিস্তানি ও ভারতীয়দের ওমরাহ পালনের জন্য পাঠিয়েছেন বলে জানান তিনি।  

    ভিডিওতে রাখি সাওয়ান্তকে বলতে শোনা যায়, এসব ওমরাহযাত্রীদের সব খরচ তিনি বহন করেছেন।ভিডিওতে তাকে যাত্রীদের খাবার ও ইহরাম দিতে দেখা যায়।   

    ওমরাহ যাত্রীদের বিদায় জানানো সময় রাখি সাওয়ান্ত বলেন, তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে সুসম্পর্ক এবং বন্ধুত্বের প্রচারের জন্য উভয় দেশের লোকদের ওমরাহয় পাঠাচ্ছেন।

    ভিডিওতে আরও দেখা যায়, ওমরাহযাত্রীরা রাখি সাওয়ান্তকে দোয়া দিচ্ছেন এবং তারা অভিনেত্রীর কাছ থেকে ইহরাম এবং খাবার নিয়ে গাড়িতে উঠছেন। 

    আলোচিত বলিউড অভিনেত্রী জানান, তার ইসলামিক নাম রাখি ফাতিমা। এবারই প্রথম তিনি ওমরাহ পালনের জন্য যাত্রীদের পাঠিয়েছেন।তার বিশ্বাস, আল্লাহ তাদের আমল কবুল করবেন এবং তাদের জন্য সব সহজ করে দেবেন।

    ভিডিওতে এক পাকিস্তানি নাগরিককে বলতে শোনা যায়, তার ওমরাহর খরচ কে বহন করে তা তিনি জানেন না।তবে যে এটির ব্যবস্থা করেছে আল্লাহ তাদের পুরস্কৃত করুন।

    ভারতীয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী রাখি সাওয়ান্ত মুসলিম হন ২০২২ সালে। তার প্রথম স্বামী নন-রেসিডেন্ট ইন্ডিয়ান রিতেশের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আদিল খান দুররানিকে বিয়ে করতে ধর্মান্তরিত হন। পরে তার নাম হয় ফাতিমা দুররানি।

    যুগান্তর ডেস্ক

  • বলিউডে অভিষেকের অপেক্ষায় পাকিস্তানি সুন্দরী

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি বলিউডে কাজ করার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, যদি ভালো মানের কোনো প্রস্তাব আসে, তাহলে অবশ্যই তিনি তা বিবেচনা করবেন।

    সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    ওই সময় ভক্তটি তাকে জিজ্ঞাসা করেন, তিনি কি ভারতের সিনেমায় কাজ করবেন? উত্তরে হানিয়া বলেন, ‘যদি প্রকল্পটি উচ্চমানের হয়, তবে আমি অবশ্যই এটি বিবেচনা করব’।

    হানিয়া আমির স্বভাবতই তার মনোমুগ্ধকর উপস্থিতি ও শক্তিশালী অভিনয়ের জন্য পাকিস্তানের বিনোদন জগতে সুপরিচিত। 

    লাস্যময়ী পাকিস্তানি তারকার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সিনেমা জগতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। যা বরাবরই আলোচিত এবং সংবেদনশীল বিষয়।

    এদিকে বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি বলেছেন, তিনি বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে হানিয়া আমিরকে দেখতে চান। তবে তার এই চাওয়াটা কোনোদিন বাস্তবে রূপ নেবে কিনা, তা সময়ই বলে দেবে।

    জানা গেছে, অভিনেত্রী হানিয়া আমির অনেক আগে থেকেই বলিউডের ভক্ত। বিশেষ করে তিনি বলিউড বাদশা শাহরুখ খানকে অত্যন্ত পছন্দ করেন। তার সঙ্গে অভিনয়েও খুব আগ্রহী তিনি।

    এর আগে পাকিস্তানি অভনেত্রী হিসেবে মাহিরা খানই শাহরুখের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। 

