Tag: যৌন

  • ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, মুখ খুললেন মোনালি

    কিছু দিন আগে বারাণসীর একটি কনসার্ট রেগে গিয়ে মাঝপথেই ছেড়ে বের হয়ে যান মোনালি ঠাকুর। এরপর আয়োজকদের একহাত নেন তিনি। তাদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন এই গায়ক। 

    সেই ঘটনার পর উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে আয়োজক সংস্থা। এবার সেই অভিযোগের জবাবে মুখ খুলেছেন সংগীতশিল্পী। 

    সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সেদিন বারাণসীতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কথা বলেছেন মোনালি ঠাকুর। 

    যেখানে তিনি লেখেন, ‘বারাণসীতে আমার ও আমার টিমের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই নেতিবাচক ঘটনার কথা বলে ২০২৪-এর শেষ বা নতুন বছর ২০২৫এর শুরু করতে চাইনি। যাই হোক, অনেক চিন্তাভাবনার পরে আমার মনে হয়েছে, এই দুর্ভাগ্যজনক সত্যি ঘটনাগুলো সকলকে বলা গুরুত্বপূর্ণ। এগুলো বলছি শুধু সচেতনতা বাড়ানোর জন্য নয়, এসব বলছি কারণ কীভাবে এই ঘটনাগুলো পরিচালনা করা হয় সেটা তুলে ধরার জন্য। আমার কাছে ক্ষমা চেয়ে আয়োজকদের চিঠিটিও এই পোস্টে জুড়ে দিলাম। আশা করি, আমার ও টিমের বিরুদ্ধে আনা আয়োজকদের মিথ্যা বিশ্বাসঘাতকতা, অনৈতিক আচরণের অভিযোগ নিয়ে সকলের বিভ্রান্তি দূর করতে এই চিঠিই যথেষ্ঠ।’

    মোনালি আরও লিখেছেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত। বিশেষত, যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা। অথচ এই আইনগুলো আমাদের সমাজে মহিলাদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়। শুধুমাত্র নিজেদের ইগো ধরে রাখতে জাতীয় আইনকে অস্ত্র করা কেবল অধিকারের চরম অপব্যবহারই নয়, এটা জঘন্য অপরাধ।’

    তার কথায়, ‘কোনো যুবতী মহিলার এই ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া খুবই হতাশাজনক। কারণ এটি আসল ঘটনাকে ক্ষতিগ্রস্থ করে এবং এমন একটা ইস্যু নিয়ে অবিশ্বাসের জায়গা তৈরি করে যা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।’

    ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি পোস্টে মোনালি ২২ ডিসেম্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন, মৌলিক অবকাঠামোগত নিরাপত্তার চরম অবহেলা, হয়রানির মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতী ভীতি প্রদর্শনের শিকার হয়েছিলেন তিনি। যে কারণে ৭০ মিনিটের পারফরম্যান্সের পরে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

    গত মাসে আচমকাই বারাণসীর কনসার্ট বন্ধ করে দেন মোনালি। গণমাধ্যম অনুসারে, তিনি আয়োজকদের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক’ বলে অভিযুক্ত করেছিলেন। অভিযোগ ছিল আয়োজকরা পারফর্মার এবং দর্শকদের সুরক্ষার বিষয়টি অবহেলা করেছিলেন। বাজে আয়োজনের কারণ দেখিয়ে মঞ্চ থেকে নেমে যান এই শিল্পী।

    এরপরই ওই ইভেন্ট সংস্থা ব্যাক রুম এন্টারটেইনমেন্ট মোনালির সমস্ত দাবি খারিজ করে দেন। উল্টো তাদের অভিযোগ, মোনালি ও তার টিম তাদের হেনস্থা করেছেন। গায়িকার মন্তব্যকে ভিত্তিহীন বলেও আখ্যা দিয়েছিলেন তারা।

    এমনকী এক মহিলা সংগঠক আরও দাবি করেছেন, মোনালির টিমের ম্যানেজার নারীকে যৌন হেনস্থা করেছেন। আর এমন অভিযোগের পরই বেজায় ক্ষুব্ধ হয়ে মুখ খুললেন মোনালি ঠাকুর।

    বিনোদন ডেস্ক

  • অজ্ঞান করে যৌন হয়রানির চেষ্টা, যে কাণ্ড করেন রেশমির মা

    বিনোদন জগতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী রেশমি দেশাই। ছোটপর্দা দিয়ে অভিনয় জগতে প্রবেশের পর কাজ করেছেন বলিউডের সিনেমাতেও। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানারকম চড়াই-উতরাই পার করেছেন তিনি। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রেশমি দেশাই জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন এ অভিনেত্রী। যে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে থাপ্পড় মেরেছিলেন তার মা। 

