Tag: মা

  • মা হারালেন জ্যাকুলিন

    বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ মারা গেছেন। রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  অভিনেত্রীর টিম এ তথ্য জানিয়েছে। 

    গত মাসে কিম ফার্নান্দেজকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হঠাৎ করে স্ট্রোক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বেশ কিছু দিন আইসিইউতে ছিলেন। 

    প্রসঙ্গত, মা কিম ফার্নান্দেজ অসুস্থ থাকার কারণে গত মাসে জ্যাকুলিন গুয়াহাটিতে আইপিএল -এর অনুষ্ঠানে যোগ দেননি। তার ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছিল, ‘জ্যাকুলিনের মা এখনও আইসিইউতে। তার চিকিৎসা চলছে। প্রতি মুহূর্তে জ্যাকুলিন ও তার পরিবার কিমের পাশে থাকছেন। ডাক্তারদের সঙ্গে তাদের সব সময় যোগাযোগ রাখতে হচ্ছে। এই পরিস্থিতিতে জ্যাকুলিন তার মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই দুর্ভাগ্যবশত আইপিএল-এর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না নায়িকা।’

    একটি পুরানো সাক্ষাৎকারে, জ্যাকুলিন ইন্ডিয়া টিভিকে তার মায়ের সম্পর্কে বলেছিলেন।  তিনি বলেছিলেন, তার মা তার ‘অনুপ্রেরণা’। 

    তিনি বলেছিলেন, ‘আমার মা সব সময় আমার পাশে থেকেছেন। আমি মা-কে খুব মিস করি। আমার বাবা-মা ছেড়ে আমাকে এখানে একা থাকতে হয়। এই দু’জন মানুষ আমার শক্তির উৎস। ওরা আমার অনুপ্রেরণা। ওরাই আমাকে সর্বদা এগিয়ে যেতে সাহায্য করে। ‘

    উল্লেখ্য, জ্যাকুলিন বাহরাইনের মানামায় জন্মগ্রহণ করেন। তার মা কিম ছিলেন মালয়েশিয়ান এবং কানাডিয়ান বংশোদ্ভূত। অন্যদিকে, তার বাবা এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার বাসিন্দা। 

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় সন্তানের মা হলেন সানা খান

    আবারও সন্তানের মা হলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস সাইদের পরিবারে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। সানা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুসংবাদ শেয়ার করেছেন। 

    ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে সাবেক এই অভিনেত্রী জানিয়েছেন, ‘সানা এবং আনাস সাইদ তাদের ছোট রাজপুত্রকে ২০২৫ সালের ৫ জানুয়ারি স্বাগত জানিয়েছেন। আমরা আমাদের ছোট রাজপুত্রের আগমনের সুন্দর সংবাদ শেয়ার করতে পেরে আনন্দিত! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে হয়েছে! বড় ভাই হয়েছে তারিক জামিল।’ 

    এই পোস্টের ক্যাপশনে সানা লেখেন, ‘আল্লাহতায়ালা নে হার চিজ মুকাদ্দার মে লিখে হ্যায়, ওয়াক্ত আনে পার আল্লাহ উসকো আত্তা কারতা হে। অর জব আত্তা কর্তা হে তো ঝোলিয়া খুশিওঁ সে ভার দ্যতা হ্যায়।’

     অর্থাৎ ‘আল্লাহতায়ালা সবকিছুই ভাগ্যে লিখে রেখেছেন।নির্ধারিত সময়ে আল্লাহ তা দিয়ে থাকেন। আর তিনি যখন দেন সব পূর্ণ করেই দেন।’  

    ২০২৩ সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সাইদ তাদের প্রথম সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছিলেন তারিক জামিল। আর সেই ছেলের বয়স দেড় বছর হওয়ার আগেই নতুন সদস্যের আগমন ঘটলো তাদের পরিবারে।

    ক্যারিয়ারের রমরমা সময়েই নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিক পথে হেঁটেছিলেন সানা খান। ইতি টেনেছিলেন অভিনয়ে। ২০২০ সালে সানার হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন অনেকেই। তবে সেই ফেলে চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন বলে জানান সানা।

    ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। স্বামী, সংসার আর ধর্ম— এ নিয়েই এখন ব্যস্ত তিনি। বলিউডের ক্যারিয়ারের দিকে ফিরেও তাকাতে চান না।

    তবে ইদানীং হজযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকলাপের ছবি পোস্ট করেন সাবেক অভিনেত্রী। 

    যুগান্তর ডেস্ক

  • মা হচ্ছেন নিমরত!

