Tag: মায়া

  • সারিকা-ইমনের মায়া নিয়ে যা বললেন রায়হান রাফী

    ঢালিউডে বিঞ্জ ওটিটিতে মুক্তি পেয়েছে বিউটি ব্র্যান্ড লিলি নিবেদিত ওয়েব ফিল্ম ‘মায়া’।

    এটি পরিচালনা করেছেন ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী। এ উপলক্ষ্যে গতকাল আড়ম্বপূর্ণ এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুকসহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন একঝাঁক বিনোদন জগতের তারকা।

    সেই সঙ্গে উপস্থিত ছিলেন এ ওয়েব ফিল্মের কেন্দ্রীয় অভিনেতা ইমন ও অভিনেত্রী সারিকা। এ ছাড়া ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকসহ অনেকেই। বিশেষ প্রদর্শনী শেষে মায়া নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন বিদ্যা সিনহা মিম, দীঘি।

    মায়ার অভিনেতা ইমন বলেন, এটি আমার প্রথম ওটিটি কন্টেন্ট। তাই আমার জন্য— মায়া সত্যিই মায়াময়। রায়হান রাফী তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে এটি তৈরি করেছেন। আমি আশা রাখি মায়া দর্শকদের ভালোবাসায় একটি সুপারহিট ওটিটি কন্টেন্ট হিসেবে জায়গা করে নেবে।

    এ ওয়েব ফিল্ম ‘মায়া’ একটি পারিবারিক গল্পে আবর্ত। পরিবারের দাম্পত্য জীবনে নানান টানাপোড়েন নিয়ে এটি এগিয়ে যাবে। তার পরও অদ্ভূত এক মায়ায় দুজন মানুষ সংসারে মজে থাকে। সারাজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এমন গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’।

    মূলত মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপোড়েনসহ সমাজের নানান বাস্তব ঘটনা কেন্দ্র করে নির্মিত হয়েছে ফিল্মটি। যাতে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও অভিনেত্রী সারিকা সাবরিন। ওটিটির জন্য এটি নির্মাণ করেছেন রায়হান রাফী।

    এ ওয়েব ফিল্ম সম্পর্কে পরিচালক বলেন, এটা আমার একদমই অন্যরকম একটি ছবি। আপনারা জানেন— আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটি তুফানের আগেই বানিয়েছিলাম। এটা বানানোর আগে চিন্তা করছিলাম এই সিনেমাতে আমি এমন দুজনকে কাস্ট করব, যারা একসময়ে বড় স্টার ছিল, অনেক জনপ্রিয় ছিল এবং এখনো কাজ করছে। চিন্তামতো ওই সময়ের একটা জনপ্রিয় জুটিকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি। তারা হলেন ইমন-সারিকা। তিনি বলেন, আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন। 

    রায়হান রাফী বলেন, যারা তুফান দেখেছেন, তারা মায়া দেখবেন। ওটিটির হলেও এটি দারুণ ও মানবিক গল্পের ছবি। যে গল্প দেখে কখনো আপনি আবেগপ্রবণ হবেন, আশপাশের অনেক কিছুর সঙ্গে মিল খুঁজে পাবেন।’

    বিনোদন ডেস্ক

  • নজর কাড়লেন সারিকা

    মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। মাঝে কয়েকবার বিরতির পর গত বছর থেকে আবারও কাজে নিয়মিত হয়েছেন। প্রত্যাশা মতো নাটকের গল্প পেলেই কাজ করেন তিনি। তবে এবার অভিনয় করলেন একটি ওয়েব ফিল্মে। নাম ‘মায়া’। পরিচালনা করেছেন রায়হান রাফি।

    সম্প্রতি এর টিজার প্রকাশ্যে আসে। এরপর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন সারিকা। টিজারেই সারিকার অভিনয়ের ঝলক দেখেই নেটিজেনরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পারিবারিক টানাপোড়েন ও এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। এতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। তার সঙ্গে দেখা যাবে মামনুন ইমনকে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তা-ই ফুটে উঠেছে টিজারে।

    জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘টিজার প্রকাশের পর থেকে অনেকেই এর প্রশংসা করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন ফিল্মটি দেখার। অনেকেই অপেক্ষায় রয়েছেন। বন্ধু, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের বেশ প্রশংসা পেয়ে আমি নিজেও অপেক্ষায় আছি কখন সিনেমাটি দেখব।’

    গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়া নির্মিত হয়েছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করেন-সেই চেষ্টা করেছি।’

    বিনোদন ডেস্ক

  • মায়া আছে বলেই তো রাজকে বাসায় ঢুকতে দিয়েছি: পরীমনি

    ঢাকাই সিনেমার তারকা রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। বিচ্ছেদের পর থেকে ছেলে পুণ্য পরীমনির কাছেই বড় হচ্ছে। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। এতদিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের। এই সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরীমনি। ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ-বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন। কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে, এমন খবরই পাওয়া যাচ্ছে। 

    ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনকে একসঙ্গে দেখা হয়েছে। সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরীমনির বাসায় গেছেন রাজ।

    রাজের বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরীমনি। তিনি বলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য সে (রাজ) বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছু দিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গেছে। বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’

    ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা, জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, দেখা তো হবেই। তারও তো সন্তান পুণ্য। আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। এই আরকি।’

    তা হলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা শীতল হয়েছে, বলা যাবে কি— এমন প্রশ্নে পরীমনি বলেন, ‘শীতলের কী আছে। আর শীতল তো হতেই পারত, কিন্তু সেটি মেইনটেইন করেনি রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে, হয়। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা-মায়ের দেখা-সাক্ষাৎ হয় না? কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা-মায়ের? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি। সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনো দিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। ঠিকমতো খবরই তো রাখেনি। আমার মনে হয়, সন্তানের মর্মই ও বোঝে না।’

    তিনি আরও বলেন, ‘কয়েক দিন তো দেখলাম। রাজ পুণ্যকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না। এটি রাজের জন্য নির্মম।’ এই নায়িকার মন্তব্য, ‘সব কথার শেষ কথা— রাজের সাফল্যেও আমার যায় আসে না, ব্যর্থতাতেও নয়। সে তো আমার জীবনে অতীত। সে এখন আমার কাছে ঘৃণার পাত্র।’

    পরী বলেন, ‘অনেক কিছুই তো শুনি রাজকে নিয়ে। এমন কোনো কাজ যেন বাবা হিসেবে রাজ না করে, যাতে বড় হয়ে সবার কাছে ছোট হয় সন্তান। কারণ সন্তানের বাবা হিসেবে রাজকে তো আর অস্বীকার করতে পারব না।’

    তিনি বলেন, ‘মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা। তাই বলে সে চাইলেই সব সময় বাসায় আসতে পারবে না। তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে। তবে সে যেখানেই থাকুক, ভালো ভালো কাজ করুক, ভালো থাকুক। কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়।’

    বিনোদন ডেস্ক

  • তিন নায়কের বিপরীতে বুবলী 

    ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে গত বছর ব্যাপক সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এবার রোজার ঈদেও বড়পর্দায় হাজির হবেন নতুন সিনেমা দিয়ে।

    ফেসবুকে ‘দেয়ালের দেশ’ এবং ‘মায়া: দ্য লাভ’ সিনেমা দুটির পোস্টার শেয়ার করে এই অভিনেত্রী বলেছেন— তিনি ‘রেডি’।

    ‘মায়া: দ্য লাভ’ নির্মাণ করেছেন পরিচালক জসিম উদ্দিন জাকির। এ সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। মিলন, রোশান ও বুবলীর ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে এ সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে।

    আরও পড়ুন: 

    বুবলী জানান, ‘দেয়ালের দেশ’ পরিচালনা করেছেন মিশুক মনি, চিত্রনাট্যও তারই লেখা। সিনেমাটি রোজার ঈদে মুক্তি দিতে পরিচালক এখন দারুণ ব্যস্ত।

