Tag: যিশু

  • স্বরূপে ফিরছেন যিশু

    টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তের নাম শুনলেই নড়েচড়ে বসেন বাংলা সিনেমার দর্শকরা। তাদের কাছে এখনো সেই প্রিয় ছোটপর্দার ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’। তার অনুরাগীরা তাকে দেখার জন্য সবসময় মুখিয়ে থাকেন। অনেক দিন বড়পর্দায় নায়ক রূপে তাকে দেখা যায়নি। বেশ কয়েক বছর ধরে হিন্দি, দক্ষিণী ও বাংলা সিনেমায় এ অভিনেতাকে দাপুটে খলনায়ক, নয়তো গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে দেখা গেছে।

    সেই তিনিই যখন একের পর এক ভিন্ন ভাষার সিনেমায় নিজেকে প্রমাণ করেন, তখন গর্ববোধ করেন তার ভক্ত-অনুরাগীরা। দীর্ঘদিন পর এবার ঘরের ছেলে ঘরে ফিরছেন। তবে খলনায়ক কিংবা গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে অভিনেতা হিসেবে নয়; এবার ফিরছেন নায়ক হিসেবে। পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় তার আগামী সিনেমায় সেভাবেই নাকি দেখা যাবে যিশু সেনগুপ্তকে।

    বন্ধু অভিনেতা সৌরভ দাসের সঙ্গে ইতোমধ্যে ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু। তাদের ‘মেন্টর’ বলিউড পরিচালক মহেশ ভাট। যিশু-সৌরভের এ প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরতে পারেন বর্ষীয়ান পরিচালক মহেশ ভাটও।

    একটি সূত্র জানায়, ইন্দ্রদীপের আগামী সিনেমার প্রযোজনাও নাকি দুই অভিনেতা জুটির প্রযোজনা সংস্থা থেকেই করতে চলেছেন। কোনটি সত্য, তা জানা না গেলেও মহেশ ভাট যে সিনেমা পরিচালনা করতে চলেছেন, সেই চিত্রনাট্য তৈরির কাজও নাকি জোরকদমে চলছে। সব ঠিক থাকলে আগামী বছর হিন্দি সিনেমা প্রযোজনা দিয়ে খাতা খুলবেন যিশু ও সৌরভ।

    এদিকে ইন্দ্রদীপের সিনেমার শুটিং যিশু কবে করবেন, সে বিষয়ে জানা না গেলেও আপাতত পরিচালক তার সাম্প্রতিক সিনেমা ‘গৃহপ্রবেশ’-এর সাফল্য উপভোগ করছেন। তার নতুন সিনেমার শুটিং সম্ভবত আগামী বছর শুরু করবেন বলে একটি সূত্র জানায়।

    গৃহপ্রবেশ’ মাত্র কয়েক দিনে কোটির ক্লাবে পা রেখেছে। এ সিনেমায় প্রথম জুটি বেঁধেছেন শুভশ্রী গাঙ্গুলি ও জীতু কমল। নতুন জুটির অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

    প্রসঙ্গত, ‘গৃহপ্রবেশ’ মুক্তির সময়েও শোনা গিয়েছিল, জীতু কমলের আগে এ চরিত্রের জন্য ইন্দ্রদীপের প্রথম পছন্দ ছিলেন যিশু। এ ছাড়া পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে ‘প্রভু নিত্যানন্দ’-এর ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • যিশুর আইনি পরামর্শের দায়িত্বে অতনু রায়

    টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে আইনি পরামর্শ দিচ্ছেন প্রযোজক-আইনজীবী অতনু রায়চৌধুরী। আর অভিনেতার হয়ে এই আইনি পরামর্শ দিচ্ছে তিনি। যদিও এখনো নাকি মামলা করেনি কোনো পক্ষ।

    প্রযোজনার পাশাপাশি তিনি আইনজীবীও। অনেক নামিদামি সংস্থা তার কাছে আইনি পরামর্শ নিতে আসে। অতনু রায়চৌধুরী নিজে তাদের পরামর্শ দেন এবং আদালতে উপস্থিত থেকে মামলায় লড়েন। 

    যিশুর অতনু-যোগ নাকি দেবের মাধ্যমে। ‘খাদান’ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। সিনেমার নায়ক ও সহ-প্রযোজক সংসদ-অভিনেতা দেব। দেব-যিশু এর আগেও একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। পুরোনো বন্ধুত্ব নতুন করে ঝালিয়ে নিয়েছেন ‘খাদান’-এ অভিনয়সূত্রে। সেই জায়গা থেকেই দেব তার আইনি পরামর্শদাতা হিসাবে অতনুর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। প্রযোজকও ফেলতে পারেননি তার চারটি হিট সিনেমার নায়কের অনুরোধ।

