Tag: মুখ

  • বিক্ষোভের মুখে পালালেন ঋতুপর্ণা

    আরজি করকাণ্ডে চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বুধবার রাতে শ্যামবাজারের জমায়েতে অংশ নিয়ে বিক্ষোভের মুখে পড়েন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে দক্ষিণ কলকাতায় যাদবপুরে মানুষের ভিড় ছিল সবচেয়ে বেশি।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, আরজি করকাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট প্রথম ‘রাত দখল’ কর্মসূচির সাক্ষী ছিল গোটা রাজ্য। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি করের শুনানির কথা মাথায় রেখে বুধবার ফের রাত দখলের আহ্বান জানানো হয়। সন্ধ্যা থেকেই শহরের রাস্তায় ভিড় বাড়তে শুরু করে। জমায়েতে অংশ নেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরা। রাত ৯টায় শুরু হয় ঘণ্টাব্যাপী আলো নিভিয়ে প্রতিবাদ। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিবাদের ভিড় ক্রমশ বাড়তে শুরু করে।

    এদিকে উত্তর কলকাতায় দেখা যায়, রাত ৯টার দিকে কলেজ স্কোয়ারে জমায়েতে ক্রমশ ভিড় বাড়তে শুরু করে। আস্তে আস্তে সেই জমায়েত মানবশৃঙ্খলে রূপান্তরিত হয়। প্রত্যেকের হাতে জ্বলে উঠল মোমবাতি। কণ্ঠে ধ্বনি—‘তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর।’ এ ধ্বনি শোনা গেছে শ্যামবাজারেও। পাঁচমাথার মোড়ে মোমবাতি, মশালের আলোয় যেন অকাল দীপাবলি। আট থেকে আশি— সন্ধ্যা থেকে পথে। বর্ষীয়ানরা নিজেদের মেয়ে, নাতনির মুখ মনে করে জয়ামেতে এসেছেন বলে জানিয়েছেন। মোমবাতির সঙ্গে চলেছে পথে আঁকা, বার্তা লিখন। এই ভিড়ে মিশে বিচার চেয়েছেন টালিউডের অনেকেই। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায়, সোহম মজুমদার, সোলাঙ্কি রায়, ঋষভ বসু, রাতাশ্রী দত্তেরা। যাদবপুরের জমায়েতে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। মোমবাতি জ্বেলে তিনি প্রতিবাদ জানান।

    ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা। স্তব্ধতা এই জনবহুল চত্বরে। এক মিনিট নীরবতা উৎসর্গ করা হলো নির্যাতিতাকে। মোমের স্নিগ্ধ আলো নিভে তখন সারি সারি মুঠোফোন জ্বলছে। আর তাই দেখে উপস্থিত মৃতার মা-বাবার গলা আবেগে কাঁপছে। তাদের আর্জি— এই প্রতিবাদের আগুন যেন না নেভে। তারা কৃতজ্ঞ, এক সন্তানকে হারিয়ে লাখো সন্তানের জনক-জননী হয় উঠেছেন তারা।

    শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে জমায়েতে উপস্থিত হয়ে টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা বলেন, ‘এত মানুষের প্রতিবাদ বৃথা যাবে না। আমি সুবিচারের আশায় রয়েছি।’ তিনি বলেন, কোচবিহারের মাথাভাঙায় আন্দোলনকারীদের ওপর আক্রমণ তিনি সমর্থন করেন না। 

    এর কিছুক্ষণ পরেই আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী। তার উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। চার পাশ থেকে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে ব্যঙ্গ করা হয় অভিনেত্রীকে। কিছুক্ষণ পর গাড়িতে উঠে শ্যামবাজার ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন ঋতুপর্ণা।

