Tag: মিশা সওদাগর

  • একসঙ্গে নব্বই দশকের পর্দা কাঁপানো চার তারকা

    বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশকে পর্দা কাঁপানো কয়েকজন পরিচিত মুখকে নিয়ে নিজের নস্টালজিয়া প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা ওমর সানী। চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরের বাসায় দাওয়াতে গিয়ে এই স্মৃতি প্রকাশ করেন তিনি।

    দীর্ঘদিন পর একসঙ্গে চার পরিচিত মুখ—অমিত হাসান, আমিন খান, মিশা সওদাগর ও ওমর সানীকে দেখতে পেয়ে ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরাও।

    সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্তমানে কে কোথায় অবস্থান করছেন, সে কথাও জানান ওমর সানী।

    পোস্টে তিনি বলেন, আমাদের বন্ধু অমিত হাসান আপাতত প্রবাসজীবন কাটাচ্ছেন। আমি আর আমিন খান বাংলাদেশে পড়ে আছি। আর বন্ধু মিশা সওদাগরের আসা-যাওয়ার মধ্যেই সময় কেটে যায়, প্লেনের মধ্যে অনেক জ্বালা।

    তিনি আরও বলেন, অমিত আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিলেন তার বাসায়। আর হয়ে গেলাম নব্বই দশকের ভালোবাসার ইতিহাস।

    বিনোদন ডেস্ক

  • ঈদে নতুনরূপে আসছেন মিশা সওদাগর

    চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডে খল-অভিনেতা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও ২০২৬ সালের ঈদুল ফিতরে নিজের চিরচেনা রূপ পালটে ভিন্নভাবে হাজির হচ্ছেন মিশা সওদাগর। সচরাচর ঈদের অধিকাংশ সিনেমাতেই প্রধান ভিলেন রূপে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তার সরব উপস্থিতি থাকলেও এবারের ঈদে সেই গতানুগতিক প্রথা ভেঙে ফেলছেন তিনি।

    সারা বছর যত সিনেমা পর্দায় আসে প্রতিটিতেই প্রধান খল-অভিনেতা হিসাবে দর্শকদের সামনে হাজির হন তিনি। সেই তালিকা আরও দীর্ঘ হয় ঈদের সিনেমায়। বিগত ঈদগুলোতে এমন দৃশ্যই দর্শকরা দেখেছেন। তবে এবারের ঈদে চিরচেনা রূপে দেখা যাবে না জনপ্রিয় এ অভিনেতাকে।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    এবার মাত্র একটি সিনেমায় দেখা যাবে মিশা সওদাগরকে। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ছাড়া এখন পর্যন্ত মুক্তির তালিকায় মিশার নতুন কোনো সিনেমা নেই। মুক্তির তালিকা ছোট হওয়া প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘একসময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং চলত। এখন সেই এফডিসি প্রায় বন্ধ। কাজ কমে গেলে মুক্তির তালিকা ছোট হয়ে যাবে— এটাই তো স্বাভাবিক।’ 

    তবে একটি সিনেমা মুক্তি পেলেও এতে ভিন্নধর্মী চরিত্রে দেখা মিলবে বলে জানিয়েছেন মিশা সওদাগর । তিনি বলেন, একটা সিনেমা হলেও, সিনেমাটির টিজার প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে বিনোদনপ্রেমী থেকে শুরু করে নেট দুনিয়ায়। টিজারের চরিত্রগুলোর উপস্থিতি ভয়ংকর কিছুর আভাস দিয়েছে। এতে আগের থেকে অনেকটাই আলাদা মিশাকে দেখতে পাবেন দর্শক বলে জানিয়েছেন সময়ের আলোচিত খল-অভিনেতা মিশা সওদাগর।

    বিনোদন ডেস্ক

  • মোস্তাফিজ-কাণ্ডে ভারতকে মিশা সওদাগরের ‘ধিক্কার’

    আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি ও রাজনৈতিক চাপে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

    রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকে সরাসরি ‘ধিক্কার’ জানান। 

    মিশা সওদাগরের মতে, মোস্তাফিজ বাংলাদেশের একজন গর্ব ও বিশ্ব ক্রিকেটের প্রতীক। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হওয়া সত্ত্বেও মোস্তাফিজের বিনয়ী স্বভাবের প্রশংসা করে তিনি বলেন, মাশরাফির পর মোস্তাফিজের মতো এত সমৃদ্ধ ক্যারিয়ার থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নেই, যা অত্যন্ত সম্মানের দাবি রাখে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার এই প্রবণতাকে অত্যন্ত কুরুচিপূর্ণ ও উগ্র মানসিকতা হিসেবে অভিহিত করেন এই অভিনেতা। তিনি মনে করেন, শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত সম্পূর্ণ স্বাধীন ও রাজনীতির ঊর্ধ্বে। 