    এদিকে একটি পুরোনো সাক্ষাৎকারে হানিয়া তার শৈশবের কথা স্মরণ করে বলেছিলেন, তিনি ‘একজন প্রাণবন্ত, বুদ্ধিমান এবং রসিক’ ঘরানার একটা মেয়ে। যার ছিল চুল রং করার অদ্ভুত শখ। এমনকি একবার তিনি নিজের চুল নিজেই রং করার চেষ্টা করেছিলেন।

    অভিনয়ের দিক থেকে হানিয়া আমির সম্প্রতি পাকিস্তানের সবচেয়ে বড় ড্রামা সিরিজ ‘কাভি ম্যায় কাভি তুম’-এ প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন। এতে তার বিপরীতে ছিলেন সুপারস্টার ফাহাদ মুস্তাফা। সিরিজটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

    যদিও বলিউডে অভিষেকের ব্যাপারে হানিয়ার সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয়। তবে তার ভক্ত-সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাকে বলিউডের রূপালী পর্দায় দেখা যাবে! সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানি পুরুষদের ৩ গুণে মুগ্ধ ভারতীয় অভিনেত্রী

    সম্প্রতি পাকিস্তান সফরে যান বলিউডের জনপ্রিয় রিয়্যালিটি শো তারকা ও অভিনত্রেী রাখি সাওয়ান্ত। সেখানে গিয়ে পরিচয় হয় পাকিস্তানি অভিনেতা দোদি খানের সঙ্গে। এরপর দেশে ফিরে রাখি জানান, দোদির সঙ্গেই নতুন সংসার পাততে চলেছেন তিনি। তবে এমন কথা অস্বীকার করে বসেন পাকিস্তানি এই অভিনেতা। তাতেই মন ভেঙে যায় রাখির। 

    রাখি জানান, দোদির খানের সঙ্গে তার পরিকল্পনা অনেক দূল চলে গিয়েছিল। বিয়ের পর কোথায় থাকবেন, কতগুলো বাচ্চা নেবেন সেসবের হিসাবও নাকি কষে ফেলেছিলেন তিনি। 

    সম্প্রতি একটি পডকাস্টে এসব কথা শেয়ার করেন তিনি। 

    অভিনেত্রী জানান, তার পরিকল্পনা ছিল দোদি খানের সঙ্গে ১২টি সন্তান নেওয়ার—ছয়টি পাকিস্তানে এবং ছয়টি ভারতের মধ্যে। 

    রাখি সাওয়ান্ত পাকিস্তানি পুরুষদের প্রশংসা করেছেন, বিশেষ করে স্ত্রীদের প্রতি তাদের আনুগত্য, যত্নশীল প্রকৃতি এবং নামাজের প্রতি তাদের নিষ্ঠার কারণে।

    রাখি মনে করেন, দোদি খান এই গুণগুলো ধারণ করেন। 

    তিনি আরও বলেন, পাকিস্তানি এই অভিনেতার প্রতি গভীর আস্থা রয়েছে এবং তিনি নিশ্চিত যে, তিনি তাকে বিয়ে করবেন এবং শীঘ্রই দুবাইয়ে মিলিত হয়ে তাদের পরিকল্পনা চূড়ান্ত করবেন।

    তিনি ভারতীয় নারী এবং পাকিস্তানি পুরুষের মধ্যে বিয়ের চ্যালেঞ্জর কথাও স্বীকার করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, এমন সম্পর্ক অসম্ভব কিছু নয়। কারণ অনেক ভারতীয়-পাকিস্তানি দম্পতি দুবাইতে একসঙ্গে শান্তিতে বাস করছেন। 

    যদিও দোদি খানের একজন স্ত্রী রয়েছেন, তবুও রাখি সাওয়ান্ত তার দ্বিতীয় স্ত্রী হতে প্রস্তুত আছেন। 

    দোদি খানের প্রথম স্ত্রী তাদের বিয়েকে মেনে নিয়েছেন ও স্বাগত জানিয়েছেন বলেও মন্তব্য করেছেন রাখি। 

    রাখি সাওয়ান্ত আশা প্রকাশ করেছেন যে, তিনি দোদি খানের সঙ্গে একটি বড় পরিবার গড়ে তুলতে চান এবং তাদের সন্তানদের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চান।

    অনলাইন ডেস্ক

  • এবার রাখিকে বিয়ের প্রস্তাব পাকিস্তানি মুফতির!