    বিনোদন ডেস্ক

  • যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর

    ভারতের কয়েকটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুঙ্গে। সিনেমা জগতে নবাগত কিংবা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অন্ধকার-বাস্তবের কথা প্রকাশ্যে আসতেই ফের নতুন করে মিটু আন্দোলন শুরু হয়েছে। এবার চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর।

    rnrn

    সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা নিয়ে রিপোর্ট পেশ করেছে হেমা কমিশন। বলিউডসহ দেশের গোটা বিনোদন জগতে কীভাবে পুরুষতন্ত্রের আধিপত্য রয়েছে, তা নিয়ে কথা বলেন স্বরা। 

    rnrn

    বিনোদন জগতের যৌন হেনস্থা ও হিংসার ঘটনা প্রকাশ্যে আনার জন্য ‘উইমেন ইন সিনেমা কালেকটিভ’ কে কৃতজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী।
    rnহেমা কমিশনের রিপোর্ট দেখে ভেঙে পড়েছেন বলেও জানান স্বরা। 

    rnrn

    অভিনেত্রী তার পোস্টে লিখেছেন, ‘কমিশনের রিপোর্ট থেকে যা উঠে এসেছে তা দেখে আমি ভেঙে পড়েছি। খারাপ লাগছে, কারণ এই রিপোর্টের সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছি।’

    rnrn

    স্বরা তার পোস্টে আরও লেখেন, ‘বিনোদন জগত শুধু পুরুষতান্ত্রিকই নয়, বরং একনায়কতন্ত্র চলে। সফল অভিনেতারা মুহূর্তে ভগবানের তকমা পেয়ে যান এবং তারা যা করেন সবই যেন ঠিক। তারা যদি অসন্তোষ তৈরি করার মতো কিছু করেন, অন্যরা সেটা এড়িয়ে যান। এই সব পরিস্থিতির কেউ প্রতিবাদ করলে, তাকেই সমস্যার সূত্র হিসেবে ধরে নেওয়া হয়।

    rnrn

    স্বরার কথায়, ‘বিনোদন জগৎ সব সময়ে পুরুষের কথা মতোই চলে এসেছে। পুরুষের ক্ষমতায় চলে। নীতিগতভাবে কেউ সঠিক কথা বললেও, কেউ কোনও গুরুত্ব দেয় না। পুরুষতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া আসলে সুবিধাজনক।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ঠোঁট-নাক ও মুখের গড়ন পরিবর্তন, কটাক্ষের মুখে আয়েশা

    আয়েশা যখন বলিউডে পা রাখেন, তখন তিনি সুন্দরী এক মিষ্টি নায়িকা। বিজ্ঞাপনী জগৎ থেকে সোজা বলিউডের রুপালি পর্দায় আসার পর শুধু চেহারাই নয়, নজর কেড়েছিল অভিনেত্রী আয়েশা টাকিয়ার অভিনয়ও। এবার সেই রূপ নিয়ে অস্থির এ অভিনেত্রী। এর আগে ২০১৭ সাল থেকে আয়েশার চেহারার আমূল পরিবর্তন ঘটে। অভিনেত্রীর আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার কোনো মিল নেই। বিস্তর ফারাক। সাপ্লাস্টিকর্জারি করে নাকি ঠোঁটের আদল সম্পূর্ণ বদলে ফেলেছেন আয়েশা টাকিয়া। 

    এ দেখে সামাজিকমাধ্যমের নেটিজেনদের মাঝে চলছে বিস্তর কাটাছেঁড়া। সম্প্রতি গাড়ির ভেতরে একটি নিজস্বী তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। তাতেই কটাক্ষের বন্যা বয়ে যায়। অতিষ্ঠ হয়ে কোন পদক্ষেপ নিলেন সালমান খানের নায়িকা?

    ‘সোচা না থা’ ছবিতে অভয় দেওলের বিপরীতে তার সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেই বলেছিলেন— আয়েশা লম্বা রেসের ঘোড়া। তার প্রমাণও মিলেছিল নাগেশ কুকুনুরের ফিল্ম ‘ডোর’বা সালমান খানের সঙ্গে ‘ওয়ান্টেড’ ছবিতে। কিন্তু এ বিনোদন জগতে ইঁদুর দৌড়ে শামিল না হয়ে হঠাৎই বলিউড থেকে হারিয়ে যান আয়েশা টাকিয়া।

