Tag: যৌন হয়রানি

  • রাস্তায় যৌন হয়রানির শিকার ভারতীয় অভিনেত্রী

    বেঙ্গালুরুর রাস্তায় গভীর রাতে ভয়াবহ যৌন হয়রানির শিকার হয়েছেন কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এবং ‘বিগ বস কন্নড়-৮’ খ্যাত তারকা দিব্যা সুরেশ। 

    সম্প্রতি রোববার (২৮ জুন) রাতে ঘটে যাওয়া এই ট্রমাটিক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শহরের নারীদের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী। 

    ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার বিবরণ দিয়ে দিব্যা জানান, রোববার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি তার এক কাজিনের সঙ্গে তার গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের পিছু নেয় এবং অত্যন্ত অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করে। 

    দিব্যা লিখেছেন, ‘আমরা বিষয়টি খেয়াল করা মাত্রই তাকে চিৎকার করে বাধা দিই। কিন্তু সে থামেনি। আমরা গাড়িতে উঠে বসা পর্যন্ত সে অনবরত এই কাজ করে যাচ্ছিল।’ 

    নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘কেবল রাতে হাঁটার কারণে কোনো নারীকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।’ 

    বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে ক্ষুব্ধ কণ্ঠে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘আমাদের যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কোথায়?’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, দিব্যা ঘটনার ভিডিও করছেন এবং তার কাজিন সেই ব্যক্তির দিকে আঙুল তুলে অশালীন আচরণের বিষয়টি দেখাচ্ছেন। গাড়ি চালু করার পরও ওই ব্যক্তি তাদের পিছু নিয়েছিল বলে জানান তিনি। 

    কে এই দিব্যা সুরেশ? 

    ২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া সাউথ’ খেতাব জেতার পর একই বছর ‘#৯, হিলটন ক্রস’ সিনেমা দিয়ে রূপালী পর্দায় পা রাখেন মডেল ও অভিনেত্রী দিব্যা সুরেশ। পরবর্তীতে ‘রোডি বেবি’, ‘হিরণ্যা’র মতো কন্নড় সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ২০২১ সালে কালার্স কন্নড়-এর জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস কন্নড় সিজন ৮’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। 

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • প্রযোজক বন্ধুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মুখ খুললেন হানিয়া

    পাকিস্তানি প্রযোজক উমর মুখতারের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ এবং তা নিয়ে সামাজিক মাধ্যমে চলা সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী হানিয়া আমির। অভিযুক্ত প্রযোজকের সঙ্গে বন্ধুত্বের কারণে গত কয়েকদিন ধরেই নেটিজেনদের তোপের মুখে ছিলেন তিনি।

    সম্প্রতি মডেল ও ইনফ্লুয়েন্সার মাহনুর রহিম প্রযোজক উমর মুখতারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে মাহনুর দাবি করেন, উমর তাকে সামাজিক মাধ্যমে গভীর রাতে (ভোর ৩টা) আপত্তিকর এবং অস্বস্তিকর বার্তা পাঠাতেন।

    একই ভিডিওতে মাহনুর হানিয়া আমিরেরও সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, হানিয়া পাকিস্তান ও জাতিসংঘের (UN) জাতীয় শুভেচ্ছা দূত হওয়া সত্ত্বেও কীভাবে এমন আচরণের অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রশ্নের মুখে পড়ে এবার এ বিষয়ে স্পষ্ট জবাব দিলেন এই পাকিস্তানি অভিনেত্রী। গত ২০ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে হানিয়া এই বিতর্কের জবাব দেন। তিনি লেখেন, ‘সম্প্রতি এমন একটি পরিস্থিতিতে আমার নাম জড়ানো হয়েছে, যে বিষয়ে আমার কোনো জ্ঞান বা সম্পৃক্ততা ছিল না। আমি বিষয়টি স্পষ্টভাবে পরিষ্কার করতে চাই।’

