Tag: রঘু ডাকাত

  • কড়া অনুশীলনে ব্যস্ত ‘রঘু ডাকাত’, কী করছেন দেব?

    প্রায় বছর দুয়েক আগে ঘোষণা করা হয়েছিল রঘু ডাকাতের। কিন্তু নানা কারণে সেই প্রজেক্ট হয়নি। পিছিয়ে গিয়েছে। কিন্তু চলতি বছরের শুরুতেই সুখবর দিয়েছেন দেব। অবশেষে আসছে এই ছবি। শুধু তাই নয়, তিনি ইতোমধ্যেই সেই ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

    দেব অভিনীত রঘু ডাকাত ছবিটির পরিচালনা করবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার। থাকবেন খাদানের ‘কিশোরী’ গার্ল ইধিকা পালও।  এসএভি এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ উদ্যোগে আসবে এই ছবি। ২০২৫ এর দুর্গাপুজোর সময় মুক্তি পাবে এটি।

    রঘু ডাকাতের প্রস্তুতি

    গত কয়েক বছর ধরেই দেব বারবার নিজেকে ভেঙেছেন, গড়েছেন। চরিত্রের প্রয়োজনে সাজিয়ে তুলেছেন। কখনও গোলন্দাজের জন্য শিখেছেন খালি পায়ে ফুটবল খেলা তো কখনও খাদানের জন্য কয়লাখনি অঞ্চলের আঞ্চলিক ভাষা। কিন্তু বর্তমানে খাদানের সাফল্য অতীত। তার পাখির চোখ এখন একটাই রঘু ডাকাত। আর এই পিরিয়ড ফিল্মের জন্য কোনও কসরত বাকি ছাড়ছেন না দেব।

    কিছুদিন আগেই নিজেই ছবি পোস্ট করে জানিয়েছেন, রঘু ডাকাত ছবিটির জন্য তিনি ঘোড়া চালানো শিখছেন। এদিন তিনি আবারও সেই কথাই মনে করিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি। ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন ঘোড়াকে খাবার খাওয়ানোর একটি ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। বোঝা যায় যে এই ছবির প্রস্তুতি তুঙ্গে। খালি ঘোড়া চালানো নয়, জানা গিয়েছে অভিনেতা নাকি সেই সময়কার ভাষাও রপ্ত করছেন।

    দেবের অন্যান্য কাজ

    দেবকে আগামীতে প্রজাপতি ২ ছবিতেও দেখা যাবে। অভিজিৎ সেন পরিচালিত সেই ছবিতে দেব ছাড়াও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। এই বছর শীতে মুক্তি পেতে পারে ছবিটি।

    যুগান্তর প্রতিবেদন

  • অন্ধকারে দেবের ‘রঘু ডাকাত’, ফের শুরু হয়েছে ধোঁয়াশা

    টালিউডে নতুন গুঞ্জন— ‘রঘু ডাকাত’। চার বছর আগে দেবকে নিয়ে এ ছবির ঘোষণা দিয়েছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। শোনা যায়, আগামী ডিসেম্বরে শুরু হবে ছবির শুটিং। তবে এখন শোনা যাচ্ছে অন্য খবর। চার বছর ধরে অপেক্ষা। তার পরও ‘রঘু ডাকাত’ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। এখন শুনছি, ছবির শুটিং আবার পিছিয়ে দেওয়া হয়েছে।

    এদিকে পূজায় মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘টেক্কা’। ছবিতে দেবের অভিনয় প্রশংসিত হয়েছে। এর মধ্যে ‘খাদান’ ছবির ঝলকও প্রকাশ্যে এসেছে। ছবিটি বড়দিনে মুক্তি পাবে। পরবর্তী ছবি নিয়েও দেবের ব্যস্ততা আগামী দিনে বাড়বে। 

    তবে শোনা গিয়েছিল, ডিসেম্বর থেকেই ‘রঘু ডাকাত’-এর শুটিং শুরু করতে পারেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঠিক হয়, দেবকে ছাড়াই ছবির শুটিং শুরু হবে। ‘খাদান’-এর মুক্তির পর দেব শুটিংয়ে যোগ দেবেন। সেই মতো পূজার আগে থেকেই রাজ্যের বিভিন্ন লোকেশনে রেকি সারে দল। কিন্তু এখন শোনা যাচ্ছে, বাজেট এবং ডেট সমস্যায় ছবির শুটিং পিছিয়ে যেতে পারে।