    রাজনীতিবিদ আবু আজমির ছেলে ফারহান আজমির সঙ্গে চুটিয়ে সংসারও শুরু করেন। সেটি ছিল ২০০৯ সাল। এর পর তিন ছবিতে তার দেখা মিললেও সে রকম সাড়া ফেলতে পারেননি আয়েশা টাকিয়া। ক্রমে বলিউড থেকে মুখ ফিরিয়ে নেন তিনি। তবু তাকে নিয়ে চর্চা শেষ হয়নি। মূলত চর্চার বিষয় চেহারা। এবার কাঞ্জিভরম শাড়ি ও মানানসই গহনা পরে ছবি পোস্ট করতেই কটাক্ষ। এক নেটিজেন লিখেছেন— সুন্দর মেয়েটাকে খুঁজে পাই না। আরেকজন লিখেছেন— একসময় তোমাকে বড্ড ভালো লাগত। 

    সামাজিকমাধ্যমের সিনেমাপ্রেমী নেটিজেনদের এসব মন্তব্যে অতিষ্ঠ হয়ে শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সরিয়ে ফেললেন অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • ১৬ কেজি বাড়তি ওজন নিয়ে মুখ খুললেন পরিণীতি

    বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা রাজকীয় আয়োাজনে বিয়ে করে আলোচনায় আসেন তারা। বিয়ের পরই ওজন বাড়তে শুরু করে এ অভিনেত্রীর। 

    কিন্তু বিয়ের পর পরই শারীরিক গঠনের এমন অবস্থা দেখে কটাক্ষ করেছিলেন নেটিজেনরা। সেই সময় কোনো জবাব না দিয়ে উপেক্ষা করে গিয়েছিলেন বিষয়টি।

    এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। এদিকে কিছু দিন আগেই মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া অভিনীত ‘অমর সিং চমকিলা’। সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এতে অভিনয়ের জন্যই মূলত ওজন বাড়াতে হয়েছিল তাকে। চরিত্রের প্রয়োজনে তিনি ১৬ কেজি ওজন বাড়ান। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গত দুই বছরে নিজেকে বেশ ফিট করে তুলেছিলেন। তবে তা কাজে আসেনি। 

    তিনি বলেন, যখন আমি পুরো দমে ডায়েট করায় মন দিচ্ছিলাম, ঠিক সেই সময় এ সিনেমার প্রস্তাব আসে আমার কাছে। পরিচালক জানান, আমাকে কমপক্ষে ১৬ কেজি ওজন বাড়াতে হবে। ওই সময়টা আমি শুধু জাঙ্কফুডের ওপরেই থাকতাম। কোনো রকমের ওয়ার্কআউট করতাম না। 

    অভিনেত্রী জানান, সেই সময় ওজন বেড়ে যাওয়ায় তিনি কোনো ইভেন্টেও যেতেন না। টানা ছয় মাস কোনো রকম ব্যায়াম না করে শুধু খেয়ে আর ঘুমিয়ে ১৬ কেজি ওজন বাড়িয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • এবার রাবিনার পক্ষে মুখ খুললেন কঙ্গনা 

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের গাড়ির ওপর চড়াও হন তিন নারী পথচারী। শনিবার রাতের এ ঘটনা ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বি-টাউনে। এ বার রাবিনার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী কাম লোকসভা নির্বাচনের প্রার্থী কঙ্গনা রানাউত। 

    rnrn

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রাবিনার জন্য একটি পোস্ট করে সরব হয়েছেন ‘ঠোঁটকাটা’ স্বভাবের কঙ্গনা। পোস্টে ঘটনাকে বেশ ভয় পাওয়ার মতো উল্লেখ করেছেন তিনি।

    rnrn

    ওই পথচারীদের নিন্দা করে অভিনেত্রী লিখেছেন, ‘রাবিনাজির সঙ্গে যা হয়েছে তা সত্যিই বেশ ভয় পাওয়ার মতো ঘটনা। ওই পথচারীদের দলে যদি আরও ৫-৬ জন থাকত, তা হলে তো রবিনাজিকে ওরা মেরেই ফেলত। রাস্তায় এই ধরনের আচরণের আমরা নিন্দা করি। এই পথচারীদের তিরস্কার করা উচিত। এমন হিংসাত্মক ও বিষাক্ত আচরণ করেও এরা যেন পার না পেয়ে যায়।’

    rnrn

    ঠিক কী হয়েছিল শনিবার রাতে? রাবিনার গাড়ি থামিয়ে চড়াও হন তিন নারী পথচারী। তারা দাবি করেন, অভিনেত্রীর গাড়ি নাকি তাদের ধাক্কা দিয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ির চালক বেরিয়ে আসেন। তবে কোনো কথা কানে তুলতেই নারাজ তারা। এমন অবস্থায় গাড়ি থেকে রাবিনা বেরিয়ে আসতেই রুদ্রমূর্তি ধারণ করেন ওই পথচারীরা। বচসায় জড়িয়ে পড়ে দুপক্ষ। 