    হানিয়া জোর দিয়ে বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন যেকোনো ধরনের হয়রানি বা শোষণের বিরুদ্ধে তার অবস্থান সব সময় আপসহীন। পাশাপাশি তিনি এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করারও আহ্বান জানান।

    এছাড়া সাহস করে নিজেদের অভিজ্ঞতার কথা বলার জন্য মাহনুর রহিমসহ অন্য নারীদের প্রশংসা করেন হানিয়া। অভিনেত্রী জানান, বর্তমানে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে তিনি অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।  তিনি আরও যোগ করেন, ‘আমার সঙ্গে কারও পূর্বের মেলামেশাকে যেন কখনোই সেই ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের সমর্থন হিসেবে গণ্য না করা হয়।’

    নিজের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে হানিয়া আমির বলেন, প্রতিটি শিল্প ও সমাজে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং জবাবদিহিতা বজায় রাখা আমার অঙ্গীকার। একজন নারী হিসেবে ক্ষতিকর আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যারা প্রতিবাদ করছেন তাদের সমর্থন দেওয়া আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। 

    বিনোদন ডেস্ক

  • অভিনেতা-অভিনেত্রীর পালটাপালটি মামলা, যৌন হয়রানি বিতর্কে নতুন মোড়

    অভিনেত্রী ব্লেক লিভলি এবং অভিনেতা জাস্টিন বালডোনি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। যা গত গ্রীষ্মে মুক্তি পেয়েছিল। তবে এই সিনেমার শুটিংয়ের সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক অভিযোগ নিয়ে একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুজনেই।

    লিভলি তার মামলাটি দায়ের করেছেন নিউ ইয়র্কে। যেখানে তিনি অভিযোগ করেছেন, শুটিং চলাকালীন বালডোনি এবং তার টিম তাকে যৌন হয়রানি করেছে এবং তার ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা করেছে।

    মামলায় ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেত্রী। যার মধ্যে মানহানি এবং মানসিক যন্ত্রণা অন্তর্ভুক্ত। তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেননি তিনি।

    অন্যদিকে, বালডোনি মামলা দায়ের করেছেন খোদ নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে। যেখানে তিনি দাবি করেছেন, সাংবাদিকরা লিভলির সঙ্গে মিলে তার সুনাম ক্ষুণ্ন করার জন্য কাজ করেছে।

    অভিনেতা অভিযোগ করে বলেছেন, সংবাদ মাধ্যমটি ‘প্রাসঙ্গিক তথ্য উপেক্ষা করেছে’ এবং ‘ভুলভাবে উপস্থাপিত তথ্য’ প্রকাশ করেছে। বালডোনি তার মামলায় ২৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।

    উভয়ের অভিযোগ

    লিভলি অভিযোগ করেছেন যে, বালডোনি এবং তার স্টুডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাংবাদিকদের ব্যবহার করে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে।

    অন্যদিকে, বালডোনি দাবি করেছেন, লিভলি ইচ্ছাকৃতভাবে চলচ্চিত্রটির প্রযোজনায় বাধাগ্রস্ত করার হুমকি দিয়েছেন।

    নিউ ইয়র্ক টাইমসের প্রতিক্রিয়া

    এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তাদের প্রতিবেদন ‘বস্তুনিষ্ঠ এবং বিস্তারিতভাবে যাচাই করা’। সংবাদ মাধ্যমটি বলেছে, তারা বালডোনি এবং তার টিমের সম্পূর্ণ বিবৃতি প্রকাশ করেছে।

    সিনেমার পটভূমি

    ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমাটি মূলত কলিন হুভারের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত। যেখানে একটি সম্পর্কের জটিলতা ও পারিবারিক সহিংসতার গল্প তুলে ধরা হয়েছে। লিভলি এখানে এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন যিনি একজন আকর্ষণীয় তবে অপব্যবহারকারী প্রেমিকের সঙ্গে জড়িয়ে পড়েন।