    রেশমি দেশাই বলেন, ‘একবার আমাকে অডিশনের জন্য ডাকা হয়। তখন আমার বয়স ১৬। আমি সেখানে যাওয়ার পর এক ব্যক্তি আমাকে অচেতন করার চেষ্টা করেন। যে ঘটনায় খুব অস্বস্তি বোধ করেছিলাম আমি। এরপর কোনোরকম সেখান থেকে বের হয়ে আসি।’ 

    অভিনেত্রী বলেন, ‘কিছু সময় পর পুরো বিষয়টি আমি মাকে খুলে বলি। পরের দিন মাকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাই। আমার মা তাকে শিক্ষা দেওয়ার জন্য কষিয়ে থাপ্পড় মেরেছিলেন।’

    রেশমি বলেন, ‘কাস্টিং কাউচ একটি বাস্তব বিষয়। কিন্তু প্রত্যেক ইন্ডাস্ট্রিতে ভালো ও খারাপ মানুষ রয়েছেন। ক্যারিয়ারে অনেক দারুণ দারুণ মানুষও পেয়েছি। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ।’

    এর আগে ২০০২ সালে আসাম ভাষার একটি সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্র রেশমি দেশাই। এরপর ভোজপুরি ভাষার তিনটি সিনেমায় দেখা যায় তাকে। ২০০৪ সালে ‘ইয়ে লামহে জুদাই হ্যা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ-রাভিনা ট্যান্ডন। ত্রিশের অধিক সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। ২০০৬ সালে ‘রাভন’-এর মাধ্যমে হিন্দি টিভি ধারাবাহিকে পা রাখেন রেশমি। মূলত টিভি সিরিজে কাজ করে খ্যাতি কুড়ান তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো— ‘উত্তরণ’, ‘দিল সে দিল তাক’, ‘নাগিন’ প্রভৃতি। ব্যক্তিজীবনে ২০১২ সালে ‘উত্তরণ’ সহ-অভিনেতা কোস্টার নন্দিশ সান্ধুকে বিয়ে করেন অভিনেত্রী। তবে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই থেকে সিঙ্গেল আছেন রেশমি দেশাই।

    বিনোদন ডেস্ক

  • আমিও যৌন হেনস্তার শিকার: ভূমি পেডনেকার

    ভারতীয় অভিনেত্রী ভূমি পেডনেকার অভিযোগ করে বলেছেন, আমিও যৌন হেনস্তার শিকার হয়েছি।

    সম্প্রতি কলকাতার আরজি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারতে তোলপাড় শুরু হয়েছে। সেই ঘটনার পর থেকেই অনেক অভিনেত্রী ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যৌন হেনস্তার শিকারের ঘটনা প্রকাশ্যে আনছেন। 

    যৌন হেনস্তা নিয়ে এবার মুখ খুলেন অভিনেত্রী ভূমি পেডনেকার। তিনি বলেছেন, যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয়; কিন্তু মেয়েদের এবার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে মুখ খুলতে হবে। জানাতে হবে তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা। সমাজকে জানাতে হবে। তবেই সমাজকে পাশে পাবেন তারা।

    অভিনেত্রী বলেন, দেশের প্রত্যেকটি পরিবারের মেয়েরা কোনো না কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে জীবনযাত্রার ওপর যা কাম্য নয়।

    তিনি আরও বলেন, ঘর থেকেই পরিবর্তন শুরু হোক। নারী যেমন পুরুষকে সম্মান করবেন, তেমনই পুরুষও সম্মান করতে শিখুক নারীকে। তবেই লিঙ্গবৈষম্য দূর হবে। এখনকার শিশুরা যেন আগের তুলনায় অনেক বেশি অমানবিক। ওরা অনায়াসে কুকুরের লেজে বাজি বেঁধে জ্বালায়।

    বিনোদন ডেস্ক

  • যৌন হেনস্তার রিপোর্ট দেখে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

    বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সবসময় আলোচনায় থাকেন। অবশ্য তিনি আলোচনায় থাকতে বেশিই পছন্দ করেন। তাই বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। এবার কথা উঠল হেমা কমিশনের রিপোর্ট নিয়ে।

    আনন্দবাজার সূত্র জানায়, মালায়ালাম ছবির জগতে যৌন হেনস্তার ঘটনা নিয়ে রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। একের পর এক যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। 

    তিনি বলেন, গত ছয় বছর ধরে যৌন হেনস্তার ঘটনা লুকিয়ে রাখার চেষ্টা করছে বিনোদন জগত মালায়ালাম ইন্ডাস্ট্রি।