    rnrn

    অভিনেত্রীকে প্রায় মারতে তেড়ে যান ওই পথচারীরা। ভয় পেয়ে রাবিনা তাদের কাছে আবেদন করেন, ‘দয়া করে আমায় মারবেন না।’
    rnঘটনার ভিডও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। রাবিনার বিরুদ্ধে থানায় অভিযোগও করেন ওই পথচারীরা। 

    rnrn

    যদিও মুম্বাই পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে , রাবিনার গাড়ি মোটেও কাউকে ধাক্কা দেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের  ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছেন, রাবিনার গাড়ির চালক তার মা-কে ধাক্কা দিয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • নিজের একাধিক প্রেম নিয়ে মুখ খুললেন দীপিকা

    ক্যারিয়ারের শুরু থেকেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই।  রণবীর কাপুরের সঙ্গে তার প্রেম, ব্রেকআপ একটা সময় ছিল মিডিয়ার মুখরোচক খবর।  পরে একাধিক তারকা ক্রিকেটারর সঙ্গে নাম জড়িয়েছে দীপিকার। অবশেষে রণবীর সিংকে বিয়ে করেন এই অভিনেত্রী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা এ নিয়ে কিছু কথা বলেছেন।

    তিনি বলেন, রণবীরের সঙ্গে ডেট করার সময়ও অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করতেন তিনি। শুরুতে তাদের সম্পর্কে কমিটমেন্ট ছিল না। সেই মন্তব্য নিয়ে রোষের মুখে পড়েছিলেন দীপিকা। এই বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।

    দীপিকা বলেন, ‘কোনো কিছুকে যদি আমি বিশ্বাস করে বলে থাকি, তবে (সেই নিয়ে) দ্বিতীয়বার চিন্তা করি না। আমি এমন মানুষই তৈরি হয়েছি এতগুলো বছরে। এবং আমি সত্যি বলতে ভয় পাই না। নিজের ভুল স্বীকার করতেও ভয় পাই না। আমি ক্ষমা চাইতেও ভয় পাই না। আমার যদি কোনো বিষয়ে ভিন্ন মতামত থেকে থাকে, তা হলে সেটা বলতে পিছপা হই না।’

    ২০১৫ সালে মলদ্বীপে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তার আগ পর্যন্ত নাকি ওপেন রিলেশনশিপে ছিলেন দুজনে। 

    দীপিকার ঝুলিতে এখন একের পর এক সিনেমা। তাকে আগামী দিনে দেখা যাবে ‘ফাইটার’, ‘কল্কি ২৯৯৮ এডি’, ‘সিংহাম থ্রি’ ছবিতে। রণবীরের আছে ‘ডন থ্রি’র মতো ছবি। এ ছবির শুটিং শিগগিরই শুরু হবে। এ ছাড়া ‘সিংহাম’-এও এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। এর পর শুরু করবেন আদিত্য চোপড়ার নাম ঠিক না হওয়া সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • লাগাতার প্রাণনাশের হুমকি, এবার মুখ খুললেন ভাইজান

    সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া নিয়ে তোলপাড় মায়ানগরী। এত দিন চুপ থাকলেও এই প্রথম মুখ খুললেন অভিনেতা।

    rnrn

    গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের হুমকি আসার পরেই সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু একবার নয়, একাধিকবার ইমেইলে এবং চিঠির মাধ্যমে অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ জানালেও এখনও পর্যন্ত এ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেননি সালমান। কিন্তু এবারে তিনি মুখ খুললেন, উত্তরও দিলেন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে।

    rnrn

    বুধবার মায়ানগরীতে একটি অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে হাজির হন সালমান। একাধিক প্রশ্নের উত্তর দেন অভিনেতা; কিন্তু ভাইজানকে তো সব সময়ে আর হাতের নাগালে পাওয়া মুশকিল। তাই সুযোগ পেলেই উড়ে এলো সেই প্রশ্ন। লাগাতার হুমকির বিষয়টা নিয়ে কী ভাবছেন অভিনেতা? অনেকেই ভেবেছিলেন প্রশ্ন এড়িয়ে যাবেন সল্লু মিয়া। কিন্তু না, নিরাশ করেননি ভাইজান।