    রাজনীতির অজুহাতে যারা সংস্কৃতির পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তারা মূলত নিচু রুচির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মিশা সওদাগর আরও সতর্ক করে বলেন, মোস্তাফিজের মতো তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

    বিনোদন ডেস্ক

  • ভারতীয় ক্রিকেট বোর্ডকে মিশা সওদাগরের নিন্দা

    আসন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ আইপিএলের সবশেষ মেগা নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে দল পেয়েছিল মোস্তাফিজুর রহমান। প্রায় ১২ কোটি টাকায় এই কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দুই দেশের মাঝে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে শেষ পর্যন্ত ফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর।

    এই ঘটনায় বিভিন্ন অঙ্গণের অনেকেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজের বাদ পড়া প্রসঙ্গসহ নানা বিষয়ে কথা বলেন তিনি। এমনকি সিনেমায় আসার আগে তিনি নিজেও একজন স্পোর্টসম্যান ছিলেন বলে জানান মিশা।

    মোস্তাফিজ যেখানেই খেলতে যায় সেখানেই ভালো করে উল্লেখ করে মিশা বলেন, ‘আমি ক্রিকেট খুবই পছন্দ করি। খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই।’

    ফিজকে বৈশ্বিক তারকা উল্লেখ করে অভিনেতা আরও বলেন, ‘শাহরুখ খানের দলে ও ১২ কোটি টাকায় গিয়েছিল। ও তো এখন গ্লোবাল স্টার। ওর সম্মান মানে তো আমাদের সম্মান।’

    এছাড়া মোস্তাফিজকে এভাবে বাদ দেয়াটা খুবই বাজে রুচির পরিচয় জানিয়ে অভিনেতার ভাষ্য, ‘রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই। এই মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।

    তাদের সঙ্গে আমরা কখনোই আপস করব না। যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে ওদের সঙ্গে আমাদের মেলালে হবে না, আমরা চাই ভালো মানুষ। যারা ধর্ম করবে, কর্ম করবে। বিশালাকার মানসিকতার সংস্কৃতি লালন করবে।’

    বিনোদন ডেস্ক

  • কাজ সংকটের কারণে শিল্পীরা দেশের বাইরে চলে যাচ্ছেন: মিশা সওদাগর

    বিনোদন জগতের অনেক তারকা কাজ সংকটের কারণে দেশের বাইরে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢালিউডের চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর। 

    তিনি বলেছেন, কাজ সংকটের কারণে ইন্ডাস্ট্রির অনেক শিল্পী দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। কেউ স্থায়ীভাবে বসবাস শুরু করছেন, আবার কেউ দেশে এসে সীমিত পরিসরে কাজ করছেন। কিন্তু কেন এভাবে দেশ ছাড়ছেন তারকারা? সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেছেন মিশা সওদাগর।

    কাজের সংকটই তারকাদের বিদেশে যাওয়ার সবচেয়ে বড় কারণ বলে জানিয়েছেন এ খল-অভিনেতা। তিনি বলেন, কাজ না থাকলে শিল্পীদের কী করার আছে? একটা সময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং করেছি। এখন সেই এফডিসি প্রায় বন্ধ।

    মিশা বলেন, যে শিল্পীরা দেশ ছেড়েছেন, তাদের কি কারও মন চাইছিল? অমিত হাসান, মৌসুমী, ইমন, আলেকজান্ডার বোসহ অনেকেই চলে গেছেন। মাহিয়া মাহিও এখন যুক্তরাষ্ট্রে। কাজ থাকলে তারা কেউ-ই যেত না। নিজের কথাও উল্লেখ করে এ বর্ষীয়ান অভিনেতা  বলেন, আমার পরিবার স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। আমিও বছরের বড় একটা সময় সেখানে থাকি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, বিদেশে গেলে অন্তত স্থায়ীভাবে কাজ পাওয়া যায়। পরিবার নিয়ে টিকে থাকা যায়। তাই অনেকেই বাধ্য হয়ে দেশ ছাড়ছেন। এটা তাদের দোষ নয়, বরং পরিস্থিতির চাপ বলে জানান মিশা সওদাগর।

    এ খল-অভিনেতা বলেন, স্থানীয় চলচ্চিত্রশিল্পে কাজের পরিমাণ বাড়লেই তারকারা আবার দেশে ফিরে আসবেন। কিন্তু কাজই যদি না থাকে, ইনকাম যদি বন্ধ হয়ে যায়, তখন একজন শিল্পী কী করবে?

