Tag: মাহিয়া মাহি

  • বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মাহি

    ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দ্বিতীয় বিয়ে। দেড়ে বছরের মাথায় অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। 

    সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। এরপর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। মাহি ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্রে, আর রাকিব সরকারের অবস্থানও ছিল রহস্যে ঢাকা। অবশেষে মাহি বললেন, রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলেন, বাস্তবে বিচ্ছেদ হয়নি।

    সেই বিচ্ছেদের খবর ছড়ানোর সময়ও রাকিবের প্রশংসা করেছিলেন মাহি। তিনি বলেছিলেন, ‘রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমাদের চিন্তাভাবনা আলাদা।’ তবে এখন মাহির বক্তব্য একেবারে ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি,এখনো নিয়মিত যোগাযোগ হচ্ছে।

    হঠাৎ পুরোনো একটি ছবি পোস্ট করে দুজনকে একসঙ্গে দেখা গেল কেন?এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তাই বিষয়টি পরিষ্কার করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’— স্বামীর নাম রাকিব সরকার।

    ডিভোর্স নিয়ে মাহির পরস্পরবিরোধী বক্তব্যে ভক্ত-অনুরাগীরাও। এক নেটিজেন বলেছেন—মাহি হয়তো যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের কোনো বিশেষ প্রক্রিয়ার কারণে এমন কৌশল নিয়েছেন।

    উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। জমকালো আয়োজনে সেই বিয়ে টিকেছিল পাঁচ বছর। এরপর ২০২১ সালে রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। তবে ২০২৩ সালের মাঝামাঝি হঠাৎই মাহি বলেন, রাকিবের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। তিনি আরও বলেন, আমরা দুজনই চেষ্টা করেছি। কিন্তু যখন দেখেছি কিছুতেই মিল হচ্ছে না, তখন আলাদা থাকার সিদ্ধান্ত নিই। রাকিব ফারিশের বাবা, তাই যোগাযোগ আছে। সে একজন কেয়ারিং বাবা।

    বিনোদন ডেস্ক

  • ‘বিচ্ছেদের পরও’ সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে ঘর করছেন মাহি!

    চিত্রনায়িকা মাহিয়া মাহি বছর দেড়েক আগে বলেছিলেন, স্বামী সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর আর স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে। তবে সম্প্রতি স্বামীর সঙ্গে এই অভিনেত্রীর নতুন ছবি সামনে এলে শুরু হয় গুঞ্জন। প্রশ্ন ওঠে, তাদের কি আসলেই বিবাহবিচ্ছেদ হয়েছে?

    প্রশ্নের উত্তর দিয়েছেন মাহি নিজেই। গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের বিচ্ছেদ হয়নি।

    ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে’-যোগ করেন তিনি।

    মাহি এখন যুক্তরাষ্ট্রে থাকলেও রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না। তাই অনেকে জানতে চেয়েছেন, একসঙ্গে ফ্রেমবন্দী হলেন কীভাবে?

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল-বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ম্যারিড, স্বামীর নাম রকিব সরকার। আমরা ভালো আছি।’

    রাকিবের সঙ্গে বিচ্ছেদের খবর নাকচ করায় মাহিকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ঘনিষ্ঠজনদের কেউ কেউ বলছেন, মাহি যুক্তরাষ্ট্রে বিশেষ কোটায় নাগরিকত্বের আবেদন করেছেন। সেই কারণেই হয়তো এমন কৌশলের আশ্রয় নিয়েছেন।

    প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মহা ধুমধাম করে সেই বিয়ের আয়োজন করা হয়। অপুর সঙ্গে মাহির সেই সংসার টিকেছিল পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন মাহিয়া মাহি

    ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি। তবে দীর্ঘ দিন পর হঠাৎ করেই নিজের ফেসবুক পোস্টে সাবেক স্বামী রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এ আলোচিত অভিনেত্রী। 

    সামাজিকমাধ্যমে ছবি পোস্টের ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন— ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। 

