Tag: রহস্যময়

  • অর্জুনকে নিয়ে রহস্যময় পোস্ট মালাইকার

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার ব্যক্তিগত জীবনে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন তিনি, যা রীতিমতো সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যারা সুখে-দুঃখে একসঙ্গে থাকেন, তাদের হৃদয়ে বিশেষ স্থান দেওয়া প্রয়োজন বলে মনে করেন এ অভিনেত্রী।

    ইনস্টাগ্রাম পোস্টে মালাইকা লিখেছেন, ‘সবসময় তাদের গুরুত্ব দিন, যারা আপনার সুখে খুশি এবং আপনার দুঃখে দুঃখী হবে। তারাই একমাত্র ব্যক্তি, যারা আপনার হৃদয়ে নিজেদের কাজ দিয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।’

     যদিও অভিনেত্রী ক্যাপশনে সম্পর্ক ভাঙা প্রসঙ্গে আর কিছুই লেখেননি। তবে অর্জুন কাপুরের সঙ্গে তার বিচ্ছেদের খবর এখন শিরোনামে।

    সম্প্রতি মালাইকা যখন বিদেশে ছুটি কাটাচ্ছিলেন, তখন তিনি একটি রহস্যময় ব্যক্তির ছবি শেয়ার করেছিলেন। নেটিজেনরা এ ছবি দেখে এমনটিও দাবি করেছেন যে, অর্জুনের সঙ্গে তার প্রেম ভেঙেছে। নতুন কারও সঙ্গেই তিনি ডেটিং করছেন। তবে মালাইকা এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

    ৫০ বছর বয়সি মালাইকা সবসময়ই ফিটনেসের প্রতি ভীষণভাবে মনোযোগী। তিনি জিমে অনেকটা সময় কাটান এবং যোগব্যায়ামও করেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় এবং তার ভিডিওগুলো মাঝেমধ্যেই শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

    উল্লেখ্য, অর্জুন কাপুর ২০১২ সালে ‘ইশাকজাদে’ সিনেমা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। তাকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য লেডি কিলার’-এ, যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। এবার তাকে দেখা যাবে ‘মেরি পত্নী কা রিমেক’-এ। ‘সিংহম এগেইন’-এও দেখা যাবে তাকে। তবে ছবি মুক্তি থেকে বিভিন্ন বিষয়ের মাঝেও তাদের প্রেম ভাঙা নিয়ে একঝাঁক প্রশ্ন রয়েছে সবার মনে। আর কি একসঙ্গে দেখা যাবে না এ তারকা জুটিকে?

    বিনোদন ডেস্ক

  • তানিয়া ‘ভাই-ব্রাদার টাইপ ফ্রেন্ড’ বলার পর আরশের রহস্যময় স্ট্যাটাস

    আরশ-তানিয়াকে ছোটপর্দায় একসঙ্গে দেখে মুগ্ধ দর্শক। তারকাদের প্রতি বরাবরই আগ্রহ থাকে ভক্ত অনুরাগীদের।  এ জুটির বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। দুজনের রসায়ন নিয়ে মেতে ওঠেছেন তারা।  সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, আরশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। এ রটনা গড়িয়েছে বিয়ে পর্যন্ত।

    এক সাক্ষাৎকারে প্রেম-বিয়ের রটনা নিয়ে কথা বলেছেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে আরশ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়।

    তানিয়ার স্পষ্ট জবাব, আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক-এমন কিছু না। আমরা যেহেতু শুরুতে একসঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি, সে থেকেই হয়ত অনেকে অনেক কিছু বলেন। একসঙ্গে অভিনয় করায় অনেক সময় ফেসবুকে পোস্ট করেছি বা লিখেছি; সম্পর্ক বা তেমন কিছু না।

    আরশের সঙ্গে সম্পর্কের বিষয়টি আরেকটু ব্যাখ্যা করে তানিয়া বলেন, আরশের সঙ্গে নাটকের জুটি হওয়ায় সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ছিল। আমরা ভাই–ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। কাছাকাছি বাসাও ছিল আমাদের, অনেক কাজও হয়েছে।

    তবে তানিয়ার এই সাক্ষাৎকার প্রকাশের পর নিজের প্রোফাইলে ইঙ্গিতপূর্ণ এক স্ট্যাটাস দিয়েছেন আরশ খান। সেখানে এই অভিনেতা লিখেছেন, ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।