    অভিষেক বচ্চনের সঙ্গে নাম আসার পর অভিনেত্রী নিমরত কৌর এখন প্রায়াই আলোচনায় থাকেন। গুঞ্জন উঠেছে নিমরতের জন্যই নাকি ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্যে অশান্তি। ঠিক এরই মধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হলো নিমরতের একটি ছবি। যা দেখে নেটিজেনরা বলতে শুরু করেছে, নিমরত অন্তঃসত্ত্বা। 

    কেউ কেউ বলছে, নিমরতের গর্ভের সন্তানের বাবা আর কেউ নন, অভিষেক বচ্চন!

    আনন্দবাজারের  প্রতিবেদনে বলা হয়েছে, খবরটা ছড়িয়ে পড়েছে নিমরতের এক ছবি থেকেই। যেখানে নিমরতের পেট প্রকাশ্যে আসে। নিমরতের মেদযুক্ত পেট দেখেই অনেকে মনে করতে শুরু করেন, তিনি অন্তঃসত্ত্বা। 

    তবে জানা গেছে, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। সোশাল মিডিয়ায় ঐশ্বর্য, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্ছে। এই খবর একেবারেই মিথ্যা। 

    তবে এই বিষয়ে নিমরতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার মতো গর্ব আর কিছুই হতে পারে না: শ্রীময়ী

    এর আগেও স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনেছেন কাঞ্চনপত্নী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তবে সেই ছবি ছিল ঘরোয়া। অন্তঃসত্ত্বা অবস্থার রোজনামচা প্রকাশ পেয়েছিল সেই ছবিতে। 

    কিন্তু এবার সন্তান ধারণের খবর আড়ালে রেখেছিলেন শ্রীময়ী। দীপাবলির আবহে শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের ঘরে আসে লক্ষ্মী। তারপর থেকে ধাপে ধাপে অন্তঃসত্ত্বা কালের অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছেন এ তারকা দম্পতি। মাতৃত্বকালীন ফটোশুটও সেরেছিলেন তিনি। তবে তা প্রকাশ্যে আনেনি— সবই তুলে রাখা ছিল অ্যালবামে। পরিকল্পনা ছিল সন্তান কোলে আসার পরেই প্রকাশ্যে আনবেন সেসব অভিজ্ঞতা। অবশেষে মাতৃত্বকালীন ফটোশুটের সেই ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।

    পরনে সাদা ফিনফিনে স্যাটিন বস্ত্র। স্পষ্ট স্ফীতোদর। মাথায় বাঁধা বেণী। মুখে মাতৃত্বের জ্যোতি। এভাবেই ধরা দিলেন শ্রীময়ী ফটোশুটে। সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন রাখা ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন— জীবনের বহু বিষয়ের জন্য আমি গর্বিত। কিন্তু মা হওয়ার মতো গর্বের আর কিছুই হতে পারে না।

    এর আগেও স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনেছিলেন শ্রীময়ী। তবে সেই ছবি ছিল ঘরোয়া, খানিক এলোমেলো। অন্তঃসত্ত্বা অবস্থার রোজনামচা প্রকাশ পেয়েছিল সেই ছবিতে। কিন্তু মঙ্গলবার প্রকাশ্যে আনা ছবি শ্রীময়ী তুলেছেন পরিপাটি হয়ে।

    অন্তঃসত্ত্বা অবস্থার যন্ত্রণার কথাও বলেছেন শ্রীময়ী। অভিনেত্রী বলেন, এ এক দীর্ঘ সফর। টানা ৯ মাসের সফর। বহু আবেগের মুহূর্ত রয়েছে। শারীরিক দিক থেকেও ওঠাপড়া লেগে থেকেছে। আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত। এই অনুভূতি সত্যিই অসাধারণ।

    শ্রীময়ী ও কাঞ্চন মেয়ের নাম রেখেছেন কৃষভি। সন্তান জন্ম দেওয়ার পর শ্রীময়ী হাসপাতাল থেকে বলেছিলেন— মেয়ে ভালো আছে। আমিও ভালো আছি। তবে ধকল গেছে একটু। তাই ক্লান্তি রয়েছে। এ-ও জানিয়েছেন তিনি— খুশিতে আত্মহারা কাঞ্চন। কালীপূজার পরেই বাড়িতে কন্যাসন্তান! বিধায়ক-অভিনেতার মতে, দেবীই কন্যা রূপে এসেছেন তার ঘরে। তবে কার মতো দেখতে হয়েছে, এখনই বুঝতে পারছেন না নতুন মা-বাবা।

