Tag: মোবাইল

  • দেশে তারকাদের মধ্যে প্রথম মোবাইল ব্যবহার করতেন সালমান শাহ

    সালমান শাহ-ই এফডিসিতে সবার আগে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। তার মৃত্যুর এত বছর পর জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু। সালমান শাহকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘জীবন সংসার’ চলচ্চিত্র। এই সিনেমা শেষ হওয়ার পরপরই সালমান শাহ মারা যান।

    রাজু বলেন, সালমান শাহ শোবিজ তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন। ‘জীবন সংসার’ শুটিংয়ের সময় তিনি মোবাইল ফোন নিয়ে আসতেন। তখন চলচ্চিত্র জগতের কারো হাতে মোবাইল ফোন ছিল না। সালমান শাহ হাল ফ্যাশনে সবার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতেন। চলচ্চিত্রে ফ্যাশন বিষয়টিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। যেমন ফ্যাশনেবল গাড়ি, মোটরসাইকেল ব্যবহার করতেন সালমান শাহ।

    জাকির হোসেন রাজু দেশের একটি গণমাধ্যমে সালমান শাহকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতার মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন।

    ১৯৯৩ সালের কথা- বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় এপ্রিল মাস থেকে। সিটিসেল নিয়ে আসে প্রথম মোবাইল ফোন। চড়া মূল্য ও সীমিত নেটওয়ার্কের কারণে ঢাকা ও চট্টগ্রামের অল্প মানুষই এই ফোন ব্যবহার করতেন। এদের একজন ছিলেন সালমান শাহ। হাল ফ্যাশনের সবদিকে নজর ছিল তার। যুগের চেয়েও আধুনিক ছিলেন এই নায়ক। 
     

    বিনোদন ডেস্ক

  • ১৭টি মোবাইল ফোন ব্যবহার করেন শাহরুখ!

    বলিউড বাদশাহ শাহরুখ খানের ক্যারিয়ারজুড়ে রয়েছে অসংখ্য সাফল্যে।বয়স ৫৮ হলেও এখনও ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার ক্ষমতা রাখেন শাহরুখ। 

    rnrn

    সম্প্রতি অভিনেতাকে নিয়ে মজার এক তথ্য শেয়ার করেছেন তার বন্ধু বলিউড প্রযোজক-অভিনেতা বিবেক ভাসওয়ানি। 

    rnrn

    শাহরুখ যখন বলিউড ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করছেন, তখন অনেক সহযোগিতা করেন বিবেক। এমন কী বিবেকের বাড়িতে শাহরুখের থাকার ব্যবস্থাও করেছিলেন। কিন্তু শাহরুখের সঙ্গে এখন তার যোগাযোগ নেই বললেই চলে! 

    rnrn

    সম্প্রতি সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দেন বিবেক। এ আলাপচারিতায় শাহরুখের মোবাইল ব্যবহারের তথ্য উঠে আসে। 

    rnrn

    আপনি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কঠিন সময় পার করেছেন। তারপরও কেন শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেন নি? 

    rnrn

    জবাবে বিবেক বলেন, শাহরুখ খানের ১৭টি মোবাইল রয়েছে। তার মধ্যে একটি নাম্বার আমার কাছে আছে। ‘জওয়ান’ সিনেমা মুক্তির পর আমি শাহরুখকে ফোন করেছিলাম কিন্তু ধরেনি। আমি যখন গোসল করছিলাম, তখন শাহরুখ আমাকে ফোন করেছিল। আর আমি ধরতে পারিনি। শাহরুখের অনেক দায়িত্ব, সবসময় ভ্রমণের উপরেই থাকে। সে একটি সাম্রাজ্য চালায়। তাই আমিও বলি, ওকে।

    rnrn

    শাহরুখের সঙ্গে কথা হয় না, দেখাও হয় না বিবেকের। তা জানিয়ে এই অভিনেতা বলেন, আমরা কথা বলি না, দেখাও করি না। যখন দেখা হয়, তখন মনে হয় না আমাদের দেখা হওয়ার মাঝে এতগুলো বছর কেটে গিয়েছে। আমি একজন শিক্ষক। একটি স্কুলের ডিন। আমি লোকাল বাসে, ট্রেনে চলাফেরা করি। কিন্তু শাহরুখ একজন সুপারস্টার।

    rnrn

    চার বছর আগে শাহরুখের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন বিবেক। সেখানেই তাদের শেষ দেখা। সেই স্মৃতিচারণ করে বিবেক বলেন, চার বছর আগে শাহরুখের জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। আমাকে শাহরুখ বলেছিল, ‘স্যার, আসুন প্লিজ। চলুন আমার বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই।’ সেই পার্টিতে আমরা খুব আনন্দ করেছিলাম।

    বিনোদন ডেস্ক

  • মোবাইলের ক্যামেরাতেই পুরো ছবির শুটিং!