    আরশের স্ট্যাটাসে অবশ্য সরাসরি তানিয়া বৃষ্টিকে ইঙ্গিত করা হয়নি। তবে এই দুই তারকার ভক্তরা ধারণা করছেন, তানিয়ার সাক্ষাৎকারের দিকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছেন তরুণ অভিনেতা আরশ খান।

    বিনোদন ডেস্ক

  • রাতে রহস্যময় পোস্টের পর দিনে মামলা করলেন ওমর সানী

    মধ্যরাতে ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিয়ে দিনের বেলা মামলা করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী।  মঙ্গলবার গণমাধ্যমকে নায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

    ওমর সানী জানান, রাতে যাকে হুমকি দিয়েছিলেন তার বিরুদ্ধেই মামলা করেছেন তিনি। ওমর সানী বলেন, সকালে আমি কোর্টে ছিলাম। সেখান থেকে বাসায় ফিরছি।

    মামলা ও হুমকির কারণ ব্যাখ্যা করে ওমর সানী বলেন, আমার ছেলের সঙ্গে যে ব্যবসায় প্রতারণা করেছিল তার বিরুদ্ধে মামলা করেছি। একইসঙ্গে একজনকে কিছু টাকা ধার দিয়েছিলাম। তার নামেও মামলা দিয়েছি।

    কত টাকা পাওনা ছিলেন, জবাবে নায়ক বললেন, টাকার পরিমাণ সামান্য। তবে যার কাছে পাই, তার যথেষ্ট সামর্থ্য আছে। চাইলে ১০ মিনিটে দিতে পারে। কিন্তু দিচ্ছে না। উল্টো হুমকির সুরে কথা বলছে। এটা নিয়ে আদালত পর্যন্ত আসতাম না। কিন্তু যখন হুমকির সুরে কথা বলল তখন মামলা করে দিয়ে এসেছি।

    তবে যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন তাদের নাম বা পরিচয় বলতে চাননি এই নায়ক। শুধু বলেছেন, পরিচিতদের মাঝেই একজন। 

    সোমবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক রহস্যময় পোস্ট দেন ওমর সানী।। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি…।’

    এমন রহস্যময় স্ট্যাটাস দেওয়ার পরই নেটিজেনরা তাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করছেন। অনেকের প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। কারও ওপর রেগেও যেতে দেখা গেছে জনপ্রিয় এ অভিনেতাকে।

    নব্বই দশকের বাংলা চলচ্চিত্রে দাপুটে অভিনেতা জনপ্রিয় নায়ক ওমর সানী। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। চলচ্চিত্রে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে যিনি জয় করে নিয়েছেন কোটি দর্শক হৃদয়। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রুপালি দুনিয়ায় পথচলা শুরু করেন সানী। ১৯৯২ সালে নুর হোসেন বলাইর এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • কঙ্গনার গালে চড়, রহস্যময় পোস্ট আলিয়ার 

    সুযোগ পেলেই বলিউডের তারকাজুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরকে খুঁচিয়ে দিতেন কঙ্গনা রণৌত। কোনো প্রকার সুযোগ পেলেই সামাজিকমাধ্যমে লিখতেন তাদের নিয়ে। এবার কঙ্গনার গালে নিরাপত্তারক্ষীর চড় পড়তেই যেন খুশি আলিয়া। সামাজিকমাধ্যমে পড়ালেন সচেতনতার পাঠ।

    কঙ্গনাকে প্রমাণ সাইজের চড় মেরে গোটা ভারত নাড়িয়ে দিয়েছেন নিরাপতারক্ষী কুলবিন্দর কৌর। অনেকেই পক্ষে বিপক্ষে প্রকাশ করছেন নিজেদের মত। ঠিক সেসময় নেট দুনিয়ায় ভেসে উঠল রণবীর ঘরণী আলিয়ার সততা বিষয়ক একটি পোস্ট। 