    বিনোদন ডেস্ক

  • আবারও মা হচ্ছেন জেনিফার লরেন্স

    আবারও মা হচ্ছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। এটি কুক ম্যারোনি ও জেনিফার দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান। জেনিফার লরেন্সের মুখপাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভোগকে বিষয়টি জানিয়েছেন।

    প্রতিবেদনে বলা হয়, গত ১৯ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক নৈশভোজে ৩৪ বছর বয়সি অভিনেত্রী জেনিফার লরেন্স পরেছিলেন সাদা টি-শার্টের সঙ্গে সোয়েটার। তার পোশাকের ওপর দিয়ে বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।

    ২০১৮ সালের জুন মাসে কুক-জেনিফারের পরিচয় হয়। অভিনেত্রীর কাছের বন্ধু লরার মাধ্যমে কুকের সঙ্গে পরিচয়। একই বছরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। তবে প্রেমের সম্পর্ক আড়ালে রেখেছিলেন জেনিফার। বিলম্ব না করে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন। একই বছরের ১৯ অক্টোবর বিয়ে করেন এই যুগল।

    ২০২১ সালে জেনিফার অভিনীত ‘ডোন্ট লুক আপ’ সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটির শুটিং চলার সময় দ্বিতীয়বার গর্ভপাত হয় তার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুত্র সন্তানের জন্ম দেন জেনিফার।

    এর আগে গর্ভপাতের মতো কঠিন সময় নিয়ে সামাজিকভাবে সচেতনতার জন্য কাজ করেন জেনিফার। সেখানে গর্ভপাতবিরোধী আইনের প্রভাব নিয়ে ‘জুরাউস্কি ভার্সেস টেক্সাস’ নামে একটি ডকুমেন্টারি প্রযোজনা করেন তিনি। হিলারি ক্লিনটনের সঙ্গে কাজটি করেছিলেন জেনিফার।

    বিনোদন ডেস্ক

  • মায়ের মৃত্যুতে আবেগঘন পোস্ট আদনান সামির

    বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির মা বেগম নওরিন সামি খান (৭৭) মারা গেছেন। 

    সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের মৃত্যুর খবর জানান এই সংগীতশিল্পী। খোলা চিঠিতে আবেগঘন মুহূর্ত ভাগ করলেন সামি।

    মায়ের ছবি পোস্ট করে আদনান লিখেছেন- ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান মারা গেছেন। আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। আমার মা এমন মানুষ ছিলেন, যাকে আজীবন সবাই মনে রাখবেন। তোমার স্পর্শ, ভালোবাসা খুব মিস করব মা। আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন। সৃষ্টিকর্তা মাকে চিরশান্তিতে রাখুক।’ 

    সংগীতশিল্পীর এমন পোস্টে ভক্তরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

    আদনান সামির শেষ বলিউড গান ‘ভর দো ঝোলি মেরি’। সালমান খানের ২০১৫ সালের ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এর ওই গানটি সুপারহিট হয়েছিল। 

    ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার সূত্রমতে, আসন্ন মিউজিক্যাল হরর সিনেমা ‘কসুর’-এ একটি রোমান্টিক গান গাইবেন আদনান সামি। 

    বিনোদন ডেস্ক

  • মা হচ্ছেন সানা, বেবি বাম্পের ছবি প্রকাশ

    বিয়ের তিন বছর পর মা হতে চলেছেন ‘কুণ্ডলী ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সানা সৈয়দ। গর্ভাবস্থার কারণে ২০২৪ সালের মে মাসে শো-টি ছেড়ে দিয়েছিলেন। শিগগিরই সন্তান আসতে চলেছে তার কোলজুড়ে। অভিনেত্রী তার স্বামীকে সঙ্গে নিয়েই বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। 

    এদিকে ছবিগুলো দেখে ভক্তরা প্রচুর ভালোবাসার ছড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী সম্প্রতি তার বেবি বাম্পের ছবি তুলে ধরেছেন। ফটোশুটও করেছেন, স্বামী ইমাদ শামসিকেও দেখা গেছে ছবিতে। সানার ফটোশুটের মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। 

