Tag: মেট গালা

  • মেট গালার অদ্ভুত কিছু নিয়ম, যা প্রতিটি সুপারস্টারকে মেনে চলতে হয়

    ফ্যাশন জগতের সবচেয়ে বড় রাত, মেট গালা ২০২৫, ৬ মে ভোর ৩টা ৩০ মিনিটে শুরু হয়েছে। এই মেট গালা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেলিব্রিটিদের কিছু কঠোর ও আকর্ষণীয় নিয়ম মেনে চলতে হয়, যা ভোগের প্রধান সম্পাদক আনা উইন্টুর এবং তার দল দ্বারা প্রয়োগ করা হয়েছে। আসুন জেনে নিই এই অদ্ভুত ও কঠোর নিয়মগুলো কী কী— 

    প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বলিউডের কিং খান থেকে শুরু করে কিয়ারা আদভানি, প্রিয়াংকা চোপড়া ও দিলজিৎ দোসাঞ্জও মেট গালার রেড কার্পেটে তাদের আকর্ষণ ছড়িয়ে দিতে এসেছিলেন। খুব কম লোকই জানেন যে, মেট গালা কেবল তার গ্ল্যামারের জন্যই নয়, বরং এর কঠোর নিয়মের জন্যও পরিচিত। 

    মেট গালার নিয়মে প্রথমেই ফোন ও সামাজিক মাধ্যম থেকে দূরে থাকতে হবে। এই ফ্যাশন ইভেন্টে অংশগ্রহণকারী সেলিব্রিটিদের ইভেন্ট চলাকালীন কোনো ফোন ব্যবহার কিংবা সামাজিক মাধ্যমে কোনো ছবি ও ভিডিও পোস্ট করা কঠোরভাবে নিষিদ্ধ। অনুষ্ঠানের গোপনীয়তা বজায় রাখার জন্য এ নিয়মটি তৈরি করা হয়েছে। যদি কোনো সেলিব্রিটি এই নিয়ম না মানেন, তাহলে তার আমন্ত্রণ আগামী বছর বাতিল করা হতে পারে।

    এ ছাড়া পেঁয়াজ, রসুন ও পার্সল নিষিদ্ধ করা হয়েছে। এই দাতব্য অনুষ্ঠানের ডিনার মেন্যুতে পেঁয়াজ, রসুন এবং পার্সলে জাতীয় খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অতিথিদের মুখের দুর্গন্ধ ও দাঁতে খাবার আটকে না যাওয়ার জন্য এই নিয়ম করা হয়েছে। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে ব্রুশেটার মতো নোংরা খাবারও নিষিদ্ধ করা হয়েছে, যাতে পোশাকে দাগ না পড়ে।

    সেই সঙ্গে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। জাদুঘরে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। ধারণা করা হচ্ছে যে, ধোঁয়া শিল্প ও ফ্যাশন প্রদর্শনীর ক্ষতি করতে পারে। এই নিয়ম লঙ্ঘন করলে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে।

    আবার পোশাকবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি বছর সেলিব্রিটিদের অনুষ্ঠানের থিম অনুসারে একটি পোশাক কোড অনুসরণ করতে হয়। ২০২৫ সালের থিম হলো ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ এবং ড্রেস কোড হলো ‘টেইলর্ড ফর ইউ’। অতিথিদের পোশাক আনা উইন্টুর  দ্বারা অনুমোদিত হতে হবে। বিষয়বস্তুর বাইরের পোশাক পরার নিয়ম লঙ্ঘন বলে বিবেচিত হয়।

    আরেকটি বিষয় হলো— বসার ব্যবস্থা মেনে চলা। এই দাতব্য অনুষ্ঠানে যোগদানকারী কোনো অতিথি তাদের সঙ্গী বা বন্ধুদের সঙ্গে বসতে পারবেন না। ভোগের বিশেষ ইভেন্ট টিম সম্পর্ক, দ্বন্দ্ব ও অতীতের অভিজ্ঞতা বিবেচনা করে নতুন সংযোগ এবং কথোপকথন গড়ে তোলার জন্য বসার ব্যবস্থা তৈরি করে। 

    আর আমন্ত্রণপত্রের মাধ্যমে প্রবেশের অনুমতি রয়েছে। শুধু আনা উইন্টুর কর্তৃক ব্যক্তিগতভাবে নির্বাচিত অতিথিরা মেট গালায় যোগ দিতে পারবেন। আনার অনুমতি ছাড়া কেউ এই অনুষ্ঠানে আসতে পারবে না।

    বিনোদন ডেস্ক

  • মেট গালায় বলিউডের চার তারকা, কে কী সাজলেন?

