Tag: মিলা

  • সৌদি আরবের কনসার্ট মাতাবেন জেমস, মিলা, কনারা

    সৌদি আরবের ডাম্মামে বসছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব, যেখানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরবেন জেমস, মিলা, কনাসহ দেশের জনপ্রিয় শিল্পীরা। সৌদি সরকারের উদ্যোগে ২০১৯ সালে যাত্রা শুরু করা ‘রিয়াদ সিজন’-এর সম্প্রসারিত অংশ হিসেবে আয়োজিত এই উৎসব চলছে আল খোবার আল ইস্কান পার্কে।  

    উৎসব শুরু হয়েছে ৯ এপ্রিল। এতে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। প্রতিটি দেশকে চার দিন করে সময় দেওয়া হয়েছে নিজস্ব সংস্কৃতি উপস্থাপনের জন্য। বাংলাদেশের জন্য নির্ধারিত সময় হলো ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত।  

    এই সময়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী, খাবারের স্টল, শিশুদের জন্য নানা আয়োজন, ওয়ার্কশপ এবং সংগীতানুষ্ঠান।  ৩০ এপ্রিল গান পরিবেশন করবেন কনা, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। ১ মে মঞ্চে উঠবেন ইমরান মাহমুদুল, মোহাম্মদ মিলন, আয়েশা জেবিন দীপা ও ডিজে সাফা। এই উৎসবের প্রধান আকর্ষণ থাকছে ২ মে। সেদিন মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা জেমস। তার সঙ্গে থাকবেন বিউটি খান, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষ দিন অর্থাৎ ৩ মে পারফর্ম করবেন মিলা, আরমান আলিফ, বিউটি খান এবং ডিজে সাফা।  

    জেমস এর আগে ‘রিয়াদ সিজন ২০২৩’-এ পারফর্ম করে প্রবাসী দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এবারও তার পরিবেশনায় আছেন তিনি।

    এক ভিডিও বার্তায় ইমরান মাহমুদুল বলেন, ‘সৌদি আরবের সকল প্রবাসী ভাই ও বোনদের আমন্ত্রণ জানাচ্ছি ১ মে আল ইস্কান পার্কে। আমরা গান করব, মজা করব, অনেক সুন্দর স্মৃতি নিয়ে আসব— বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।’

    বিনোদন ডেস্ক

  • দীর্ঘ বিরতি ভেঙে সিনেমার গানে কণ্ঠ দিলেন মিলা

    একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। ‘বাবুরাম সাপুড়ে’ গানটি দিয়ে ব্যাপক পরিচিতি পান। কনসার্ট মাতাতেন গানটি দিয়ে। কিন্তু ব্যক্তিজীবনের নানান সমস্যার কারণে শ্রোতাপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ নিজেকে আড়াল করে নেন এ সংগীতশিল্পী।

    বিয়ে ও সংসার এবং পরবর্তীতে ডিভোর্স ও মামলা- এসব নিয়েই কেটেছে অনেক সময়। তাই দীর্ঘদিন তাকে সেভাবে অডিও গানে পাওয়া যায়নি। দেখা যায়নি প্লেব্যাকেও। অবশেষে বিরতি ভেঙে গত বছর থেকেই গানে ফিরেছেন তিনি। অংশ নিয়েছেন স্টেজ শোতে। এবার প্লেব্যাকেও ফিরলেন এ শিল্পী। 

    ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘ইনসাফ’ নামে একটি সিনেমায় গান গেয়েছেন মিলা। ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’, এমন কথামালায় সাজানো এ গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। 

    এ গান প্রসঙ্গে মিলা বলেন, ‘যখন শুনলাম শওকত আলী ইমনের সুরে গাওয়ার সুযোগ রয়েছে, তখন আর দ্বিতীয়বার ভাবিনি। এ সুযোগ লুফে নিলাম। বেশ ভালোলাগা নিয়েই গানটিতে কণ্ঠ দিয়েছি। ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান, এটি তেমনই একটি গান। শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পুরণ করবে বলে আমার বিশ্বাস।’ 

    এদিকে ঈদে নতুন কোনো গান আসছে না বলেই জানিয়েছেন এ সংগীতশিল্পী। তবে ঈদের পর কনসার্টে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

    আনন্দনগর প্রতিবেদক

  • নতুন মিউজিক ভিডিওতে মিলা

    মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। মডেল হিসাবে শোবিজে যাত্রা শুরু করলেও  পরবর্তীতে নাটকেও অভিনয় করেন তিনি। বর্তমান তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে বসবাস করছেন। তাই শোবিজে নিয়মিত নন। 

    তবে প্রতিবছরই দেশে আসেন এবং নতুন কিছু প্রজেক্টে কাজ করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শুরু করেছেন কিছু কাজ। তবে  নাটক বা বিজ্ঞাপন নয়, এবার তিনি ফিরছেন মিউজিক ভিডিও নিয়ে। মারুফ আহমেদের লেখা ও উজ্জ্বল সিনহার সুর-সংগীতে ‘তোমার চোখে চোখ পড়তেই’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন তিনি। 

    এতে মিলার সঙ্গে রয়েছেন মডেল ও অভিনেতা সাঞ্জু জন। গানটি গেয়েছেন কোনাল ও বিপ্লব সাহা। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন বিপ্লব সাহা। 

    এ প্রসঙ্গে মিলা হোসেন বলেন, ‘গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। একটা মিষ্টি প্রেমের রোমান্টিক গান। গানের কথা ও সুর শ্রোতাদের মুগ্ধ করবে। আমার যারা শুভাকাক্সক্ষী তাদের জন্য সুখবর এই যে, অনেকদিন পর আমাকে একটু অন্যরকমভাবে এই মিউজিক ভিডিওতে দেখা যাবে। আশা করছি সবার ভালো লাগবে।’ 

    উল্লেখ্য, মিলা হোসেনকে সর্বশেষ ‘প্রবাস যাপন’, ‘আপন ভুবন’ নাটকগুলোতে অভিনয় করতে দেখা যায়।

    আনন্দনগর প্রতিবেদক

  • স্টেজ শো নিয়ে ব্যস্ত মিলা

    শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। তার কণ্ঠের একাধিক জনপ্রিয় গান রয়েছে। মাঝে স্টেজ শোতে খুব একটা দেখা না গেলেও, বর্তমানে তিনি স্টেজ শো নিয়ে দেশ-বিদেশে ব্যস্ত সময় পার করছেন।

    ১৪ ডিসেম্বর প্রবাসীদের আমন্ত্রণে অস্ট্রেলিয়ায় একটি কনসার্টে গান শোনান এ শিল্পী। পরদিনই দেশে ফিরে অংশ নেন বিজয় দিবসের কনসার্টে।  মানিক মিয়া এভিনিউতে বিএনপির উদ্যোগে আয়োজিত এ কনসার্টে গান করেন দেশের নন্দিত সব তারকা শিল্পীরা।

    মিলা বলেন, ‘এখন স্টেজ শো’র মৌসুম। শ্রোতাদের সামনে গান গাওয়ার আনন্দই আলাদা। চলতি ডিসেম্বরে স্টেজ শো নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। দেশ-বিদেশের নানা আয়োজনে অংশ নিচ্ছি। স্টেজ শোতে মনোযোগী হয়েছি বলে নতুন গান প্রকাশ করছি না, তা কিন্তু নয়। শোর পাশাপাশি নতুন গানও করছি। দ্রুতই নতুন গানগুলো প্রকাশ করার ইচ্ছা রয়েছে।’

    বিনোদন ডেস্ক