    ‘আইটেম’ নাচের প্রচার নিয়েও এ সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেন কঙ্গনা। এ বিজেপির সংসদ সদস্য বলেন, নারী হয়ে যারা অন্য নারীর কাজের প্রচার করে না, তাদের নিয়ে আমি হতাশ। বহু নারী আমাকে প্রশ্ন করেন— আমি কেন লড়াই করছি? এই লড়াইয়ের জন্য আমি শুধুই সুযোগ হাতছাড়া করেছি।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা স্মরণ করিয়ে দিলেন, আমির খানের ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে কথা বলেছিলেন তিনি। ‘আইটেম’ গানের সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন সেদিন। এ অভিনেত্রী বলেন, একই ধরনের লিঙ্গবৈষম্যের ওপর ছবি চলছে। নারীদের ওপর হিংসা দেখানো হচ্ছে। সেই ছবিই ভালো চলছে। আর এই কেরালা রিপোর্ট নিয়ে এটাই বলব— আমি এই একই কথা বলে চলেছি বছরের পর বছর ধরে। কিন্তু তাতে কী হলো— কিছুই তো হলো না।

    উল্লেখ্য, নানান চড়াই-উতরাই পার করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘ইমার্জেন্সি’। এ ছবিটি বিভিন্ন কারণে বারবার মুক্তির তারিখ পিছিয়েছে। এর মধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। এ ছবিতে কঙ্গনা রানাউত ছাড়াও থাকছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ। থাকছেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও। জি স্টুডিওজ এবং মণিকর্নিকা ফিল্মস এ ছবিটি প্রযোজনা করেছে। ভারতের অন্যতম অশান্ত সময়কে তুলে ধরা হয়েছে এ ছবিটিতে। আগামী ৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। 

    অনলাইন ডেস্ক

  • যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর

    ভারতের কয়েকটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুঙ্গে। সিনেমা জগতে নবাগত কিংবা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অন্ধকার-বাস্তবের কথা প্রকাশ্যে আসতেই ফের নতুন করে মিটু আন্দোলন শুরু হয়েছে। এবার চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর।

    rnrn

    সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা নিয়ে রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। বলিউডসহ দেশের গোটা বিনোদন জগতে কীভাবে পুরুষতন্ত্রের আধিপত্য রয়েছে, তা নিয়ে কথা বলেন স্বরা। 

    rnrn

    বিনোদন জগতের যৌন হেনস্থা ও হিংসার ঘটনা প্রকাশ্যে আনার জন্য ‘উইমেন ইন সিনেমা কালেকটিভ’ কে কৃতজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী।
    rnহেমা কমিশনের রিপোর্ট দেখে ভেঙে পড়েছেন বলেও জানান স্বরা। 

    rnrn

    অভিনেত্রী তার পোস্টে লিখেছেন, ‘কমিশনের রিপোর্ট থেকে যা উঠে এসেছে তা দেখে আমি ভেঙে পড়েছি। খারাপ লাগছে, কারণ এই রিপোর্টের সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছি।’

    rnrn

    স্বরা তার পোস্টে আরও লেখেন, ‘বিনোদন জগত শুধু পুরুষতান্ত্রিকই নয়, বরং একনায়কতন্ত্র চলে। সফল অভিনেতারা মুহূর্তে ভগবানের তকমা পেয়ে যান এবং তারা যা করেন সবই যেন ঠিক। তারা যদি অসন্তোষ তৈরি করার মতো কিছু করেন, অন্যরা সেটা এড়িয়ে যান। এই সব পরিস্থিতির কেউ প্রতিবাদ করলে, তাকেই সমস্যার সূত্র হিসেবে ধরে নেওয়া হয়।

    rnrn

    স্বরার কথায়, ‘বিনোদন জগৎ সব সময়ে পুরুষের কথা মতোই চলে এসেছে। পুরুষের ক্ষমতায় চলে। নীতিগতভাবে কেউ সঠিক কথা বললেও, কেউ কোনও গুরুত্ব দেয় না। পুরুষতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া আসলে সুবিধাজনক।
    rn 

    বিনোদন ডেস্ক

  • জনপ্রিয় গায়িকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

    যু্ক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ গায়িকা লিজ্জো। পেয়েছেন গ্রামি অ্যাওয়ার্ডও। এই র‌্যাপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তার সাবেক তিন সহপাঠী। তাদের দাবি, লিজ্জো কাছে তারা যৌন, ধর্মীয়, জাতিগত বিদ্বেষ ও বৈষম্যের স্বীকার হয়েছেন।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ভুক্তভোগীরা গায়িকার প্রযোজনা সংস্থা বিগ গ্রিস ট্যুরিং অধিকর্তা এবং তার নৃত্যদলের প্রধান শার্লিন কুইগিলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। 