    নিউইয়র্ক সিটিতে হয়ে গেল মেট গালা ফ্যাশন প্রদর্শনী। এ বছর সেখানে গিয়েছিলেন বলিউডের চার তারকা- শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, কিয়ারা আদভানী এবং দিলজিৎ দোসাঞ্জ। 

    আন্তর্জাতিক ব্যক্তিত্বদের ভিড়ে বলিউডের তারকারা কতটা চোখে পড়লেন, তাদের সাজগোজের বিশেষত্ব কী ছিল, প্রিয় তারকার সাজ ভক্তদের মনে ধরল কিনা, কে এগিয়ে রইলেন, কে পিছিয়ে, সেদিকে নজর দেওয়া যাক।

    শাহরুখ খান

    বাঙালি পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে শাহরুখ খান গিয়েছিলেন মেট গালায়। সব্যসাচী জানিয়েছেন, তিনি ম্যাজিশিয়ান শাহরুখের ক্যারিশমাকেই পোশাকে ধরতে চেয়েছেন। 

    কালো ওভারকোট, হাতে ছড়ি আর নানা রকম গয়না পরা শাহরুখকেও কোনো এক আধুনিক রূপকথার জাদুকরই মনে হচ্ছিল বলে জানিয়েছেন ভক্তদের একাংশ। 

    অন্যরা বলেছে, পোশাক নয়, শাহরুখ প্রকাশ্যে এলে আসল যে ম্যাজিক কাজ করে, মেট গালায় সেই জাদুরই অভাব বোধ হয়েছে সবচেয়ে বেশি। তাই কেতাদুরস্ত সাজেও কিছুটা ম্লান লাগছিল বাদশাহকে।

    প্রিয়াঙ্কা চোপড়া

    সাদায় কালো পোলকা ডট দেওয়া ফিটেড গাউন পরে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মেট গালার এবারের মূল ভাবনাই ছিল ‘ব্ল্যাক ফ্যাশন: টেলরড ফর ইউ’। 

    কৃষ্ণাঙ্গেরা সমাজে মর্যাদা পাওয়ার জন্য পোশাকে যে বিপ্লব এনেছিলেন, তাকেই সম্মান জানাতে সেই ভাবনাকে গুরুত্ব দিয়ে পোশাক পরতে বলা হয়েছিল আমন্ত্রিতদের। 

    সেকালের ব্ল্যাক ফ্যাশন বা ব্ল্যাক ড্যান্ডিজমের মূল কথাই ছিল শরীরের আদল স্পষ্ট করে বোঝায়, এমন পোশাক পরা। প্রিয়াঙ্কার গাউন পুরোপুরি সেই ভাবনাকে মাথায় রেখেই বানিয়েছেন ফ্রান্সের তারকা পোশাকশিল্পী অলিভিয়ার রুস্টিং। 

    পোশাকটির তিনটি ভাগ— মূল গাউন, তার উপরে একটি ফিট অ্যান্ড ফ্লেয়ার জ্যাকেট এবং তার সঙ্গে জোড়া একটি কেপ; যা কোমরের কাছ থেকে শুরু হয়ে ডানার মতো ছড়িয়ে ছিল পা পর্যন্ত। প্রিয়াঙ্কা মেট গালা রেড কার্পেটে হাঁটার সময় দুটি পর্যায়ে খোলসমুক্ত হয়েছেন। 

    প্রথমে কেপটি খুলে ফেলেন তিনি। তার পরে খুলে ফেলেন জ্যাকেট। শেষে তার পরনে ছিল শরীরের বালুঘড়ি আদল নিখুঁতভাবে বোঝানো গাউন। সঙ্গে হাতে কালো দস্তানা এবং মাথায় কালো রঙের বিশাল বেড়ের টুপি। গলায় পান্নার নেকলেস। প্রিয়াঙ্কার ওই সাজে কোনো খুঁত খুঁজে পাননি ফ্যাশন সচেতন ভারতীয়রা। 

    বরং তারা বলছেন, জংলি বিল্লি (ডন ছবিতে শাহরুখ তথা ডন ওই নামেই ডেকেছিলেন প্রিয়াঙ্কাকে) মেট গালা মে সব কো খা গয়ি!