    চলমান আলোচনার মধ্যেই এবার ভারতীয় অভিনেত্রী ও রিয়েলিটি তারকা রাখি সাওয়ান্তকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি কাভি।

    এর আগে ভীনা মালিক, কান্দিল বালোচ ও হারিম শাহের সঙ্গে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া মুফতি কাভি এবার নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে। খোলাখুলিভাবেই জানিয়েছেন, রাখি সাওয়ান্তকে বিয়ে করতে চান তিনি।

    সম্প্রতি গুঞ্জন রটে যে, রাখি সাওয়ান্ত নাকি পাকিস্তানি অভিনেতা দোদি খানের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সেই গুঞ্জন স্পটতই নাকচ করে দেন পাকিস্তানি অভিনেতা। তবে এখন মনে হচ্ছে ভারতীয় আইটেম সং কুইনের সম্পর্কের কাহিনি আরও জটিল হয়ে উঠেছে।

    বরাবরই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত মুফতি কাভি বলেছেন, তিনি রাখিকে বিয়ে করতে চান, শুধু মায়ের অনুমতির অপেক্ষা। 

    ‘আমার মা অনুমতি দিলেই আমি রাখি সাওয়ান্তকে বিয়ে করব। এরপর আমি আর কাউকে বিয়ের কথা ভাবব না’, যোগ করেন তিনি। 

    ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার মুফতি কাভির এই প্রস্তাব তার সম্পর্কজনিত কাহিনিতে নতুন মাত্রা যোগ করেছে।

    যদিও এ বিষয়ে এখনো রাখি সাওয়ান্তর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ভক্ত-সমর্থকরা অধীর অপেক্ষায় আছেন, রাখি এ বিষয়ে কি বলেন তা জানতে। সূত্র: সামা টিভি

    বিনোদন ডেস্ক

  • ফের মন ভাঙল রাখির, বিয়েতে নারাজ দোদি

    বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় থাকেন। দু-দুবার সংসার জীবন শুরু করলেও তা টিকেনি। সেগুলোকে ভুল আখ্যা দিয়ে ফের বিয়ের ঘোষণা দিলেন তিনি। জানালেন, আর কোনো ভুল করতে চান না তিনি।  তবে এবার পাত্র কোনো ভারতীয় নন, একজন পাকিস্তানি।

    আলোচনায় থাকতে পছন্দ করেন রাখি। তাই দর্শকের কাছে তিনি ‘ড্রামা কুইন’ হিসেবেই সর্বাধিক পরিচিত। কয়েকদিন আগেই রাখি জানিয়েছিলেন তিনি নাকি পাকিস্তানের অভিনেতা ও ব্যবসায়ী দোদি খানের বৌ হতে চলেছেন। 

    বিয়ের জন্যও প্রস্তুত রাখি। পাকিস্তানে হবে অনুষ্ঠানও। কিন্তু সব প্ল্যান নিমেষে বদলে গেল এক ভিডিওতে। 

    রাখির কথায়, ইসলামিক রীতি মেনেই বিয়ে হবে তাদের। পরে তিনি ভারতে একটি রিসেপশনের আয়োজন করবেন এবং হানিমুনে নেদারল্যান্ডস বা সুইজ়ারল্যান্ডে যাবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু এত সব প্ল্যানের পর ভেস্তে গেল সবকিছু। শোনা যাচ্ছে, রাখিকে বিয়ে করতে অস্বীকার করেছেন দোদি খান।

