Tag: মুসলিম

  • সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

    জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর কুখ্যাত চরিত্র ‘গাস ফ্রিং’ খ্যাত প্রখ্যাত হলিউড অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 

    বর্তমানে একটি বড় বাজেটের সিনেমার নির্মাণকাজে সৌদি আরবে অবস্থানকালে তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিম হন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা হয়েছে। 

    সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ এই তথ্যটি প্রকাশ করেন। 

    তিনি জানান, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় সংস্কৃতি এবং মুসলিম সহকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে সময় কাটানোর পর এস্পোসিতো ইসলামের প্রতি আকৃষ্ট হন। পরবর্তীতে তিনি ইসলামের মূল স্তম্ভ ‘শাহাদা’ (কালেমা) পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। 

    ইসলাম গ্রহণের পর এস্পোসিতো তার শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে একটি মসজিদে গিয়ে নামাজেও অংশ নেন। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এই ৬৬ বছর বয়সি অভিনেতা তার সহকর্মীদের সঙ্গে অত্যন্ত বিনম্রভাবে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন। ভিডিওটি অনলাইনে প্রকাশের পর বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তুর্কি আল-শেখের বক্তব্য অনুযায়ী, সৌদি আরবের সামগ্রিক পরিবেশ, স্থানীয় জনগণের চমৎকার আতিথেয়তা এবং ভাতৃত্ববোধ এস্পোসিতোর এই ব্যক্তিগত ও আধ্যাত্মিক সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করেছে। শুটিং সেটের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তাকে গভীরভাবে প্রভাবিত করেছে বলে জানা গেছে। 

    প্রসঙ্গত, জিয়ানকার্লো এস্পোসিতো বিশ্বজুড়ে সমাদৃত ‘ব্রেকিং ব্যাড’ এবং এর প্রিক্যুয়েল ‘বেটার কল সল’ সিরিজে ড্রাগ লর্ড গাস ফ্রিং চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া তিনি ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সহ বেশ কিছু জনপ্রিয় হলিউড সিনেমা ও সিরিজে অভিনয় করে বৈশ্বিক খ্যাতি অর্জন করেছেন। 

    বর্তমানে তিনি সৌদি আরবের ক্রমবর্ধমান বিনোদন জগতের অন্যতম বড় প্রজেক্ট ‘৭ ডগস’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমার কাজ চলাকালীনই তিনি তার জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা করলেন। 

    বিনোদন ডেস্ক

  • মেয়ের মুসলিম নাম রাখার কারণ জানালেন সুদীপ্তা

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কেরিয়ারের গোড়াতেই জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে আড়াই দশক পার করে ফেলেছেন তিনি। ১১ বছর আগে ‘উড়নচণ্ডী’ পরিচালক অভিষেক সাহার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করে সুদীপ্তা। তাদের একমাত্র কন্যা শাহিদা নীরা।  

    ২০১৫ সালের নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন সুদীপ্তা। মেয়ের নাম প্রকাশ্যে আসবার পর থেকেই নানান কটাক্ষ শুনতে হয়েছিল সুদীপ্তাকে। কারণ অভিনেত্রীর মেয়ের নাম শাহিদা। নামের সঙ্গে পদবী নেই। বরং মেয়ের পুরো নাম শাহিদা নীরা।  

    কেউ বলেছেন, তোমার মেয়ে বিদেশে যেতে পারবে না। 

    কেউ বলেছেন, যখন বড় হবে তখন দেশের অবস্থা আরও খারাপ হবে কেন ওর মুসলিম নাম রেখেছো? 

    তবে এসব কথায় গুরুত্ব দেন না সুদীপ্তা কিংবা তার স্বামী। একইভাবে শাহিদাও কিন্তু তার এই নামটা খুবই পছন্দ করে। আর পাঁচজনের থেকে একেবারেই আলাদা তার নাম। তাই এই ব্যাপারটা সে খুবই পছন্দ করে।

    এর উত্তরে অভিনেত্রী বলেন, তিনি চান না তার মেয়ে বাবা ও মায়ের পদবীতে আটকে থাকুক। তবে বড় হয়ে শাহিদা চাইলে বাবা কিংবা মায়ের পদবী ব্যবহার করতেই পারেন। অভিনেত্রীর কথায় তার মেয়ে বড় মনের মানুষ। মেয়েকে তিনি সেভাবেই মানুষ করছেন। তিনি একা নন, তার মেয়ের বড় হয়ে ওঠার পেছনে তার স্বামী অভিষেকের ও ঠিক ততটাই অবদান যতটা তার। মেয়ে যেন আজীবন এতটাই বড় মন এবং দায়িত্ববোধ নিয়ে চলতে পারে, এটাই তার কামনা।