    কিয়ারা আদভানী

    মেট গালার রেড কার্পেটে হাঁটলেন অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানী। দেখা গেল, তিনি ভক্তদের মন জিতে নিয়েছেন তার লাবণ্য আর মিষ্টি হাসি দিয়ে। তবে তার পোশাক নিয়ে বিশেষ আলোচনা করতে রাজি নন অনুরাগীরা। মেট গালার ফ্যাশন প্রদর্শনীর জন্য কিয়ারা বেছে নিয়েছিলেন ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের পোশাক।

    সেই পোশাককে গত বছরে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন পরিহিত গাউনের সঙ্গে তুলনা করেছেন কেউ কেউ। ঐশ্বরিয়ার ওই গাউন ফ্যাশন মহলে সমালোচিত হয়েছিল। তবে কিয়ারাকে ভালো-মন্দ কিছু বলেননি অনুরাগীরা। হয়তো মা হতে চলা কিয়ারার মনে আঘাত দিতে চাননি তারা।

    দিলজিৎ দোসাঞ্জ

    পোশাকে ভারতীয়দের তো বটেই, বিদেশি সংবাদমাধ্যমেরও ‘দিল’ জিতে নিয়েছেন গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সেখানে পঞ্জাবের মহারাজার পোশাক পরেছেন তিনি। পোশাকশিল্পী প্রবল গুরুংয়ের তৈরি ওই পোশাক বানানো হয়েছে পটিয়ালার শৌখিন মহারাজা ভূপিন্দর সিংহের সাজপোশাকের কথা মাথায় রেখে। হাতে তরবারি নিয়ে পাগড়ি পরা দিলজিৎ রেড কার্পেটে পা রাখতেই দেখা গেল বিদেশি সংবাদমাধ্যমের সমস্ত ক্যামেরা নিমেষে ঘুরে গেল তার দিকেই। তার অনুরাগীরাও আনন্দে গদগদ।

    বিনোদন ডেস্ক

  • মেট গালায় প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা কিয়ারা

    শুরু হয়েছে ফ্যাশন উৎসব মেট গালা।  প্রতিবছর মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আসর বসে দুনিয়ার সেরা তারকাদের। এবারের আসরে তারকাদের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি।

    প্রথম সন্তানের মা হতে চলেছেন কিয়ারা। অন্তঃসত্ত্বা অবস্থায়ই বিশ্বের জনপ্রিয় ফ্যাশন শো মেট গালায় হাজির হলেন তিনি। লুক আর ফ্যাশনে মুগ্ধ করেছেন দর্শকদের। 

    লুক ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে মেট গালার মঞ্চে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এদিন কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি।

    আরও পড়ুন: 

    মেট গালায় কিয়ারা আদভানি যে পোশাক পরেছিলেন সেটা ডিজাইন করেছেন গৌরব গুপ্তা। পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে, সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেয়া একটি টেল। যা অভিনেত্রীর গ্ল্যামারকে বাড়িয়েছে বহুগুন।

    মেট গালায় গিয়ে কিয়ারা বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাঁটা আমার মতো একজন শিল্পীর কাছে খুব বিশেষ মুহূর্ত। আমার স্টাইলিস্ট অনৈতাকে ধন্যবাদ জানাতে চাই। গৌরব খুবই সুন্দরভাবে পোশাকটি তৈরি করেছেন।’

    আরও পড়ুন: 

    ভারতীয় তারকাদের মধ্যে এবার কিয়ারা ছাড়াও মেট গালায় অংশ নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবারের মতো মেট গালায় হাজির হলেন এ অভিনেতা। এ ছাড়াও মেট গালায় সৌন্দর্যের ঝলক দেখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছিলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।  উপস্থিত ছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও। 

    বিনোদন ডেস্ক

  • প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালার কার্পেটে হাঁটলেন শাহরুখ