    এদিকে বিষয়টি নিয়ে উভয় পক্ষের আইনজীবীরা এখনও সরাসরি মন্তব্য করেননি। সূত্র: বিবিসি

    বিনোদন ডেস্ক

  • জীবনের ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’ জানালেন অভিনেত্রী

    ‘মনসুন ওয়েডিং’ খ্যাত অভিনেত্রী তিলোত্তমা সোম এখন বলিউডের পরিচিত নাম। দিল্লিতে যৌন হয়রানির একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বাঙালি অভিনেত্রী। 

    rnrn

    সম্প্রতি ফ্যাশন, সৌন্দর্য ও লাইফস্টাইল বিষয়ক ভারতীয় গণমাধ্যম Hauterrfly-কে দেওয়া সাক্ষাৎকারে সেই বেদনাদায়ক অভিজ্ঞতার কথা জানান তিলোত্তমা। যা তার মনে স্থায়ী প্রভাব ফেলেছে। 

    rnrn

    তিলোত্তমা জানিয়েছেন, শীতকালে দিল্লিতে বাসের জন্য অপেক্ষা করার সময় ঘটনাটি ঘটে যায়। তিনি যখন বাসের জন্য অপেক্ষা করছিলেন, তখন একটি গাড়ি তার কাছে এসে থামে এবং একদল লোক তাকে উত্যক্ত করতে শুরু করে। 

    rnrn

    অভিনেত্রী বলেন, এরপর তারা আমাকে নানারকম যৌন ইঙ্গিত করতে শুরু করে। 

    rnrn

    তিলোত্তমার ভাষায়, ‘কেউ একটা ছোট্ট পাথর ছুঁড়ে মারল। আমি আরেকটু সরে গেলাম। সিদ্ধান্ত নিলাম, আমাকে এখান থেকে পালাতে হবে। আমার কাছে দৌড়ানোর সুযোগ ছিল, কিন্তু তারা গাড়ি নিয়ে সহজেই আমাকে ধরে ফেলতে পারে। তাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লিফট নেওয়ার সিদ্ধান্ত নিলাম’। 

    rnrn

    তিনি বলেন, বেশ কয়েকটি গাড়ি পাশ দিয়ে গেলেও সেগুলো থামেনি। কিছুক্ষণের মধ্যেই তিনি দূর থেকে একটি গাড়িকে মেডিক্যাল সাইনবোর্ড দেখিয়ে আসতে দেখি এবং আমি আগন্তুকের সঙ্গে সামনের সিটে উঠে পড়ি। তবে এরপরের ঘটনা ছিল আরও ভয়ঙ্কর। 

    rnrn

    তিলোত্তমা বলেন, 'সবে একটু এগিয়েছে মাত্র। তিনি আমার হাত ধরে নিজের প্যান্টের চেন খুলে ফেললেন। আমার ধারণা, তিনি আমার সঙ্গে যা খুশি করতে চেয়েছিলেন। যে মুহূর্তে তিনি আমার হাত জোর করে ধরেছিলেন, সহজাত প্রবৃত্তি থেকে আমি জানি না কীভাবে, কিন্তু তাকে আঘাত করি। ঠিক কী করেছিলাম, সত্যি মনে নেই। তবে তিনি গাড়ি থামাতে বাধ্য হন এবং আমাকে বেরিয়ে যেতে বলেন'। 

    rnrn

    সেই ঘটনার কথা স্মরণ করলে আজও কেঁপে ওঠেন বলেই জানান তিলোত্তমা। অভিনেত্রীকে সর্বশেষ দেখা যায় ত্রিভুবন মিশ্র: সিএ টপার সিনেমায়। বিন্দি জৈনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। 

    rnrn

    এছাড়াও জিতেন্দ্র কুমারের সঙ্গে কোটা ফ্যাক্টরির সর্বশেষ মৌসুমেও অভিনয় করেছেন তিলোত্তমা। 