    পোস্টে তিনি লেখেন- ‘যখন কেউ তোমাকে দেখছে না, তুমি যা করো, সেটাই তোমার সততা। এটা হলো সবসময় সঠিক কাজ করা। সেটা যদি তোমার পক্ষে প্রতিকূল হয় তাহলেও। এটা তোমার মধ্যে থাকা একটা কম্পাস। একটা রাডার যা তোমাকে নির্দিষ্ট পথে নিয়ে চলে, তোমার চারপাশের সবকিছু তোমাকে অন্যদিকে নিয়ে চলতে চাইলেও। অনেকে আবার মনে করেন, আপনার খ্যাতিই হলো আপনার সততা।’ 

    তিনি আরও লিখেন- ‘তবে দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার খ্যাতি হলো মানুষের মনে আপনার সততাকে নিয়ে থাকা উপলব্ধি। কারণ এটা হলো অন্য লোকেদের ধারণা আপনাকে নিয়ে। সেটা সঠিক হতেও পারে, আবার নাও পারে। অন্যরা তোমার খ্যাতিকে নির্ধারণ করতে পারে, কিন্তু সত্যটা নির্ধারণ করা তোমার হাতে।’

    পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি আলিয়া। সেকারণে কঙ্গনাকে খোঁচানোর বিষয়টি স্পষ্ট নয়। তবে অনেকের ধারণা বিজেপির নবীন সংসদ সদস্যকেই খোঁচা দিয়েছেন তিনি। কেননা আলিয়া সততা নিয়ে এই পাঠটি দিয়েছেন কঙ্গনার পক্ষে এক সাংবাদিকের দেওয়া পোস্টের পর। 

    সাংবাদিক ফায়ে ডিসুজা সম্প্রতি কঙ্গনা এবং সিআইএসএফ কনস্টেবল জড়িত চড়ের কাণ্ডের নিন্দা করে একটি পোস্ট লিখেছিলেন। যাতে লেখা হয়েছিল, ‘বিমানবন্দরে সাংসদ কঙ্গনাকে চড় মারার ঘটনা- সহিংসতা কখনোই উত্তর হতে পারে না। বিশেষ করে গান্ধীর অহিংসার আদর্শ থেকে জন্ম নেওয়া আমাদের দেশে তো নয়ই। আমরা কারও দ্বারা তৈরি মতামত এবং বিবৃতিগুলির সঙ্গে কতটা দ্বিমত পোষণ করছি তা বিবেচ্য নয়, আমরা কখনও সহিংসতার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে পারি না এবং আমাদের এটিকে ক্ষমা করা উচিত নয়। এটি বিশেষত বিপজ্জনক যখন নিরাপত্তা কর্মীর ইউনিফর্ম পরে কেউ হিংসাত্মক প্রতিক্রিয়া দেখায়।’

    বিনোদন ডেস্ক

  • অর্জুনের সঙ্গে বিচ্ছেদের মাঝেই ‘রহস্যময়’ পোস্ট মালাইকার

    বি-টাউনে এই মুহূর্তে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক চর্চায়। সম্প্রতি তাদের দীর্ঘ সম্পর্কে ভাঙন ধরেছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই মালাইকা অরোরা একটি পোস্ট করলেন। ওই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে। সম্পর্কে দ্বিতীয়বার সুযোগের কথা বলেছেন মালাইকা ওই পোস্টে।

    rnrn

    রোববার ওই পোস্টে মালাইকা লিখেছেন, যখন সবাই বলবে যে, আপনি পারছেন না, তখন সেই কাজ দ্বিতীয়বার করুন। আর সেটার ছবি তুলে রাখুন।

    rnrn

    শনিবার অর্জুন কাপুরও একটি পোস্ট করেন তার সমাজমাধ্যমে। সেখানে তিনি লিখেছিলেন, আমাদের বেছে নেওয়ার জন্য দুটো দিক রয়েছে। এক, আমরা নিজেদের অতীতে বন্দি হয়ে থাকতে পারি। দুই ভবিষ্যতের সম্ভাবনাকে গ্রহণ করতে পারি।

    rnrn

    দু’দিন আগেই খবর ছড়ায়, সম্পর্ক ভেঙেছে মালাইকা-অর্জুনের। অর্জুন-মালাইকার ঘনিষ্ঠসূত্র এ খবর নিশ্চিত করেন সংবাদমাধ্যমের কাছে। যদিও মালাইকার ম্যানেজার এ খবরকে গুজব বলে উড়িয়ে দেন। বছর দুয়েক আগেও খবর ছড়ায়, মালাইকা ও অর্জুনের সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু অর্জুন নিজেই স্পষ্ট করেছিলেন, এ খবর ভিত্তিহীন। কিন্তু এবার যে বিচ্ছেদের খবর ছড়িয়েছে তা নিয়ে কেউই স্পষ্ট করে কোনও মন্তব্য রাখেননি।