    নতুন ইতিহাস রচনা করলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় অভিষেক হলো তার।

    নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটের ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টে শাহরুখ হাঁটলেন গায়ে কালো স্যুট, পড়নে কোমরবন্ধ, কালো সিল্কের শার্ট এবং টেলকোট। হাতে ছড়ি। সেই সঙ্গে দুই হাতের আঙুল ভর্তি গয়না। বুকের কাছে ঝুলছে হার এবং পেনডেন্ট। তবে নজর কাড়ল বুকের K লেখা পেনডেন্ট ।

    এই পোশাকের ডিজাইন তৈরি করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। আর সেই পোশাক পরেই নিউইয়র্কে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে রং ছড়ালেন ‘জওয়ান’। সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগালেন শাহরুখ খান।

    ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টে বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। আর এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করলেন বাদশা।

    এবার ওই ফ্যাশান ইভেন্টে শাহরুখ থাকবেন বলে জানার পরে উত্তেজনা ছিল তুঙ্গে। মেট গালার শোতে অংশ নেওয়ার জন্য রোববারই তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। মেট গালার রেড কার্পেটে তার হাতে ছিল বাঘের মুখ আঁকা ড্যান্ডি কেন। যেটা সোনা দিয়ে মোড়া বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সব্যসাচী। তার তৈরি কালো পোশাককে শাহরুখ বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন শাহরুখ বলেও জানান তিনি। তার গলায় কে লেখা যে পেনডেন্ট ঝুলছিল তা রাজার প্রতীক বলেও জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • ২৩ ফুট লম্বা আঁচলে নিয়ে মেট গালায় উপস্থিত আলিয়া

    মেট গালার জন্য ভাটের গর্জিয়াস ট্র্যাডিশনাল লুক নিঃসন্দেহে আউট অব দ্য বক্স। অভিনেত্রী প্রথমে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, যা সিলুয়েট বৈশিষ্ট্যযুক্ত। তার লুকের একটা ঝলক মিলেছিল তখনই। 

    আর তারপর যখন আলিয়া নিউইয়র্কের তারকাখচিত সেই রেড কার্পেটে পৌঁছান, তখন ইন্টারনেট তার থেকে পারেনি চোখ সরাতে। ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছেন তিনি। যার আঁচল ২৩ ফুট লম্বা। ঠিক যেন কোনো মিষ্টি পরী!

    মেট গালায় এটা ছিল আলিয়ার দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথমবার পা রাখেন। তবে এই প্রথম এলেন তিনি শাড়িতে। আনাইতা শ্রফ আদজানিয়া স্টাইল করা সব্যসাচীর তৈরি করা এই শাড়িতে রয়েছে ২৩ ফুট লম্বা এমব্রয়ডারি করা একটি আঁচল, যা তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। এতে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে কারুকার্য করা হয়েছে, যা সম্পূর্ণ হাতে তৈরি। সঙ্গে রয়েছে গোলাপি এবং সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এগুলোও কিন্তু হাতেরই কাজ। এই শাড়ির অন্যতম আরেক আকর্ষণ হলো সামনের দিকে থাকা রাফলড প্লিট।

    আলিয়া শাড়িটি পরেছিলেন একটি বাস্টিয়ার ব্লাউজের সঙ্গে। যাতে রয়েছে প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইন, রাফলড হাতা। ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ। সেখানেও স্টোনের কাজ লক্ষণীয়। গহনা হিসেবে সব্যসাচী বেছে নেন একটি মাং টিকা। মাথায় ছিল একটি ব্যান্ড, স্টেটমেন্ট কানের দুল, হাই হিল ও আংটি।

    মেকআপেও ছিল বিশেষত্ব। আলিয়ার চোখে সোনালি রঙের স্যাজো, গালে রুজ, ফুশিয়া গোলাপি ঠোঁট, বিমিং হাইলাইটার, মাস্কারা। আর সাজের ফাইনাল টাচ ছিল মেসি হেয়ার। সব মিলিয়ে যেন স্বপ্নে দেখা রাজকন্যা তিনি। রাহা-র মা, রণবীর কাপুরের বউের সৌন্দর্যের কাছে হার মানেন একাধিক হলি-তারকাও।

    বিনোদন ডেস্ক