    অভিযোগকারীরা হলেন— নৃত্যশিল্পী আরিয়ানা ডেভিস, নোয়েল রদ্রিগেজ, এবং ক্রিস্টাল উইলিয়ামস।

    বর্তমানে মামলাটি আইনি প্রক্রিয়ায় রয়েছে। তবে এ অভিযোগের ব্যাপারে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি গায়িকা লিজ্জো।

    মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, নৃত্যশিল্পীদের ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে যৌন শোতে অংশগ্রহণের জন্য চাপ দেওয়া হয়েছিল।

    লিজ্জোর প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, আমস্টারডামের একটি নাইটক্লাবে একজন অভিনয়শিল্পীর স্তন স্পর্শ করার জন্য চাপ দিয়েছিলেন মিসেস ডেভিসকে।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা

    টালিউড পরিচালকের কিশোরী মেয়েকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা-গায়ক মহারাজ বসু। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুটিংয়ের ফাঁকেই এমন কুকীর্তি ঘটিয়েছেন তিনি, যা নিয়ে ইতোমধ্যে টালিপাড়ায় শোরগোল শুরু হয়েছে।

    অভিযুক্ত মহারাজ একাধিক শর্টফিল্ম, ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলে জানা গেছে। এমনকি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজে তার গাওয়া গানও ব্যবহার করা হয়েছে।

    অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে যৌন হেনস্তা করার খবর নতুন নয় ইন্ডাস্ট্রিতে। এবার সেই তালিকাতেই নতুন ঘটনা। অভিনেতা-গায়কের যৌন লালসার শিকার পরিচালকের মেয়ে।

    পুলিশ সূত্রে খবর, এক শর্টফিল্মের কাজে বারাসতে গিয়েছিলেন ওই কিশোরী অভিনেত্রী ও তার চিত্রপরিচালক বাবা। তাদের অভিযোগ, এর পরই ওই অভিনেতা-গায়ক মেয়েটিকে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেন। বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন ওই পরিচালক। ধৃত অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে বলে খবর।

    বিনোদন ডেস্ক

  • যৌন নির্যাতনের অভিযোগে ‘সিআইডি’র অভিনেতা গ্রেফতার

    লিভ ইন পার্টনারকে ঘরে বন্দি রেখে মারধর ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালিউড অভিনেতা অতীশ ভট্টাচার্য। তার বিরুদ্ধে ভারতের হরিদেবপুর থানায় অভিযোগ করেন তার লিভ ইন পার্টনার। 

    মঙ্গলবার রাতেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতীশকে। খবর হিন্দুস্তান টাইমসের।

    বাংলা সিরিয়াল ‘সিআইডি’র বাংলা সংস্করণের পরিচিত মুখ অতীশ। তার সঙ্গীও উঠতি মডেল। 

    পুলিশসূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি নেতাজিনগরের বাড়িতে জোর করে সঙ্গীকে আটকে রেখেছিল অতীশ। শুধু তাই নয়, অতীশের বিরুদ্ধে মারধর-যৌন নির্যাতনের অভিযোগও এনেছে মডেল। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতীশকে। 

    দীর্ঘ ছয় মাস ধরে অতীশের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ওই মডেল। তিনি জানান, ভালোবেসেই অতীশের সঙ্গে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন তিনি। তবে নির্যাতিতার অভিযোগ এ দীর্ঘ ছয় মাসে নানাভাবে অতীশ তার ওপর অত্যাচার চালিয়েছেন। চড় থেকে শুরু করে লাথি, ঘুষি— এমনকি অতীশ তাকে কামড়ে দিতেন। 

    পুলিশের কাছে অভিযোগ করলে ফল ভালো হবে না, এমন হুমকিও দিতেন ওই অভিনেতা। অনেকবার জোর করে সঙ্গীকে ঘরবন্দি করে রাখতেন— এমন অভিযোগও করেছেন ওই মডেল।

    অতীশের অত্যাচারে প্রাথমিকভাবে অসুস্থ ওই মডেলকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

    হাসপাতাল সূত্রে জানা যায়, নির্যাতিত মডেলেন শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মুখের একাধিক জায়গায় কালশিটে দাগ রয়েছে, শরীরে বহু দাঁতের গভীর ক্ষত রয়েছে। সঙ্গীকে মারধরের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে অতীশকে। বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হবে।

    বাংলা সিআইডি সিরিয়ালে সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অতীশ। এ ছাড়া হিন্দিতে কালার্স চ্যানেলের ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘জানে ক্যায়া হোগা রামা রে’র মতো সিরিয়ালে কাজ করেছেন অতীশ।

    বিনোদন ডেস্ক