    rnrn

    মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য, সম্পর্ক ভাঙলেও, নিজেদের মধ্যে বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক রাখবেন এই তারকা জুটি। সেই সূত্রের কথায়, তাদের মধ্যে ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, তাদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। তারা সব সময়ে পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময়ে পাশে থেকেছেন। সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই তারা সব সময়ে অগ্রাধিকার দিয়েছেন।

    rnrn

    উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রেম মালাইকা ও অর্জুনের। বয়সের ফারাকের জন্য ট্রোলিং এর শিকার হয়েছেন তারা একাধিকবার। কিন্তু সেই সবে কখনওই কান দেননি তারা। বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন তারা। তাই কেন হঠাৎ সম্পর্কে ভাঙন ধরল, তা নিয়ে জল্পনা চলছে তাদের অনুরাগীদের মধ্যে।

    অনলাইন ডেস্ক

  • বিয়ে করছেন নাগা, রহস্যময় বার্তা সামান্থার

    দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে ডিভোর্স হয়েছে নাগা চৈতন্যের।  নাগা বর্তমান প্রেমিকা শোভিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এনিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ইঙ্গিতমূলক বার্তা দিলেন সাবেক স্ত্রী সামান্থা। তাহলে কি নাগার পাশাপাশি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই লাস্যময়ী সুন্দর অভিনেত্রী?

    ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৭ সালে নাগার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী সামান্থা। কিন্তু বিয়ের মাত্র চার বছরের মাথায় ২০২১ সালে ডিভোর্স হয় তাদের। আর ডিভোর্সের পর এ নিয়ে কেউ কারও দিকে আঙুল তোলেননি। এমনি ডিভোর্সের কারণও স্পষ্ট করেননি দুই তারকা। তবে দুজনই নিজেদের মতো এগিয়ে যাচ্ছেন।

    এদিকে নাগা চৈতন্যের নামের সঙ্গে অভিনেত্রী শোভিতার প্রেম নিয়ে বেশ জোর গুঞ্জন চলছে। এ অবস্থায় ইঙ্গিতমূলক বার্তা দিলেন অভিনেত্রী সামান্থা। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরিতে এ অভিনেত্রী লিখেছেন, ‘বৃষ রাশিকে কখনোই হারাবেন না।’

    বৃষ রাশির জাতক দক্ষিণী এই তারকা পোস্টটি কিছুক্ষণ পরই ইনস্টার দেয়ালে শেয়ার করেন। যেখানে স্পষ্ট লেখা- আমি সবার জন্য নই। চলো, সেটিই ঠিক আছে। আর তার এই পোস্ট দেখে নাগা চৈতন্যকে জড়িয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন নেটিজেনরা।

    নেটিজেনদের কেউ ধারণা করছেন, হয়তো সামান্থাকে ছেড়ে ভুল করেছেন নাগা চৈতন্য। আর সেটি কিছুটা দেরিতে হলেও এখন বুঝতে পারছেন অভিনেতা। এ কারণেই এমন বার্তা দিলেন সামান্থা।

    এর আগে অভিনেতা নাগা চৈতন্য অবশ্য ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। প্রেমচর্চার মাঝেই তিনি স্বীকার করছেন―সামান্থার সঙ্গে অন্যায় করেছেন তিনি। একসঙ্গে দুটি সম্পর্কে ছিলেন।

    সামান্থার যখন ডিভোর্স হয়, তখন ক্যারিয়ারে বেশ ঊর্ধ্বমুখী ছিলেন তিনি। কিন্তু এমন সময় ডিভোর্স হওয়ায় অনেকটা ভেঙে পড়েন অভিনেত্রী। আবার এর কিছুদিন পরই মায়োসাইটিস রোগে আক্রান্ত হন। তখন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। তবে সব সামলিয়ে ঘুরে দাঁড়িয়েছেন দক্ষিণী এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ফের তিশার রহস্যময় স্ট্যাটাস, দিলেন হুঁশিয়ারি