    rnrn

    এর আগে এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে কলকাতার এই কন্যা বলেছিলেন, ‘আমি যখন মুম্বাই আসি, তখন আমার বয়স সবে ৩০ ছুঁয়েছে। তবুও আমায় তখন শুনতে হয়েছিল অভিনেত্রী হওয়ার ক্ষেত্রে আপনি তো বেশ বুড়ি। আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল প্লাস্টিক সার্জারি করানোর জন্য। আর সেই পরামর্শ বেশ ঠিকঠাক জায়গা থেকেই দেওয়া হয়েছিল। তখন এসব কথা শুনতে আমার বড়ই অদ্ভুত লেগেছিল। আর আমি সেসব করাতে রাজিও ছিলাম না'। 

    rnrn

    তিলোত্তমা বলেন, ‘এখন আমার বয়স ৪৪, এখনও কিন্তু আমি বেশ হট এবং সুখে জীবন কাটাচ্ছি। এ বয়সেও বিভিন্ন চরিত্রে আমি অভিনয় করছি। আশা রাখি, আমার জীবনের গল্প অনেককে অনুপ্রেরণা দিতে পারে।' সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • নিকোল কিডম্যানকে যৌন হয়রানি থেকে বাঁচিয়েছেন টম ক্রুজ

    হলিউডের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী টম ক্রুজ ও নিকোল কিডম্যান। ব্যক্তিগত জীবনে একসময় তারা স্বামী স্ত্রী ছিলেন। এখন তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকলেও টমের প্রতি এখনও কৃতজ্ঞ কিডম্যান।

    rnrn

    সম্প্রতি মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘টম আমাকে একাধিকবার কাস্টিং কাউচের হাত থেকে বাঁচিয়েছেন। প্রায়ই আমি যৌন হয়রানির শিকার হতাম। তখন টম না থাকলে হয়তো নিজেকে সামলে রাখা কঠিন হয়ে যেত।’

    rnrn

    নিকোল কিডম্যান কিশোরী বয়স থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত। ১৯ বছর বয়সে তিনি প্রথম বাড়ি কিনেছিলেন এবং নগদে সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছিলেন। ২২ বছর বয়সে ‘মিশন: ইম্পসিবল’ তারকা টম ক্রুজের সাথে গাঁটছড়া বাঁধেন।

    rnrn

    মূলত টমের সঙ্গে বিয়ে হওয়ার কারণেই যৌন হয়রানি থেকে বেঁচেছেন। বছর দুয়েক আগে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের মাধ্যমে মেগান ফক্স, ব্রি লারসন, সোফি টার্নার এবং গুইনেথ প্যালট্রোসহ অনেক অভিনেত্রীই হলিউডে তাদের কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

    rnrn

    নিকোলও স্বীকার করেছেন, তিনি শৈশব থেকে একাধিকবার ‘হ্যাশট্যাগ মি টু’ মুহূর্তের শিকার হয়েছেন কিন্তু তখন বিস্তারিত জানানো তার পক্ষে সম্ভব ছিল না।

    rnrn

    টম ক্রুজের সঙ্গে তার বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিকোল কিডম্যান জানান, ‘আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি, তবে এটি অবশ্যই আমার জন্য শক্তি ছিল, এটি  ছিল সুরক্ষা। আমি প্রেমের জন্য বিয়ে করেছি, কিন্তু একজন অত্যন্ত প্রভাবশালী পুরুষের সঙ্গে বিয়ে আমাকে যৌন হয়রানি থেকে বিরত রেখেছে।’

    rnrn

    উল্লেখ্য, টম ক্রুজ এবং নিকোল কিডম্যান ১৯৮৯ সালে ‘ডেজ অব থান্ডার’ সিনেমার সেটে পরিচয়ের এক বছরের মধ্যে বিয়ে করেছিলেন।  ২০০১ সালে বিয়ের ১১ বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

    আনন্দনগর ডেস্ক