    তবে ভক্ত-অনুরাগীরা ভাবছেন, ব্যক্তিগত জীবনের অবসান ঘটিয়েছেন মাহিয়া মাহি। ব্যক্তিগত জীবনের এই পটপরিবর্তনের ঠিক পরপরই ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন অভিনেত্রী। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। 

    মাহিয়া মাহি বলেছেন, এ সিনেমাটি তার সুপারহিট সিনেমা ‘অগ্নি-২’-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই ‘অগ্নি’ নয়। 

    তিনি বলেন, ‘অগ্নি’ ছিল শুধু প্রতিশোধের গল্প। আর ‘অন্তর্যামী’ হলো একটি ‘সারভাইভাল স্টোরি’ বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন মাহিয়া মাহি, ‘অন্তর্যামী’ একটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। এ সিনেমায় কোনো চিরাচরিত নায়ক নেই। অ্যাকশনের সবটুকু ভার একা নিজের কাঁধে নিয়েছেন নায়িকা মাহি নিজেই। তিনি আরও দাবি করে বলেন, ‘অন্তর্যামী’ হবে ‘অগ্নি’র চেয়েও ভয়ঙ্কর ও বেশি অ্যাকশনধর্মী।

    জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘অন্তর্যামী’র শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড এবং আমেরিকায়। এ সিনেমাটি নির্মাণের দায়িত্বে আছেন পরিচালক সৈকত নাসির। সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে অভিনেত্রী মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সি শিশুশিল্পী মাবশুকে কেন্দ্র করে। এ শিশুশিল্পী মাবশুই ‘অন্তর্যামী’ হিসেবে বিশেষ ভূমিকায় অভিনয় করছে। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফিতে কাজ করছেন বাবা যাদব, আর ফাইট ডিরেকশনের দায়িত্বে আছেন জাইকা স্ট্যান্ট।

    উল্লেখ্য, ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। বছর দেড়েক আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সামাজিকমাধ্যমে এক ভিডিওবার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান। 

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ রাকিবকে নিয়ে মাহিয়া মাহির পোস্ট, কী ইঙ্গিত দিলেন

    ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।

    বছর দেড়েক আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান। 

    সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে আর প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে। তবে দীর্ঘ দিন পর হঠাৎ করেই নিজের ফেসবুক পোস্টে রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এ আলোচিত অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ছবি পোস্টের ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন— ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। 

    মজার বিষয় হলো— মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘণ্টা আগেই একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রাকিব সরকারও। একই সময়ে মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা গুঞ্জন। দুজনের সম্পর্কে তবে কি বরফ গলেছে? নতুন করে কি জোড়া লাগছে এ দম্পতির সংসার? এ নিয়ে নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন ওঠে।

    এ বিষয়ে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও নতুন করে আশা দেখছেন। বেশিরভাগ ভক্তই তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই পোস্ট করা ছবির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন—আলহামদুলিল্লাহ, আবার সব আগের মতো হয়ে যাক। আরেক নেটিজেন লিখেছেন—একসঙ্গে দেখে ভালো লাগল। 

    বিনোদন ডেস্ক

  • ‘মাশাআল্লাহ’ লিখে ভালোবাসার ইমোজি দিলেন মাহিয়া মাহি

    ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। 

    বছর দেড়েক আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান। 

    সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে আর প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে। তবে দীর্ঘ দিন পর হঠাৎ করেই নিজের ফেসবুক পোস্টে রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এ আলোচিত অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ছবি পোস্টের ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন— ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। 

    মজার বিষয় হলো— মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘণ্টা আগেই একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রাকিব সরকারও। একই সময়ে মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা গুঞ্জন। দুজনের সম্পর্কে তবে কি বরফ গলেছে? নতুন করে কি জোড়া লাগছে এ দম্পতির সংসার? এ নিয়ে নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন ওঠে।

    এ বিষয়ে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও নতুন করে আশা দেখছেন। বেশিরভাগ ভক্তই তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই পোস্ট করা ছবির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন—আলহামদুলিল্লাহ, আবার সব আগের মতো হয়ে যাক। আরেক নেটিজেন লিখেছেন—একসঙ্গে দেখে ভালো লাগল। 

    বিনোদন ডেস্ক

  • সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে: মাহি

    মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি বলেছেন, সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ সব কথা বলেন।

    ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না; সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উলটো সমালোচনা আসে।’

    অভিনেত্রী লেখেন, ‘আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সবশেষ মাহি যোগ করেন, ‘আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।

    এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?’

