Tag: যুবক

  • স্ত্রীকে উত্ত্যক্ত, যুবককে খুন করলেন অভিনেতা!

    ছোটপর্দায় অভিনয় শুরু। এরপর ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়ক হয়ে ওঠেন দর্শন থুগুদীপা। তার ঝুলিতে বেশ কিছু হিট ছবিও রয়েছে। অভিনয় ছাড়াও তার রয়েছে বিভিন্ন ব্যবসা। তিনি চন্দন কাঠের ব্যবসায় জড়িত। সম্প্রতি খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন দর্শন ও তার স্ত্রী।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুতে সুমনাহাল্লি সেতুর কাছে রেণুকা স্বামী (৩৩) নামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। ওই ব্যক্তি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। রেণুকা নাকি অভিনেতা দর্শনের স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। আর তাকে আপত্তিকর মেসেজও পাঠাতেন তিনি। এর পর হঠাৎই উধাও হয়ে যান রেণুকা। পরিপ্রেক্ষিতে গ্রেফতার হন অভিনেতা দর্শন থুগুদীপা ও তার স্ত্রী পবিত্রা গৌডা।

    রেণুকার পরিবার কয়েক দিন পর থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু সেই সময় পুলিশের তরফে আরও দুদিন অপেক্ষা করতে বলা হয় বলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রীকে উত্ত্যক্ত করছিলেন রেণুকা স্বামী। মুঠোফোনে আপত্তিকর মেসেজও পাঠাতেন তিনি। তাই অভিনেতা দর্শন সুপারি দিয়ে তাকে খুনই করিয়ে ফেললেন— এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বেঙ্গালুরুতে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেতা দর্শন থুগুদীপা ও পবিত্রা গৌডাকে। 

    মঙ্গলবার সকালে মাইসুরুর বাগানবাড়ি থেকে গ্রেফতার করা হয় তাদের। পরে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়। শুধু অভিনেতা ও তার স্ত্রীই নন, এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে আটক করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সুমনাহাল্লি সেতুর কাছে একটি রাস্তার কুকুরকে নর্দমা থেকে দেহ টানাটানি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশে খবর দেন। পরে আটক তিন ব্যক্তি খুনের কথা স্বীকার করে জানান, তারা অভিনেতা দর্শনের নির্দেশেই এ কাজ করেছেন। আটককৃতদের কাছ থেকেই রেণুকার পরিচয় উদ্ঘাটিত হয়।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ৯ জুন রেণুকাকে খুন করা হয়েছিল। নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দর্শনকে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আরআর নগরে দর্শনের বাড়িতে। তদন্ত শুরু হয়েছে। যদিও অভিনেতা ও তার স্ত্রীর কাছে খুনের বিষয়টি অজানা, তা খতিয়ে দেখা হচ্ছে— সরাসরি খুনের সঙ্গে জড়িত, না কি ষড়যন্ত্রের স্বীকার।

    বিনোদন ডেস্ক

  • রাশমিকার ডিপফেক ভিডিও ভাইরাল, কারণ জানালেন যুবক 

    দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার এক ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। নভেম্বর মাসের সেই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ।  এ কাণ্ডটি ঘটিয়েছেন ২৪ বছর বয়সি এক যুবক। 

    জানা গেছে, অন্ধ্রপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

    অভিযুক্তের নাম ইমানি নবীন। তিনি অন্ধ্রের গুন্টুর জেলার বাসিন্দা। ঠিক কোন উদ্দেশ্য নিয়ে রাশমিকার ছবিতে কারসাজি করেছিলেন, জানা যায়নি। তবে রাশমিকা অভিযুক্ত গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। 

    আরও পড়ুন: 

    গত নভেম্বরে একটি এক ব্রিটিশ-ভারতীয় সমাজমাধ্যম প্রভাবীর ভিডিও প্রযুক্তিগত কারচুপি করে রাশমিকার মুখ জুড়ে দেওয়া হয়। গত ১০ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি এবং ৬৬ই ধারায় দিল্লি পুলিশের তরফে দায়ের করা হয়েছিল এফআইআর। প্রায় ৫০০ প্রোফাইল ঘেঁটে খুঁজে বার করা হয় মূল অপরাধীকে। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন তিনি? 

    পুলিশের জেরার মুখে নবীন স্বীকার করেন, তিনি অভিনেত্রীর বিরাট বড় অনুরাগী। জানিয়েছেন, রাশমিকার একটি ফ্যানপেজ চালাতেন তিনি। 

    তা হলে এমন কুরুচিকর কাজ কেন? জবাবে নবীন বলেন, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নেশাতেই তিনি এই কাজ করেছিলেন। তার ফলও পান তিনি। ফলোয়ার বাড়ে। 

    এদিকে দিল্লি পুলিশের সক্রিয়তা দেখে তাদের ধন্যবাদ জানিয়েছেন রাশমিকা। ইনস্টাগ্রামের পাতায় লেখেন, অভিযুক্তকে আটক করার জন্য ধন্যবাদ। এমন একটা সময়ে সকলের সমর্থন পেয়ে কৃতজ্ঞ আমি। পাশপাশি সমস্ত যুবক-যুবতীকে মনে করিয়ে দেব যে, কারও অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ব্যবহার করা উচিত নয়।
     

    বিনোদন ডেস্ক

  • যে কারণে যুবককে প্রকাশ্যে থাপ্পড় দিলেন অভিনেত্রী

    সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোর লাল গালিচায় মেজাজ হারিয়েছেন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু। 

    মরুর শহর দুবাইতে অনুষ্ঠিত হলো সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল মুভি অ্যাওয়ার্ড। এই পুরস্কার মঞ্চে এ বছর হাজির হন লক্ষ্মী। সেখানে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা! এক ব্যক্তিকে থাপ্পড় দিলেন অভিনেত্রী, অপর একজনের ওপর চিৎকার করে ওঠেন।

    আরও পড়ুন 

    এবার ‘আরআরআর’-এ দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন জুনিয়র এনটিআর। কমল হাসান থেকে রক্ষিত শেট্টির মতো তারকারা হাজির ছিলেন পুরস্কার মঞ্চে। 

    সোনালি শাড়িতে সেজে অনুষ্ঠানের লাল গালিচায় পৌঁছেছিলেন লক্ষ্মী। কাঁধকাটা ব্লাউজ, কোমরে বেল্ট, টেনে বাঁধা চুল আর কানে ঝোলা দুল—তাক লাগানো লক্ষ্মীর ঝাঁ চকচকে অবতার। কিন্তু রেড কার্পেটে তার লুক নয়, আলোচ্য বিষয় হয়ে উঠল এই অপ্রত্যাশিত ঘটনা।

    রেড কার্পেটে চিরাচরিত নিয়ম মেনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই দক্ষিণী সুন্দরী। এর মাঝেই এক ব্যক্তি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যান। ব্যস, রেগে অগ্নিশর্মা নায়িকা! সেই ব্যক্তিকে চড় কষাতে উদ্যত হন লক্ষ্মী, যা গিয়ে পড়ে তার পিঠের ওপর। 

    এর পরও মেলেনি রেহাই। কিছু মুহূর্ত পরেই আবার এক ব্যক্তি তার ক্যামেরা সামনে এসে হাজির! সেই সময় অবশ্য হাত উঠাননি লক্ষ্মী। চিৎকার করে বলেন, ‘ভাই ক্যামেরার পেছন দিয়ে যান, এটা বেসিক নিয়ম’।

    দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব মোহন বাবু এবং ফিল্ম প্রযোজক বিদ্যা দেবীর কন্যা লক্ষ্মী। বাবার পদচিহ্ন অনুসরণ করেই অভিনয়ের জগতে পা রেখেছিলেন তিনি। 

    অভিনয় ক্যারিয়ার শুরুর আগেই অ্যান্ডি শ্রীনিবাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন লক্ষ্মী। ২০০৮ সালে ‘দ্য ওড’ ছবির সঙ্গে অভিনয়ের জগতে আত্মপ্রকাশ তার। ‘লক্ষ্মী বম্ব’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। এই ছবিরই হিন্দি রিমেক অক্ষয় কুমার অভিনীত লক্ষ্মী। 

    এদিকে এ ঘটনা নিয়ে এখনো কোনো রকম মন্তব্য করেননি অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল

    দক্ষিণ কোরিয়ান যুবকের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর তাকে বিয়ে করেছেন বাংলাদেশি মডেল পিজে হেলেন। গত ১৮ মার্চ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। আর সম্প্রতি রাজধানী ঢাকার একটি ক্লাবে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ জুটির।

    মডেল হেলেন জানান, ২০২০ সালের ডিসেম্বরে তেহো কিমের সঙ্গে পরিচয় হয় তার। বিমানবন্দর টার্মিনাল-৩ নির্মাণের কাজে ঢাকায় এসেছিলেন কোরিয়ান যুবক। তার পর প্রায় দুই বছর প্রেম চলে তাদের। সেই প্রেমকে পাকাপোক্ত করতেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

    তিনি বলেন, বিয়েতে ধর্ম কোনো বাঁধা হয়নি। প্রথমে আমার পরিবার কিছুটা ভয়েই ছিল। কারণ সে বৌদ্ধ ধর্ম থেকে আমাকে কীভাবে বিয়ে করবে। তবে পরে সে আমাকে বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে।