    পাকিস্তানি অভিনেতা-ব্যবসায়ী দোদি বিয়ে করতে অস্বীকার করায় মন ভেঙেছে রাখির। 

    বৃহস্পতিবার রাতে, দোদি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন তিনি রাখিকে বিয়ে করতে চান না। যা শুনে রেগে যান রাখি-ভক্তরাও।

    অনেকেই বলছেন, এটা ভারতীয় অভিনেত্রীর অনুভূতিতে আঘাত। কেউবা লিখেছেন, ‘প্রথমে না ভেবেই কি প্রপোজ় করে দিয়েছিলেন? মিডিয়ার কথা চিন্তা না করে আপনি রাখিকে বিয়ের পর সুখী জীবনযাপন করতে পারতেন। মানুষ সমালোচনা করবেই। তাই বলে বিয়ে ভাঙা ঠিক নয়।’

    ভিডিওতে দোদি খান বলেন, রাখিকে বিয়ের প্রস্তাব দিলেও তিনি বিয়ে করছেন না। তবে রাখির প্রশংসা করেন তিনি। অতীতে নানা সমস্যার সম্মুখীন হয়েও কী ভাবে মোকাবিলা করেছেন অভিনেত্রী। এবং সাহসিকতার জন্যই তাকে খুব পছন্দ করেন বলেও উল্লেখ করেন।

    রাখিকে দেওয়া প্রেম প্রস্তাব প্রসঙ্গে দোদি বলেন, কিছু দিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার একটি ভিডিও দেখেছিলেন। যেখানে আমি রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। যখন আমার সঙ্গে তার পরিচয় হয়, তখন মনে হয়েছিল তিনি এমন একজন মানুষ, যিনি ঈশ্বরকে খুব ভালোবাসেন। তিনি তার জীবনে অনেক উত্থান-পতনও দেখেছেন। বাবা-মাকে হারিয়েছেন ঠিকই, কিন্তু যতদিন তারা বেঁচেছিলেন দেখাশোনা করেছেন। আমার খুব ভালোলেগেছিল ওকে। তাই প্রস্তাব দিয়েছিলাম।

    তবে দোদির মনে হয়েছে মানুষ বিষয়টিকে খুব ভালো ভাবে নিচ্ছেন না। তিনি এই বিষয়ে প্রচুর বার্তা এবং ভিডিও পেয়েছেন। এবং তিনি সেটা সহ্য করতে পারছেন না। 

    দোদির কথায়, ‘রাখি, আপনি আমার খুব ভালো বন্ধু এবং সবসময়ই সেটা থাকবেন। আপনি আমার বৌ না হলেও, আমি কথা দিচ্ছি আপনি পাকিস্তানের বধূ হবেন। আমি আপনাকে আমার এক ভাইয়ের সঙ্গে বিয়ে দেব।’

    বিনোদন ডেস্ক

  • ফের বিয়ে করছেন রাখি সাওয়ান্ত, পাত্র পাকিস্তানি পুলিশ কর্মকর্তা

    বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় থাকেন।  দু দুবার সংসার জীবন শুরু করলেও তা টিকেনি। সেগুলোকে ভুল আখ্যা দিয়ে ফের বিয়ের ঘোষণা দিলেন তিনি । জানালেন, আর কোনো ভুল করতে চান না তিনি।  তবে এবার পাত্র কোনো ভারতীয় নন, একজন পাকিস্তানি। 

    সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া’র সাথে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। 

    এর আগের দুই স্বামী নিয়ে রাখির জীবনে বেশ ধকল যায়।  গোপনে প্রথম বিয়ের বিষয়টি রিয়্যালিটি শোয়ের এক মঞ্চে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি। তারপর সে বিয়ে নিয়ে নানা গল্পকথা তুলে ধরেন রাখি। অল্পদিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। দ্বিতীয়বার বলিউডের উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন।  আদিলকে বিয়ে করার জন্য তিনি নাকি ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন।  তবে দ্বিতীয় বিয়েও টিকেনি তার।  দ্বিতীয় বিয়ে ঘিরে থানা পুলিশসহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি।