    তা হলে কি শিগগিরই বিচ্ছেদ মামলা আদালতে উঠবে? এ বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউ-ই। তবে এখনো মামলা দায়ের হয়নি বলে গুঞ্জন ছড়িয়েছে, এর উলটোটাও ঘটতে পারে। অর্থাৎ আইনি বিচ্ছেদের পথে না-ও হাঁটতে পারেন এ তারকা দম্পতি।

    উল্লেখ্য, দীর্ঘ ২০ বছরেরও বেশি দাম্পত্য। টালিউডে ‘আদর্শ দম্পতি’র উদাহরণ ছিলেন যিশু-নীলাঞ্জনা। গত বছর হঠাৎ আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গে অভিনেতার নাম জড়াতেই দাম্পত্যে চিড়। 

    যিশু তার কলকাতার বাড়িসহ যাবতীয় সম্পত্তি নাকি দুই মেয়ে সারা ও জারা সেনগুপ্তকে দিয়ে দিয়েছেন। ফিরে গেছেন পুরোনো বাড়িতে। উভয়ের বাক্যালাপ দূরঅস্ত—এমনকি মুখ দেখাদেখি নেই।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই লাল গোলাপ-চকলেট পেলেন নীলাঞ্জনা!

    ফেব্রুয়ারি মাস হলো ভালোবাসার মাস। একের পর এক দিবস নিয়ে এ মাসে প্রেমের গন্ধে ছড়িয়ে যায় চারদিক। এতে প্রেমিক প্রেমিকারা নিজেদের মতো করে  সময়কে উপভোগ করতে ব্যস্ত থাকেন। 

    এদিকে যিশু সেনগুপ্তের সঙ্গে তুঙ্গে থাকা ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই নীলাঞ্জনা চলতি মাসের শুরুতেই কী উপহার পেলেন, সেটাই দেখালেন।

    নীলাঞ্জনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন, আর সেটা দেখেই ভ্রু কুঞ্চিত হয়েছে সমালোচকদের। কী রয়েছে ছবিতে? 

    সেখানে দেখা যাচ্ছে, একটি গোলাপের সঙ্গে রাখা এক বাক্স চকলেট। ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘লাভ অ্যাকচুয়ালি’।

    ছবি নিয়ে চলছে আলোচনা- সমালোচনা। প্রশ্ন উঠেছে, এই গোলাপ আর চকোলেট কোথা থেকে এলো? নীলাঞ্জনা কি মনের মানুষ খুঁজে পেয়েছেন? নতুন কেউ এসেছে তার জীবনে? 

    উত্তর জানা নেই। কারণ যিশুর সঙ্গে বিচ্ছেদ আর এই উপহার তাকে কে দিয়েছেন, সেই বিষয়ে এক প্রকার মুখ বন্ধ রেখেছেন নীলা।

    তবে ওইদিন তার বোন এবং মেয়েদের সঙ্গে খেতে যাওয়ার একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ধোসা লাভার’। ফলে অনেকে আবার ধারণা করছেন, মেয়েরা বা তার বোন এই উপহার দিয়েছেন।  

    এদিকে গত বছরের মাঝামাঝি সময় থেকেই চলছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বিয়ে ভাঙার গুঞ্জন। তবে সোজাসুজি বিষয়টি নিয়ে কিছু না বললেও ইঙ্গিতমূলক পোস্ট করেছেন নীলাঞ্জনা। এছাড়া নামের পাশ থেকে সরিয়ে দিয়েছেন সেনগুপ্ত পদবীটাও। 

    দীর্ঘ ২০ বছরের দাম্পত্য ভাঙার নেপথ্যে গুঞ্জন উঠেছে, অভিনেতা নাকি অন্য কাউকে মন দিয়েছেন। মুম্বাই গিয়ে ম্যানেজারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি নীলাঞ্জনার সঙ্গে নাকি এক বাড়িতেও থাকছেন না।

    যুগান্তর ডেস্ক

  • আপ্তসহায়কের সঙ্গে কোনো প্রেম নেই: যিশু

    টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত আলাদা থাকছেন। আলোয় ফিরতে চাইছেন তিনি। 