    সানাকে একটি ছবিতে তার স্বামীকে চুমু খেতেও দেখা যাচ্ছে। ইমাদকেও বেবি বাম্পে আদর করতে দেখা গেছে। সানা সৈয়দ ও ইমাদ শামসির এই ছবিগুলো ভক্তদের মন ছুঁয়েছে।

    কালো রঙের পোশাকে সানাকে খুব সুন্দর দেখাচ্ছে। ক্রিম রঙের পোশাকেও অপূর্ব লুক তার। গর্ভাবস্থার আভা তার চোখে মুখে স্পষ্ট বলা যেতে পারে। 

    পোস্টের কমেন্ট বক্সে একজন ভক্ত লিখেছেন, আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, খুব সুন্দর লাগছে। 

    কেউ আবার ভালোবাসার সঙ্গে লিখেছেন, ‘মাশাল্লাহ।’ কারও মতে, সানাকে এভাবে দেখে সত্যিই খুব ভালো লাগছে।

    সেলিব্রিটি থেকে দম্পতির বন্ধুরাও তাদের অভিনন্দন জানিয়েছেন। 

    কলেজে বন্ধুত্ব হয় সানা সৈয়দ ও ইমাদ শামসির। তারপর বহু বছর ডেটিংয়ের পর তারা ২০২১ সালে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন দু’জনেই। ইমাদ শামসি একজন ব্যবসায়ী।

    সানা সৈয়দ গর্ভাবস্থার কারণে ২০২৪ সালের মে মাসে টেলিভিশন শো ‘কুণ্ডলী ভাগ্য’ ছেড়ে দেন। তিনি এমটিভি স্প্লিটসভিলা ৮-এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর অনেক টিভি শোতে কাজ করেছেন।

    যুগান্তর প্রতিবেদন

  • বিয়ের আগেই মা হন, ছেলের ইচ্ছাতেই যাকে বিয়ে করলেন এমি

    রূপকথার বিয়ে সারলেন অ্যামি জ্যাকসন ও এড ওয়েস্টউইক। তাদের দুজনের এ বিয়ের ছবি এলো সামাজিকমাধ্যমে সামনে। ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তাদের স্বপ্নের বিয়ের প্রথম ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন এ দম্পতি। ইতালিতে স্বপ্নের বিয়ে সারলেন ‘এক দিওয়ানা থা’র অভিনেত্রী। সাক্ষী থাকল ৫ বছরের শিশুপুত্র। 

    খ্রিস্টান রীতিতে বিয়ে সারলেন অ্যামি। ‘সিং ইজ ব্লিং’ অভিনেত্রীর দেখা মিলল সাদা গাউনে। লেসের কাজ করা কাঁধখোলা গাউনে মোহময়ী অ্যামি, তার মাথার সুবিশাল ভেল তাকে আরও সুন্দর করে তুলেছে। হাতে সাদা গোলাপের তোড়া। এড একটি সাদা টাক্সিডো পরেছিলেন। শ্বেতশুভ্র বেশে আকর্ষক দেখাল দুজনকেই। সাদা ফুলে ভরা বিয়ের ভেন্যুর অন্দরসজ্জা তাক লাগানো। প্রথম ছবিতে বউকে কাছে টানতে দেখা গেল এডকে। অ্যামির ওপর থেকে চোখ সরছে না তার। জুটি ছবির ক্যাপশনে লিখেছেন— ‘যাত্রা সবে শুরু হয়েছে’।

    ইতালিতে অ্যামির বিয়ের অংশ হলেন তার ৫ বছরের পুত্র আন্দ্রেয়াসও। অ্যামি ও তার সাবেক প্রেমিক জর্জ পানায়িওটোর পুত্র আন্দ্রেয়াস। ২০১৯ সালে বিয়ে না করেই মা হয়েছিলেন অ্যামি, ২০২১ সালে সম্পর্কে ইতি টানেন দুজনে। পরের বছর অর্থাৎ ২০২২ সালে শুরু অ্যামি-এডের সম্পর্ক। 

    বলিউড ও দক্ষিণী ছবির পরিচিত মুখ অ্যামি, একটা সময় ‘এক দিওয়ানা থা’ কো-স্টার প্রতীক বব্বরের সঙ্গে চুটিয়ে প্রেমও করেছিলেন। তবে সম্পর্কে টেকেনি।