    কোরিয়ান যুবক তেহো কিমের সঙ্গে চারবার কোরিয়ায় গেছেন হেলেন। সেখানে তার পরিবারের সঙ্গে দেখাও করেছেন মডেল হেলেন। তার ভাষ্য, তেহো কিমের পরিবার বেশ শিক্ষিত। তাদের সংস্কৃতি অনেক ডিসিপ্লিনড এবং কর্মঠ। বাংলাদেশি এ মডেলকে অনেক আদর করেন তেহো কিমের পরিবারের সদস্যরা।

    প্রসঙ্গত, হেলেন কিছু টিভি কমার্শিয়ালে কাজ করেছেন। একাধিক ফটোশুটেও অংশ নিয়েছেন। অন্যদিকে তার স্বামী তেহো কিম পেশায় একজন অ্যাকাউন্টস ম্যানেজার।

    বিনোদন ডেস্ক

  • চোরাই গরু ব্যবসার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

    বান্দরবানের আলীকদমে মিয়ানমার সীমান্তপথে আসা গরু ব্যবসা কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে মিজবাহ উদ্দীন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

    rnrn

    এ সময় আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

    rnrn

    আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের দুংড়ি-সিন্ধুপাড়া এলাকায় মিয়ানমার থেকে সীমান্তপথে অবৈধভাবে আসা গরু ব্যবসা নিয়ে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষে ঘটনাস্থলেই মিজবাহ উদ্দীনের মৃত্যু হয়। 

    rnrn

    তার বাড়ি আলীকদমের নোয়াপাড়া এলাকায়। এ ঘটনায় গুরুতর আহত গিয়াস উদ্দিন নামে আরেকজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

    rnrn

    আলীকদমের নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, করুকপাতা ইউনিয়নে সংঘর্ষে আমার এলাকার এক বাসিন্দা মারা গেছে। আরেকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

    rnrn

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ওসি নাছির উদ্দিন জানান, দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় আরেকজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই গরু ব্যবসার সাড়ে জড়িত শুনেছি।

    বান্দরবান প্রতিনিধি

  • প্রেমিকাকে প্রকাশ্যে চড় যুবকের, ক্ষমা চাওয়ালেন অভিনেতা

    প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে চড় মারেন এক যুবক। এই দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে ওই যুবককে তার প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ালেন তেলেগু অভিনেতা নাগা শৌর্য।

    যদিও নিজের আচরণে এতটুকুও অনুতপ্ত ছিলেন না ওই যুবক। তবে তাকে প্রেমিকার কাছে ক্ষমা চাওয়াতে অনড় ছিলেন অভিনেতা। ক্ষমা না চাওয়া পর্যন্ত যুবককে ছাড়েননি তিনি। নাগা শৌর্যের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেতার কাজে বাহবা জানিয়েছেন নেটিজেনরা।

    ঠিক কী ঘটেছিল? এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— বুধবার হায়দরাবাদে রাস্তায় দাঁড়িয়েই প্রেমিকাকে চড় মারেন এক যুবক। সেই দৃশ্য দেখেই রেগে যান অভিনেতা। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যুবককে ধরে ফেলেন। এর পর যুবককে প্রেমিকার কাছে ক্ষমা চাইতে বলেন।

    যুবকের পাল্টা দাবি, তার প্রেমিকার সঙ্গে যেভাবে খুশি ব্যবহার করতে পারেন তিনি। তর্কবিতর্কে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

    পরিস্থিতি সামাল দিতে ওই যুবকের প্রেমিকা তাকে সরিয়ে নিতে যান। কিন্তু যুবককে আটকে রেখে শৌর্যকে বলতে শোনা যায়, ‘আপনি রাস্তার মাঝে তাকে চড় মারলেন কেন? সে আপনার প্রেমিকা হতে পারে, এর মানে এই নয় যে আপনি তার সঙ্গে এভাবে খারাপ আচরণ করতে পারেন। তাকে সরি বলুন।’ 

    এ সময় চলতি পথের সাধারণ মানুষরাও ওই যুবককে একই কথা বলেন। শেষ পর্যন্ত ক্ষমা চান ওই যুবক।

    তেলেগু তারকার এমন কাজে মুগ্ধ নেটিজেনরা। সবাই একবাক্যে তাকে সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন— ‘আমার সন্মান জানবেন ভাই।’ অন্য একজন লিখেছেন— ‘হ্যাট অব টু নাগা শৌর্য। আপনি যা করেছেন, তার জন্য অসীম শ্রদ্ধা।’ 

    এদিকে কিছু টুইটার ব্যবহারকারী ভেবেছেন, এটি শৌর্যের আসন্ন সিনেমার একটি প্রচারমূলক স্টান্ট হতে পারে। আগামী ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘ফালানা আব্বায়ি ফালানা আম্মায়ি’। শ্রীনিবাস আভাসারলা পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন মালভিকা নায়ার।

    বিনোদন ডেস্ক