    কেমন আছেন যিশু সেনগুপ্ত? জানার সুযোগ নেই। অভিনেতা নীরব অনেক দিন ধরে। বছর শেষ হওয়ার আগে আচমকাই ইতিবাচক বার্তা দিলেন তিনি। চিত্রগ্রাহক তথাগত ঘোষের সাদা-কালো ছবিতে। অনেক দিন পর চেনা মেজাজে ধরা দিলেন চিত্রগ্রাহকের ক্যামেরায়। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘খাদান’। তার আগে যিশুর বার্তা— তিনি আছেন, ফুরিয়ে যাননি। নিজের মতো করে আছেন।

    রুপালি পর্দার তারকারা চাইলেই মাটির কাছাকাছি আসতে পারেন না। ছবিতে যিশু সটান মাটিতে শুয়ে! বালির ওপরে। পেছনে সমুদ্র। জলের ওপরে লাল আভা ছড়িয়ে সূর্য উঠছে। পরনে শার্ট ও প্যান্ট। তারকার জৌলুসের ছিটেফোঁটাও নেই! আর পাঁচজনের মতো যিশুও কি নতুন ভোরের অপেক্ষায়? 

    সত্যিই কি তিনি প্রেমের টানে ঘর ছেড়েছেন?—এমন প্রশ্নের উত্তর মেলেনি। তার অতি ঘনিষ্ঠদের দাবি— যা রটেছে তা ঘটেনি। নারী আপ্তসহায়কের সঙ্গে প্রেম নেই তার। তার সন্তানের বাবাও হচ্ছেন না। আপ্তসহায়কের প্রেমিক আছেন। অভিনেতা তাকেও চেনেন।

    সব কেচ্ছা সত্যিই যদি অকারণ হয়, তাহলে যিশু কেন এত নীরব? টালিউড বলছে— দুই সন্তান সারা ও জারার জন্যই তার নীরবতা। দাম্পত্য ভাঙার শোক, তির্যক মন্তব্য যাতে তাদের গায়ে না লাগে। এর জন্যই সব সম্পত্তি, বাড়ির দাবি ছেড়ে দিয়েছেন তিনি। লিখে দিয়েছেন মেয়েদের নামে। ফিরে গেছেন পুরোনো বাড়িতে। দিদির সঙ্গে আবার আগের মতো জীবন কাটছে তার। তিনি নাকি কোনো আইনি পথে হেঁটে বিচ্ছেদ আনবেন না।

    যিশু জীবনের ধ্যান-জ্ঞান এখন কাজ। চুটিয়ে ‘খাদান’-এর প্রচার সারছেন। সদ্য ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন। একই সঙ্গে ব্যস্ত শুটিংয়ে। মুম্বাইয়ে শাকিব খানের সঙ্গে শুটিং চলছে তার। যিশু জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন। লড়াই তার বিশ্বস্ত সঙ্গী। 

    টালিউড বলছে— তাকে আঁকড়েই আরও একবার ময়দানে নামছেন ছোটপর্দার ‘মহাপ্রভু’। নিজেকে অনেক সামলে নিয়েছেন। খুব ঘনিষ্ঠরা যিশুর মুখে আবার প্রাণখোলা হাসি দেখতে চান। তাই অতীত মাথাচাড়া দিলেই তারা সযত্নে অভিনেতাকে সরিয়ে আনেন সেখান থেকে।

    এসব কিছু মেনে নিলেও প্রশ্ন থেকে যাচ্ছে। যিশু পরিবার থেকে দূরে, আইন অনুযায়ী ভরণপোষণের দায়িত্ব হিসাবে স্ত্রী ও মেয়েদের বাড়ির অধিকার তাকে দিতেই হবে। তিনি তাই করেছেন। 

    অন্যদিকে শোনা যাচ্ছে, যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের মামলাও চলছে। তার আগামী ছবি ‘খাদান’ এর কথা মাথায় রেখেই হয়তো তার নতুন করে ফেরা।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের ভালো দিকও রয়েছে: নীলাঞ্জনা

    টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তকে বিয়ে করে প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টালিউড প্রযোজক ও অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। একসময় নিজে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে ভালোই নামডাক হয়েছিল তার। আচমকা যিশুকে বিয়ে করে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। 

    যদিও ভালোবাসার টানে মুম্বাই ছেড়ে কলকাতায় এসেছিলেন এ অভিনেত্রী। তার বেড়ে ওঠা পুরোটাই মুম্বাইয়ে। সেখানে হিন্দি কাজের মাধ্যমেই তার ক্যারিয়ার শুরু। একটা সময় চুটিয়ে মডেলিংও করেছেন তিনি। কিন্তু নিজের ক্যারিয়ার ও বাড়ি— সব ছেড়ে কলকাতায় এসেছিলেন নীলাঞ্জনা। জীবনে একটা ক্ষতি হলো ঠিকই, কিন্তু এর ভালো দিকও রয়েছে বলে জানালেন অভিনেত্রী। 

    আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে টালিউডের একদা চর্চিত দম্পতি। অভিনেতা যিশু সেনগুপ্ত ও প্রযোজক-অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। জানা গেছে, যিশু-নীলাঞ্জনার সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। টালিউডে জোর জল্পনা— বিবাহবিচ্ছেদের পথেই নাকি এগোচ্ছেন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি তারা। তবু বেশ কয়েক মাস ধরেই ছাদ আলাদা হয়েছে যিশু-নীলাঞ্জনার। দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে কখনো মুম্বাই, আবার কখনো কলকাতা থাকছেন নীলাঞ্জনা। 

    টালিউডের অন্দরের অনেকেই নাকি চেষ্টা করছেন, যাতে দুপক্ষের মিটমাট হয়ে যায়। তবে আকার-ইঙ্গিতে বিভিন্ন সময়ে নিজের জীবনের সত্যিটা যেন বুঝিয়ে দিয়েছেন তিনি। ঠিক যেমনটি এবার জানালেন— জীবনের বড় একটা ক্ষতি হলেও কোন জিনিসটা ভালো হয়েছে। যিশুর সঙ্গে বিচ্ছেদ অনভিপ্রেত ঘটনা, কিন্তু এর ভালো দিকও রয়েছে বলে জানান এ অভিনেত্রী।

    এক সময় নিজে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করে ভালোই নামডাক হয়েছিল নীলাঞ্জনার। আচমকা যিশুকে বিয়ে করে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। সংসার ও দুই মেয়েকে নিয়ে কাটে একটা সময় পর্যন্ত। তার পর নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেন। 

    সূত্র জানায়, অভিনেতাকে নেপথ্যে থেকে সর্বদা শক্তি জুগিয়ে গেছেন নীলাঞ্জনাই। কিন্তু সেই সম্পর্কই নাকি এখন টালমাটাল। যদিও এ মুহূর্তে সেনগুপ্ত পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুপক্ষই। এ খবর প্রকাশ্যে আসার পর থেকে নীলাঞ্জনা একাই যে সব দিক সামলাচ্ছেন, তা বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি। 

    অন্যদিকে প্রচারের আলো থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন যিশু। তবে সেনগুপ্ত পরিবারের অন্দরে যে বড় পালাবদল ঘটেছে সেই ইঙ্গিত দিলেন যিশুপত্নী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন—জীবনে ট্র্যাজেডি বা অনভিপ্রেত যখন কিছু ঘটে, সাময়িকভাবে সব কিছু ওলটপালট হয়ে যায়। কিন্তু এর ভালো দিক হলো— এই সময় তুমি নিজের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দিতে পার, যা একপ্রকার পুনর্জন্মের মতো। 

    সম্প্রতি নিজের দুই মেয়ের নামে প্রযোজনা সংস্থা খুলেছেন নীলাঞ্জনা। নিজের পুরোনো বন্ধুদের সঙ্গে সময় কাটানো থেকে বিভিন্ন পডকাস্টে সাক্ষাৎকার দিতে দেখা যায় তাকে।

    এ মুহূর্তে প্রযোজক হিসেবে ছোটপর্দায় নিজের প্রভাব বিস্তার করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। তবে কিছু দিন আগে পর্যন্ত যিশু সেনগুপ্তের সঙ্গে তার সম্পর্ককে ঘিরেই বেশি আলোচনা হয়েছে। এই আলোচনার শুরু হয় যখন ইনস্টাগ্রামের পাতায় দেখা যায় নিজের নাম থেকে সেনগুপ্ত পদবিটা সরিয়ে নিয়েছেন তিনি। 

    যদিও নিজের ব্যক্তিগতজীবন নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলতেই রাজি নন এ অভিনেত্রী। এখন পুরোপুরি মন দিয়েছেন নিজের প্রযোজনা সংস্থা আর সিরিয়ালের কাজে। তবে একসময় অভিনেত্রী হিসেবে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এখন দুই মেয়েকে ঘিরেই তার গোটা পৃথিবী। তাদের নামেই নিজের নতুন প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন— ‘নিন্নি চিন্নি’জ মামাজ প্রোডাকশন।’ তবে তার সংসার ভাঙার গুঞ্জন শোনার পর থেকে সেভাবে কোনো কথা বলতে শোনা যায়নি। 