    বিনোদন ডেস্ক

  • প্রেমিক মুসলিম বলেই কি সম্পর্কের কথা গোপন রেখেছিলেন সোনাক্ষী

    গত ২৩ জুন বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের পর এ দম্পতি ভালোই আছেন বলে জানান অভিনেত্রী। 

    সম্প্রতি তৃণমূল সংসদ সদস্য শক্রঘ্নকন্যা জানিয়েছেন তার প্রেম কুসংস্কারে ঢাকা, নজর লাগার ভয়েই প্রেমিককে প্রকাশ্যে আনেননি তিনি। ভিন্নধর্মে বিয়ে নিয়ে কটাক্ষকে পাত্তা দিতে নারাজ সোনাক্ষী। 

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসে অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সাত বছর প্রেম করার পর গত ২৩ জুন আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তারা। বছর তিনেক আগে দুজনের প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এসেছিল, ইনস্টাগ্রামে সম্পর্কের ইঙ্গিত দিলেও কোনো দিন প্রকাশ্যে প্রেম সম্পর্কে সিলমোহর দেননি অভিনেত্রী। 

    কেন এই লুকোছাপা, আর ভিন্নধর্মে বিয়ে নিয়ে সামাজিকমাধ্যমে কম সমালোচনা হয়নি। এতে কটাক্ষের মুখেও পড়েন সোনাক্ষী। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে মেয়ের খুশিতে শামিল হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা শক্রঘ্ন সিনহা। সম্প্রতি সোনাক্ষী প্রকাশ করেছেন যে কেন তিনি তার প্রেম-সম্পর্ককে ব্যক্তিগত রেখেছিলেন। 

    সোনাক্ষীর কথায় প্রেম নিয়ে তিনি কুসংস্কারাচ্ছন্ন। সে কারণেই ‘খারাপ নজর’ থেকে নিজেদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। সোনাক্ষী বলেন, আমি মনে করি ব্যক্তিগত বিষয়গুলো সর্বদা ব্যক্তিগত রাখা ভালো। আপনি ইতোমধ্যে লাইমলাইটে রয়েছেন; সবাই তোমার সম্পর্কে সব জানে। তিনি বলেন, আপনার কাছে এত প্রিয় কিছু নিজের জন্য রাখা উচিত। আমাদের দেখা হয়েছিল, আমরা প্রেমে পড়েছিলাম। আমরা বাইরে যেতে শুরু করেছিলাম। আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে, এটি স্থায়ী।

    এ বিষয়ে জাহির ইকবাল বলেন, একজন ছেলে হওয়ায় আমি ভেবেছিলাম এটি নতুন বলেই এমনটি হয়েছে। আমি প্রথম দিন থেকেই জানতাম যে, সোনাক্ষীই সেই মানুষ, তবে আমি অনেক পরে এটি গ্রহণ করেছি।

    উল্লেখ্য, সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা ব্যবসায়ী ইকবাল রতনসির ছেলে জাহির ইকবাল। সালমানের হাত ধরেই নোটবুক ছবির সঙ্গে বলিউডে অভিষেক হয় জাহিরের। যেখানে তিনি প্রানুতন বহেলের সঙ্গে অভিনয় করেছিলেন। একটি পার্টিতে সালমানই সোনাক্ষীর সঙ্গে জাহিরের পরিচয় করিয়ে দেন। হুমা কুরেশির সহ-প্রযোজিত ডাবল এক্সএল ছবিতে একসঙ্গে কাজ করার পর সোনাক্ষী ও জাহিরের সম্পর্ক আরও দৃঢ় হয়।

    সোনাক্ষী এবং জাহির যে তারিখে ডেটিং শুরু করেছিলেন, সে তারিখেই বিয়ে করেছিলেন। ওই দিনই মুম্বাইয়ের রেস্তোরাঁ বাস্তিয়ানে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেন তারা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের আনুষ্ঠানিক ছবি পোস্ট করে দুজনে লিখেছিলেন— এই দিনে, সাত বছর আগে (২৩.০৬.২০১৭) একে অপরের চোখে, আমরা ভালোবাসাকে তার বিশুদ্ধতম রূপে দেখেছি এবং এটিকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আজ সেই ভালোবাসা আমাদের সমস্ত চ্যালেঞ্জ এবং বিজয়ের মধ্য দিয়ে পরিচালিত করেছে…। এ মুহুর্তের দিকে অগ্রসর হওয়া… যেখানে আমাদের উভয় পরিবার এবং আমাদের উভয় দেবতার আশীর্বাদে…আমরা এখন স্বামী-স্ত্রী।