    মাহির এই কথাগুলোর সঙ্গে একমত তার ভক্তরাও। কিন্তু অনেকে আবার এসব কথা গুরুত্বসহকারে নেয় না। ফলে মাহির পোস্টে অনেকে হাসির প্রতিক্রিয়াও জানান। এক নেটিজেন মন্তব্য করেন, ‘কথাগুলো একদম সত্য। কিন্তু এরমধ্যে আবার অনেকে হা হা রিয়েক্ট দেয়।’ 

    এর জবাবও দেন মাহি। লেখেন, ‘কারণ ওদের জীবনটাই একটা হাহা’।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি আছি, মরি নাই রে ভাই’

    মাহিয়া মাহি হচ্ছেন বাংলাদেশি একজন অভিনেত্রী। তার আসল নাম শারমিন আকতার নিপা। ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন।

    সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। 

    বিষয়টি চোখে পড়ে মাহিয়া মাহিরও। নিজের মৃত্যুর খবরে হতবাক হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন।

    সোমবার ফেসবুক পোস্টে মাহি লেখেন, ‘আমি আছি, মরি নাই রে ভাই।’ এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানিয়ে দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

    মাহির পেস্টের কমেন্ট বক্সে মেহেদী হাসান নামে একজন লিখেছেন, ‘টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।’

    ইয়াসমিন জান্নাত নামে একজন লিখেছেন, ‘এসব মিথ্যা খবর যারা রটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’

    বিনোদন ডেস্ক

  • গোপনে দেশত্যাগ করা মাহিয়া মাহি কি ফিরবেন!

    ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। বেশ কিছু ভালো সিনেমাও উপহার দিয়েছেন। কিন্তু রুপালি পর্দায় নায়িকা থেকে তিনি বাস্তবের নায়িকা হতে নিজেকে জড়িয়েছিলেন রাজনীতিতে। 

    আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হয়ে ছুটে বেড়িয়েছেন দেশের নানা প্রান্তে। গত দ্বাদশ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন আওয়ামী লীগের নমিনেশন। কিন্তু দল দেয়নি নমিনেশন। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েই নির্বাচনে অংশ নেন নিজ এলাকা চাপাইনবাবগঞ্জ-২ আসন থেকে। কিন্তু ফলাফল শূন্য। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপর সিনেমায় আবারও ফেরার চেষ্টা করলেও আর সুবিধা করতে পারেননি। এদিকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকেই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য মাহিকেও আর দেখা যায়নি প্রকাশ্যে। নতুন কোন সিনেমার কাজ তার হাতে নেই, এমনকি শোবিজের কোনো আয়োজনেও আর তার দেখা মেলে না। কিন্তু কে জানতো গোপনে দেশ ত্যাগের ফন্দি আটছিলেন এ নায়িকা। 

    অবশেষে একেবারে বিদেশে গিয়েই জানান দিলেন দেশত্যাগ করেছেন তিনি। ফেসবুক পোস্টে জানালেন বাংলাদেশকে বিদায়। ১৯ জুন যুক্তরাষ্ট্রে পোঁছান বলে নিশ্চিত করেন এ নায়িকা। যদিও নায়িকার দাবি, তিনি সেখানে ঘুরতে গিয়েছেন। কিন্তু নেটিজেনরা বলছেন, আওয়ামীকর্মী মাহি সহসাই ফিরবেন না।