    সম্প্রতি একটি পডকাস্টে এসেছিলেন নীলাঞ্জনা সেনগুপ্ত। যেখানে নিজের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। নীলাঞ্জনা বলেন, প্রথমবার ক্যারিয়ার ছেড়েছিলাম ভালোবাসে। মুম্বাই ছেড়ে কলকাতা চলে এসেছিলাম। তারপর আবারও ফিরে গিয়ে বম্বেতে টেলিভিশনে কাজ করার কথা ভাবিনি। যদিও আমার কাছে সে অপশন অবশ্য ছিল। আমি এ কথা মাকেও বলেছিলাম, মা বললেন— করার দরকার নেই। 

    তারপর অবশ্য আবারও নিজের প্রযোজনা সংস্থা খুলেছিলেন তিনি। কিন্তু সেই সময় মেয়েরা বড় হচ্ছিল, সেই সঙ্গে কাজের জন্য স্বামী অর্ধেক সময় শহরে না থাকায় সেভাবে কাজটা আর এগিয়ে যাননি। তবে প্রযোজক হিসেবে সেকেন্ড ইনিংসে বেশ নজর কেড়েছেন নীলাঞ্জনা। তার প্রযোজিত সিরিয়ালগুলো দর্শকদের এখন প্রিয়র তালিকায়।

    উল্লেখ্য, একটা সময় সংসার আর দুই মেয়েকে নিয়ে তাদের পথচলা। সংসারের পাশাপাশি শুরু করেন নিজের প্রযোজনা সংস্থার কাজ। যিশু ও নীলাঞ্জনা দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে যদিও আনুষ্ঠানিকভাবে তারা কোনো ঘোষণা দেননি। তবে জানা গেছে, যিশু-নীলাঞ্জনার সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে। মুম্বাই ফ্লিম ইন্ডাস্টিতে গিয়েই নাকি শিনাল সুর্তির সঙ্গে যিশুর সম্পর্ক তৈরি হয়েছে। তিনি অভিনেতার আপ্তসহায়ক। যার ফলেই নাকি ছাদ আলাদা হয়েছে যিশু-নীলাঞ্জনার। যদিও দুই মেয়ে রয়েছেন মায়ের সঙ্গে।

    বিনোদন ডেস্ক

  • যিশু মজেছেন অন্য নারীতে, স্ত্রী গেছে অন্য পুরুষের বাড়িতে

    টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা এখন আর সেনগুপ্ত নন। বরের পদবি আগেই মুছে ফেলেছেন তার নাম থেকে। যিশু-নীলাঞ্জনার দাম্পত্যের ফাটল এখন ধীরে ধীরে একটা গভীর খাদে পরিণত হয়েছে। এ কথা পরিচিত মহলে সবাই জানে। 

    খুব কম সময়ই কলকাতায় থাকেন যিশু সেনগুপ্ত। দীর্ঘদিন ধরেই মুম্বাই ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এই দূরত্বই নাকি কাল হয় দম্পতির জীবনে। এর মধ্যেই অভিনেতার জীবনে আসে সহকর্মী শিনাল সূর্তি। তার সঙ্গেই নাকি এখন প্রেম করছেন এ অভিনেতা। 

    সেই খবর নীলাঞ্জনার কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি। আর এর জেরেই ভাঙতে চলেছে তাদের ২০ বছরের দাম্পত্য জীবন। বিচ্ছেদ চর্চার মাঝেই এক সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেছেন, ‘মানুষের জীবনে প্রায়োরিটি সময়ে সময়ে চেঞ্জ হয়। প্রত্য়েক মানুষকে বুঝতে হবে। জীবনের প্রতিটি পর্যায়ে তোমাকে কিছু একটা বেছে নিতে হবে। আর সেটায় বিশ্বাস করতে হবে। ছয় বছর আগে কাজ ছেড়ে দেওয়ার কোনো রিগ্রেট আমার নেই। সবার জীবনেই কোনো না কোনো কঠিন পরিস্থিতি আসবে। বিশ্বজুড়েই অশান্ত পরিবেশ আমরা দেখছি। তবে সবার ওপরে কর্মফল এটি মনে রাখতে হবে।

    দুই মেয়ে সারা আর জারাকে ঘিরেই এখন আবর্তিত নীলাঞ্জনার জীবন। যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন থেকেও এখন নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। খুলেছেন দুই মেয়ের নামে ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন হাউস’। 

