Tag: মাহফুজ

  • এবার রাজনীতিবিদ হচ্ছেন মাহফুজ

    ‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে আট বছরের বিরতি ভেঙে বড় পর্দায় হাজির হন মাহফুজ আহমেদ। সে সময় যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সামনে আরও বড় চমক নিয়ে আসছেন তিনি। ঠিক তাই, এবার একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে হাজির হলেন এ অভিনেতা। তাও শাফায়েত মনসুর রানার প্রথম ওয়েব সিরিজ ‘অদৃশ্য’তে। 

    rnrn

    জানা গেছে, এ সিরিজের গল্প আবর্তিত হবে আনিস আহমেদকে নিয়ে। তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট রাজনীতিবিদ। যার জীবন হুট করে পাল্টে যায় যখন সে নিজেকে বন্দি অবস্থায় আবিষ্কার করে একটি পরিত্যক্ত ঘরে। 

    rnrn

    এদিকে তাকে খুঁজে না পাওয়ায় পুরো শহরজুড়ে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়। এখানে মাহফুজ আহমেদ অভিনয় করেছেন আনিস আহমেদ চরিত্রে। চরিত্রটি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘চিত্রনাট্য পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম। তারপরও ওটিটিতে এটি আমার প্রথম কাজ, তাই দর্শকদের কেমন লাগলো তা জানার জন্য অপেক্ষায় আছি।’ 

    rnrn

    সিরিজটিতে মাহফুজের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী অপি করিম। ৫ অক্টোবর থেকে  ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই এ দেখা যাবে সিরিজটি।

    আনন্দনগর প্রতিবেদক

  • জাহিদ হাসান ও মাহফুজের ভুল বোঝাবুঝির অবসান

    প্রায় কাছাকাছি সময় অভিনয় শুরু করেছেন জনপ্রিয় দুই অভিনেতা জাহিদ হাসান ও মাহফুজ আহদে। দুজন ভালো বন্ধুও বলা চলে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নির্মিত সিনেমায় দুজনেই অভিনয় করেছেন। 

    rnrn

    সম্প্রতি হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি টিভি সাক্ষাৎকারে স্মৃতিচারণ করতে গিয়ে অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন মাহফুজ। যেখানে জাহিদ হাসান তার চরিত্র কেড়ে নিয়েছেন বা হুমায়ুন আহমেদ তাকে অভিনেতা হিসাবে সঠিক মূল্যায়ন না করার কথাই ফুটে উঠেছে। 

    rnrn

    স্মৃতিচারণে মাহফুজ বলেছেন, হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় জাহিদ হাসান যে চরিত্রে অভিনয় করেছে সেটা নিয়ে আগে আমার সঙ্গে কথাবার্তা ফাইনাল ছিল। আমি কাজটা করছি, এরকম চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে অস্ট্রেলিয়ায় আমার বউয়ের কাছে যাই। পরে শুনি, এ সিনেমায় ফেরদৌস যে চরিত্রটা করেছে, সেটাতে আমাকে নির্বাচন করা হয়েছে। কিন্তু আমি বলেছি এ চরিত্রে কাজ করব না। হুমায়ুন আহমেদ ভাবতেও পারেননি আমি ‘না’ করব। এরপর আমি আর তার কাছে যাইনি। পরে শুনেছি, জাহিদ আহমেদ খাসি জবাই করে হুমায়ুন আহমেদকে খাইয়েছেন। বিনিময়ে দাবি করেছেন, এই চরিত্রটা আমি করব (যেটার জন্য আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছিলাম)। 

    rnrn

    তিনি আরও বলেন, জাহিদ আমাকে বলতে পারত, মাহফুজ, এই চরিত্রটা আমি করব। আচ্ছা সেটা বাদ দিলাম, হুমায়ুন আহমেদও তো আমাকে ডেকে বলতে পারতেন, মাহফুজ, তোমাকে যে চরিত্রের কথা বলেছি সেটা জাহিদ করতে চায়। আমি হয়তো নিষেধ করতাম না। কিন্তু তিনি (হুমায়ুন আহমেদ) আমাকে সেটা বলার বা জানানোর প্রয়োজনও মনে করেননি। এরপর আমি আর কখনও তার কাছে যাইনি।

    rnrn

    সম্প্রতি মাহফুজের এমন মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হলেও জাহিদ হাসান কোনো রকম মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেছেন, মাহফুজ কী বলেছে সেটা সে ভালো জানে। 
    rnপরবর্তীতে মাহফুজ বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আসলে স্মৃতিচারণ করার জন্য কিছু কথা বলেছি। স্মৃতিতে তো কিছু সত্য চলে আসে। তবে কাউকে দুঃখ দেওয়া বা ছোট করার ইনটেনশন থেকে আমি এটা বলিনি। 

    rnrn

    বিষয়টি নিয়ে আরেকটি টিভি সাক্ষাৎকারে তিনি ক্ষমা চেয়ে বলেন, আমি আসলে বুঝতে পেরেছি, এভাবে বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে মোবাইলে ম্যাসেজ পাঠিয়েছি ক্ষমা চেয়ে। আমি ভুল করেছি, সেজন্য তার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। এখন জাহিদ আমাকে ক্ষমাও করতে পারে, কিংবা আছাড়ও (প্রতিশোধ) মারতে পারে। এ নিয়ে আর কিছু বলব না।

    বিনোদন প্রতিবেদন

  • শিস কিংবা তালির জন্য সিনেমা করতে চাইনি: মাহফুজ

    দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরছেন। টেনশন তো ছিলই। সেটা স্বীকার করুক আর না করুক। কিন্তু আসলেই কী মাহফুজ জানতেন, তিনি এখনো দর্শকদের হৃদয়ে আগের মতোই রয়ে গেছেন! ঈদে ‘প্রহেলিকা’ সিনেমার মুক্তির তিন সপ্তাহ পরেও দর্শকদের ভালোবাসায় সিক্ত প্রেক্ষাগৃহ! তবে শুরু থেকেই কী মাহফুজ নিশ্চিত ছিলেন, এত ভালোবাসা পাবেন তিনি? না, ছিলেন না। 

    rnrn

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুতে মনে হয়েছিল আমিও হারিয়ে গিয়েছি। হয়তো দর্শকরা আমাকে আর গ্রহণ করবেন না। তবে নিজের কাজের ওপর ভরসা ছিল সবসময়। তাই সিনেমা মুক্তির পর যে সাড়া পেয়েছি, তাতে এতটুকু নিশ্চিত এখনো দর্শকদের মনে আমার জন্য ক্ষুদ্র জায়গা হলেও আছে।’

    rnrn

    আট বছর আগে মাহফুজের শেষ কাজ ছিল অনিমেষ আইচের পরিচালিত সিনেমা ‘জিরো ডিগ্রি’। গল্প পছন্দ হচ্ছিল না বলেই এই লম্বা বিরতিতে ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু শুধু সংখ্যা বাড়াতে কাজ করতে চাইনি।’ তার এ বক্তব্য যেন ‘প্রহেলিকা’কেই নির্দেশ করছে। নতুন ও ভিন্নধর্মী গল্প এবং অসাধারণ উপস্থাপন। 

    rnrn

    মাহফুজ বলেন, ‘আমি শিস কিংবা তালির জন্য সিনেমা করতে চাইনি। আমি চেয়েছি আমার সিনেমা দর্শকদের একটু নাড়া দিক, তাদের ভেতর একটু অনুরণন হোক, একটু আলোড়ন সৃষ্টি করুক।’ দর্শক প্রতিক্রিয়া বলছে, মাহফুজ সেটা পেরেছেন। আর এই প্রাপ্তিকে তিনি তার দীর্ঘ প্রস্তুতির ফলাফলও বলছেন। 

    rnrn

    পর্দায় না থাকলেও নিয়মিত দেশি-বিদেশি সিনেমা-সিরিজ দেখা, দর্শকদের চাহিদার ধারণা রেখেছেন তিনি। এ প্রসঙ্গে মাহফুজ বলেন, ‘চাইলেই একদিনে অভিনেতা হওয়া যায় না। এর জন্য দরকার অনেকটা সময়, অভিজ্ঞতা আর ধৈর্য। আমি এখনো শিখছি। আমি এখনো আমার অভিনয়ের পরিণত বয়সে আসতে পারিনি। কিন্তু যারা পেরেছেন তাদের দিয়ে এখন আর কাজ করানো হয় না।’

    rnrn

    এদিকে, নতুন কাজের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বছরে একটা সিনেমা আর একটা ওটিটি করব। এর বেশি করতে গেলে মন এবং মান কোনোটাই থাকবে না কাজে।’ এরইমধ্যে ভারতীয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই’র একটি ওয়েব সিরিজে আসছেন মাহফুজ আহমেদ। সাফায়াত মনসুর রানা পরিচালিত এ সিরিজটিতে তাকে নতুন রূপে দর্শকরা দেখতে পাবেন বলে জানিয়েছেন এ অভিনেতা। এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।
    rn 

    নূসরাত অনন্যা 

  • মাহফুজ-বুবলির ‘আমি কথা বলতে চাই’ 

    ভিন্নধর্মী একটি অনুষ্ঠান ‘আমি কথা বলতে চাই’। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলি।

    rnrn

    রোববার রাত সাড়ে ১০টায় এটিএন বাংলার প্রচারিত হবে অনুষ্ঠানটি।

    rnrn

    এ অনুষ্ঠানের পঞ্চম পর্বে অংশ নিয়ে তারকারা তাদের অনেক অজানা কথা বলার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও প্রাসঙ্গিক বিষয়ের ওপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

    rnrn

    অনুষ্ঠানের বিভিন্ন অংশের বিষয়বস্তু ও প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা কখনো আবেগপ্রবণ হয়েছেন, কখনোবা নস্টালজিক হয়ে পড়েছেন।

    বিনোদন ডেস্ক

  • মাহফুজকে নিয়ে যা বললেন শাকিব খান

    এমন শাকিব খানকে আগে কখনও দেখা যায়নি হয়ত। পর্দার কথা বলা হচ্ছে না। বরং তার মানসিকতা দেখে খানিকটা অবাক নেটপাড়া। কী বিষয়টা জটিল মনে হচ্ছে? আচ্ছা, খোলাসা করে বলা যাক।

    এবার কোরবানির ঈদে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ ছবি মুক্তি পাচ্ছে। পাশাপাশি জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ ছবিও মুক্তি পাচ্ছে একই সময়ে। বলা যায়, তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু বাস্তবে তেমন আভাস পাওয়া গেল না।

    এই ছবির মাধ্যমে আট বছর পর অভিনয়ে ফিরলেন মাহফুজ। তার ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। সামাজিক মাধ্যমে মিলেছে সেটার প্রমাণও।

    শাকিব খান লিখেছেন, ‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন। ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইল অনেক অনেক শুভকামনা।’

    এর আগে ‘প্রহেলিকা’ সিনেমার এক সংবাদ সম্মেলনে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাহফুজ। তিনি বলেছিলেন, ‘শাকিব খান শুধু নায়ক না, অনেক বড় একজন অভিনেতা। দুটি জিনিসের সমন্বয়ের অভাব আছে আমাদের। কেউ অভিনয় পারলে নায়কোচিত না, আবার নায়কোচিত হলে অভিনয় পারে না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা এবং নায়ক।’

    চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। অন্যদিকে ‘প্রিয়তমা’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল।

    বিনোদন ডেস্ক

  • ‘মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভালো লাগল’

    ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ফোন করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব। 

    rnrn

    তিনি জানান, হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি চমৎকার একজন মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।

    rnrn

    ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’ ও মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ সিনেমা।

    rnrn

    মাহফুজ আহমেদের সিনেমার জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লিখেছেন, মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।

    rnrn

    এর আগে ‘প্রহেলিকা’ সিনেমার এক সংবাদ সম্মেলনে শাকিবের প্রশংসা করেছেন মাহফুজ।

    rnrn

    তিনি বলেছেন, শাকিব খান শুধু নায়ক নন, অনেক বড় একজন অভিনেতা। দুটি জিনিসের সমন্বয়ের অভাব আছে আমাদের। কেউ অভিনয় পারলে নায়কোচিত না, আবার নায়কোচিত হলে অভিনয় পারে না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা এবং নায়ক।

    বিনোদন ডেস্ক

  • এবার মাহফুজ-বুবলীকে নিয়ে যা বললেন শাবনূর

    শুধু শাবনূর নন, মাহফুজ-বুবলী জুটি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী জয়া আহসানও। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘প্রহেলিকা’য় অভিনয় করেছেন এমন একজন মানুষ, যাকে আমি সিনেমাতে সহশিল্পী হিসেবে পেয়েছি। যে সিনেমার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তিনি হলেন মাহফুজ আহমেদ। আমাদের সবার প্রিয় মাহফুজ আহমেদ। তখন থেকেই যাকে আমি বড় পর্দায় নিয়মিত দেখতে চাইছিলাম।

    rnrn

    মাঝে টানা ৮ বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। সেটি দেখার জন্য মুখিয়ে আছেন উল্লেখ করে জয়া বলেন, ‘‘মাহফুজসহ পুরো প্রহেলিকা টিমকে অভিনন্দন। ‘মেঘের নৌকা’ গানে শবনম বুবলী-মাহফুজ আহমেদের রোমান্টিক কম্বিনেশন দারুণ লেগেছে। গানের ভিজ্যুয়ালও খুবই সুন্দর।’’ 

    rnrn

    ‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। সিনেমার গান লিখেছেন আসিফ ইকবাল। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

    অনলাইন ডেস্ক

  • যে কারণে মাহফুজে মুগ্ধ পরীমনি

    এবার ঈদে ‘প্রহেলিকা’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ছোটপর্দার নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ। ছবিটির প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন তিনি। সম্প্রতি এ ছবির এক প্রেস মিটিংয়ে বেশকিছু কথা বলেছেন তিনি। তার কথাগুলো মুগ্ধ করেছেন পরীমনিকে। সামাজিকমাধ্যমে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।

    রোববার নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি। ওই ভিডিওতে দেখা গেছে মাহফুজকে। প্রহেলিকার প্রচারণামূলক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি।

    সে সময় মাহফুজ বলেন, ‘সুবর্ণা মোস্তফা যখন পরিণত অভিনেত্রী তখন তাকে আমরা আর পাইনি। একজন বিপাশা হায়াত, শমী কায়সার আফসানা মিমি একদিনে হননি। কিন্তু এরা যখন পরিণত হলেন তখন আমরা আর তাদের স্ক্রিনে পেলাম না। এটা ভীষণ লজ্জার। শাবনূরের মতো অভিনেত্রী খুঁজে পাওয়া দুষ্কর। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।’

    এ সময় চলচ্চিত্রাঙ্গনের কাদা ছোঁড়াছুড়ি নিয়ে তিনি বলেন, ‘আমি চাই শাকিব, নিশো, নীরব, আমি আমাদের সবার ছবি একসঙ্গে দেখতে। আমরা সবার সিনেমার প্রতি শুভকামনা রাখব। ছবির জায়গায় ছবি প্রতিযোগিতা করবে। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে কাঁদা ছোঁড়াছুড়ি হবে কেন।’

    চলচ্চিত্রাঙ্গন নিয়ে মাহফুজের এমন কথা পরীমনিকে মুগ্ধ করেছেন। ক্যাপশনে তিনি তা প্রকাশ করে লিখেছেন, ‘কী সুন্দর, সহজ করে বললেন! মুগ্ধ হয়ে শুনি শুধু।’

    ‘প্রহেলিকা’ ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে মাহফুজ আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলী।

    বিনোদন ডেস্ক

  • শাকিব বুবলী নিশো মিম মাহফুজ ও সিয়ামের ছবি নিয়ে যা বললেন ওমর সানী 

    আসন্ন ঈদে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি ছবি। ছবিগুলোকে সামনে রেখে সবাইকে অভিনন্দনবার্তা জানিয়েছেন একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। নিজের ফেসবুক আইডিতে ভিডিওবার্তাটি প্রকাশ করেছেন তিনি। 

    ক্যাপশনে ওমর সানী লিখেছেন, কুরবানীর ঈদের ছবি নিয়ে আমার মতবাদ, সবাইকে আগাম অভিনন্দন আরো এগিয়ে যাক আমাদের চলচ্চিত্র সব ছবি সুপারহিট হোক। 

    চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এখন পর্যন্ত আটটি ছবি মুক্তির মিছিলে আছে। ছবিগুলো হলো হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ও ‘কাগজের বউ’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, মনতাজুর রাহমান আকবরের ‘জিম্মি’। 

    ভিডিওবার্তায় ওমর সানী বলেন, ‘এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া প্রতিটি ছবি নিয়ে আমি ভীষণ উত্তেজিত। আমার ব্যক্তিগত চাওয়া, প্রতিটি ছবি ভালো ব্যবসা করবে। সব সময় তো দেখি, একজনের রাজত্ব, এই বিষয়টা আর চাই না। রাজত্ব সবাই মিলে করবে। এতে একটা প্রতিযোগিতা হবে। ঈদও জমজমাট হবে।’

    ওমর সানী দীর্ঘদিন অভিনয়ে নেই। তিনি এখন রেস্টুরেন্ট ব্যবসায় বেশি মনোযোগী। দিনের বেশির ভাগ সময় রেস্তোরাঁয় কাটে তার। তবে চলচ্চিত্রের মানুষ, তাই চলচ্চিত্রের যাবতীয় খোঁজখবরও রাখেন তিনি। তাই তো ঈদে মুক্তি পেতে যাওয়া এতগুলোর ছবির খবরে নিজের সন্তুষ্টির কথাও জানালেন তিনি। 

    বিশেষ করে ‘সুড়ঙ্গ’, ‘অন্তর্জাল’, ‘প্রহেলিকা’ এবং ‘প্রিয়তমা’ ছবির ব্যাপারে তার আগ্রহ বেশি। একে একে এই চারটি ছবি নিয়ে নিজের মতামতও দিলেন তিনি। জানালেন, শাকিব খান, মাহফুজ আহমেদ, আফরান নিশো, মিম, শবনম বুবলী, সিয়ামদের নিয়ে তার পর্যবেক্ষণ।

    দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে অভিনয় করছেন আফরান নিশো। অভিনয় করেছেন ওয়েব সিরিজ আর ওয়েব ফিল্মেও। এবারই প্রথম বড় পর্দায় অভিষেক ঘটছে তার। নিশোর অভিষেক ছবি ‘সুড়ঙ্গ’ নিয়ে ওমর সানীর আশাবাদ অনেক বেশি বলে জানালেন। 

    বললেন, ‘আমি ভীষণভাবে আশাবাদী “সুড়ঙ্গে”র ব্যাপারে; কারণ, আফরান নিশো একজন অসাধারণ অভিনেতা। আমি দীর্ঘদিন যাবৎ তাকে দেখছি। যখন নাটক প্রযোজনা করতাম, তখন আমার প্রযোজিত একটি নাটকের অভিনেতা ছিল। এখন তো সে অসাধারণ কাজ করছে। “সুড়ঙ্গ” ছবির পরিচালকও আমার খুব প্রিয়। এরই মধ্যে  টিজার ও ট্রেলার দেখলাম, অসাধারণ। চিন্তাই করা যায় না। এই প্রথম একটি ছবির পরিচালক, কিছুই বুঝতে দেয়নি। কিছু কিছু ছবির ক্ষেত্রে টিজার-ট্রেলার দেখলেই তো বলে দেওয়া যায় ছবিটি কেমন—এটার ক্ষেত্রে তা হয়নি।’

    ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের পর বড় পর্দায় আবার আসছেন চয়নিকা চৌধুরী। তার এবারের ছবির নাম ‘প্রহেলিকা’। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর মাহফুজ আহমেদকে বড় পর্দায় দেখা যাবে। তার বিপরীতে আছেন শবনম বুবলী। 

    এই বিষয়টি মনে করে ওমর সানী বলেন, ‘মাহফুজ আমাদের সমসাময়িক অভিনেতা। আমার ছোট ভাইতুল্য। অসাধারণ ব্যক্তিত্ব। একজন জাত শিল্পী বলতে যা বোঝায়, সেটাই মাহফুজ। ছবিটার গানের অংশ দেখেছি, বুবলীর সঙ্গে। ও, বুবলীর ব্যাপারে বলতে হয়। যদিও তাঁর পূর্ণাঙ্গ কোনো ছবি এখনো দেখিনি। এটা যদিও আমার ব্যর্থতা। তারপরও আমার মনে হয় অসাধারণ শিল্পী হতে যাচ্ছে সে। আমার অভিনয়শিল্পী বন্ধুরাও তাঁর ব্যাপারে পজিটিভ বলে। আমিও পজিটিভ দেখতে চাই তোমাকে।’

    ঈদে ‘অন্তর্জাল’ ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে পরিচালক দীপংকর দীপনের। এটি সাইবার থ্রিলার সিনেমা। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটিকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, মিম, সুনেরাহ প্রমুখ। 

    এই ছবি প্রসঙ্গে ওমর সানী বললেন, ‘অন্তর্জাল’–এ সিয়াম ও মিমকে দেখলাম। এই পরিচালকের একটা ছবিও সাইন করছিলাম। সাইনিং মানিও নিয়েছিলাম। অসাধারণ এই পরিচালকের ছবির কাজটা করতে পারিনি। হয়তো সামনে হবে। এই ছবির টিজার দেখলাম, অসাধারণ মনে হয়েছে।’

    এবারের ঈদে মুক্তি পাবে শাকিব খানের ‘প্রিয়তমা’। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফ পরিচালিত এটি দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘সুলতানা বিবিয়ানা’ নামের একটি ছবি নির্মাণ করেছেন। কথায় কথায় এই ছবির প্রসঙ্গেও কথা বললেন ওমর সানী। 

    তিনি এভাবেই বললেন, ‘তারপর আসি শাকিবের ছবিতে। শাকিবের বিষয়ে কথা নাই–বা বললাম। সে তো অসাধারণ বাংলা চলচ্চিত্রের শিল্পী। ছবিতে শাকিবের লুকটা দুর্দান্ত মনে হয়েছে। পরিচালক মন দিয়ে কাজ করছে, সেটা বোঝাই যায়। “প্রিয়তমা” ছবিটা ভালো হবে। আমার মনে হয়, দুর্দান্ত একটা ফর্মে থাকবে। নায়িকার ব্যাপারে কিছু বলতে চাই না। আমি আশাবাদী এই ছবিটা নিয়ে।’

    যুগান্তর প্রতিবেদন

  • আমি মাহফুজের রোমান্টিসিজমের সিঁকি ভাগ হলেও ফুটিয়ে তুলতে পেরেছি: বুবলী

    আগামী কুরবানির ঈদে শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমা মুক্তি পাবে। এতে বুবলীর নায়ক জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। 

    rnrn

    সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে প্রহেলিকা সিনেমার নানা বিষয় নিয়ে কথা বলেন মাহফুজ ও বুবলী। 

    rnrn

    সেখানে মাহফুজ বলেন, শুটিংয়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় চয়নিকা চৌধুরী তাদের বলেন, কোনো কিছুই হচ্ছে না। তাদের আরও ঘনিষ্ঠভাব আনতে হবে। 

    rnrn

    সাক্ষাৎকারে মাহফুজের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে জড়তার কথা জানান বুবলী। সঙ্গে জানান এর কারণও। 

    rnrn

    বুবলী বলেন, যে কোনো ফিল্মে আমার যেটি ইদানিং হচ্ছে যে, যদি প্রহেলিকার কথা বলি তা হলে মাহফুজ ভাইয়ের সঙ্গে এ রকম (রোমান্টিসিজম) একটা কথা আসা মানেই তো হচ্ছে যে আমি মাহফুজ ভাইয়ের রোমান্টিসিজমের সিঁকি ভাগ হলেও ফুটিয়ে তুলতে পেরেছি। যার জন্য দর্শকদের জায়গা থেকে তারা এটা অনুভব করেছে। সুতরাং অনস্ক্রিনে আমাদের কাপলকে দেখে মানুষ যা ভাবছে, এটা আমাদের জুটির জন্য সফলতা। তাই এটা খুব পজিটিভভাবে নিচ্ছি আমরা। সুতরাং অফস্ক্রিনে কী হচ্ছে তা আমরা নাইবা বললাম। 

    rnrn

    তিনি বলেন, যখনই ক্যামেরাটা কাট বলে, অ্যাকশন বললে অন্য এক মাহফুজ আহমেদ, আর কাট বলার পরে আমার মনে হয় যে, সামনে আমার টিচার বসা, আমি স্টুডেন্ট; মানে পুরোপুরি দুই মেরুর দুজন।  আর এ কারণে এই ঘটনা ঘটেছে। 

    rnrn

    অনেক দিন পর ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে বড়পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। সিনেমার মনা চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে এ সিনেমার অর্পা চরিত্রে অভিনয় করেছেন বুবলী।

    বিনোদন ডেস্ক