    এর আগে ২০২১ সালে ‘রঘু ডাকাত’-এর ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। ছবিতে ডাকাতের চরিত্রে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তার পর থেকে নির্মাতারা এ ছবির কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনো বাজেট, কখনো বা চিত্রনাট্যের কারণে ছবির শুটিং শুরু করা যায়নি। এ ছবি নিয়ে আনন্দবাজার অনলাইনকে ধ্রুব বলেছিলেন—রঘু ডাকাতের থেকে বড় মাস ছবি আর কী হতে পারে! সে জন্যেই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি।

    ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এ রকম কথাও শোনা যাচ্ছে যে বাজেটের কথা চিন্তা করে ছবিটি নিয়ে আর এগোতে চাইছে না প্রযোজনা সংস্থা। তবে অন্য একটি সূত্রের দাবি, ছবিটি তৈরি হবে। আপাতত দেবের ডেট পাওয়া নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি বেশ কিছু আউটডোর লোকেশন পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। বড় বাজেটের একটি ছবি নিয়ে যে প্রযোজনা সংস্থা কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না, তা এক প্রকার নিশ্চিত। তবে এ ছবি যে দেবের ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ছবি হতে চলেছে, তা অনুমেয়। 

    শোনা যাচ্ছে, আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ ছবিটির শুটিং শুরু হতে পারে।

    বিনোদন ডেস্ক

  • চার বছরের অপেক্ষার পর আসছে দেবের ‘রঘু ডাকাত’

    টালিউড অভিনেতা দেব রঘু ডাকাতের নাম ভূমিকায় আছেন। ‘রঘু ডাকাত’ আর কল্পনা নয়; দীর্ঘ চার বছর পর অবশেষে শুরু হচ্ছে ছবির শুটিং। এ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দেবকে। ‘রঘু ডাকাত’ দেবের ক্যারিয়ারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিনেমা। 

    ‘টেক্কা’ ও ‘খাদান’ ছবির ঝলক দেখার পর ভক্ত-অনুরাগীদের দাবি— অভিনেতা হিসাবে নিজেকে এখনো ভেঙে চলেছেন দেব। ‘রঘু ডাকাত’ তার মুকুটে নতুন পালক হয়ে উঠতে পারে।

    ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা হয়েছিল চার বছর আগে। ২০২১ সালে ‘রঘু ডাকাত’-এর ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। তার পর নানা কারণে ছবিটির মুক্তি পিছিয়েছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন দেব। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন— নির্মাতারা এ ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নিয়েছেন।

    সেই সময় এ ছবিতে ডাকাত রূপে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তার পর থেকে নির্মাতারা এ ছবির কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনো বাজেট, কখনোবা চিত্রনাট্যের কারণে ছবির শুটিং শুরু হয়নি। এ ছবি নিয়ে আনন্দবাজার অনলাইনকে ধ্রুব বলেছিলেন— রঘু ডাকাতের থেকে বড় ছবি আর কী হতে পারে! সে জন্যই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি। পরিচালক বলেন, এ ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। শুটিংয়ের তারিখ নিয়েও দেবের সঙ্গে তার কথাবার্তা হয়েছে।

    অভিনেতা দেব এ মুহূর্তে ‘খাদান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। মঙ্গলবার ছবির ইউনিট আউটডোরের জন্য আসানসোলে পৌঁছেছে। তার পরও ছবির একটি গানের শুটিং বাকি থাকবে। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    এদিকে শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ‘রঘু ডাকাত’-এর শুটিং। ছবির প্রচার সামলে ধ্রুবর ছবির জন্য কীভাবে সময় বার করবেন দেব? টালিপাড়ার এক সূত্রের দাবি, ‘খাদান’-এর কথা চিন্তা করেই প্রথমে দেবকে ছাড়াই ছবির শুটিং শুরু হবে। ‘খাদান’-এর প্রচার শেষে নতুন ছবির শুটিংয়ে যোগ দেবেন অভিনেতা।

    সূত্রের খবর, এ মুহূর্তে টিম ছবির লোকেশন রেকিতে ব্যস্ত। রাজ্যের বিভিন্ন জায়গায় ছবির শুটিং হওয়ার কথা। তবে এখনো সব জায়গা চূড়ান্ত হয়নি। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। গত বছর নভেম্বর মাসে মুক্তি পায় ধ্রুব পরিচালিত ছবি ‘বগলা মামা যুগ যুগ জিও’। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সূত্রের দাবি, তার পর ‘রঘু ডাকাত’ ছবির কাজে মনোনিবেশ করেন ধ্রুব। এ ছবিতে তিনি কোনো রকম খুঁত রাখতে চাইছেন না। যদিও নির্মাতারা এখনই ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে নারাজ।

    বিনোদন ডেস্ক