    আর দুই মেয়েই নীলাঞ্জনার শক্তির উৎস। মুম্বাইতে বোন চন্দনার পাশাপাশি পুরোনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় নীলাঞ্জনাকে। কিন্তু নীলাঞ্জনার স্বভাবতই শহরে মন টিকল না। প্রিয়জনদের টানে দুই মেয়েকে নিয়ে উড়ে গেছেন মুম্বাইয়ে। নিজ শহরেই ফিরেছেন তিনি। যদিও যিশুর সঙ্গে সম্পর্কের জেরেই সব ছেড়ে তার কলকাতায় স্থায়ী হওয়া। তবে স্বামীই যখন আর থাকছে না, তাই এই শহরেও মন টিকল না। দুর্গাপূজায় দুই মেয়ে ও বোন চন্দনাকে সঙ্গে নিয়ে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা অর্জুন বিজলানির বাড়িতে গেছেন তিনি। মেয়ে সারাকে সঙ্গে নিয়ে অভিনেতা অর্জুন বিজলানির সঙ্গে একফ্রেমে বন্দি হলেন নীলাঞ্জনা।

    সেই ছবি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে নীলাঞ্জনা লিখেছেন—‘পঞ্চমী সর্টেড’। দুর্গাপূজায় যিশুর বাড়িতে জমত গানের আসর। স্ত্রী-মেয়েদের নিয়ে পুরোনো পাড়ার পূজাতে শামিল হতেন নায়ক। কিন্তু এ বছর সেই ছবিটা বদলে গেছে। নেপথ্যে যিশুর পরকীয়ার গুঞ্জন।

    সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন তিনি। পাশাপাশি যিশুর সঙ্গে নিজের অধিকাংশ ছবিই ডিলিট করেছেন। যদিও ডিভোর্স নিয়ে এখনই খোলাখুলি কিছু বলতে চান না দুজনে। গত বছর পূজাটাও একসঙ্গে কেটেছিল। কিন্তু এবার আলাদা। 

    বিনোদন ডেস্ক

  • যিশুর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সাহসী বার্তা নীলাঞ্জনার

    চলছে টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে স্ত্রী নীলাঞ্জনার বিবাহবিচ্ছেদের টানাপোড়েন। বেশ কিছু দিন ধরেই শোনা গেছে এ গুঞ্জন। যদিও বরাবরই এ দম্পতি বিনোদন জগতে ‘আদর্শ কাপল’ হিসেবে পছন্দ ছিল দর্শকদের। কিন্তু সেই সুখের সংসারে নাকি তৃতীয় ব্যক্তির আগমন, তা থেকেই দূরত্ব।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নীলাঞ্জনা। সেখানে দেখা গেছে, তার পরনে স্লিটেড ড্রেস ও লাল জ্যাকেট। আর গলা ও কানে মানানসই গহনা। যদিও সচরাচর এই বেশে দেখা যায় না নীলাঞ্জনাকে। এ যেন এক অন্য অবতার! ছবির নিচে শেয়ার করে তিনি লিখেছেন— শক্তিশালী, সুন্দরী ও দায়িত্বশীল। মাধুর্য ও শক্তির সঙ্গে পৃথিবীর ভার সে বহন করতে পারে। নিজের উদ্দেশ্যেই কি কথাগুলো লিখেছেন নীলাঞ্জনা? প্রশ্ন নেটিজেনদের।

    আবার এই ছবির নিচে মন্তব্য করেছেন যিশুকন্যা সারা। মায়ের সৌন্দর্যের প্রশংসায় তিনি লিখেছেন—হে ঈশ্বর! তোমাকে কী ভালো দেখতে লাগছে! সেখানে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও পার্ণো মিত্রও নীলাঞ্জনার ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন।

    এর আগে গত ১৬ জুলাই শেষ নিজের ছবি পোস্ট করেছিলেন নীলাঞ্জনা। বিবাহে দূরত্বের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেই ছবির সঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন, যিশু সেনগুপ্তের সঙ্গে তার দাম্পত্যে দূরত্ব তৈরি হয়েছে। এমনকি মুছে দিয়েছিলেন যিশুর সঙ্গে সব ছবি। ত্যাগ করেছিলেন ‘সেনগুপ্ত’ পদবি। অবশেষে সেই কঠিন সময় অতিক্রম করে নিজেকে প্রকাশ করেছেন নীলাঞ্জনা। সেটাই ভেবেছেন নেটিজেনরা।