    ক্ষোভ উগরে দেওয়া বা জীবনের গুরুত্বপূর্ণ তথ্য জানানোটা যেন অভ্যাসে পরিণত হয়েছে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের। ফের হুঁশিয়ারি দিলেন টিভি জগতের পরিচিত মুখ তানজিন তিশা।

    মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি নিজের ফেসবুকে লেখেন, ‘আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি। সেই সাহস এবং প্রমাণ আমার আছে।’ 

    এরপর অভিনেত্রী লেখেন, ‘মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।’

    তিশার এমন উত্তপ্ত পোস্ট দেখে নড়েচড়ে বসেন নেটিজেনরা। কাকে এমন হুমকি দিলেন নায়িকা এমনটা যখন ভাবছিলেন অনেকে তখন দেখা যায় ওই পোস্টটি আর নেই। নিজের ফেসবুক থেকে মুছে দিয়েছেন তিনি।

    এর আগে মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তুলকালাম বাঁধিয়েছিলেন তিশা। পরে মিটেও যায় তা। অনেকের ধারণা ফের হয়তো তাকে ঘিরেই রাত দুপুরে ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে রাতের আঁধারেই পোস্ট মুছে দিয়ে বিরত রইলেন অপরাধীর গল্প বলা থেকে। 

    বলে রাখা ভালো, মাঝে এই প্রেমজনিত কারণেই ঢাকা মেডিকেলেও ভর্তি হতে হয়েছিল মধ্যরাতে। জানা গেছে, সেই যাত্রায় তিনি আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। তখনও উঠে আসে সহশিল্পী মুশফিক আর ফারহানের নাম।

    এর আগে পরীমনি, মাহিয়া মাহিকে মাঝরাতে এরকম করতে দেখা গেছে। এবার তালিকায় নাম উঠল তানজিন তিশার। দুপুর রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিলেন কড়া হুঁশিয়ারি। 

    বিনোদন ডেস্ক

  • ফেসবুকে রহস্যময় পোস্ট বুবলীর

    ঢাকাই সিনেমায় এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরব থাকেন এই অভিনেত্রী। এবার তিনি রহস্যময় একটি পোস্ট দিয়েছেন। যার পুরোটাই রহস্যের জালে আবৃত।

    তিনি নিজের ফেসবুকে লিখেছেন- পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়।’

    বুবলী বলেন, ‘কাছাকাছি মিলে ,একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই।’

    আরও পড়ুন: 

    সিন্ডিকেট নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘শুধু এই সিন্ডিকেট চামোচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২/১ জন শুধু মা হইছে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সব কিছু স্বাভাবিক কিন্তু আর কারও এরকম হয় না, তারাই খাবার খাওয়ার পর প্রেসার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে কিন্তু আর কেউ যাইতে পারবে না, তারাই লাল, নীল, হলুদ রং পরবে আর কেউ পরতে পারবে না, তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না, যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক ও নাই, শুধু কপি আছে।
     
    ঈদুল ফিতরে তার অভিনীত ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি ছবি মুক্তি পেতে পারে। ‘দেয়ালের দেশ’ আসবে এটা নিশ্চিত তবে ‘মায়া’ রিলিজের বিষয়ে শতভাগ নিশ্চিত নয়। 

    বিনোদন ডেস্ক

  • রহস্যময় ভিডিও আপ করে কীসের ইঙ্গিত দিলেন মাহি?

    রহস্যময় ফেসবুক স্টোরি দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেদনার নীল রঙের পোশাক পরে অভিমান ভরা অশ্রুসিক্ত চোখ যেন মুখে না বলা অনেক কথার আভাস দিচ্ছে।

    মঙ্গলবার রহস্যময় স্টোরি শেয়ার করেন মাহি। স্বল্প সময়ের ওই ভিডিওতে দেখা যায়, অভিমান ভরা অশ্রুসিক্ত চোখে হাসার চেষ্টা করছেন মাহি।

    কিছু দিন আগে স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। এর পর রকিবকে ‘অতীত’ ঘোষণা করে ছেলে ফারিশকে নিয়ে একাই সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এ চিত্রনায়িকা।

    আরও পড়ুন: 