    শিল্পীদের জীবনযাত্রার চাপ নিয়ে মিশা সওদাগর বলেন, শিল্পীদের কাজ থাকুক বা না থাকুক, অনেক কিছুই মেইনটেইন করতে হয়। চেহারা, পোশাক, গাড়ি, মোবাইল এবং ঘরের পরিবেশ— সব কিছুতেই একটা মান ধরে রাখতে হয়। আমরা কাজ করি পরিবারের জন্য, বেঁচে থাকার তাগিদে- এমনটা জানান মিশা সওদাগর।

    বিনোদন ডেস্ক

  • মিশার মৃত্যুর গুজব, বিব্রত অভিনেতা

    ঢালিউডের খলঅভিনেতা মিশা সওদাগরের আবারও মৃত্যুর গুজব ছড়িয়েছে। গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দাবি করা হচ্ছে— বাংলা সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর আর নেই। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 

    এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা অভিনেতার কানে যায়। এতে ঢালিউডের আলোচিত খলঅভিনেতা বিব্রতকর অবস্থায় পড়েন। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

     মিশা বলেন, এ মুহূর্তে কী বলা উচিত তা ঠিক বুঝে উঠতে পারছি না। এমন গুজবে আমি খুবই ব্রিবত। কারণ এর আগেও আমার বিরুদ্ধে এমন গুজব ছড়ানো হয়েছিল।

    এ খলঅভিনেতা বলেন, গত দুদিন আগে আমি আমেরিকা থেকে দেশে ফিরেছি। আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে এমন একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    মিশা সওদাগর বলেন, সবার উদ্দেশে বলতে চাই—আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।

    উল্লেখ্য, মিশা সওদাগরের ভুয়া এ মৃত্যুসংবাদ এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এ গুজব ছড়িয়েছিল । 

    বিনোদন ডেস্ক

  • যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা সওদাগর

    ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগরের গত বুধবার (১৬ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসায় নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়। সেই ভিডিও নিয়ে দাবি করা হয়— চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর একদল জনগণের হাতে মারধরের শিকার হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় অনেকেই সেটি বিশ্বাস করেন। পরে মিশা সওদাগর জানিয়ে দেন ঘটনা সত্যি নয়। তিনি মবের শিকার হয়েছেন। তবে মিশা সওদাগরের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, হাসপাতালে অপারেশন হয়েছে। তিনি ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি— কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

    এ জনপ্রিয় খল-অভিনেতা ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। তিনি পর্দায় যেভাবে নিজেকে খলচরিত্রে অভিনয় করেন, ঠিক সেভাবেই বাস্তব জীবনে অভিনেতা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। রোজার মাসে পুরো মাস রোজা রাখেন। এটা আমরা অনেকবারই গণমাধ্যম সূত্রে জেনেছি। অভিনেতার ধর্মীয় প্রেম মুগ্ধ করে তার ভক্ত-অনুরাগীদেরও। 

    আজ বুধবার (২১ মে) বাংলাদেশ স্থানীয় সময় ৫টার দিকে সামাজিক মাধ্যমে ছবি ও  একটি স্ট্যাটাস দিয়েছেন মিশা সওদাগর। সেখানে তার ভক্ত-অনুরাগীদের প্রতি নামাজ কায়েম করার আহ্বান জানিয়েছেন তিনি।

    অভিনেতার পায়ের অস্ত্রোপচারের একটি ছবি শেয়ার করে মিশা লিখেছেন, ‘সুস্থ বা অসুস্থ যে অবস্থায় থাকেন না কেন, নামাজ কায়েম করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।’  

    সামাজিক মাধ্যমে মিশা সওদাগরের এ পোস্টটি ভাইরাল হতেও তার ভক্ত-অনুরাগীরা সহমত প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। 

    উল্লেখ্য,  ২০১৬ সালে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। সেই সিনেমায় বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

    বিনোদন ডেস্ক

  • মারধরের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মিশা সওদাগর

    ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগরের গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসায় নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। যেই ভিডিও নিয়ে দাবি করা হয়— চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর একদল জনগণের হাতে মারধরের শিকার হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। 