    আজ নীলাঞ্জনার জীবনে অবলম্বন বলতে দুই মেয়ে সারা সেনগুপ্ত, জারা সেনগুপ্ত ও বোন চন্দনা। নীলাঞ্জনা সেনগুপ্তের এই পোস্ট দেখে মন ভেঙেছিল বহু অনুরাগীর। বরাবরই তার ও যিশুর জুটি পছন্দ ছিল দর্শকদের। 

    গত দুই মাস ধরে নীলাঞ্জনা সামাজিকমাধ্যম জুড়ে ছিল দুই মেয়েকে নিয়ে পোস্ট। কখনো বড় মেয়ে সারার ফ্যাশন শোর মুহূর্ত, কখনোবা জারার শৈশবের ছবি। কখনো বোন চন্দনার জন্মদিনের মুহূর্ত, আবার কখনোবা মা অঞ্জনা ভৌমিকের স্মৃতিচারণ। কিন্তু এতদিন নিজের কোনো ছবি পোস্ট করেননি নীলাঞ্জনা। অবশেষে ‘শক্তিশালী, সুন্দরী ও দায়িত্বশীল’ রূপে ধরা দিলেন নিজেকে।

    বিনোদন ডেস্ক

  • নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই বাবা হচ্ছেন যিশু

    টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত নাকি নিজের প্রযোজনা সংস্থাসহ যাবতীয় সম্পত্তি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিয়েছেন। যাতে আগামী দিনে তাদের কোনো সমস্যা না হয়। কিন্তু এর মাঝেই সামাজিকমাধ্যমে নতুন খবর—বাবা হতে চলেছেন যিশু।

    আরজি করকাণ্ডের পর থেকেই একের পর এক বিচ্ছেদ, সম্পর্কের টানাপোড়েন, নারী নির্যাতনের কথা প্রকাশ্যে আসতেই বেসামাল বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরা।

    আর গত এক মাসেরও বেশি সময় ধরে চলছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জন। যারা টালিউডের ‘পাওয়ার কাপল’ হিসাবে ২০ বছরেরও বেশি সময় ধরে পরিচিত। হঠাৎ কেন তারা বিচ্ছেদের পথে? 

    জানা গেছে, যিশু সেনগুপ্ত আপ্ত সহায়ক শিনাল সুর্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন। সেই খবর প্রকাশ্যে আসতেই বেঁকে বসেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। আরও শোনা গেছে, বর্তমানে শিনাল নাকি যিশুর সন্তানের মা হতে চলেছেন। 

    বুধবার সকাল থেকে নতুন গুঞ্জনে নড়ে বসেছে টালিউড। 

    যিশু বাবা হতে চলেছেন— এই গুঞ্জন নাকি ভুয়া। সম্পূর্ণ দাম্পত্য কলহের জেরেই নাকি ভাঙছে তাদের বিয়ে। তা হলে সেনগুপ্ত পরিবারে ভাঙনের নেপথ্য কারণ কী? শোনা যাচ্ছে, নীলাঞ্জনা নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর ওপরে। অনেক দিন ধরে সেই আচরণ সহ্য করার পর ক্রমশ মন বিষিয়ে উঠছিল অভিনেতার। ভেতরে ভেতরে তিনি দূরে সরে যাচ্ছিলেন নীলাঞ্জনার কাছ থেকে। এই বিচ্ছেদ নাকি তারই ফসল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খ্যাতনামা সেই সময় শিনালের সঙ্গে যিশুর সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। আরও একটি বিষয়— নীলাঞ্জনা সরাসরি না বললেও সামাজিকমাধ্যমে বিচ্ছেদ নিয়ে নানা কথা ছুড়ে দিয়েছেন। দম্পতির বড় মেয়ে সারা সেনগুপ্ত সেই সময় মাকে সমর্থন জানান। এত কিছুর পরও যিশু কিন্তু মুখ খোলেননি।

    কেন এই নীরবতা? শোনা যাচ্ছে— দায়িত্বশীল বাবা হিসেবে অভিনেতা এ ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করেছেন। দুই মেয়ের মুখ মনে করেই নাকি যিশু নীরব। কোনো প্রতিবাদ জানাননি। আত্মপক্ষ সমর্থনেও মুখ খোলেননি তিনি। বরং যিশু সেনগুপ্ত নিজের প্রযোজনা সংস্থাসহ যাবতীয় সম্পত্তি নাকি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিয়েছেন। যাতে আগামী দিনে তাদের কোনো সমস্যা না হয়। 

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে একই মঞ্চে যিশু-নীলাঞ্জনা

    টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। ইতোমধ্যে স্বামীর পদবি মুছে ফেলেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। এরই মাঝেই একই মঞ্চে আসছেন যিশু-নীলাঞ্জনা।