    নতুন জীবনে পুরনো সব স্মৃতি মুছে ফেলতে এরই মধ্যে নিজের লুক ও হেয়ারকাটে পরিবর্তন এনেছেন মাহি। চুলে ব্রাস্ট কালার করে সাহসী জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এখন বিভোর মাহি।

    তবে অভিনেত্রীর মনের কোণে লুকিয়ে আছে একরাশ অভিমান আর নীবরতা। অশ্রুশিক্ত চোখ যে বার্তা দিতে চাইলেও মুখের কোণে হাসি ফুটিয়ে তা ম্লান করে দিতে চাইছেন মাহি।

    নায়িকার এমন আবেগী স্টোরি হৃদয় ছুঁয়ে গেছে নেটিজেনদের। তবে অভিনেত্রী চোখে জল মুখে হাসি দিয়ে কীসের ইঙ্গিত দিতে চেয়েছেন এবং কাকে উদ্দেশ্য করে অভিমানে দুচোখ ভিজিয়েছেন ভক্তদের কাছে এর সঠিক কারণ অজানাই রয়ে গেছে।

    ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। এর পর ভালোই চলছিল তাদের সংসার। তবে হঠাৎই একদিন মিডিয়ায় ছড়িয়ে পড়ে রকিবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাহি।
     
    এ খবর ছড়িয়ে পড়ার কিছু দিন পরই অপুর সঙ্গে ৫ বছর সংসারের ইতি টানেন মাহি। ২০২১ সালের ২২ মে বিবাহিত সম্পর্ক ছিন্ন করার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
     
    এ সম্পর্কেও খুশি ছিলেন মাহি। তাদের সংসারে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম হয় ২০২৩ সালের ২৮ মার্চ। কিন্তু হঠাৎই ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে এক ভিডিওবার্তায় রকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

    বিনোদন ডেস্ক

  • রহস্যময় আচরণ মিমের

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। 

    rnrn

    দীর্ঘ ক্যারিয়ারে এমন কিছু চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন যা দর্শকদের মনে গেঁথে গেছে। যার মধ্যে ‘আমার আছে জল সিনেমার ‘দিলশাদ’, পরাণের ‘অনন্যা’, দামালের ‘হাসনা’ উল্লেখ্যযোগ্য। 

    rnrn

    কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমাটি। সেখানেও একজন সাইবার সিকিউরিটি স্পেশালিটির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে মিমকে। কিন্তু হঠাৎ করেই কেন যেন আর ভালো চিত্রনাট্য পাচ্ছেন না এ অভিনেত্রী। 

    rnrn

    সম্প্রতি এমন অভিযোগ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মিম। তাও একবার নয়, দুবার। সে পোস্টে তিনি লেখেন, ‘কোনো স্ক্রিপ্টই কেন জানি আজকাল ভালো লাগছে না। সবই সাধারণ, চাই এমন কিছুই করতে যেটা কিনা নেক্সট লেভেল। পরাণের অনন্যা অথবা দামালের হাসনার মতো চরিত্রগুলো করার পেছনে মূল লক্ষ্য ছিল নতুন কিছু করার। কিন্তু আজকাল আমার ক্যারেক্টারগুলোর মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না।’ 

    rnrn

    এখানেই শেষ নয়, পরে একটি ছোট ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানেও ভালো স্ক্রিপ্ট না পাওয়া নিয়ে অভিযোগ করেন এ তারকা অভিনেত্রী। কিন্তু সে ভিডিওর সঙ্গে রয়েছে একটি কোম্পানির লোগো। যেটা দেখে কিছুটা বিজ্ঞাপনের আঁচ পাওয়া যাচ্ছে। 

    rnrn

    কিন্তু আসলেই ভালো স্ক্রিপ্ট না নিয়ে উদ্বিঘ্ন মিম নাকি এটা কোন বিজ্ঞাপনের অংশ তা নিয়ে রয়েছে রহস্য। 
    rnএদিকে, রহস্য আরও বাড়িয়ে দিয়ে এ প্রসঙ্গে মিম বলেন, ‘অপেক্ষা করুন, জানতে পারবেন। বিজ্ঞাপন নাকি আসলেই আমরা ভালো কোনো স্ক্রিপ্ট পাচ্ছি না-তা শিগ্গির জানতে পারবেন।’

    আনন্দনগর প্রতিবেদক