    এবার রাখি জানালেন, আর কোনো বিড়ম্বনায় পড়তে চান না তিনি। গত দু’বারের ভুল আবার করতে চান না। তাই বুঝেশুনে এবার পাত্র পছন্দ করলেন তিনি। পাত্র পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা।  পাত্রের নাম দোদি খান।  পুলিশের চাকরির পাশাপাশি তিনি নাকি অভিনয়েও জড়িত। 

    অভিনেত্রী জানান, পাকিস্তানে ঘুরতে গিয়ে তিনি বহু বিয়ের প্রস্তাব পান।  সেখান থেকেই বেছে নেন দোদিকে।

    রাখি বলেন,  ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালোবাসি।

    তিনি জানিয়েছেন, পাকিস্তানেই ইসলাম ধর্মের নিয়ম অনুসারে বিয়ের অনুষ্ঠান হবে।  তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে।  হানিমুনে যাবেন নেদারল্যান্ডসে। বিয়ের পর দুবাইয়ে সংসার জীবন শুরু করবেন।  

    বিনোদন ডেস্ক

  • কার টানে পাকিস্তানে যেতে চান ভারতীয় অভিনেত্রী?

    পাকিস্তানে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের দেখা করতেই প্রতিবেশী দেশটিতে যাবেন বলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। 

    ইতোমধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্মে বিমানবন্দরের একটি ছবি পোস্ট করেছেন তিনি। 

    ওই পোস্টে দেখা যায়, ব্যাগ নিয়ে বিমানবন্দরে রয়েছেন রাখি। এক ভিডিও বার্তায় রাখি হানিয়া আমিরের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। এমনকি একসঙ্গে থাকার ইচ্ছেও প্রকাশ করেন রাখি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

    ভিডিও বার্তায় রাখি বলেন, ‘আমি পাকিস্তানের সবচেয়ে বড় তারকাদের সঙ্গে দেখা করতে চাই। যার মধ্যে রয়েছেন- হানিয়া, নারগিসসহ আরও অনেকে। আমি পাকিস্তান যাচ্ছি। হানিয়া, আমাকে পিক করার জন্য বিমানবন্দরে আসো।’

    সম্প্রতি সোশ্যাল প্ল্যাটফর্মে এই দুই অভিনেত্রীর চ্যালেঞ্জ ও তা মোকাবিলা চর্চায় রয়েছে। বিষয়টি ভালোভাবেই নিচ্ছে নেটিজেনরা।

    এদিকে রাখির পাকিস্তানে আসার ভিডিওর প্রতিক্রিয়ায় হানিয়া আমিরও একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্টে হানিয়া বলেন, ‘আমি শুধু বলতে চাই, আমার জীবন বেদনাদায়ক ছিল। এরপর আমার জীবনে রাখি এলো। রাখিজি, আমি বিমানবন্দরে আসছি, আপনাকে নিতে।’

    অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি পোস্ট করেছেন রাখি। ভারতে টিকটক বন্ধ হলে পাকিস্তানে চলে যাওয়ার ঘোষণাও দিয়েছেন এই অভিনেত্রী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা রাখি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া, নারগিস ও দিদারকে নৃত্য-প্রতিযোগিতায় চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি একসঙ্গে তাদের তিনজনকে সহজেই পরাজিত করতে পারবেন। 

    নিজেকে ‘বলিউডের নম্বর ওয়ান আইটেম গার্ল’ এবং ‘রিয়েলিটি টিভির রানি’ বলে ঘোষণা দিয়ে তিনি পাকিস্তানি অভিনেত্রীদের উদ্দেশে বলেন, আমি তাদের হারিয়ে দেব। আমি হলাম সবচেয়ে বড় রিয়েলিটি শো কুইন। আমি সবাইকে হারাই এবং তাদেরও হারিয়ে দেব। আমি তাদের ঘাম ঝরিয়ে দেব। চ্যালেঞ্জ গ্রহণ এবং চ্যালেঞ্জ দেওয়া আমার আরেক নাম।