    সম্প্রতি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন প্রযোজক ও অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। সেটি নিয়েই শুরু হয় নেটিজেনদের মাঝে সমালোচনা। তিনি তার সেই পোস্টে লেখেন— 'এই বছরজুড়ে থাকল একের পর এক হারানো। একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। এই কঠিন সময়ে জীবনের আসল রঙ দেখতে পেলাম। দেখলাম— ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়। জানলাম— আমায় ভালোবাসার এবং ঘিরে রাখার অনেক মানুষ আছে, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হলো সারা, জারা ও চন্দনা। তোমাদের অনেক ভালোবাসি। যারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।'

    গত মাসেই শুরু হয়েছে অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের সংসারে ভাঙনের গুঞ্জন। কিন্তু ঘরসংসার ভাঙনের মাঝখানে প্রাচীর হয়েছে তৃতীয় ব্যক্তির আগমন। আর তাতেই তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। বর্তমানে তারা আলাদাও বসবাস করছেন। যদিও এ বিষয়ে তারা কেউ-ই মুখ খোলেননি। 

    এর মধ্যেই জানা গেল এই বিচ্ছেদের মাঝেই তাদের আবারও একসঙ্গে দেখা যাবে। একই মঞ্চে পুরস্কৃত হবেন তারা। তবে একসঙ্গে আসবেন কিনা সেটি জানা যায়নি।

    আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায়, আজ টালিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। সেখানে উপস্থিত থাকবেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ। এ অনুষ্ঠানে এই দম্পতি পুরস্কৃতও হবেন, তবে আলাদা আলাদা বিভাগে। ২০২৩ সালে মুক্তি পাওয়া দশম অবতার ছবিটির জন্য সেরা খলঅভিনেতা হিসেবে পুরস্কার পাবেন যিশু। অন্যদিকে নীলাঞ্জনা সেনগুপ্ত সেরা প্রযোজকের সম্মান পাবেন। স্টার জলসার জনপ্রিয় মেগা হরগৌরী পাইস হোটেলের জন্যই এই সম্মান পাবেন তিনি। 

    তবে জানা গেছে, যিশু শহরের বাইরে থাকায় পুরস্কার মঞ্চে নাও দেখা যেতে পারে।

    বিনোদন ডেস্ক

  • শাকিব-মিমির জীবনে ‘তুফান’ তুলবেন যিশু!

    দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘তুফান’। ছবিতে মুখ্য চরিত্রে শাকিব খান এবং তার বিপরীতে ঢালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় শাকিব খানের ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। 

    rnrn

    জানা গেছে, ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে খলচরিত্রে অভিনয়ের জন্য যিশু সেনগুপ্তের কাছে প্রস্তাব গেছে।

    rnrn

    এই ছবিতে কলকাতার প্রযোজক হিসাবে থাকছে এসভিএফ। অন্যদিকে ঢাকা থেকে এই ছবিটি প্রযোজনা করছে ‘চরকি’ ও ‘আলফা আই’। 

    rnrn

    সূত্রের দাবি, ঢাকার প্রযোজকদের তরফে প্রাথমিক পর্যায়ে খলচরিত্রের জন্য যিশুর কথা ভাবা হয়েছে। এখনো নির্মাতারা এই প্রসঙ্গে কোনো বিবৃতি প্রকাশ করেননি। এমনকি যিশুও এখন পর্যন্ত এই ছবি প্রসঙ্গে নিরুত্তর। ‘তুফান’ মূলত অ্যাকশন ঘরানার ছবি। পরিচালক রায়হান রাফি। 

    rnrn

    সূত্রের দাবি, প্রথমে ছবিতে খলচরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশি অভিনেতা আফরান নিশোকে। 

    rnrn

    উল্লেখ্য, গত বছর রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিতে দর্শকের নজর কাড়েন নিশো। কিন্তু তিনি রাজি না হওয়ায় আপাতত যিশুকে নিয়ে এগোতে চাইছেন নির্মাতারা।

    rnrn

    ইতোমধ্যে হায়দরাবাদে ছবির প্রথম শিডিউলের শুটিং সেরেছেন মিমি-শাকিব। কলকাতাতেও ছবির কিছু অংশের শুটিং হওয়ার কথা। 

    rnrn

    এর আগে ‘জ়ুলফিকার’ ছবিতে খলচরিত্রে নজর কেড়েছিলেন যিশু। পরে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’-এও খলচরিত্রে তাকে দেখা গেছে।

    বিনোদন ডেস্ক