    এর আগে ২০২২ সাল থেকে অ্যামির সঙ্গে সম্পর্কের শুরু ‘গসিপ গার্ল’ সিরিজের অভিনেতা এড ওয়েস্টউইকের। একটি খেলার মাঝে দেখা দুজনের। তারপর শুরু প্রেম। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডে রূপকথার বাগদান পর্ব সেরেছিলেন তারা। বছর ঘোরার আগেই বিয়েটা সারলেন।

    অন্যদিকে হলিউডের সুপরিচিত একজন অভিনেতা এড ওয়েস্টউইক। ২০০৬ সালে 'চিলড্রেন অফ মেন' দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি দ্য সিব্লিউ নেটওয়ার্কের 'গসিপ গার্ল'-এ প্লেবয় চাক বাসের ভূমিকায় অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। 'হোয়াইট গোল্ড'-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এড।

    ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামি জানিয়েছিলেন, ছেলে আন্দ্রেয়াস এডকে দুই বছর বয়স থেকে চেনে এবং সে চেয়েছিল মায়ের সঙ্গে এডের বিয়েটা হোক। বাগদানের পর এ অভিনেত্রী বলেন, 'সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। খুব মজার ব্যাপার— কারণ কয়েক মাস আগে, আমার আঙুলে একটা আংটি ছিল সেটি দেখে ছেলে বলল— 'মা, তুমি বিয়ে করোনি? আরও জিজ্ঞেস করল, 'এডি মাম্মিকে বিয়ে করছ না কেন?' আমি বললাম— 'এডি তো আমাকে জিজ্ঞাসা করেনি। তখনই এডি বলল, ‘ঠিক আছে, আমি শিগরিগই জিজ্ঞাসা করে নিচ্ছি’।

    বিনোদন ডেস্ক

  • বউমা হিসাবে সোনাক্ষী কেমন, জানালেন জাহিরের বাবা-মা

    সাত বছর সম্পর্কের পর বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। গত ২৩ জুন এ তারকা জুটি আইনি মোতাবেক বিয়ের পিঁড়িতে বসেন। এর পর রিসেপশনের আয়োজন হয়। এ তারকা জুটির বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার। বিয়ের পর সোনাক্ষী ধর্ম পরিবর্তন করবেন না বলেও জানিয়েছিলেন জাহির ইকবালের বাবা। 

    এদিকে বিয়ের দিন রিসেপশনে দেখা যায়নি অভিনেত্রীর দুই ভাই লব সিনহা ও কুশ সিনহাকে। বিয়েতে ছিলেন শত্রুঘ্ন সিন্হাসহ পরিবারের অন্য সদস্যরা। এ নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র সমালোচনা শুরু হয়।

    বোনের বিয়েতে অমত ছিল দাদা লব সিনহার তা ঠিক। আসলে ভগ্নিপতি জাহিরের বাবার ব্যবসা নিয়ে সমস্যা তার। যদিও বিয়ের পর স্বামীর সঙ্গে সুখেই আছেন বলে জানিয়েছেন সোনাক্ষী। বউমা হিসাবে কেমন শত্রুঘ্নকন্যা, এবার সেই বিষয়ে মুখ খুলেছেন জাহিরের বাবা-মা।

    অভিনেত্রীর শাশুড়ি বলেন, সোনাক্ষী আসলে খাঁটি সোনা। 

    জাহিরের বাবা বউমা সম্পর্কে বলেন, সোনাক্ষীর মন সোনার মতো। জাহিরের জন্য সোনাক্ষীর থেকে ভালো কোনো মেয়ে হতেই পারত না। ওদের দুজনকে একসঙ্গে সুখী দেখে আমরাও খুশি। ঈশ্বর ওদের মঙ্গল করুন। 

    এদিকে সোনাক্ষীর বিয়ের পর মুখ খোলেন লব সিনহা। সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে সোনাক্ষী ও জাহিরের বিয়ে নিয়ে তিনি বলেন, এত সমালোচনা সত্ত্বেও পরিবারের প্রতি তার ভালোবাসা কোনোভাবেই কমবে না। পরিবারই তার কাছে প্রাথমিক বিষয়।
     
    নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের সাক্ষী রেখে আইনি বিয়ে সারেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সেই অনুষ্ঠানে প্রবীণ অভিনেতা বলেন, ‘মেয়েকে পছন্দের পাত্রের হাতে তুলে দেবেন বলে সব বাবাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। জাহিরের সঙ্গে আমার মেয়েকে সব থেকে বেশি খুশি থাকতে দেখেছি। তারা সুখে থাকুক, এ প্রার্থনাই করি।