    ভারতে মোবাইল ফোনের ক্যামেরাতেই পুরো ‘ফুরসাত’ ছবির শুটিং সেরেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ।  

    rnrn

    নেটমাধ্যমে ‘ফুরসাত’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে। মুখ্য চরিত্রে ঈশান খট্টর এবং ওয়ামিকা গাবিব। বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবিটির সম্পূর্ণ শুটিং সারা হয়েছে অ্যাপলের আইফোনের ক্যামেরায়।

    rnrn

    লকডাউনের সময় সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই ছবির নির্মাণকৌশল নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেন। বিষয়টিকে মাথায় রেখে অ্যাপল ইন্ডাস্ট্রি প্রথম সারির পরিচালকদের কাছে স্মার্টফোনে ছবি তৈরির প্রস্তাব রাখে। বিশালের ছবিটি সেই উদ্যোগেরই ফল।

    rnrn

    ‘ফুরসাত’-গল্প ভবিষ্যৎ দর্শনের কথা বলে। ‘দূরদর্শক’ যন্ত্রে নিশান্ত নামে এক যুবক ভবিষৎ দেখে তার বন্ধুকে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে পারবে কি না, তা নিয়েই গল্প এগিয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে বিশালের স্বভাবসিদ্ধ সঙ্গীত পরিচালনা এবং শামক ডাবরের নৃত্য পরিচালনা। স্বয়ং অ্যাপলের কর্ণধার টিম কুক টুইটারে ছবিটির প্রশংসা করেছেন।

    rnrn

    ঈশানকে এর আগে দর্শক ‘ফোন ভূত’ ছবিতে দেখেছেন। অন্য দিকে পঞ্জাবি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ওয়ামিকা ‘গ্রহণ’ ওয়েব সিরিজ়ের সৌজন্যে এখন বলিউডের পরিচিত মুখ। 

    rnrn

    পরিচালক বিশাল বলেন, প্রথাগত সিনে-ক্যামেরার সঙ্গে প্রচুর মানুষ এবং লেন্স দরকার পড়ে, ফলে চলাফেরা করাই মুশকিল হয়। স্মার্টফোনে সে সবের বালাই নেই। সমস্যা এড়িয়ে অনেক দ্রুততার সঙ্গে শুটিং করা যায়।

    rnrn

    সাম্প্রতিক অতীতে স্মার্টফোন ব্যবহার করে ছবি তৈরি করছেন অনেকেই। হলিউড পরিচালক স্টিভেন সোডারবার্গ আইফোন ব্যবহার করে তৈরি করেছেন ‘আনসেন’ এবং ‘হাই ফ্লাইং বার্ড’ এর মতো পূর্ণ দৈর্ঘ্যের ছবি। তবে ভারতে পরিচালক বিমালই প্রথম এই ধরণের উদ্যোগ নেন। 

    বিনোদন ডেস্ক

  • ভক্তের মোবাইল চেয়ে নিয়ে ছুড়ে ফেলে দিলেন রণবীর

    সেলফি তোলা এখন একটা ফ্যাশনে দাঁড়িয়েছে। সেটি জনপ্রিয় কোনো নেতা বা খেলোয়াড় বা অভিনেতা-অভিনেত্রী কাউকে দেখলেই সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। কিন্তু সবার মন-মানসিকতা সব সময় একরকম থাকে না। আর এ কারণে মাঝে মাঝেই বিরক্তির উদ্রেক ঘটে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এমনই কিছু ঘটনা বলিউড তারকা রণবীর কাপুর ঘটিয়েছেন। 

    rnrn

    শুক্রবার রণবীরকে দেখামাত্র সেলফি তোলার আবদার করে বসেন এক ভক্ত। প্রথমবার ছবি তোলার পর ফের দ্বিতীয় বারও আবদার করেন তিনি। তাকে নিরাশ না করে হাসিমুখে ছবিও তোলেন অভিনেতা। তারপরই আচমকা তার ফোন দেখতে চেয়ে হাতে নিয়ে পিছনে ছুঁড়ে ফেলে দেন রণবীর। 

    rnrn

    নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। অভিনেতার এমন রূপ দেখে নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। বলিপাড়ার শান্ত স্বভাবের অভিনেতাদের অন্যতম রণবীর কাপুর। তবে সম্প্রতি তার এমন ব্যবহারে তাজ্জব সবাই। 

    rnrn

    কেউ বলেছেন, ‘রণবীর নিশ্চয়ই মজা করছিলেন।’ কারও ধারণা, এটি রণবীরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবির প্রচারের কোনো কৌশলের অংশও হতে পারে। 

    rnrn

    কিন্তু কী কারণে আচমকা এমন ব্যবহার করলেন, এ বিষয়ে মুখ খোলেননি অভিনেতা।

    বিনোদন ডেস্ক