    এ সিনেমায় বুবলীর নায়ক শরীফুল রাজ। তারা দুজন এই প্রথম জুটি বেঁধে কাজ করেছেন। নির্মাতার প্রত্যাশা— অনুদানের এই সিনেমায় ভালো গল্প উপহার পাবেন দর্শকরা।

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় একসময়ের টেলিভিশন সংবাদ উপস্থাপক বুবলীর।

    কিছু দিন আগে কলকাতার একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। ‘ফ্ল্যাশব্যাক’ নামের ওই সিনেমায় বুবলীর সহশিল্পী হয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। এ সিনেমা দিয়ে বুবলীর কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখা।
     

    বিনোদন ডেস্ক

  • অবশেষে শুরু হচ্ছে বুবলীর মায়া

    গত ৫ মে যুগান্তরের আনন্দনগর পাতায় ‘বুবলী-সাইমন অভিনীত মায়া’র ভবিষ্যৎ অনিশ্চিত’ শিরোনামে একটি খবর প্রকাশ হয়। যেখানে লেখা হয়েছে, এ সিনেমার শিল্পীদের শিডিউল জটিলতা, অসহযোগিতা ও নানাবিধ কারণে সিনেমাটির শুটিং বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। অভিমানে প্রযোজক আর কোনো সিনেমা না করার কথাও জানান। 

    rnrn

    এ খবর প্রকাশের পর সংশ্লিষ্টদের মধ্যে টনক নড়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা সিনেমার শুটিং অচিরেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা জসিম উদ্দিন জাকির। অনেকদিন ধরে শিল্পীদের শিডিউল মেলানোর চেষ্টা করছিলেন এ সিনেমার নির্মাতা। 

    rnrn

    কিন্তু সিনেমার নায়ক সাইমনের শিডিউল মিললে মেলে না নায়িকা বুবলীর। আবার সাইমন-বুবলী রাজি হলে আরেক নায়ক রোশান থাকেন অন্য সিনেমার শুটিংয়ে। একটা পর্যায়ে সাইমন, বুবলী ও রোশানকে একসঙ্গে পেলেও সময় দিতে পারছিলেন না সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রূপদানকারী অভিনেতা আনিসুর রহমান মিলন। অনেক দিন ধরেই মিলন আছেন যুক্তরাষ্ট্রে। 

    rnrn

    গত বছরের সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসে তার স্ত্রী মারা যাওয়ার পর সন্তানের দেখভালের জন্য সেখানেই আছেন তিনি। ফলে দেশে আসা সম্ভব হচ্ছিল না তার। এদিকে মিলনকে না পেয়ে ‘মায়া : দ্য লাভ’র শুটিং শেষ করতে পারছিলেন না পরিচালক। 

    rnrn

    সম্প্রতি এ নির্মাতা জানালেন, অবশেষে মিলন দেশে ফেরার সময় বের করতে পেরেছেন। আগামী জুন-জুলাই মাসের যে কোনো সময় সিনেমার অন্যান্য শিল্পীর শিডিউলের সঙ্গে মিলিয়ে দেশে এসে ‘মায়া’র শুটিংয়ে অংশ নেবেন। মিলনের এ আশ্বাসে স্বস্তি পেয়েছেন পরিচালক। 

    rnrn

    তিনি বলেন, ‘আগামী ২৭ মে থেকে টানা সাত দিন মিলন ভাই ছাড়া যে কাজগুলো আছে, সেগুলো শেষ করব। সবার শিডিউল কনফার্ম করা হয়েছে। এ সাত দিন কাজ করলে শুধু মিলন ভাইয়ের তিন-চারটি দৃশ্য এবং তার একটি গানের কাজ বাকি থাকবে। সেটা জুলাইয়ে যদি শেষ করতে পারি, তাহলেই সিনেমার পুরো কাজ শেষ হবে।’ 

    rnrn

    উল্লেখ্য, ‘মায়া : দ্য লাভ’ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রাশেদা, রেবেকা রউফ, শিউলী, শম্পা নিজাম, সোহেল রশিদ, ববি, জ্যাকি আলমগীর, বাদল, অরিন, ইভা, আকলিমা আঁখি, সীমান্ত প্রমুখ।

    বিনোদন প্রতিবেদন

  • মিথিলার ‘মায়া’ সিনেমার ট্রেলার প্রকাশ

    শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় তৈরি হয়েছে রাজর্ষি দের সিনেমা ‘মায়া’। এতে কলকাতার ১৮ জন পরিচিত শিল্পী অভিনয় করেছেন। আর একমাত্র বাংলাদেশী হিসেবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।

    rnrn

    আগেই এ সিনেমার জন্য পুরস্কার জিতে নিয়েছেন মিথিলা। পরিচালক রাজর্ষি দের ‘মায়া’ সিনেমার হাত ধরে টালিউডে অভিনয়ের সূচনা হয়েছে তার। এবার মুক্তি পেল ট্রেলারও। ‘মায়া’র প্রথম ঝলকেই বোঝা গেছে, রোমাঞ্চে ভরা এক চিত্রনাট্য লিখেছেন পরিচালক রাজর্ষি। মাল্টি-স্টারার এ সিনেমা উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’ কেন্দ্র করে লেখা হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে মিথিলা, তার বয়ানেই এগিয়েছে পুরো গল্প।

    rnrn

    ট্রেলারেই মায়ার মায়াজাল সৃষ্টি করল শেক্সপিয়ারের ম্যাকবেথ অনুকরণে তৈরি ‘মায়া’। তবে পুরোপুরিভাবে তুলে ধরা হয়নি গল্পকে, কিছুটা বাঙালি আদলে তৈরি করা হয়েছে। ট্রেলারের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ। এ সিনেমার হাত ধরেই টালিউডে যাত্রা শুরু করলেন মিথিলা। লেডি ম্যাকবেথের চরিত্রে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মাহিরা থেকে কীভাবে হয়ে উঠলেন মায়া? সেই লড়াইয়ের গল্পই বলবেন মিথিলা।

    rnrn

    রাজর্ষি দের আগের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আবার কাঞ্চনজঙ্ঘা’তে অভিনয় করেছিলেন একঝাঁক তারকা। ‘মায়া’তেও ঘটেনি এর ব্যতিক্রম। টালিউডের ১৯ জন নামি অভিনেতা রয়েছেন এ সিনেমায়। আর একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী হিসেবে নাম ভূমিকায় অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা। ট্রেলারে মিথিলার অভিনয়ের ঝলক দেখে চমকে উঠেছেন দর্শক।

    rnrn

    ট্রেলারের বেশিরভাগ অংশজুড়ে দেখা গেছে মিথিলার নতুন রূপ ও তেজদীপ্ত হিন্দি সংলাপ। অভিনেত্রী জানান, এ সিনেমায় তার ৭০ শতাংশ সংলাপই হিন্দি ভাষায়।

    rnrn

    জানা গেছে, এ সিনেমায় তিনটি আলাদা সময়, আলাদা লুকে মায়ারূপী মিথিলাকে দেখা যাবে। ট্রেলার মুক্তির পর থেকেই এপার-ওপার দুই বাংলার দর্শকদেরই প্রশংসা কুড়াচ্ছেন মিথিলা ও তার দল।

    rnrn

    ১৯৮৯ সালের কলকাতা শহর থেকে এ গল্পের শুরু, যা শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায় আর চলমান পুরুষতন্ত্রের শেকল ভাঙার প্রেরণা জোগায় অন্য নারীদেরও, সে গল্পই বলবে ‘মায়া’।

    rnrn

    তারকাবহুল এ সিনেমায় মিথিলার সঙ্গে আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, তনুশ্রী চক্রবর্তী, দেবলীনা কুমার, রিচা শার্মা, সায়ন্তনী গুহঠাকুরতা, অনিন্দ্য চ্যাটার্জিসহ অনেকে।

    rnrn

    পরিচালক রাজর্ষি দে জানিয়েছেন, বাংলা সিনেমায় এই প্রথমবারের মতো কাজ হয়েছে শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নিয়ে। সিনেমায় রয়েছে আরও অনেক চমক। ‘মায়া’র সেসব চমক দেখা যাবে চলতি বছরের এপ্রিলেই।

    বিনোদন ডেস্ক