    আনন্দনগর প্রতিবেদক

  • দেশছাড়ার আগে যা বললেন মাহিয়া মাহি

    অনেক দিন ধরেই রুপালি পর্দার বাইরে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়। এরপর কেটে গেছে প্রায় এক বছর। আলোচিত কোনো নতুন কাজ নেই, তবে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কখনোই বাইরে যাননি মাহি। ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি। সব মিলিয়ে তিনি ছিলেন শিরোনামে।

    তবে এবার একেবারে ভিন্ন এক কারণে আলোচনায় এলো তার নাম। নীরবে-নিভৃতে দেশ ছেড়েছেন এই ঢালিউড নায়িকা। গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

    বৃহস্পতিবার (১৯ জুন) নিজের ফেসবুকে বিমানের ভেতরকার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন, চেকইন ছিল নিউইয়র্ক। স্থিরচিত্রে মাহিয়া মাহিকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেছে। মাহি তার ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যুক্তরাষ্ট্রে কী উদ্দেশ্যে যাওয়া, সে ব্যাপারে কিছুই বলেননি এই তারকা। সংবাদমাধ্যমকে শুধু জানালেন, যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পর আর যাওয়া হয়নি দেশটিতে। তাই এবার একটু সময় বের করে গেলেন। একমাত্র সন্তান বাংলাদেশে আছে, ঘোরাঘুরি শেষে আবার খুব দ্রুত দেশে ফিরবেন।

    ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর একে একে উপহার দিয়েছেন ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অবতার’-এর মতো দর্শকনন্দিত চলচ্চিত্র। নিজের প্রাঞ্জল অভিনয় আর সাবলীল অভিব্যক্তির জন্য খুব দ্রুতই জায়গা করে নিয়েছেন ঢালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়।

    সম্প্রতি চলচ্চিত্রে অনিয়মিত হলেও আলোচনায় ছিলেন নানা কারণেই। এবার যুক্তরাষ্ট্র সফর ঘিরে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। মাহি কি তবে নতুন করে জীবন সাজাতে চলেছেন? ফের কি শুরু হবে নতুন অধ্যায়?

    তবে আপাতত এসব প্রশ্নের জবাব সময়ই দেবে। নিউইয়র্কের আকাশে আপাতত একটিই লেখা- ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

    বিনোদন ডেস্ক

  • দেশ ছাড়লেন নায়িকা মাহিয়া মাহি

    ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে।  বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক থেকে সংবাদমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা।

    তবে হঠাৎ এ সফরের উদ্দেশ্য কী—তা স্পষ্ট করেননি মাহি। নিউইয়র্ক পৌঁছে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।”—যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

    যাত্রার বিষয় জানতে চাইলে মাহি গণমাধ্যমকে  বলেন, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে আজ এলাম।’

    তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, ‘আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব।’ আর ফেসবুকে বিদায় বার্তার কারণ জানতে চাইলে কেবল হেসে এড়িয়ে যান মাহি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মাহিয়ার ক্যারিয়ার ঘনিষ্ঠভাবে জড়িত ছিল দর্শকদের ভালোবাসার সঙ্গে। ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটলেও দ্রুতই দর্শকমনে জায়গা করে নেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন তার অভিনয়জীবনকে বারবার থমকে দিয়েছে।

    ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। পাঁচ বছরের মাথায় সেই সম্পর্কে ইতি টানেন। এরপর ২০২১ সালে তিনি বিয়ে করেন গাজীপুরের স্থানীয় রাজনীতিবিদ রাকিব সরকারকে। সেই সংসারেও জন্ম নেয় একটি সন্তান—ফারিশ। তবে আড়াই বছর পর সে সম্পর্কও ভেঙে যায়।

    চলচ্চিত্রে ফিরে আসার কথা বললেও এখন পর্যন্ত নতুন কোনো কাজ শুরু করেননি মাহি। সর্বশেষ ‘রাজকুমার’ ছবিতে অতিথি চরিত্রে শাকিব খানের মায়ের ভূমিকায় দেখা যায় তাকে।

    বিনোদন ডেস্ক