    রাখির এই চ্যালেঞ্জের জবাবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নাচের ভিডিও শেয়ার করেন হানিয়া আমির। রাখির চ্যালেঞ্জের বক্তব্যে লিপ-সিঙ্ক করেন পাকিস্তানি এই অভিনেত্রী। ভিডিওতে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন তিনি। লিখেছেন- রাখি জি, একজন আইকন। 

    বিনোদন ডেস্ক

  • যেভাবে রাখির চ্যালেঞ্জের জবাব দিলেন হানিয়া আমির

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তার চঞ্চল প্রকৃতির জন্য বরাবরই পরিচিত। এবার রসিকতার ছলেই দিলেন রাখি সাওয়ান্তের ছুড়ে দেওয়া নাচ প্রতিযোগিতার চ্যালেঞ্জ। অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিও উভয় দেশের ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা রাখি সাওয়ান্ত পাকিস্তানি অভিনেত্রী হানিয়া, নারগিস এবং দিদারকে নৃত্য-প্রতিযোগিতায় চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তিনি একসঙ্গে তাদের তিনজনকে সহজেই পরাজিত করতে পারবেন। 

    নিজেকে ‘বলিউডের নাম্বার ওয়ান আইটেম গার্ল’ এবং ‘রিয়েলিটি টিভির রানি’ বলে ঘোষণা দিয়ে তিনি পাকিস্তানি অভিনেত্রীদের উদ্দেশে বলেন, আমি তাদের হারিয়ে দেব। আমি হলাম সবচেয়ে বড় রিয়েলিটি শো কুইন। আমি ধ্বংস করি এবং তাদেরও ধ্বংস করব। আমি তাদের ঘাম ঝরিয়ে দেব। চ্যালেঞ্জ গ্রহণ এবং চ্যালেঞ্জ দেওয়া আমার আরেক নাম।

    একদিন পেরোতে না পেরোতেই রাখি সাওয়ান্তের সেই চ্যালেঞ্জের জবাব দিলেন ‘মেরে হামসফর’ নাটকের অভিনেত্রী হানিয়া আমির। 

    রাখির চ্যালেঞ্জের বক্তব্যে লিপ-সিঙ্ক করেন পাকিস্তানি এই অভিনেত্রী। ভিডিওতে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন তিনি। লিখেছেন- রাখি জি, একজন আইকন।

    ভক্তরা হানিয়ার এই উদ্দীপনা এবং মজার জবাবের প্রশংসা করেছেন।

    হানিয়া সম্প্রতি ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে শারজিনা চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি ও প্রশংসা অর্জন করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন পাকিস্তানি সুপারস্টার ফাহাদ মুস্তফা। 

    অপরদিকে ২০০০ দশকের শুরুতেই বলিউডে পা রাখেন রাখি সাওয়ান্ত। খুব দ্রুতই তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন।  ২০০৪ সালে শাহরুখ খান এবং সুস্মিতা সেন অভিনীত আইকনিক চলচ্চিত্র ‘ম্যায় হুঁ না’তে অভিনয় করে জনপ্রিয়তা পান। 

    তবে সিনেমা নয় বরং বর্তমানে তার অদ্ভুত মন্তব্যের কারণে তিনি প্রায়ই খবরের শিরোনাম হন।

    এক সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত পাকিস্তানের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন। তিনি বলেন, দেশটিকে এবং এর মানুষকে অনেক পছন্দ করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সালমান-শাহরুখ মুহূর্তেই জামিন করিয়ে দেবেন, তবু কেন আতঙ্কে রাখি?

    বলিউডের খ্যাতনামাদের সঙ্গে পরিচয় থাকলেও তাদের কারও কাছ থেকে সাহায্য নিতে রাজি নন বলে জানিয়েছেন বলি আইটেম গার্ল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২২ সালে আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেছিলেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। সব রীতি মেনে সেই বিয়ে হয়েছিল। বেশ কয়েকবার বোরকা পরেও ক্যামেরার সামনে আসতে দেখা যায় এ আইটেম গার্লকে। নিজের নামও বদলে রেখেছিলেন ফাতিমা। কিন্তু মাস কয়েক পরেই সেই সম্পর্কে চিড় ধরে যায়। 

    ২০২৩ সালে আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও প্রতারণার অভিযোগ আনেন রাখি। এমনকি রাখির নগ্ন ছবি নাকি বাজারে বিক্রি করছেন আদিল, সেই দাবিও তোলেন এ মডেল। এর পর পাল্টা রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আদিল। 

    এ নিয়ে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাখি। ভয়ে আছেন গ্রেফতার-আতঙ্কে। কিন্তু বলিউডের খ্যাতনামাদের সঙ্গে পরিচয় থাকলেও তাদের কাছ থেকে কোনো সাহায্য নিতে রাজি নন এ আইটেম গার্ল। তাহলে কেন গ্রেফতারের ভয় পাচ্ছেন তিনি? ২০২৩ সালে আদিল খান দুরানির সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও সেই সম্পর্কের সমাপ্তি হয়েছিল তিক্ততায়। টাকা-পয়সা আর সম্পত্তি নিয়েও অশান্তি রয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়— রাখির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেন আদিল। এ নিয়েই চিন্তায় রয়েছেন রাখি সওয়ান্ত। 

    বর্তমানে তিনি রয়েছেন দুবাইতে। সেখান থেকেই রাখির একটি ভিডিও নেটপাড়ায় ছড়িয়েছে। ভিডিওতে রাখি জানিয়েছেন, কেন তিনি বলিউডের খ্যাতনামাদের থেকে সাহায্য নিতে চাইছেন না। রাখি বলেন, আমি কারও থেকে সাহায্য চাইছি না। এটা আমার লড়াই। সালমান খান, ফারহা খান অথবা শাহরুখ খানকে বললে তারা এক মুহূর্তে আমার জামিন করিয়ে দেবেন, কিন্তু আমি সাহায্য চাইব না।

    কথা বলতে বলতে ভেঙে পড়েন রাখি। তিনি বলেন, আমি কত দিন এমন হাত পাততে থাকব। কত দিন ভিক্ষা করব, ভিখারি হয়ে গেছি আমি। তবে ভারতের আইনের ওপর আমার ভরসা রয়েছে বলে জানান এ আইটেম গার্ল।

    বিনোদন ডেস্ক

  • হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত

    বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত হৃদরোগজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। 

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর সঙ্গে রাখি বলেছেন, আমার হার্টে সমস্যা দেখা দিয়েছে। আমি এখন কথা বলার অবস্থায় নেই। আমাকে আগামী ৫-৬ দিন বিশ্রামে থাকতে হবে। তবে রাখি মুম্বাইয়ের কোন হাসপাতালে ভর্তি রয়েছেন তা জানাননি। 

    rnrn

    এ বিষয়ে তিনি বলেন, আমি এখন কোন হাসপাতালে ভর্তি রয়েছি, তা বলতে পারব না। দয়া করে আমাকে কিছুটা সময় দিন।

    rnrn

    রাখি তার শারীরিক অবস্থা নিয়েও কোনো তথ্য দেননি। পরে এ বিষয়ে তার ভাই রাকেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১৪ মে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।’

    rnrn

    তিনি আরও জানান, ‘রাখি ব্রেন টিউমার ও ক্যানসারে ভুগছেন। এটি সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। সে ক্রিটিকেয়ার এবং বালাজি হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে ছিল। 

    rnrn

    এদিকে সম্প্রতি রাখির স্বামীর দায়ের করা মামলায় গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালত। ওই সময় দুবাই ছিলেন রাখি। কয়েক দিন আগে ভারতে ফিরেছেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক