Tag: মারা

  • অভিনেতা ঋতুরাজ মারা গেছেন

    ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে অগ্ন্যাশয়ের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ। হাসপাতাল থেকে ফেরার পর হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান এই তারকা।

    ঋতুরাজ স্টার প্লাসের ‘অনুপমা’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতির তুঙ্গে ছিলেন। একসময় মঞ্চে কাজ করেছেন। পরে নাম লেখান টিভি ধারাবাহিকে। ‘বানেগি আপনি বাত’, ‘শপথ; ‘আহাত’, ‘লাডু’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে দেখা গেছে তাকে।

    ধারাবাহিকের পাশাপাশি কয়েকটি বলিউডের সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। ১৯৬৪ সালের ২৩ মে রাজস্থানের কোটায় সিসোদিয়া রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন ঋতুরাজ সিং। ছোটবেলা থেকেই তার জন্মের ভিটা রাজস্থানের কোটায় বিশেষ একটা থাকা হয়ে ওঠেনি। ছোটবেলাতেই তিনি দিল্লিতে চলে আসেন পড়াশোনার জন্য। তারপর খুব কম বয়সে সেখান থেকে চলে যান আমেরিকায়। পরে আবার ১২ বছর বয়সে তিনি ভারতে ফিরে আসেন।

    বিনোদন ডেস্ক

  • অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী মারা গেছেন

    বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী (৭২) মারা গেছেন। রোববার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    দুই সপ্তাহ আগে অভিনেতা ডেঙ্গুতে আক্রান্ত হন। হাসপাতালেও তাকে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি সুস্থ হয়ে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি। 

    ভোজপুরী ইন্ডাস্ট্রিতে প্রায় পাঁচ দশকের ক্যারিয়ার ব্রিজেশের। ১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ ছবির মাধ্যমে সিনেমা জগতে অভিষেক হয় তার। তবে ভোজপুরী ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন ব্রিজেশ। ১৯৮০ সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ট্যাক্সি চোর’। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে অগণিত হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সালমান খান, রজনীকান্ত, রবি কিষাণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাকে দেখেছে দর্শক।

    বলিউডে অভিনয় করলেও ব্রিজেশকে অনুরাগীরা মনে রেখেছেন ভোজপুরী ইন্ডাস্ট্রিতে তার একাধিক জনপ্রিয় খলচরিত্রের জন্য। অভিনয় করেছেন রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিংহ এবং কেশরী লাল যাদবের মতো শক্তিমান ভোজপুরী অভিনেতাদের সঙ্গে। ব্রিজেশের প্রয়াণে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে শোকের মাতম। 

    প্রয়াত অভিনেতাকে স্মরণ করে রবি কিষাণ বলেন, ‘আমরা একসঙ্গে প্রায় ১০০ ছবিতে অভিনয় করেছি। ওর প্রয়াণে ভোজপুরী সিনেমায় একটা যুগের অবসান ঘটল। ওর আত্মার শান্তি কামনা করছি।’

    বিনোদন ডেস্ক

  • মারা গেছেন কিংবদন্তী পপশিল্পী টনি বেনেট

    কিংবদন্তী মার্কিন পপশিল্পী টনি বেনেট আর নেই। ৯৬ বছর বয়সে শুক্রবার সকালে তিনি নিউইয়র্কে মারা যান।

    টনি বেনেটের মুখপাত্র সিলভিয়া ওয়েনার গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

    ২০১৬ সাল থেকে আলঝেইমারে (স্মৃতিবিভ্রম জাতীয় রোগ) ভুগছিলেন টনি।

    যুক্তরাষ্ট্রে ইতালির একটি অভিবাসী পরিবারে ১৯২৬ সালে টনির জন্ম। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। ১৯৫২ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম।

    আট দশকে ২০টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন টনি। ১৯৬২ সালে মুক্তি পায় তার অন্যতম জনপ্রিয় গান ‘আই লেফট মাই হার্ট ইন সান ফ্রান্সেসকো’।

    সূত্র: বিবিসি

    বিনোদন ডেস্ক

  • দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কোল্লাম

    ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মালায়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কোল্লাম সুধি। সোমবার ভোরবেলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

    rnrn

    ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ভোর সাড়ে চারটায় গাড়ি দুর্ঘটনা হয়। গাড়িতে তখন তার সঙ্গে আরও তিনজন ছিলেন। বাকিরা গুরুতর আহত হয়েছেন।

    rnrn

    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোল্লাম সুধী মারা যান এবং আরও তিনজন শিল্পী আহত হন। যে গাড়িতে ভ্রমণ করছিলেন সোমবার আচমকাই ভোর সাড়ে ৪টা নাগাদ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়ি।

    rnrn

    মালায়ালাম সিনেমা জগতে কোল্লাম বেশ পরিচিত মুখ ছিলেন। এ ছাড়া বেশ কিছু টেলিভিশন শো‘তে অভিনয় করেছিলেন তিনি। মূলত কমেডি চরিত্রের মাধ্যমেই দর্শকহৃদয়ে জায়গা করে নেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • প্রথম সিনেমা মুক্তির আগেই মারা গেলেন তরুণ নির্মাতা

    ভারতের কেরালার তরুণ চলচ্চিত্র নির্মাতা জোসেফ মনু জেমস মারা গেছেন। গত ২৪ ফেব্রুয়ারি এনার্কুলাম জেলার আলুভারের একটি হাসপাতালে মৃত্যু হয় এ নির্মাতার।

    তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

    ৩১ বছর বয়সি এ পরিচালকের প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’। এতে অভিনয় করেছেন অহনা কৃষ্ণ ও অর্জুন অশোকন। এটি শিগগির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু প্রথম সিনেমা মুক্তির আগেই মৃত্যু হলো তার।

    সিনেমাটি বর্তমানে পোস্ট প্রডাকশনের পর্যায়ে ছিল। এতে আরও অভিনয় করেছেন অজু ভার্গিস, শ্রীনিবাসন, ইন্দ্রানস, সানি ওয়েন, লেন, লালদের মতো তারকারা।

    মনু জেমসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রী অহনা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন মনু। আপনার সঙ্গে আমার এমনটি হওয়া উচিত হয়নি।’

    প্রসঙ্গত, ২০০৪ সালে সাবু জেমসের ‘আই অ্যাম কিউরিয়াস’ সিনেমায় একজন শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মনু। এর পর মালয়লাম ও কন্নড় সিনেমায় কাজ করেন। পরে সহপরিচালক হিসেবে কাজ করতে থাকেন।

    পরিচালকের শেষকৃত্য গত ২৬ ফেব্রুয়ারি কোট্টায়ামের কুরাভিলাঙ্গাদের একটি গির্জায় অনুষ্ঠিত হয়। তার স্ত্রীর নাম মনু নয়না।

    বিনোদন ডেস্ক