    জাহির ইকবালের প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন সিনহা বলেন, ‘গুড বয়’ জাহির। খুব ভালো ছেলে। আমার মেয়েকে ভালো রাখবে ও…।‘ তিনি আরও বলেন, ’৪৪ বছর আগে আমি একজন সফল, সুন্দরী ও ভীষণ ট্যালেন্টেড একটি মেয়েকে নিজের পছন্দে বিয়ে করেছিলাম। সে হচ্ছে পুনম সিনহা। আজ আমার মেয়ে সোনাক্ষীর পালা। ওর পছন্দই আমাদের পছন্দ। ওর নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার এই সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন করি।‘

    উল্লেখ্য, এর আগে সোনাক্ষী-জাহিরের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসতেই শোনা গিয়েছিল শত্রুঘ্ন নাকি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তিনি বলেছিলেন— এই প্রজন্মের সন্তান কারও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না। ওরা শুধু নিজেদের সিদ্ধান্ত জানায়। সেই থেকেই জল্পনার সূত্রপাত যে, জামাই হিসেবে জাহির ইকবালকে হয়তো পছন্দ নয় শত্রুঘ্ন সিনহার তাই এমন কথা বলেছিলেন! তবে বিয়ের দুদিন আগেই নিন্দুকদের ‘চুপ’ করে দিয়ে জাহির ইকবালকে বুকে টেনে নেন শত্রুঘ্ন সিনহা। 

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • মায়ের পরিচয় জানতে চায় করণ জোহরের দুই সন্তান

    পরিচালক হিসাবে তার সাফল্যের খতিয়ান নতুন করে দিতে হয় না। প্রযোজক হিসাবেও তৈরি করেছেন একাধিক মাইলফলক। পেশাগত ক্ষেত্রের বাইরে ব্যক্তিজীবনেও পরিপূর্ণতা পেতে চেয়েছিলেন করণ জোহর। কাজের বাইরে করণের জীবন আবর্তিত হয় দুই সন্তানকে ঘিরেই।

    rnrn

    ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন বলিউডের এ পরিচালক। তার দুই সন্তান যশ আর রুহি জোহর।  করণের মায়ের কাছেই বড় হচ্ছে দুজন। দাদির আদরে বেড়ে উঠলেও সন্তানদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় করণকে।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জানান, সন্তানেরা এখন মাকে নিয়ে নানা প্রশ্ন করতে শুরু করেছে। আর সেসব প্রশ্নের জবাব দিতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে।

    rnrn

    ভারতীয় সাংবাদিক ফায়ে ডি’সুজার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, ‘আমাদের পরিবারকে আধুনিক পরিবার বলা যায়, যা সব পরিবারে খুব স্বাভাবিক, আমার পরিবারে সে রকমটা নয়। তাই প্রশ্ন আর সিচুয়েশনগুলোও সাধারণ নয়। আমার সন্তান যশ আর রুহি আমাকে প্রশ্ন করে, ‘আমরা কার পেটে জন্মেছি?’ ‘আমরা কেন দাদিকে মা বলি? আমাদের মা কোথায়?’ এসব প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন। আমি ওদের স্কুলের কাউন্সেলরের সাহায্য নিচ্ছি।’

    rnrn

    এদিন সন্তানদের সঙ্গে খুনসুটি ও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন করণ জোহর। করণের ছেলে চিনি খেতে পছন্দ করে। এ নিয়ে মজা করে করণ বলেছিলেন, ‘যশ তোমার ওজন বাড়বে, তুমি মুটিয়ে যাবে।’ বিষয়টি নিয়ে মন খারাপ হয় যশের। অভিমান করে করণের সঙ্গে। আর এ কারণে বেশ অনুশোচনা বোধ হয় করণের। তার কথায়, ‘আমি না বুঝেই ফ্যাট-শেমিং করে ফেলেছিলাম যশের। তার জন্য এখনো লজ্জা করে। যশ চিনি খেতে ভালোবাসে। বেশি চিনি খেলে ও মোটা হয়ে যাবে ভেবে বারবার বারণ করেছি, চেঁচিয়েছি। এটা ভুলে গিয়েছিলাম, ও ছোট বাচ্চা। সেই ঘটনার কথা ভাবলে এখনো লজ্জা করে।’

    বিনোদন ডেস্ক