    কিন্তু মিশা সওদাগরের ফেসবুক থেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার সেই ছবিটি প্রকাশ করা হলে নেটিজেনরা ধরে নেন— ঘটনা সত্যি। অভিনেতা হয়তো মারধরের শিকার হয়েছেন। তারা মনে করেন, মারধরের শিকার হয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন এ অভিনেতা। কিন্তু আসলে তা নয়, অনেক দিন ধরে মিশা সওদাগর অসুস্থ। হাসপাতালের শয্যাশায়ী ছবি দেখেই নেটিজেনরা ভুল বুঝেছেন। আর মারধরের ভিডিওটি যে ভুয়া, সেটি বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে যে কথা বললেন অভিনেতা।  

    প্রায় ৯ বছর আগে মিসড কল নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। সেই সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন অভিনেতা। আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ায় সেই সমস্যা দেখা দেয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হলেও সমস্যা থেকেই যায়। চিকিৎসক পরামর্শ দেন হাঁটুর অস্ত্রোপচার করার। সে উদ্দেশ্যেই বেশ কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়। ডালাসের একটি হাসপাতালে অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানান নায়ক জায়েদ খান।

    এদিকে খল-অভিনেতা মিশা সওদাগরের অস্ত্রোপচারের সময়েই সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মিশা সওদাগরকে রাস্তায় মারধর করছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার। অনেকই মনে করছেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ খল-অভিনেতা। 

    আসলে ঠিক তা নয়। মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। তিনি মবের শিকার হয়েছেন। তার নাম করে ভুয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। 

    সামাজিক মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হলে ভক্তদের কাছে এসে সত্যিটা জানালেন মিশা সওদাগর। লাইভে আসেন এ অভিনেতা। কথা বলেন ভাইরাল সেই ভিডিও নিয়ে। মিশা সওদাগর বলেন, বিষয়টি ভীষণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে আমাকে। এ জন্য আমি নিন্দা জ্ঞাপন করলাম।   

    মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, হাসপাতালে অপারেশন হয়েছে। তিনি ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি— কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

    এর আগে অস্ত্রোপচারের পরপরই অভিনেতা জায়েদ খান বলেন, মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। পায়ের ব্যথা নিয়ে খুব কষ্ট করছিলেন তিনি।  তিনি বলেন, ডালাসের একটি হাসপাতালে হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।

    উল্লেখ্য,  ২০১৬ সালে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। সেই সিনেমায় বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

    বিনোদন ডেস্ক

  • মিশাকে রাস্তায় মারধরের ভিডিও ভাইরাল, যা বললেন জায়েদ খান

    ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর হাসপাতালে ভর্তি আছেন। প্রায় ৯ বছর আগে  ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। সেই সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন অভিনেতা। আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন তিনি। আবার সেই সমস্যা দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন। কিন্তু সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

    আজ বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়। ডালাসের একটি হাসপাতালে অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আরেক অভিনেতা জায়েদ খান।

    এদিকে খল-অভিনেতা মিশা সওদাগরের অস্ত্রোপচারের সময়েই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মিশা সওদাগরকে রাস্তায় মারধর করছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার। অনেকই মনে করছেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ খল-অভিনেতা। 

    আসলে বিষয়টি ঠিক তা নয়। মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। তিনি মবের শিকার হয়েছেন। তার নাম করে ভুয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। 

    মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, হাসপাতালে অপারেশন হয়েছে। তিনি ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি— কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

    এদিকে অভিনেতা জায়েদ খান বলেন, মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। পায়ের ব্যথা নিয়ে খুব কষ্ট করছিলেন তিনি।  তিনি বলেন, ডালাসের একটি হাসপাতালে হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।

    উল্লেখ্য,  ২০১৬ সালে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। সেই সিনেমায় বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

    বিনোদন ডেস্ক

  • মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল

    বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কয়েকজন মানুষ রাস্তায় এক ব্যক্তিকে মারধর করছেন। ভিডিওটি শেয়ার করে অনেকে দাবি করেন, মারধরের শিকার ব্যক্তিটি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। অভিনেতার পরিবারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    তবে ঢালিউডের একটি সূত্র জানিয়েছে, মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তিনি হাঁটুর চিকৎসা নিচ্ছেন।

    বুধবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকে মনে করছেন- আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

    তবে ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেন, মারধরের ভিডিওটি সত্য নয়। তার নামে ভুয়া একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্য। সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই ছবিটি তোলা।

    প্রায় ৯ বছর আগে ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন খলনায়ক মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

    বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

    বিনোদন ডেস্ক