    বিনোদন ডেস্ক

  • স্বামী মুসলিম, কোন ধর্ম মেনে চলেন কারিনা

    পাঞ্জাবি পরিবারের মেয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অন্যদিকে সাইফ আলি খান মুসলিম পরিবারের ছেলে। তাদের বিয়ে হয়েছে দীর্ঘদিন হলো। কিন্তু বিয়ের পর কারিনা কাপুর ধর্মান্তরিত হয়েছেন কিনা, সে নিয়ে এখনো আলোচনা-সমালোচনা চলে আসছে। এবার সত্যি কথা প্রকাশ করলেন কারিনা কাপুরের শিশু পরিচর্যাকারিণী ললিতা ডি সিলভা।

    rnrn

    বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন কারিনা কাপুর খান। তিনি পাঞ্জাবি পরিবারের মেয়ে। বিয়ে করেছেন নবাব পরিবারে। কারিনা যখন অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন, সেই সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছেন কিনা সেই নিয়ে সমালোচনা হয়। যদিও কারিনা বরাবরই জানিয়েছেন, তাদের পরিবারে এসব নিয়ে কোনো মাথা ঘামানো হয় না। শেষ অবধি পতৌদি পরিবারের অন্দরের কথা প্রকাশ্যে আনেন তৈমুরের ন্যানি (শিশু পরিচর্যাকারিণী) ললিতা ডি সিলভা।

    rnrn

    সম্প্রতি ললিতাকে এক অনুষ্ঠানে কারিনার ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। মা হিসেবে কারিনা কতটা নিয়মানুবর্তী সেটি জানান তিনি। তার দুই ছেলে তৈমুর ও জেহকে গভীর মূল্যবোধের মধ্য দিয়ে বড় করে তুলছেন তিনি। 

    rnrn

    ললিতা বলেন, কারিনা অসাধারণ মা। তিনি খুবই নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন। সাইফ আলি খানও সন্তানদের অনেকটা সময় দেন। খুব সুন্দরভাবে দুই সন্তানকে মানুষ করছেন তারা। তবে কারিনা নিজের মা ববিতার মতো খ্রিস্টধর্ম মেনে চলেন। দুই ছেলেকে স্তব করার পাঠ দিয়েছেন তিনি। আমাদের বলতেন— দুই ছেলের সামনে ‘এক ওঙ্কার’ মতো জপ করতে। কারিনা যে খ্রিস্টধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট, সেটি কফি উইথ করণের সাম্প্রতিক সিজনেই জানিয়েছেন। পাশাপাশি এও জানান, কারিনাকে দেখে তৈমুরও সেদিকেই আকৃষ্ট হচ্ছে। খ্রিস্টধর্ম নিয়ে সেও বেশ উৎসুক।

    যুগান্তর ডেস্ক

  • মুসলিম হওয়ার খবর জানিয়ে অভিনেতা বললেন, দিনে ৫ বার নামাজ বড় শান্তির

    ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা পান ভারতীয় টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেনা। অনেক দিন ধরেই আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। 

    rnrn

    ভিভিয়ান ও তার সাবেক স্ত্রী ওয়াহ্বিজ দোরাবজির সম্পর্ক একসময় ছিল চর্চার কেন্দ্রে। হঠাৎ করেই আট বছরের দাম্পত্যে ইতি টানেন ভিভিয়ান ও ওয়াহ্বিজ। সম্প্রতি ভিভিয়ান খবরে এসেছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। লুকিয়ে বিয়ে শুধু নয়, দুই মাসের কন্যাসন্তানও রয়েছে তাদের। 

    rnrn

    এবার এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানালেন, ২০১৯ সালের রমজান মাসে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন। 

    rnrn

    বম্বে টাইমসকে ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কিছুই পরিবর্তন হয়নি। আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, তবে আমি এখন ইসলাম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি। আমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই। আমাকে নিয়ে চলা অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি।’

    rnrn

    সম্প্রতি রমজানের শুরুতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদের সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন, যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সব দোষ মাফ করুন। আমিন।’
    rn 

    যুগান্তর ডেস্ক