Tag: যুক্তরাষ্ট্র

  • ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

    আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। এমিকে বলা হয় টেলিভিশন জগতের অস্কার। মর্যাদাপূর্ণ এ পুরস্কারের অনুষ্ঠানে সঞ্চালনায় থাকবেন বিখ্যাত আমেরিকান পরিচালক, প্রযোজক ও অভিনেত্রী মারিসকা হারগিটে। বুধবার (৮ জুলাই) প্রকাশ করা হয়েছে এর মনোনয়ন তালিকা। আর তাতে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে।

    এবার যারা মনোনয়ন পেল তাদের মধ্যে কমেডি সিরিজ ‘হ্যাকস’। ২৪টি মনোনয়ন পেয়েছে এ সিনেমাটি। এর আগে কোনো কমেডি সিরিজ এত মনোনয়ন পায়নি। আউটস্ট্যান্ডিং ন্যারেটর বিভাগে মনোনয়ন পেয়েছেন কিংবদন্তি প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটেনবরো। ১০০ বছর বয়সে মনোনয়ন পেয়ে তিনি এখন এমির ইতিহাসে সবচেয়ে প্রবীণ মনোনীত ব্যক্তি। নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘আ গোরিলা স্টোরি : টোল্ড বাই ডেভিড অ্যাটেনবরোর জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। এ বিভাগে অতীতে তিনবার এমি জিতেছেন ডেভিড।

    এদিকে এবার মনোনয়নে সবার চেয়ে এগিয়ে মেডিকেল ড্রামা সিরিজ ‘দ্য পিট’। এটি ২৫টি মনোনয়ন পেয়েছে। সেরা ড্রামা সিরিজের পাশাপাশি অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য এবং বিভিন্ন কারিগরি বিভাগেও শক্ত অবস্থান তৈরি করেছে সিরিজটি। এ ছাড়া নতুন সিরিজ ‘উইডোজ বে’ পেয়েছে ১৯টি, আর ‘প্লুরিবাস’ অর্জন করেছে ১৮টি মনোনয়ন।

    এবারের এমিতে সেরা ড্রামা সিরিজ বিভাগে ‘দ্য পিট’-এর সঙ্গে আরও মনোনয়ন পেয়েছে— ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিল্ডেড এজ’, ‘প্যারাডাইস’, ‘সেভারেন্স’, ‘স্লো হর্সেস’, ‘টাস্ক’ এবং ‘দ্য লাস্ট অব আস’। সেরা কমেডি সিরিজ বিভাগে ‘হ্যাকস’ ছাড়াও মনোনয়ন পেয়েছে ‘দ্য বেয়ার’, ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘প্লুরিবাস’, ‘শ্রিংকিং’ ও ‘উইডোজ বে’। লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে— ‘অল হার ফল্ট’, ‘দ্য বিস্ট ইন মি’, ‘বিফ’, ‘ডিটিএফ সেন্ট লুইস’, ও ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’।

    এ ছাড়া কমেডি সিরিজে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ইয়াহিয়া আবদুল, স্টিভ ক্যারেল, ম্যাথিউ রেইস, জেসন সেজেল ও মার্টিন শর্ট। অভিনেত্রীর দৌড়ে রয়েছেন কুইন্টা ব্রানসন, আয়ো এদেবিরি, এলে ফ্যানিং, লিসা কুদ্রো ও জন স্মার্ট। অন্যদিকে ড্রামা সিরিজে অভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছেন নোয়া ওয়াইল, স্টার্লিং কে ব্রাউন, মার্ক রাফালো, গ্যারি ওল্ডম্যান ও রুফাস সিওয়েল। আর ড্রামা সিরিজে সেরা অভিনেত্রীর দৌড়ে আছেন জেনডায়া, কেরি রাসেল, বেলা র্যামজি, ক্যারি কুন ও শ্যারন হরগান।

    বিনোদন ডেস্ক

  • ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ

    হলিউডের কিংবদন্তি অভিনেতা রিচার্ড গিয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে তাকে একজন ‘উন্মাদ’ বলে অভিহিত করেছেন। তার মতে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভালো ‘প্রায় সবকিছুই ধ্বংস করে দিয়েছেন’। 

    সম্প্রতি অসলোতে ‘ভ্যাকলাভ হ্যাভেল ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ডিসেন্ট’ (মানবাধিকার ও সৃজনশীল প্রতিরোধের জন্য প্রদত্ত পুরস্কার) প্রদান অনুষ্ঠানে ৭৬ বছর বয়সি এই তারকা বলেন, ‘আমরা এই গ্রহের বুকে আমার দেখা সবচেয়ে অন্ধকার মুহূর্তটির মধ্য দিয়ে যাচ্ছি।’ 

    শত শত দর্শকের উপস্থিতিতে গিয়ার প্রশ্ন তোলেন, ‘কে ভেবেছিল আমেরিকা এভাবে বদলে যেতে পারে? কে ভেবেছিল এই ধরণের একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন? দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এই ব্যক্তি মার্কিন সরকার এবং মার্কিন জনগণের ভালো ভালো উদ্যোগগুলোর প্রায় সবকিছুই ভেঙে চুরমার করে দিয়েছেন।’ 

    অসলো ফ্রিডম ফোরামে কারাবন্দি চীনা শিল্পী গাও জেন এবং মিয়ানমারের জান্তাবিরোধী ভিন্নমতাবলম্বী সাই-এর হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় রিচার্ড গিয়ার স্বীকার করেন যে, হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসার বিরুদ্ধে প্রচারণা চালাতে তিনি নিজে যথেষ্ট ভূমিকা রাখতে পারেননি। 

    প্রবীণ এই অভিনেতা আক্ষেপ করে বলেন, ‘এটা কীভাবে সম্ভব হলো? কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আমরা গুরুত্ব দিইনি। আমরা ভোট দিইনি। আমরা আসলে শুনিনি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে গিয়ার জানান, কিছুদিন আগেই তিনি জার্মানির দাগাউতে অবস্থিত সাবেক নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প পরিদর্শন করেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘আমাদের লক্ষণগুলো দেখতে হবে—এই দানবদের একনায়কতন্ত্র কত দ্রুত ঘটে যায়, তা বুঝতে হবে। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।’ 

    দীর্ঘদিন ধরে তিব্বতের সমর্থক এবং বৌদ্ধ ধর্মে দীক্ষিত রিচার্ড গিয়ার প্রায়শই তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে দেখা করেছেন। উল্লেখ্য, চীন সরকারের তরফ থেকে দালাই লামার বিরুদ্ধে হিমালয় অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার অভিযোগ অনেকদিনের। 

    ২০২৪ সাল থেকে মার্কিন অভিনেতা রিচার্ড গিয়ার তার তৃতীয় স্ত্রী আলেজান্দ্রা সিলভার সঙ্গে স্পেনে বসবাস করছেন। 

    বিনোদন ডেস্ক

  • বড় ধরনের সংকটে পড়েছে ট্রাম্প প্রশাসন

    যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর কনসার্ট থেকে একে একে নাম প্রত্যাহার করছেন তারকারা, কিন্তু কেন? 

    যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত একটি কনসার্ট সিরিজের পরিকল্পনা করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন বড় তারকার নামও ঘোষণা করা হয়েছিল। কিন্তু একের পর এক পারফর্মার অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোয় পুরো আয়োজনটি এখন বড় ধরনের সংকটে পড়েছে। 

    শুক্রবার (২৯ মে) গ্ল্যাম রকার ব্রেট মাইকেলস এবং কান্ট্রি মিউজিক তারকা মার্টিনা ম্যাকব্রাইড এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন। এর আগে পপ ও সোল গ্রুপ ‘কমোডোরস’ এবং আরও দুটি দল এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয়। এর ফলে গত বুধবার (২৭ মে) ঘোষিত মূল তালিকার ৯টি পারফর্মার দলের মধ্যে এখন মাত্র ৪টি দল অবশিষ্ট থাকল। 

    বর্তমানে টিকে থাকা এই ৪টি দলের মধ্যে রয়েছে ভ্যানিলা আইস, সি+সি মিউজিক ফ্যাক্টরি, ফ্লো রিডা এবং আশির দশকের বিখ্যাত পপ জুটি ‘মিলি ভ্যানিলি’-র বেঁচে থাকা একমাত্র সদস্য। উল্লেখ্য, এই দলগুলোর কেউই গত এক দশকেরও বেশি সময় ধরে কোনো নতুন হিট গান উপহার দিতে পারেনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ১৯৮০-র দশকের জনপ্রিয় ব্যান্ড ‘পয়জন’-এর ফ্রন্টম্যান ব্রেট মাইকেলস কনসার্ট থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে গত শুক্রবার তার ফেসবুক পেজে জানান, এই পারফরম্যান্স থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি তার জন্য বেশ কঠিন ছিল। 

    তিনি বলেন, ‘আমার গান কখনোই রাজনীতি নিয়ে ছিল না। আমার শো-র মূল উদ্দেশ্যই হলো মানুষকে এক জায়গায় নিয়ে আসা, যাতে তারা জীবনের সব মানসিক চাপ ভুলে কয়েকটা ঘণ্টা মনের আনন্দে কাটাতে পারেন। দুর্ভাগ্যবশত, আমাদের কাছে প্রথমে এটিকে দেশের একটি সাধারণ উদযাপন হিসেবে উপস্থাপন করা হলেও, দিনশেষে এটি চরম বিভেদমূলক এক রাজনৈতিক রূপ ধারণ করেছে—যার অংশ আমি হতে চাইনি।’ 

    অন্যদিকে পুরস্কারজয়ী কান্ট্রি গায়িকা মার্টিনা ম্যাকব্রাইড তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমাকে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য প্রমাণিত হয়েছে।’ 

    এর আগে র্যাপার ইয়াং এমসি, প্রিন্সের সাবেক সহযোগী মরিস ডে অ্যান্ড দ্য টাইম এবং গ্র্যামিজয়ী ব্যান্ড কমোডোরস এই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেয়। কমোডোরস তাদের ইনস্টাগ্রামে সাফ জানিয়ে দেয়, ‘আমরা এই অনুষ্ঠানে পারফর্ম করছি না। আমরা সব আমেরিকানদের মঙ্গল ও উন্নতি সমর্থন করি।’ 

    শিল্পী ও তারকাদের এভাবে মুখ ফিরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধী ডেমোক্রেটিক পার্টিও। তারা ট্রাম্পের ঘোষিত ৯ জন পারফর্মারের একটি ছবি পোস্ট করে, যেখানে বাতিল হওয়া ৫ জন শিল্পীর ছবির ওপর লাল কালির ‘X’ চিহ্ন দেওয়া ছিল। 

    এদিকে এই সংকটের ঠিক বিপরীতে, গত বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের তীব্র সমালোচক হিসেবে পরিচিত কিংবদন্তি গায়ক ব্রুস স্প্রিংস্টিন এক কনসার্টে ঘোষণা করেছেন, আগামী ৩ অক্টোবর তিনি ওয়াশিংটন এলাকায় ‘পাওয়ার টু দ্য পিপল’ উৎসবে ফিরছেন। সেই অনুষ্ঠানে ফু ফাইটার্স, ডেভ ম্যাথিউস, জোয়ান বায়েজ এবং পাবলিক এনিমির মতো বর্তমান সময়ের শীর্ষ সারির তারকা ও ব্যান্ড দলগুলো পারফর্ম করবে বলে নিশ্চিত করা হয়েছে। 

    সূত্র: জাপান টুডে  

    বিনোদন ডেস্ক

  • নিভে গেল সম্ভাবনাময়ী এক সংগীতশিল্পীর জীবনপ্রদীপ

    জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’-এর ২৪তম সিজনের প্রতিযোগী ডিলান কার্টার সাউথ ক্যারোলিনায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ফলে মাত্র ২৪ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে গেল সম্ভাবনাময়ী এক সংগীতশিল্পীর। 

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টা ৪২ মিনিটের দিকে কলিটন কাউন্টির লোকানট্রি হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। এটি একটি একক গাড়ি দুর্ঘটনা ছিল। দুর্ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। 

    যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে নিহতের পরিচয় প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, নিহতের নাম ডিলান কার্টার। 

    সোমবার (২৭ এপ্রিল) মনকস কর্নার শহরে এই সংগীতশিল্পীর একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে। 

    ২০২৩ সালে ‘দ্য ভয়েস’-এর ব্লাইন্ড অডিশনে হুইটনি হিউস্টনের ‘আই লুক টু ইউ’ গেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন ডিলান। তার গায়কী এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, শো-এর চারজন বিচারকই তাদের চেয়ার ঘুরিয়ে তাকে সমর্থন জানিয়েছিলেন। সেখানে ডিলান কিংবদন্তি শিল্পী রিবা ম্যাকএন্টায়ারকে তার মেন্টর বা কোচ হিসেবে বেছে নিয়েছিলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাউথ ক্যারোলিনার সেন্ট জর্জের বাসিন্দা ডিলান অডিশনের সময় বিচারকদের জানিয়েছিলেন, তার এই গানটি ছিল তার প্রয়াত মায়ের প্রতি একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি। অডিশনের মাত্র এক বছর আগে ডিলানের মা মারা যান। 

    ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল ডিলানের, যা তাকে খুব অল্প সময়ে দর্শকদের প্রিয় করে তুলেছিল। এত কম বয়সে এই প্রতিভাবান শিল্পীর প্রস্থান ভক্ত ও সংগীত মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। 

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বৈশাখী কনসার্ট মাতাবেন জায়েদ খান

    যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজিত বৈশাখী মেলা কনসার্ট মাতাতে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এই উৎসবের আয়োজন করা হয়েছে। 

    অনুষ্ঠানে জায়েদ খানের সঙ্গে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা। দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে এটি আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। 

    অনুষ্ঠান প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আশা করছি সবার সঙ্গে দারুণ একটা সময় কাটবে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে এভাবে উদযাপন করা সত্যিই গর্বের বিষয়। যারা আসবেন, তাদের জন্য স্মরণীয় একটি আয়োজন হবে বলে বিশ্বাস করি।’

    প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এই আয়োজন প্রসঙ্গে আয়োজকরা জানান, গান, বিনোদন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এবারের বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। 

    বিনোদন ডেস্ক

  • ‘পিকচার আভি বাকি হ্যায়’—শাহরুখের সংলাপ দিয়ে ট্রাম্পকে ইরানি দূতের জবাব

    আন্তর্জাতিক রাজনীতির ময়দানে এবার জায়গা করে নিল বলিউডের রূপালি পর্দার সংলাপ। সিনেমা হলের গণ্ডি পেরিয়ে ভারত ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের রসায়নে যোগ হলো মেগাস্টার শাহরুখ খানের সেই বিখ্যাত সংলাপ— ‘পিকচার আভি বাকি হ্যায়’ (সিনেমা এখনো শেষ হয়নি)। 

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে এই নাটকীয় পন্থা অবলম্বন করেছে মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট। 

    কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরান সম্পর্কে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, ইরানের নৌ-শক্তি আগের তুলনায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতেই ইরানের কনস্যুলেট পাল্টা প্রচারণা শুরু করে। 

    সম্প্রতি ইরানি কনস্যুলেট তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায়, পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর উচ্চগতির বোটের মহড়া ও নিখুঁত লক্ষ্যে মিসাইল উৎক্ষেপণের দৃশ্য। 

    সেই সঙ্গে ভিডিওতে ইরানের নৌ-প্রস্তুতির একটি শক্তিশালী মহড়াও দেখানো হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভিডিওর ক্যাপশনে তারা সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তার দাবির তীব্র সমালোচনা করে। কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়, আধুনিক সমরাস্ত্র ও কৌশলী বাহিনী কীভাবে দ্রুত এবং কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারে, তা সাম্প্রতিক ঘটনাবলিই প্রমাণ করে। 

    তবে সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল শাহরুখ খানের ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’-এর সংলাপের ব্যবহার। 

    ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া বার্তায় বলা হয়- ‘পিকচার আভি বাকি হ্যায়’। এর মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে, ট্রাম্প ইরানকে যতটা দুর্বল ভাবছেন পরিস্থিতি আসলে তেমন নয়; বরং আসল লড়াই বা ‘ক্লাইম্যাক্স’ এখনো সামনে রয়ে গেছে। 

    আন্তর্জাতিক রাজনীতির মতো গম্ভীর বিষয়ে বলিউডের এমন পপ-কালচারাল রেফারেন্সের ব্যবহার দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা একে ‘কূটনীতির নতুন ধরণ’ হিসেবে দেখছেন। অনেকেই মন্তব্য করেছেন, ভারতীয় সংস্কৃতিকে ব্যবহার করে ইরানের নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার এই কৌশলটি বেশ বুদ্ধিদীপ্ত। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • রিহ্যাবে গেলেন সংগীতকে বিদায় জানানো ব্রিটনি স্পিয়ার্স

    পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স স্বেচ্ছায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি হয়েছেন। গত মার্চ মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। এই সংগীতশিল্পীর প্রতিনিধি তথ্যটি নিশ্চিত করেছেন। 

    এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে অসংলগ্নভাবে গাড়ি চালানোর সময় পুলিশের হাতে আটক হন ব্রিটনি। পরীক্ষায় তার শরীরে মাদক ও অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। তখন সাময়িকভাবে তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। 

    এ ঘটনায় ব্রিটনির ম্যানেজার কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘ব্রিটনির এই আচরণ সম্পূর্ণ ক্ষমা অযোগ্য। সে এখন আইন মেনে সঠিক পদক্ষেপ নিচ্ছে। আশা করি, তার জীবনে যে পরিবর্তনের দীর্ঘ প্রতীক্ষা ছিল, এটিই হবে তার প্রথম ধাপ।’

    মার্কিন সংগীত ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই শিল্পী গত কয়েক বছর ধরে গান থেকে দূরে আছেন। ২০১৬ সালে তার শেষ অ্যালবাম প্রকাশিত হয়। ২০২২ সালে এলটন জনের সঙ্গে ‘হোল্ড মি ক্লোজার’ গানের মাধ্যমে তিনি চার্টের শীর্ষে ফিরলেও, ২০২৪ সালে ঘোষণা দেন যে, তিনি আর কখনোই গানের জগতে ফিরবেন না। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এমনকি ২০২৫ সালের শেষের দিকে তিনি তার গানের সমস্ত স্বত্ব (ক্যাটালগ) প্রায় ২০০ মিলিয়ন ডলারের বিনিময়ে ‘প্রাইমারি ওয়েভ’-এর কাছে বিক্রি করে দেন। 

    ২০২৩ সালে প্রকাশিত তার আত্মজীবনী ‘দ্য ওম্যান ইন মি’ বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পায়। বর্তমানে এই বইটি নিয়ে একটি সিনেমা নির্মাণের কাজ চলছে, যা পরিচালনা করবেন ‘উইকেড’ খ্যাত পরিচালক জন এম চু। 

    উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর ব্রিটনি তার বাবার কঠোর ‘কনজারভেটরশিপ’ বা আইনি অভিভাবকত্বের অধীনে ছিলেন। সেই সময় তার খরচ, খাদ্যতালিকা এবং ব্যক্তিগত স্বাধীনতার ওপর চরম বিধিনিষেধ ছিল, যা নিয়ে বিশ্বজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ব্রিটনি স্পিয়ার্স সেই বন্দিদশা থেকে মুক্তি পান। 

    সূত্র: দ্য গার্ডিয়ান

    বিনোদন ডেস্ক

  • ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন গুলিবিদ্ধ সেই মার্কিন র‍্যাপার

    ফ্লোরিডায় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মার্কিন র‍্যাপার অফসেট। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন বলে জানিয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অফসেট ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি এখন পরিবার, সুস্থতা এবং সংগীতে ফেরার দিকেই মনোযোগ দিচ্ছেন। 

    অফসেট লেখেন, আমি এখন আমার পরিবার, সুস্থতা এবং আবার সংগীতে ফেরার দিকে মনোযোগ দিচ্ছি… বুঝতে পারছি, ‘জীবনে জয় আর উচ্চকণ্ঠ হার—দুটোই আছে।’

    তিনি আরও বলেন, ‘জীবন এক ধরনের জুয়া, আর আমি এখনও জয়ের লক্ষ্যেই খেলছি।’

    মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে তার মুখপাত্র জানান, অফসেট এখন হাঁটাচলা করতে পারছেন। চিকিৎসক, নার্স ও হাসপাতালের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

    গত সোমবার ফ্লোরিডার হলিউডে অবস্থিত সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোর কাছে গুলিবিদ্ধ হন এই র‍্যাপার। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফাতার করেছে এবং তদন্ত এখনও চলমান রয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একই রাতে আরেক র‍্যাপার লিল টিজেকে বিশৃঙ্খল আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়। তাকে ব্রোয়ার্ড কাউন্টি জেলে নেওয়া হয়েছিল। পরদিন তিনি মুক্তি পান।

    জেল থেকে বের হওয়ার সময় লিল টিজে, অফসেটকে ‘ইঁদুর’ বলে মন্তব্য করেন। তবে গুলির ঘটনায় তার সম্পৃক্ততা নিয়ে যে গুঞ্জন ছড়ায়, তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তার আইনজীবী ডন এম. ফ্লোরিও। 

    তিনি বলেন, ‘লিল টিজে গুলিবিদ্ধ হননি, এবং কোনো গুলির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগও আনা হয়নি। এ ধরনের সব খবরই মিথ্যা।’

    বিনোদন ডেস্ক

  • ‘ধুরন্ধর-৩’ সিনেমায় ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতিতে রাজি করাবেন রণবীর!