    rnrn

    সালমানের উদ্দেশে প্রশ্ন করা হয়, সারা ভারতে ভাইজানের কাছে যখন হুমকি আসে, তখন তার কী মনে হয়। হাসিমুখে অভিনেতা বলেন, ‘আমি সবার ভাইজান নই, কারও কারও আবার জানও আমি।’ 

    rnrn

    গত মাসেই ইমেইলে হুমকি দেওয়া হয় সালমানকে। পুলিশ সূত্রের খবর, অভিনেতাকে ওই হুমকি দেন কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। এ ঘটনায় গোল্ডি ছাড়াও রোহিত ব্রার এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের বিরুদ্ধে অভিযোগ করে তদন্তে নামে মুম্বাই পুলিশ। সালমানের বাড়ির বাইরে নিরাপত্তাও জোরদার করেছে পুলিশ।
    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • ব্রেকআপ নিয়ে মুখ খুললেন খলনায়িকা মিশমি

    ছোটপর্দায় নায়ক-নায়িকার মাঝে ঢুকে ঝামেলা বাঁধিয়েছেন ভারতীয় বাংলা টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা মিশমি দাস। এবার বাস্তব জীবনে ভেঙে গেল তার প্রেম। বেসরকারি একটি টেলিভিশনে আলাপকালে এ তথ্য নিজেই স্বীকার করেছেন মিশমি।

    rnrn

    বিশাল ভনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিশমি। এ সম্পর্ক নিয়ে কখনো গোপন করেননি। কাজ থেকে বিরতি নিয়ে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে গোয়ায় গিয়েছিলেন এই নায়িকা। মূলত সেখানেই সম্পর্কের অবনতি ঘটে। সর্বশেষ যা বিচ্ছেদে রূপ নেয়। তবে কী কারণে এ সম্পর্ক ভেঙে গেছে তা জানাতে চাননি মিশমি। তার ভাষায়- অর্থ আর ভালোবাসার পেছনে ছুটে লাভ নেই।

    rnrn

    কিছুটা ব্যাখ্যা করে মিশমি বলেন, এক সময় প্রেম ছিল, এখন আর নেই। আমি এখন সিঙ্গেল। আমাদের জীবনে অনেক সময়ই অনেক সম্পর্ক ওয়াকআউট করে না, তেমনি এটাও করেনি। অনেক ক্ষেত্রে পরিস্থিতির এর জন্য দায়ী, আবার অনেক সময় অনেক ভালোবাসা থাকলেও কম্প্যাটিবিলিটি থাকে না। জাস্ট, এইটুকুই বলব।

    rnrn

    একা থাকতে শিখে গিয়েছেন মিশমি। সম্পর্ক ভাঙার যন্ত্রণা আগের মতো আর তাড়া করে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন তিনি পরিণত। এই অভিনেত্রী বলেন, আমার ভালো থাকাটা আমার ওপর নির্ভরশীল। আমি নিজেকে এখন গুছিয়ে নিতে পারি। সবটাই জীবনের অঙ্গ। কঠিন চ্যালেঞ্জকে ফেস করতে হবে, একাকিত্বকে আমার আর ভয় লাগে না।

    rnrn

    নিজেকে ভালোবাসা সহজ নয় তা স্মরণ করে মিশমি বলেন, সেলফ-লাভের প্রথম পদক্ষেপ নিজেকে ভালো রাখার চেষ্টা। এখনই নতুন প্রেমে জড়াতে চাই না। তবে পারমান্যান্ট বুকিং না হলে ব্যক্তিগত সম্পর্ক একটু আড়ালেই রাখতে চাই।

    rnrn

    আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে অভিনয় করে দর্শক মনে আলাদা জায়গা করে নেন মিশমি। বিশালের সঙ্গে বিচ্ছেদের পর ফের কাজে ডুব দিয়েছেন তিনি। যুক্ত হয়েছেন নতুন ধারাবাহিকে। আপাতত খেলনা বাড়ি ধারাবাহিকে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক