Tag: মালাইকা আরোরা

  • চুলের যত্নে যা ব্যবহার করেন মালাইকা

    সদ্য পঞ্চাশের চৌকাঠ পেরিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। চুলের যত্নে তিনি পুরোপুরি ঘরোয়া টোটকার ওপর নির্ভর করে থাকেন। বাড়িতে তৈরি বিশেষ তেল ও মাস্কের গুণেই এমন সুন্দর থাকে তার চুল।

    বয়স ৪০ পেরোনোর পর থেকে একটু একটু করে রজোনিবৃত্তি পর্বে পা রাখেন নারীরা। প্রজননে সহায়ক হরমোন উৎপাদনে মাত্রা কমতে শুরু করে। ফলে শারীরিক ও  মানসিক নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় তাদের। ত্বকের জেল্লা কমে আসে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে চুলও উঠতে শুরু করে। আবার ‘হেয়ার থিনিং’, অর্থাৎ চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যাতেও ভোগেন অনেকেই।

    পঞ্চাশ পেরিয়েছেন মালাইকা। কিন্তু তাকে দেখলে তো সেসব বোঝার উপায় নেই কারওই। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করেন। স্বাস্থ্যকর খাবার, পানীয়ে চুমুকও দেন। কিন্তু চুলের যত্নে তিনি পুরোপুরি ঘরোয়া টোটকার ওপর নির্ভর করেন। তেল থেকে মাস্ক— সবই বাড়িতে তৈরি করে নেন অভিনেত্রী।

    চলুন জেনে নেওয়া যাক মনের ধকল কাটিয়ে ওঠা এমন কাজের সন্ধান। আপনার চুলের সৌন্দর্যে যে তেল বানাবেন, দেখে নিন—

    · একটি পাত্রে সমপরিমাণে নারিকেল তেল, অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল নিন।

    · এর মধ্যে একমুঠো মেথি ও কারিপাতা দিয়ে দিন।

    · ভুলেও আগুনের আঁচে এই মিশ্রণ ফোটাতে যাবেন না। শিশির মুখ বন্ধ করে রেখে দিন বেশ কয়েকটি দিন।

    · কিন্তু মাখার আগে অবশ্যই এটি গরম করে নিতে হবে। স্নানের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রাখতে পারেন। তার পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

    ওয়্যাক্স করাতে হবে না, রেজারও লাগবে না! ফিটকিরি থাকলেই সহজে মুখের লোম তোলা যাবে।

    ফাঁকা মাথায় নতুন চুল গজানোর জন্য বাড়িতেই বিশেষ এক ধরনের মাস্ক তৈরি করেন মালাইকা।

    মাস্ক তৈরিতে যা লাগে

    · প্রথমে একটি পেঁয়াজ গ্রেট করে তা থেকে রস বার করে নিন।

    · এবার তুলায় করে সেই রস নিয়ে পুরো মাথার ত্বকে মেখে ফেলুন।

    · আধ ঘণ্টা রেখে দিন। তার পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। মাথা থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে হলে পানিতে সামান্য ভিনিগার মিশিয়ে চুল ধুয়েও ফেলতে পারেন।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর প্রথম সাক্ষাতে মালাইকাকে যা বললেন অর্জুন

    বিচ্ছেদের এক বছর পার হয়ে গেলেও বলিউডে এখনো চর্চায় মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক।  এই এক বছরে কেউ কারো মুখ দেখাদেখি করেননি। তবে বলিউডে এক সময় ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত ছিলেন মালাইকা ও অর্জুন। 

    যদিও প্রথম দিকে সম্পর্ক আড়ালেই রেখেছিলেন তারা। পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতেই তাদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। আবার বয়সের ব্যবধানের জন্য তাদের দিকে কটাক্ষও ধেঁয়ে এসেছিল। তবে সেসবে পাত্তা দেননি অর্জুন বা মালাইকা কেউই। তবে টানা পাঁচ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে যায় ২০২৪ সালে। মন ভাঙে তাদের অনুরাগীদেরও। 

    এসব নিয়ে সেভাবে মুখ খোলেননি মালাইকা; তবে এক অনুষ্ঠানে গিয়ে জোরগলায় অর্জুন বলেছিলেন, তিনি এখন ‘সিঙ্গল’। তার পরেও মালাইকার নাম জুড়ে রয়েছে তার সঙ্গে।

    ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অর্জুন কাপুর। সিনেমাটিতে অর্জুনের বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। এ সিনেমার প্রচারেই ভূমিকে নিয়ে অর্জুন পৌঁছে যান নাচের এক রিয়েলিটি শোতে। সেই অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন মালাইকা। যেখানে ফের একবার মুখোমুখি হন এই সাবেক জুটি। 

    অনুষ্ঠানের একটি ঝলক এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, মালাইকাকে তার অতি পরিচিত গান ‘মুন্নি বদনাম’ ও ‘ছাইয়াঁ ছাইয়াঁর’ সঙ্গে নাচার জন্য মঞ্চে ডেকে আনা হয়।

    মঞ্চে নৃত্যরত মালাইকাকে দেখে করতালিতে ভরিয়ে দেন অর্জুন। মালাইকার নাচ দেখে প্রতিক্রিয়াও দেন অভিনেতা। 

    তিনি বলেন, আমার বহু বছর ধরেই কথা বন্ধ হয়ে গেছে। তাই এখনো আমি চুপই থাকতে চাই।

    তারপরেই মালাইকাকে প্রশংসা করে অর্জুন বলেন, কিন্তু একটা কথা বলতে চাই, আমি আমার প্রিয় গানগুলো আরেকবার শুনলাম। বোঝাই যায়, এমন সুন্দর গানগুলোতে কী অসাধারণ নেচেছো তুমি। মালাইকা তোমাকে অভিনন্দন।

    বিচ্ছেদের পরে এই প্রথম মালাইকা ও অর্জুন প্রকাশ্যে কথা বললেন। এর আগে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়েছিলেন অর্জুন। এছাড়া তাদের কথা বলতে দেখা যায়নি আর।

    অনলাইন ডেস্ক

  • তৃতীয় বিয়ের প্রশ্নে যা বললেন আরবাজ খান

    অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে ১৯ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর থেকেই আরবাজ খানের ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েই চলছে। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের পর মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে তার নাম জড়ায়। তবে সে সম্পর্কও টেকেনি। ২০২৩ সালে অনেকটা হঠাৎ করেই মেক-আপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ।

    সম্প্রতি ইন্সটাগ্রামে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে তাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, পরের বিয়ে কবে? সে প্রশ্নের বিপরীতে আরবাজের সোজাসাপ্টা জবাব, ‘বাস হো গায়া ভাই (আর না ভাই)।’

    অন্য এক প্রশ্নের জবাবে নিজের বর্তমান স্ত্রী শুরা খানের রান্নার প্রশংসা করেছেন আরবাজ। লিখেছেন, ‘সে খুব ভালো খাসির বিরিয়ানি রাঁধতে পারে।’

    এছাড়া ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বাবা সেলিম খান এবং ভাই সালমানকে প্রশংসায় ভাসিয়েছেন আরবাজ। বাবা সেলিম খানের সততা এবং ভাই সালমানের নিবেদন তাকে অনুপ্রেরণা জোগায়।

    স্পোর্টস ডেস্ক

  • মালাইকার দুঃসময়ে কেন পাশে নেই সালমান?

    ১১ সেপ্টেম্বর নিজের বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা। তবে এ সময় শহরে ছিলেন না মালাইকা। খবর পেয়ে তিনি দ্রুত পুণে থেকে মুম্বাই চলে আসেন।

    এ ঘটনা জানার পরপরই মালাইকার বাবার বাড়িতে পৌঁছান অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ় খান। তার কিছুক্ষণের মধ্যেই মালাইকার পাশে দাঁড়াতে ঘটনাস্থলে হাজির হন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুর। শুধু তাই নয়, প্রাক্তন শ্বশুর-শাশুড়ি, ননদ, দেওর সকলেই আসেন মালাইকার বাড়ি। তবে এতো মানুষের মধ্যে শুধু দেখা মেলেনি প্রাক্তন ভাসুর সালমান খানের।

    বৃহস্পতিবার ছিল মালাইকার বাবার শেষকৃত্য। সেখানেই বর্তমান স্ত্রীকে নিয়ে হাজির ছিলেন আরবাজ়। হাজির ছিলেন প্রাক্তন জা সীমা সচদেও, ননদ অর্পিতা খানসহ খান পরিবারের প্রায় সকলেই। তবে সবার এখন একটাই প্রশ্ন, এমন সময়ে সালমান এলেন না কেন!

    সেই রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে রাশ্মিকা মান্দানার সমাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সালমান খানের নতুন ছবি ‘সিকান্দর’-এর শুটিং। এ আর মুরুগাদস পরিচালিত এই ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে রাশ্মিকাকে। 

    প্রথম দিনের শুটিংয়ের ছবি পোস্ট করে এ অভিনেত্রী লেখেন, ডে ওয়ান শুটিং শুরু হল।

    উল্লেখ্য, মুরুগাদস এই প্রথম সালমানকে নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন। আগামী বছর ঈদে মুক্তি পাবে এই ছবি। তবে মালাইকার বাবার শেষকৃত্যে না আসার পিছনে ‘সিকান্দর’-এর শুটিংই একমাত্র কারণ কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘সন্তানকে ভালো রাখতে ডিভোর্স নিতে হয়েছিল’

    ১৯ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৬ সালে ডিভোর্স হয় আরবাজ খান ও মালাইকা আরোরার। 

    rnrn

    সম্প্রতি মালাইকা বলেছেন, ‘আমি এমন একটি পরিবেশে বড় হয়েছি যেখানে আমাকে বলা হয়েছিল বাইরে যেতে, জীবন উপভোগ করতে, আরও বেশি লোকের সঙ্গে মিশতে এবং আরও সম্পর্ক রাখতে। তারপরও জানি না আমার মাথায় কী ঢুকেছিল, আমি ২২-২৩ বছরে বিয়ে করতে চেয়েছি। কেউ আমাকে জোর করেনি।

    rnrn

    অভিনেত্রী আরও বলেন, ‘যখন আমি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমি অনুভব করেছি আমার বাচ্চাকে আরও ভালো করে বড় করার জন্য এটা দরকার। আমি বিশ্বাস করি তুমি তোমার আশপাশের মানুষদের তখনই ভালো রাখতে পারবে, যখন নিজে ভালো থাকবে।’

    rnrn

    ২০১৬ সালে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সামাজিকভাবে হেনস্তার শিকার হন মালাইকাকে। তিনি বলেন, আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর আমার দামি পোশাক নিয়েও প্রশ্ন ওঠে। অনেকে বলে আমি প্রচুর খোরপোশ পেয়েছি। এমনটি শুনে আমি অবাক হই। 

    rnrn

    আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ডেটে গেলেন অর্জুন-মালাইকা

    বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরার প্রেমে হঠাৎ ছন্দপতনের শব্দ শোনা যাচ্ছে। চারদিকে ছড়িয়ে পড়ে এই দুই তারকার সম্পর্কের ভাঙনের খবর। 

    ইদানিং দুজনকে একসঙ্গে তেমন একটা দেখা যাচ্ছিল না পাপারাজ্জিদের ক্যামেরায়। সামাজিকমাধ্যমে অর্জুন কাপুরের পরিবারের অনেককেই আনফলো করেছেন মালাইকা। এরপরই তাদের বিচ্ছেদের খবর আরও জোরালো হয়।

    অর্জুন-মালাইকার সম্পর্ক ঘিরে যখন নেটিজেনরা ব্যস্ত তখনই তাদের দুজনকে একসঙ্গে দেখা গেল লাঞ্চ ডেটে। রোববার একসঙ্গে লাঞ্চ ডেটে যান এই জুটি। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাদেরকে একসঙ্গে বের হতে দেখা যায়।

    পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পরা সেই ছবিতে সাদা রঙের পোশাকে দেখা গেছে মালাইকাকে। অন্যদিকে কালো রঙের টি-শার্টের সঙ্গে জিন্স পরেছেন অর্জুন। দুই তারকাকে একসঙ্গে দেখে যেন স্বস্তি পেয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরাও। 

    এদিকে গুঞ্জন ছিল, অর্জুন কাপুর নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার সঙ্গে প্রেম করছেন। যে কুশার সঙ্গে সম্প্রতি তার স্বামী জোরাওয়ার সিং আহলুওয়ালিয়ার বিচ্ছেদ হয়েছে। যদিও এ গুঞ্জন অস্বীকার করেছেন কুশা কপিলা নিজেই।

    বিনোদন ডেস্ক