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিতে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা হচ্ছে সর্বত্র। পাকিস্তানি সামাজিক মাধ্যম এই সাফল্যে উৎসবে মেতে উঠেছে। ঠিক এই সময়ে পাকিস্তানি অভিনেত্রী দুরে-ফিশান সালিম একটি মজাদার মন্তব্য করে ইন্টারনেট দুনিয়া মাতিয়ে দিয়েছেন।

    ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ধুরন্ধর ৩-তে রণবীর সিং এর কৃতিত্ব নেবে, এমন কিছু দেখার তর সইছে না।’ এই একটি লাইন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 

    রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ একটি হাই-অক্টেন স্পাই অ্যাকশন থ্রিলার। ছবিতে রণবীরের চরিত্র এমন যে সে প্রতিটি বড় সাফল্যের কৃতিত্ব নিজে নেয়। ছবিতে সীমান্তপারে গোপন অভিযান ও পাকিস্তান-সংশ্লিষ্ট কাহিনি থাকায় এটি পাকিস্তানেও আলোচনার বিষয় হয়েছিল। 

    ‘বাস্তবে যা ঘটেছে, তার উলটো চিত্র বলিউডের প্রোপাগান্ডা সিনেমায় দেখা যায়’ — এমন একটা প্রবণতা বহু দিন ধরেই হিন্দি সিনেমায় দৃশ্যমান। দুরে-ফিশান মূলত সে বিষয়টি নিয়েই খোঁচা দিয়েছেন প্রতিবেশী দেশের ইন্ডাস্ট্রিকে। তার পোস্টের সারকথা ছিল এই যে — পাকিস্তান যদিও বৈশ্বিক যুদ্ধ থামিয়ে দিয়েছে, তবুও ধুরন্ধর ৩-তে ভারতের হয়ে সেই কৃতিত্বও রণবীর নিয়ে নেবেন।

    শুধু দুরে-ফিশান নন, পাক কমেডিয়ান আলি গুল পিরও খোঁচা দিয়েছেন। তার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘এখন সময় হয়েছে ধুরন্ধর ৩-এর, যেখানে নায়ক অদ্ভুতভাবে মানুষকে জড়িয়ে ধরে আর কল্পনার ছবি বানায়, পাকিস্তান একটি বৈশ্বিক যুদ্ধ থামায়, আর শেষে রণবীর এক কাপ চা খেয়ে বাড়ি ফিরে যায়।’

    বিনোদন ডেস্ক

  • ট্রাম্পকে নিয়ে জনি ডেপের পুরোনো মন্তব্যে বিতর্কের ঝড়

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহে হলিউডের তারকা অভিনেতা জনি ডেপের একটি পুরনো মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা অভিনেতার সেই মন্তব্যটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যা ভক্ত ও নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

    ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এক সাক্ষাৎকারে জনি ডেপ বলেছিলেন, ‘যদি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বেশ উত্তেজনাকর হবে। কারণ সম্ভবত আমরা যুক্তরাষ্ট্রের ‘শেষ প্রেসিডেন্ট’কে দেখতে যাচ্ছি। এরপর আর রাষ্ট্রব্যবস্থা এভাবে কাজ করবে না।’

    বর্তমানে বৈশ্বিক এই অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে জনি ডেপের অনেক সমর্থক অভিনেতার এই মন্তব্যকে ‘ভবিষ্যদ্বাণী’ হিসেবে অভিহিত করে প্রশংসা করছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে ট্রাম্প সমর্থকরা জনি ডেপের এমন কথায় মোটেই খুশি নন। তারা হলিউড তারকার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং কেউ কেউ অভিনেতাকে নিয়ে বিদ্রূপও করছেন।

    এই বিতর্কের মাঝেই সমালোচকরা জনি ডেপের সঙ্গে তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের অতীত আইনি লড়াইয়ের বিষয়টি টেনে আনছেন।

    ২০১৭ সালে সাবেক এই জুটির ১৮ মাসের দাম্পত্য জীবনের অবসান ঘটে। সেই সময় জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এবং আদালতের নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। বিচ্ছেদের সমঝোতা হিসেবে ‘অ্যাকুয়াম্যান’খ্যাত অভিনেত্রী অ্যাম্বার হার্ড ৭ মিলিয়ন ডলার পেয়েছিলেন। 

    সূত্র: সামা টিভি

    বিনোদন ডেস্ক